বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আয়রন ক্রোজ: কঠিন বাস্তবতা।



কিছুদিন আগে, আমার এক ল্যাব-মেইট আমাকে প্রশ্ন করল, ডু য়্যু নো ছিতাগুং? আমি বললাম, নো, হোয়াট'স দ্যট। সে বললো, ছিতাগুং, অ্যা সিটি ইন ইউর কানট্রি। এবার আমার বুঝতে অসুবিধা হোলনা যে ও চট্রগ্রামের কথা বলছে। আমি বললাম করলাম, হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? ও বললো, ২৩ তম ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফ্যাস্টিভালে একজন কোরিয়ান ফিল্ম ডিরেক্টর, বোংনাম-পার্ক, তার Iron Crows এর জন্য "বেস্ট মিড-লেংথ ফিল্ম" পুরষ্কার পেয়েছেন। তার ফিল্মের বিষয় বস্তু হলো চট্রগামের জাহাজভাঙা শিল্পর সাথে জড়িত শ্রমিকদের জীবন যুদ্ধ। বাংলাদেশের চট্রগ্রামের পরিচিতি বন্দর নগরী হিসাবেই জানি। এছাড়াও বন্দর নগরের প্রাকৃতিক সৌন্দর্য্যর কথা সকলের জানা। ব্যক্তিগত ভাবে আমি যে জায়গাগুলো পছন্দ করি তার মধ্য থেকে পতেঙ্গা সী বিচ, সিতাকুন্ড ইকোপার্ক, কর্নফুলী নদীর মোহনা, পার্কী সী বিচ, বাটালী হিলের উপর থেকে সূর্যাস্তের সৌন্দর্যের কথা না বললেই নয়। এই সব কিছু ছাপিয়ে কোরিয়ান এই ল্যাবমেইটের কাছে ভাটিয়ারী জায়গাটি পরিচিতি পেয়ে গেছে।



জাহাজের ফার্নিচার বলে যা সারা দেশে বিক্রি হয়ে থাকে তা মূলত ভাটিয়ারী থেকেই সরবরাহ হয়। বিল্ডিং কনস্ট্রাকশনের প্রধান উপাদান, লোহার অন্যতম উৎস এই ভাটিয়ারী। দেশের চাহিদার মোট ৭০ ভাগ লোহা আসে এই স্থান থেকে। ভাটিয়ারীর শিপ ব্রেকিং বা জাহাজভাঙা শিল্পের কল্যানে আমারা সল্প মূল্যে এই সামগ্রীদ্বয় কিনতে পারি। এর পেছনে যে কি ধরনের ঝুকি এবং পরিশ্রম রয়েছে তা আমাদের অনেকের অজানা। গত বছর উপকূলের শিপ ব্রেকিং ইয়ার্ডে কয়েক দফা দুর্ঘটনায় প্রাণহানি বেশ আলোচনায় আসে, তারপর একসময় সবাই সব কিছু ভুলে যায়। কিন্তু অমানবিক নিষ্পেষন সেখানে চলতেই থাকে। মূলত সস্তা মুজরী এবং পরিবেশ আইনের অপ্রতুলতা কিংবা যথাযথ প্রয়োগ না হওয়াতে এই শিল্প বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিকাশ লাভ করে। আমাদের অর্থনিতীতে এই শিল্পের গুরুত্ব অপরিসিম। জাহাজভাঙা শিল্পর জমজমাট ব্যবসা করে কত মুনাফাখোর টাকার পাহাড় বানিয়েছেন কিন্তু পেছনের লোক গুলোর ভাগ্য কখনই বদলায় না। দরিদ্র এই মানুষগুলো চরম অবহেলায় তাদের প্রাত্যহিক কর্ম সম্পাদন করেন সে খবর আমরা কজনেই রাখি?

এই জাহাজভাঙা শিল্পে সরাসরি জড়িয়ে আছে প্রায় প্রায় ২০,০০০ জন শ্রমিক যারা প্রধানত কোন প্রকার ভারী যন্ত্রপাতি ছাড়া সনাতন পদ্ধতিতে জাহাজ ভেঙে থাকে। যাদের দৈনিক বেতন দেড়শত টাকার নিচে। সারা পৃথিবী থেকে আনা বিষাক্ত রাসায়নিকে ভরপুর পুরনো জাহাজ তারা ভাঙে। এই শিল্পে কাজ করতে গিয়ে বছরে গড়ে ২০ জন শ্রমিক আগুনে পুড়ে কিংবা জাহাজের ভগ্নংশের নিচে চাপা পরে মারা যায়। বিষাক্ত রাসায়নিক এর সাথে সাথে অমানবিক পরিশ্রম, এ যেন সাক্ষাৎ দোজখে মানবেতর জীবনের বাস্তব প্রতিচ্ছবি!

ইউটিউবে সার্চ করে Iron Crows এর একটি ক্লিপ পেলাম। আমি দেখে রিতিমতো হতভম্ব হয়ে গিয়েছি। নিচের লিংক ক্লিক করে দেখুন, মানুষ কতটুকু জীবন সংগ্রামী হতে পারে!



ছবি এবং ভিডিও ক্রেডিট: Iron Crows Team.
৯২ টি মন্তব্য
smc এস মাহবুব১২ জানুয়ারি ২০১০, ০৮:০৭
দেখবো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:২৭
আপনাকেও ধন্যবাদ মাহবুব ভাই।
neemphul ‍নিমফুল১২ জানুয়ারি ২০১০, ০৮:১০
আপনার লেখাটা খুব স্পর্শকাতর...কঠিন এক বাস্তবতা নিয়ে লিখেছেন।

তবে শুরুতেই এই ছিতাগুং পড়ে আমি খুব একচোট হেসে নিলাম.....কি বিচিত্র উচ্চারণ!
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:২৯
এদের বিচিত্র উচ্চারন শুনে প্রথম প্রথম আমিও অনেক হাসাহাসি করতাম। এখন এটাই স্বাভাবিক মনে হয়।
অনেক ধন্যবাদ নিমফুল আপু। ভালো থাকবেন।
neemphul ‍নিমফুল১২ জানুয়ারি ২০১০, ০৯:০৪
আমি জানি......আমিও একজন ভুক্তভোগী , এজন্যই হাসি বেশি এসেছে
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৯:৩২
হাসাহাসি করা ভালো। হার্টের ব্যয়াম হয়...
হাসির কাহিনী শেয়ার করার জন্য অনুরোধ রইল।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১২ জানুয়ারি ২০১০, ০৮:১৪
দেখলাম, কিছুটা নিজ চোখেও দেখা আছে, তার সাথে মিলাবার চেষ্টা করলাম। কি আর বলা যায় এই অনিরাপদ অমানষিক শ্রম নিয়ে!!

আপনাকে অনেক ধন্যবাদ লিংকটির জন্য।
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:৩০
ঠিক, আমাদের কি'বা বলার আছে?
আপনাকেও ধন্যবাদ সাইদ ভাই।
asmarshad আ,শ,ম,এরশাদ১২ জানুয়ারি ২০১০, ০৮:৩১
ডু য়্যু নো ছিতাগুং? ছিতাগুং, অ্যা সিটি ইন ইউর কানট্রি।----
কোরিয়ানদের সাথে কাজ করার সুবাদে এই উচ্ছারন আমার কাছে বেশ পরিচিত--আর আপনি ও পারফেক্টলি বানান করে লিখেছেন----

ভিডিওটা দেখার সুযোগ হয়নি ---তবে আপনার লিখাটা বেশ ভাল লাগল---

(আমাকে কি বান্ধবী ফিল্মটির কোন ফ্রি ডাউন লোড লিংক জোগাড় করে দিতে পারবেন---কোরিয়ান ফিল্ম যেখানে একজন বাংলাদেশী মাহবুব অভিনয় করেছে---)
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:৪৮
ধন্যবাদ এরশাদ ভাই।
"আমাকে কি বান্ধবী ফিল্মটির কোন ফ্রি ডাউন লোড লিংক জোগাড় করে দিতে পারবেন---কোরিয়ান ফিল্ম যেখানে একজন বাংলাদেশী মাহবুব অভিনয় করেছে---" -----আমি ঠিক বুঝিনি আপনি কোন ফিল্মের কথা বলছেন। আমাকে কি ফিল্মের নামটা দেওয়া যাবে। তাহলে চেষ্টা কর দেখবো ইনশাল্লাহ।
prantik প্রান্তিক১২ জানুয়ারি ২০১০, ০৮:৫২
'বান্ধবী' টরেন্ট লিঙ্ক- http://cid-0689744c96b0eba9.skydrive.live.com/self.aspx/.Public/Bandhobi.2009.DVDRip.XviD-IND.torrent
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:৫৭
প্রান্তিক আপনাকে অশেষ ধন্যবাদ।
prantik প্রান্তিক১২ জানুয়ারি ২০১০, ০৮:৫৯
'বান্ধবী' সাব-টাইটেল লিঙ্ক : http://www.sub-titles.net/ppodnapisi/podnapis/i/628258/bandhobi-2009-subtitles
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:১৮
'বান্ধবী' যে কোন কোরিয়ান মুভির নাম হতে পারে সেটা আমার সর্বোচ্চ ধারনারও বাহিরে ছিলো। গতকাল দেখলাম মুভিটা।
এরশাদ ভাই এত খোজ খবর রাখেন কোথা থেকে?
প্রান্তিক ও এরশাদ ভাই দুজনকেই ধন্যবাদ। ভালো থাকবেন।
kawser_shakil কাওছার শাকিল১২ জানুয়ারি ২০১০, ০৮:৩৪
এই জাহাজ ভাঙা শ্রমিকদের জীবনের সত্যিকারের চিত্রটা খুজে পাবেন যদি ‌'লোহাখোর' ডকুমেন্টারিটা দেখেন। অবশ্য জোগাড় করতে পারবেন কিনা জানি না। কারন আমি নিজেও দেখতে পারিনি। কিন্তু ছবির রিভিউ পড়েই কাৎ।
বিষয়টা নিয়ে আমার ইচ্ছা আছে কিছু কাজ করার। আমি অবশ্য ফরাশগঞ্জের ডক শ্রমিকদের নিয়ে একটা কিছু লেখার চেষ্টা করছি।
ভালো লাগলো আপনার সংবেদনশীলতা দেখে। ভালো থাকবেন হাসান ভাই!
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৯:৩৪
‌'লোহাখোর' ডকুমেন্টারিটা কে বানিয়েছেন? আমাকে কি রিভিউ লিংকটা দেয়া যাবে?
আপনাকে ধন্যবাদ কাওছার ভাই।
hasanvip হাসান মাহমুদ১২ জানুয়ারি ২০১০, ০৮:৫৬
আমি খুবই দুখিত, কাওছার শাকিল ভাইয়ের কাছে। আপনার এত সুন্দর ও মূল্যবান মন্তব্যটি আমার অসতর্কতায় মুছে গিয়েছে।
দয়া করে ক্ষমা করে দিবেন।
mridulsu MRIDUL১২ জানুয়ারি ২০১০, ০৯:৪৬
ধন্যবাদ, হাসান ভাই,
প্রিয়তে নিলাম .........
hasanvip হাসান মাহমুদ১৩ জানুয়ারি ২০১০, ০৯:৩৫
অনেক ধন্যবাদ মৃদুল ভাই।
শুভেচ্ছা রইল।
opo_debota অপদেবতা১৪ জানুয়ারি ২০১০, ১০:৩৪
ওখানে কোন ছবিও তুলতে পারে না । যদি তা পত্রিকায় ছাপা হয় । সরকারের সদিচ্ছাই কাম্য
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০১:৫৮
তাই নাকি!! এত কড়াকড়ি? সরকারের সদিচ্ছা বোধ হয় কখনি হবে না, কারন সর্ষের মাধ্যেই ভূত।
পড়ার জন্য অনেক ধন্যবাদ অপ দেবতা ভাই। শুভেচ্ছা রইল।
fuad05 দেবদাস১৪ জানুয়ারি ২০১০, ১২:৩৩
জাহাজ ভাংগা শিল্পের উপর নির্মিত বেশ কটা প্রতিবেদন আমি বাংলা চ্যানেলে দেখেছিলাম। খুব রিস্কি এবং অমানবিক পরিশ্রমের কাজ। হ্যাঁ এখানে বিনিয়োগ করে অনেকেই টাকার কুমির হয়ে গেছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের সরাসরি হস্তক্ষেপ আর নিয়ন্ত্রন আরোপ করা ছাড়া কোন গত্যন্তর নাই।

ভালো লাগলো আপনার লেখাটি। নিজের মত করে খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ। পরিবেশের দরুন ইউটিউব ভিডিওটা দেখিনি। অন্যসময় দেখব অবশ্যই।
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:৩৮
দেবদা, কেমন আছেন? সুন্দর কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ।
সময় করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। দারুন কিছু দেখতে পাবেন।
শুভেচ্ছা রইল।
fuad05 দেবদাস১৪ জানুয়ারি ২০১০, ১২:৪৬
আলহামদুলিল্লাহ হাসান ভাই। আপনি কেমন আছেন? দোয়া করি সবকিছু সুন্দরভাবে সমাপ্ত করে দেশে ফিরে আসুন। প্রবাসী ব্লগার ভাই বোন যারা আছে যাদেরকে একবার দেখেছি তাদেরকে বারবার দেখতে ইচ্ছে করে আর যাদেরকে একবারও দেখিনি তাদেরকে অন্তত একবার হলেও দেখতে চাই।
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:৫৬
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি দেবদা।
আপনি সুন্দর মনের মানুষ তাই এত সুন্দর করে বললেন। সুন্দর মনের মানুষের সাথে দেখা আমিও বারবার করতে চাই। ভাবীর প্রতি সালাম রইল। আপনারা ভালো থাকবেন।
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:০১
সামিয়া, এবার তো আমি খেই হারিয়ে ফেলেছি। যা অখাদ্য-কুখাদ্য লিখছি তাই কিনা নির্বাচিত!! আমি খুব খুশী।
হে প্রভু, মডারেটরের উপর শান্তি বর্ষন করো।
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০২:৩৫
হায় হায় ভাইয়া!!! এর পর যদি আপনার আরও একটা পোস্ট নির্বাচিত হয়ে যায় তাহলে আপনার যে কি অবস্থা হবে তা ভেবেতো আপনাকে নিয়ে দুশ্চিন্তায় আছি...
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:৪৫
আমি নিজেও বড় দুশ্চিন্তায় আছি।
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০২:৫০
শুধু দুশ্চিন্তা না মহা শঙ্কিত!!

কারণ এর পরের পোস্টটাও যদি নির্বাচিত হয়ে যায় তখনতো আপনার হ্যাটট্রিক হয়ে যাবে

আমি মিষ্টি খাবো!!
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫৭
মিষ্টি খাওয়ানোর ভয়ে পরের পোস্ট লিখবোই না....হা হা হা.....
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৩:০৪
আচ্ছা আমাকে খাওয়ানোর লাগবেনা..আপাতত মডারেটরকে খাওয়ান...
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৩:০৭
মডারেটর সাহেবের ডায়াবেটিক আছে, উনি মিষ্টি খান না।
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৩:১৬
চিনিবিহীন কিছু মিষ্টি নাকি পাওয়া যায়..ডায়াবেটিক রোগীদের জন্য..

(আমি দেখবো আপনি আর কোন পোস্ট দেন নাকি )
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৩:২৬
হা হা হা...শুনেছি ঐ গুলো পেটের জন্য ভালো না........হা হা হা
(আমি আর দিব না, তবে আমার ভূত কিছু করলে তার জন্য ইথার দায়ী থাকিবে )
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৭:২২
হুম! কিন্তু ভাইয়া সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনার কারণ এই ব্লগে মডু ভাইকে নিয়ে অনেক গরম গরম কথা যেভাবে যেভাবে উনি হজম করেছেন তাতে মনে হয়না ওনার পেটের অবস্থা ততটা খারাপ মানের...আপনার দেয়া মিষ্টি ঠিক ঠিক হজম করতে পারবে...
ethar ইথার১৫ জানুয়ারি ২০১০, ০৭:৩১




আমি !!
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৮:১৫
@সামিয়া: হা হা হা........হাসতেই আছি...
@ইথার: আবার জিগায়।
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৮:২০
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ১২:১৯
হাসান ভাইয়া আবার 'নির্বাচিত পোস্ট'!!

এবার আপনার কি অবস্থা?!?
ethar ইথার১৪ জানুয়ারি ২০১০, ১২:৪২
হাসান ভাইয়া কেমন আছেন ?
আমাকে মনে আছে ? আমি ইথার !!
লেখাটি ফেবারিটে
ethar ইথার১৪ জানুয়ারি ২০১০, ০১:০৭
আপনাদের কথায় নতুন ভাবে উৎসাহ পেলাম !!
আরো জানার ইচ্ছা রইল !!
ধন্যবাদ দেবু ও হাসান ভাইয়া !!
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:৪৪
ইথার!! তোমাকে মনে থাকেনা কেমনে? তুমি হোলা ভূতের সর্দার।
কেমন আছো তুমি? কোথায় ভর্তি হয়েছো?
fuad05 দেবদাস১৪ জানুয়ারি ২০১০, ১২:৪৭
ভুত হইতে সাবধান। আমি ১০০ হাত দূরে আছি।
ethar ইথার১৪ জানুয়ারি ২০১০, ১২:৪৭
আর আমার থাকা ভাইয়া !!
BGMEA Institute Of Fashion & Technology
Apparel Manufacture & Technology এর Apparel manufacture & Technology তে।

খুব কি খারাপ হয়েছে !!
ethar ইথার১৪ জানুয়ারি ২০১০, ১২:৫০
@ দেবুভাই
ভূত থেকে দূরে !! পেত্নী থেকে তো আর নয়
fuad05 দেবদাস১৪ জানুয়ারি ২০১০, ১২:৫০
কর্মজীবনে এই সাবজেক্ট খুব পরিশ্রমের কাজ।
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:৫২
অভিনন্দন তোমাকে। খুব ভালো ডিসিশন নিয়েছো।
তুমি ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ প্রফেশন তোমার সাথেই যায়।
Apparel manufacture & Technology বাংলাদেশের তো বটেই, দেশের বাহিরেও চাহিদা রয়েছে। মন দিয়ে পড়াশোনা করবে। অনেক শুভ কামনা রইল।
fuad05 দেবদাস১৪ জানুয়ারি ২০১০, ১২:৫৬
হাঁ হাসান ভাইয়ের কথার সুত্র ধরেই বলছি, যে কাজে ক্রিয়েটিভিটি নাই সেই কাজ করা মানে পুরা জীবনটাকে নিরামিষ করে দেয়া। আমরা যে যাই করিনা কেন তার মাঝে যেনো নিজের ক্রিয়েটিভিটির ছোঁয়া থাকে। এতে কর্ম স্পৃহা এবং আবিস্কারের ক্ষুধাটা আমৃত্যু সচল থাকে। ধন্যবাদ হাসান ভাই এবং ইথার ভাই দুজনকেই।
hasanvip হাসান মাহমুদ১৪ জানুয়ারি ২০১০, ১২:৫৮
সুন্দর বলেছেন দেবদা। পুরোপুরি একমত।
আপনাকেও ধন্যবাদ।
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:০৯
তাই নাকি? কোথায় থাকেন আপনি? আমিও ছিতাগুংয়ের চকবাজার এলাকায় বেশ কিছুদিন ছিলাম। দরুন মজা করেছি। বিশেষ করে চট্রগ্রামের ভাষা খুবই মজার। সামিয়া অনো খেন আছুন? ছডোগ্রামৎ সবকিছু বালা আছে?

লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সামিয়া। শুভেচ্ছা রইল।
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০২:৩৮
আমি ছিতাগুং'এর লালখাঁন বাজারে থাকি

আমি ভাই খাস ছিতাইঙা না!!

ছিতাইঙা ভাষা আমি নিজেও খুবই খুবই কম বুঝি..গালি দিলেতো আরো বুঝিনা

শুধু একটা প্রশ্ন করা বুঝি..তুঁই গম আছোনি?!?!?
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫২
হা হা হা....তাহলে তো আপনি বইংগা।
লালখাঁন বাজারে বহুবার গিয়েছি। আমিন সেন্টার, বাংলালিংকের সার্ভিস সেন্টার, ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট, চট্টগ্রাম ক্লাব, আশেপাশের অনেক জায়গায়। কিছুটা নস্টালজিক হয়ে পড়লাম। পুরোনো অনেক কথা মনে পরে গেল.........।
"গম আছোনি" তো সারা বইংগার মানুষই জানে।
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫৭
ভইংগা- জাফানি....... হাহাহা।
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫৯
জাফানী!!!...
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৩:০৩
ethar ইথার১৫ জানুয়ারি ২০১০, ০৩:২৮
কি মুছিবুত !!
ছিতাংছু !! বিতাংসু !!
এডি আবার কি
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৩:৩৪
ইথারের নাম নিতে না নিতেই 'ইথার' হাজির!!! তুমি আসলেই ভূতের সর্দার.....
ethar ইথার১৫ জানুয়ারি ২০১০, ০৩:৩৯


samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৭:২৪
ইথারতো চান্স পেলেই আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে..এখানেও মনেহয় সে জন্যে আগমণ...
ethar ইথার১৫ জানুয়ারি ২০১০, ০৭:৩০
আমি !!img src="http://l.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif"width=20/
img src="http://l.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif"width=20/
img src="http://l.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif"width=20/
img src="http://l.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif"width=20/
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৭:৩২
হি..হি..তোর ইমো ওপরেরটাতে আসছে..হি..হি..
ethar ইথার১৫ জানুয়ারি ২০১০, ০৭:৩৫






এইখান থিকা গেলি !! হাসান সাহেবের ব্লগে মাস্তানী
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৮:১৮
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ০৮:২৩
হুহ! আমি তোর কথায় যাবো নাকি?!? হাসান সাহেবের ব্লগে নিরপরাধ একজন মানুষকে হুমকি-ধামকি!!! এজন্যইতো তোর কান দিয়ে শুধু ধোঁয়া বের হয়..নিষ্পাপ একটা মানুষকে আজাইরা হুমকি দিলে এমনি শাস্তি হয়!!!!
samia সামিয়া১৫ জানুয়ারি ২০১০, ১২:১৮
আমি ছিতাগুং'এ থাকি তাই ছিতাগুং বিষয়ক যেকোন খবর চোখে পড়লে আগ্রহ নিয়ে পড়ার চেষ্টা করি..জাহাজভাঙা শিল্প নিয়ে আর কি বলা যায়? টাকার জন্য ''বেদিশা''! আর কোন দিকে নজর নেই!! গরিব শ্রমিকেরাইবা কি করবে?? পেটতো চালাতে হবে...সরকারকেই পদক্ষেপ নিতে হবে..এটাই..

