শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

কুয়াশা ছিড়ে বেড়িয়ে আসে ঘাতক তীর

বিশ্বাস থেকে বাস্তুহারা ধুলোয় রুপান্তর মনের
চারদিক ঘোষনা করে কি কোনো প্রাথমিক কারন ধারনের?
মগজে কি আছে সব নিউরন আন্দোলন
ছোট অতিবিবর্তনহেতু সি্নাপ্সে প্রশ্নের প্রকরন ।
এতকাল গেলো সেই সরিসৃপ সময়ের
কবে বুকে হেটে শক্ত পলিতে সময়ের পদচিহ্ন পতনের;
ইকুয়েশনের কাব্যিক সৌন্দর্যে
মনন আর মেধা চটকে
দুই বেলা ঘন আয়েশ জমে উঠল প্রাইমেট গোত্রপতিদের;
অথচ জনপদে পথে পথে কেবল বিভাজনের আইল ।
আরনল্ডের ডোভার সৈকত পাড়ের ক্ষারময় বালিতে
অজস্র শুদ্ধ সুন্দরের মানব অবয়ব
শুদ্ধ আগুন সুর্যে ঝলসাবে কবে
চামড়ার উপর মড়া কোষের মত জমা
মস্তিস্কহীনবানরশ্রেনীর অপবিশ্বাসস্তবের স্তর ।
৩ টি মন্তব্য
sudip_chowdhury সুদীপ চৌধুরী৩০ নভেম্বর ২০০৮, ১০:২১
ভালো লাগলো।কিন্তু "অপবিশ্বাসস্তবের" ব্যাপারটা বুঝলাম না।
ikaruse_wings ইকারুসের ডানা৩০ নভেম্বর ২০০৮, ১১:১৩
অপ বিশ্বাসের স্তব....একসাথে প্রকাশ হয়েছে অপবিশ্বাসসতব
ajobdhaka আজব ঢাকা০১ ডিসেম্বর ২০০৮, ০২:৫১
ভালো লাগলো........

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment