মেরুদন্ডীয় ব্যর্থতা এবং শৈবাল স্বত্তার ফ্যান্টাসী
সময় ২০:৪১:৫৬
কবিতা
সাগরে পরে থাকি অলস শৈবাল জাগতিক কীটতত্বে অনাগ্রহী বিকেল আবেশে
একভাগ অশ্মমন্ডলীর দৈবচয়নহীন টিয়ারগ্যাসের স্বতত: উতসারন
তাই মহাসমুদ্র পথে বিবর্তন চাই বিপরীত প্রাকৃতিক নির্বাচনের হাত ধরে
আবার আবাসিকতার লক্ষ্য হোক নীলের মাঝে আকাশ প্রতিফলন
যদিও কবি এবং কবিতারা শৈবাল থেকে নিয়ত আবর্তন বেবুন জনসংখ্যার পরিসংখ্যানে
এই স্রোতে রাতে অস্বীকার করি জোছনাটাকে গর্ভে ধারন করা আকাশকে
বিশ্বাস মাতাল হয়ে ফিরে ফিরে আসে স্রোতেই জন্ম সোনালী গোলকের
পরজীবি সমুহ হয়ে যাক পোরাণিক প্যাপিরাসের ক্ষয়মান সুমেরীয় শব্দ
এই নীল থেকে একদা মেরুদন্ড পেয়ে প্রতিভাধর আদি পূর্বপুরুষদের হল্লা
চারদিকে থাকাই যখন অনিয়মিত পর্যায়ক্রমিকতায়
যখন ভুখা কংকাল অশ্রুফসফরাসে ভেজে
চৈনিক পিকিং এ স্টিম রোলারের অহং বাজে পিস্ট বিদ্রোহীদের থ্যাতলানো মাংশ শব্দে
যখন হাসি মুখে নিরাপত্তা পরিষদে একসাথে ঘোষনা হয় বিলিয়ন মৃত্যদন্ডাদেশের
যখন জলপাই রং ধারন করে নিসর্গের কবিতাশব্দরা পংক্তি হয় ট্যাংক আর্তনাদের
যখন অথেনটিক স্ক্রিপচারের প্রফেসির পাতা থেকে সমকালে পৌরাণিক দনব
আস্ফালোন
বুঝি কি ...




Phonetic