আর ইথার, তুইতো নাকি থার্ড ইয়ার থেকেই চাকরি পেয়ে যাবি দোস্ত ভাল করে পড়িস..শুভকামনা থাকলো তোর জন্য
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫২
ইউরোপের রেডিও একটিভ আর পারমাণবিক বর্জ্যে ভরা জাহাজ কোন এক পূর্ণিমা রাতে ভাটিয়ারীর বুক চিঁড়ে থমকে দাঁড়াবে আর সে জাহাজকে কিছু মানুষের ভোগের সামগ্র্রীর উৎস করে দিতে মরণপণ লড়বে শত শত লোহার হাত। একদিকে আমাদের পরিবেশের হবে চরম বিপর্যয় অন্যদিকে কিছু লোক চাটগাঁর রাস্তায় পোর্শ-ল্যাক্সাস ডৌড়াবে। আর আমাদের সরকার গ্যালারিতে বসা বড় দলের সমর্থকদের মত জয়ীদের পক্ষে শিষ বাজাবে......
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০২:৫৪
ঠিক বলেছেন সৌরভ ভাই। ভালো লাগলো আপনার অনুভূতি।
অনেক দিন পর। কেমন আছেন? সবকিছু কেমন যাচ্ছে?
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ১৫ জানুয়ারি ২০১০, ০৩:২৬
আপনি দেশে যাওয়ার পরপরই আমি দেশে যাই, গত সপ্তাহে ব্যাক করি।
আপনি ভালো আছেন? আমি ভালো, সবকিছুই ভালো
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৩:৩০
তাই নাকি!! শুনে খুব ভালো লাগলো। দেশে তো তাহলে অনেক দিন ছিলেন। অনেক মজা করেছেন নিশ্চই।
সবকিছু ভালো আছে জেনে ভালো লাগলো। আমি ভালো আছি। ব্যস্ততা বেড়েছে, এই যা।
আশা করি নিয়মিত কথা হবে। ভালো থাকবেন। শুভেচ্ছা।
bbq_hearts ফারুক১৫ জানুয়ারি ২০১০, ০৫:২৭
অবাক্কান্ড একজনের পায়েও বুট নাই
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ০৫:৩৮
পায়ে বুট, হাতের গ্লভস, ফায়ার প্রোটেকটিভে ড্রেস কিছুই নাই। অথচ, এই জিনিষগুলো একবার কিনলেই বহুদিন ব্যবহার করা যায়।
ধন্যবাদ ফারুক ভাই। অনেক দিন পর দেখলাম। কেমন আছেন?
bbq_hearts ফারুক১৫ জানুয়ারি ২০১০, ০৫:৫৮
আমি ভাল আছি , আমি তো ব্লগেই থাকি অনেকদিন পর দেখলেন কেন ?
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ১১:৫৫
মাঝে মাঝে চিরকুট মিরকুট না লেখলে টেখলে বুঝমু টুঝমু কেমনে যে আপনি ব্লগে আছেন?
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১৫ জানুয়ারি ২০১০, ১০:০৮
পাইছেন আমাকে? পাইলে আওয়াজ দিয়েন
hasanvip হাসান মাহমুদ১৫ জানুয়ারি ২০১০, ১১:৫৭
আওয়াজ, আওয়াজ।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১৬ জানুয়ারি ২০১০, ১২:০২
samia সামিয়া১৬ জানুয়ারি ২০১০, ১১:২৩
''লোহাখোর'' ছবিটি বানিয়েছেন শাহীন রিয়াজ..
hasanvip হাসান মাহমুদ১৬ জানুয়ারি ২০১০, ১২:৪৮
অনেক ধন্যবাদ সামিয়া। নেটে সার্চ করে 'লোহাখোর' / 'Ironeaters' পুরো ডকুমেন্টরিটা পেলাম। জাপানের NHK টেলিভিশনে এটা পরিবেশিত হয়েছে।
hasanvip হাসান মাহমুদ১৬ জানুয়ারি ২০১০, ১২:৫৪
লোহাখোর / Ironeaters :

