জিকোবাজি

ডিসেম্বর
১৯

শুটিং স্মৃতি: মেহেরজান

সিনেমার শুটিং চলছে। কান্নার দৃশ্য। মা বিদায় দেবেন ছেলেকে। মা গ্লিসারিন নিচ্ছেন না। বললেন, স্বাভাবিকভাবেই তিনি কাঁদতে পারবেন। শুধু একটা গান শোনাতে হবে তাকে।

হুকুম মোতাবেক ল্যাপটপ আনা হলো সেটে। হ্যান্ডমাইকে নির্দেশ দেয়া হলো, অল কোয়াইট, ইন দ্য মুড প্লিজ। হইচই থেমে গেল। নেমে এলো নিরবতা।

লতা মুঙ্গেশকারের কণ্ঠ। ক্যামেরায় সমীরণদা, আলোয় বাবলা দা, ফোকাস পুলার টিপু ভাই, মিটার রিডার জামান ভাইসহ প্রডাকশনের জনা ত্রিশেক অপেক্ষা করছি, মায়ের কান্নার জন্য। ঘরের ভেতর শুটিংয়ে হাজার ওয়াটের লাইট জ্বলছে। মা বিছানায় বসে চুপ করে শুনছেন। গান শেষে মা কাঁদতে লাগলেন।

সবাই স্ট্যান্ডবাই। পরিচালক বললেন, টেকে যাবো আমরা। গান বন্ধ। ক্ল্যাপবোর্ডে দৃশ্য-টেক নম্বর লিখে ক্ল্যাপ দিলো শশী। দৃশ্যের মাঝে ঝামেলা বাঁধালেন ছেলে। তার সংলাপ গড়বড় হয়ে গেল।

আবার গান ছাড়া। আবার কান্না। আবার ছেলের সংলাপ গড়বড় কিম্বা ম্যাগাজিনে সেলুলয়েড ফিতা শেষ হয়ে যাওয়া (রান আউট)।

এই করে আট বার নেয়া হলো দৃশ্যটি। পরিচালক শেষ টেকে বললেন, ওকে।

আহ, মুহুর্মহু হাততালি প্রডাকশন থেকে। এই আবেগঘন জটিল দৃশ্যধারণে সাহায্য করায় সবাইকে ধন্যবাদ দেয়া হলো।

আমরা এবার পরের দৃশ্যে যাবো। সেট রেডি করতে শিল্প নির্দেশকরা ব্যস্ত হয়ে উঠলেন।

সিনেমার নাম মেহেরজান। পরিচালনায় রুবাইয়াত হোসেন।
দ্বিতীয় কিস্তির শুটিং শেষ হলো সবে। পরের কিস্তির শুটিং জানুয়ারি থেকে শুরু।

* * * *
যে গান গ্লিসারিনের বিকল্প হয়ে উঠেছিল সেদিন:

তুঝসে নারাজ নেহি জিন্দেগি হ্যায়রান হু ম্যায়
I am not upset with you, life.. I am astonished

তেরে মাসুম সাওয়ালো সে পারেশান হু ম্যায়
I am distressed by your innocent questions

জিনে কে লিয়ে সোচা হি নেহি দারদে সামভালেনে হোঙ্গে
I did not think that in order to live, I would have to take care of woes...

মুসকুরায়ে তো মুসকুরানে কে কার্জ উতারেনে হোঙ্গে
To smile, I would have to take on the debt of smiling

মুসকুরাও কাভি তো লাগতা হ্যায় জেয়সি হোটো পে কার্জ রাখা হ্যায়
If I were to smile, it seems that I would have to incure this debt upon my lips

আজ আগার ভার আয়ি হ্যায় বুন্দে বারাস যায়েঙ্গি
Today, if my eyes fill with tears, then they will fall...

কাল ক্যায়া পাতা ইনকে লিয়ে আখে তারাস যায়েঙ্গি
Who knows whom these eyes will wait for tomorrow...

জানে কাব ঘুম হুয়া কাহা খোয়্যা
Who knows where I lost...

এক আঁসু ছুপা কে রাখা থা
The one tear I had kept hidden...

(আমি হিন্দিতে যারপরনাই কাচা। ওয়েবসাইটের সাহায্য নিয়ে অনুবাদ করা হলো। বাংলায় মোক্ষম অনুবাদ পেলে খুশি হই।)


২টি মন্তব্য

  • তারিক বলেছেন ২০০৮/১২/১৯ ১৮:৩৯:৫০

    মা চরিত্রে কে ছিলেন?

    ইশতিয়াক জিকো বলেছেন ২০০৮/১২/২১ ১১:৩২:৪৯

    মনিরা মিঠু



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