ছবি ব্লগঃ ৪ (পাতা ঝরার দিনে)।
সময় ১৪:১৭:০০

কালের নিয়ম অনুসারে কিছুদিন আগেই পাতা ঝরার দিন শেষ। এখন ফাল্গুন মাস। বসন্ত কাল। নিয়ম অনুযায়ী গাছে নতুন পাতা গজানো এবং ফুলে ফুলে ভরে উঠবে চারপাশ। কিন্তু এখনো পাতা ঝরছে। ফুল ফুটেছে আর না ফুটেছে, এখন বসন্তই। বৈষ্ণিক উষ্ণতায় কালের নিয়মে তারতম্য দেখা যায়। সময় মত ফুল ফোটে না, সময় মত পাতা ঝরে না, সময় মত বৃষ্টি পড়ে না। সবকিছুতেই কেমন অনিয়মের ছোঁয়া। সে যাই হোক, যতদিন পর্যন্ত না “গো গ্রিন” আন্দোলন আরো জোরালো হচ্ছে এবং সফলতার মুখ না দেখছে; যতদিন না পৃথিবী “কুল ডাউন” হয়ে আবার আগের অবস্থায় যাচ্ছে, ততদিন বোধকরি আমাদেই এই ভয়াবহতা নিয়েই বেঁচে থাকতে হবে। মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। নিজেদের হাতে ধংশ করা পৃথিবীর পরিবর্তিত রূপকে প্রকৃতির খেয়াল বলে চালিয়ে দেয়া ছাড়া আর কোন গত্যান্তর নেই।
ছবি ব্লগে এত বেশী কথা না বলি। নিতান্তই কিছু লিখতে হয় বলে লেখা। এবার আসল কথায় আসি। উত্তর গোলার্ধের শীত প্রধান দেশেগুলোতে পাতা ঝরার দিন অনেক আগেই পেরিয়ে গিয়েছে। আমার এখানকার শীতের শুরুতে (আক্টোবরের শেষে) চারপাশ বেশ উজ্জ্বল হয়ে উঠে। জীবণের শেষ দিনগুলোতে গাছের পাতাগুলো ...




























Phonetic