সেগমেন্ট ১।

সেগমেন্ট ২।

সেগমেন্ট ৩।

সেগমেন্ট ৪।

সেগমেন্ট ৫।
rajeen রাজিন১৬ জানুয়ারি ২০১০, ১২:০৫
মর্মস্পর্শী ভিডিও
hasanvip হাসান মাহমুদ১৬ জানুয়ারি ২০১০, ০৯:১১
জ্বী, বড়ই কঠিন তাদের জীবন।
ধন্যবাদ রাজিন ভাই।
jakir জাকির বেপারী১৭ জানুয়ারি ২০১০, ১২:৪৮
আপনার দেওয়া শেষ কমেন্টে ইউটিউবের লিন্কগুলো পেয়ে যারপার নাই খুশি হয়েছি

ধন্যবাদ হাসান ভাই
hasanvip হাসান মাহমুদ১৭ জানুয়ারি ২০১০, ০৫:০৭
আপনাকেও ধন্যবাদ জাকির ভাই।
আসলে, "লোহাখোর" ডকুমেন্টরি সম্পর্কে আমি কিছুই জানতাম না। কাওছার শাকিল ভাইয়ের মন্তব্যে প্রথম জানি। সামিয়া আপু ডিরেক্টরের নাম দেয়ার পরে নেটে সার্চ করে ভিডিও গুলো পেয়েছি। কাওছার শাকিল ভাই ও সামিয়া আপুর কাছে কৃতজ্ঞতা। আপনাকে শুভেচ্ছা।
samia সামিয়া১৭ জানুয়ারি ২০১০, ১১:০৬
আমি আপু!! আমি আপনার থেকে কত্ত ছোট আপনি জানেন??!!??

যাইহোক..আমি এটার নাম শুনেছি কিন্তু ডিরেক্টরের নাম জানতামনা..গত শনিবার ''ছুটির দিনে''তে এটা নিয়ে একটা ফিচার ছিল..ওখান থেকে ডিরেক্টরের নামটা কপি-পেস্ট করে দিয়েছি!!
hasanvip হাসান মাহমুদ১৭ জানুয়ারি ২০১০, ১১:১১
ছোটদের আদর করে আপু বলা জায়েজ আছে।
আর আপনি যে আমার চাইতে অনেক ছোট সেটাতো আমি ঝানতাম না।
এনিওয়ে, সামিয়া করেই বলবো, ওকে?
samia সামিয়া১৭ জানুয়ারি ২০১০, ১১:২০
কি বলেন ঝানতেন না!!

ওককে, হাচান বাই!
hasanvip হাসান মাহমুদ১৭ জানুয়ারি ২০১০, ১১:২৫
বাই!!
হা হা চে থে মা টি প গে!!!
hasanvip হাসান মাহমুদ১৮ জানুয়ারি ২০১০, ০৯:১৫
হা হা হা...বড়ই মজার মানুষ দেখছি!
জ্বী, দেখলাম সামিয়া আফা।
samia সামিয়া১৮ জানুয়ারি ২০১০, ১১:২১
দেখেছেন? আপনাকে কেমন চেয়ার থেকে ফেলে দিলাম?!?
samia সামিয়া১৯ জানুয়ারি ২০১০, ০৭:১৩
আমাকে আপনার বাতাসে পেয়েছে

আজকে ব্লগে এসেই দেখি আমার ব্লগিং ক্যারিয়ারের সেরা চমক..''নির্বাচিত পোস্ট''!!

আমার এই অধিক উত্তেজনাবশত রাগের মাথায় দেয়া পোস্ট নির্বাচিত হওয়াতে আমার নিজেরই ব্যাপক লজ্জা লাগছে.........মন্তব্যগুলোর উত্তরও দিতে পারছিনা...মাথার ভেতরে কথাগুলো সব গুবলেট পাকিয়ে যাচ্ছে
nocturnal ‍িনশাচর২১ জানুয়ারি ২০১০, ০৯:৩৫
কঠিন বাস্তবতা
hasanvip হাসান মাহমুদ২৮ জানুয়ারি ২০১০, ০১:৪৮
লৌহ কঠিন!!
ধন্যবাদ নিশাচর দা। শুভেচ্ছা রইল।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment