শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ফ্রি ওয়েবসাইটের জন্য নির্বাচিত হলেন যারা - অভিনন্দন তাদের জন্য

আমার সর্বশেষ পোষ্টে বলেছিলাম, আগ্রহী ব্লগারদের ১০ টি ব্লগ ফ্রিতে দেব এবং অনলাইনে টাকা আয়ে সাহায্য করব। ব্লগটি একই সঙ্গে সামহোয়ারইন ব্লগ এবং প্রথম আলো ব্লগে প্রকাশ করেছিলাম। ব্লগ প্রকাশের পর প্রচুর না হলেও ভালই সাড়া পেয়েছি। বিশেষ করে সামহোয়ারইন ব্লগে তুলনামূলকভাবে বেশি সাড়া পেয়েছি। গত দুইদিনে ব্লগ দুটি আমি বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। তাই সবার অনুরোধই আমি পড়ে দেখেছি এবং চিন্তা ভাবনা করেছি।

ব্লগ নিয়ে ব্লগারদের সাথে ব্যবসা করার আমার কোনো পরিকল্পনা নাই। তাই আমার পক্ষে যতজনকে সাহায্য করা সম্ভব, ততজনকেই সাহায্য করব। সবাই ওয়েবসাইট চেয়েছেন – ইন্টারনেটে পয়সা কামাতে চান। অন্য যেকোনো পেশার মতোই এই পেশাও খুবই পরিশ্রমের – একটাই সুবিধা, ঘরে ইন্টারনেটে থাকলে ঘন্টা পর ঘন্টা মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয়। আমি প্রতিদিন প্রায় ১৫ – ১৮ ঘন্টা ইন্টারনেটে বসে থাকি – যদিও আমি অফিসের জন্যেও Search Engine Optimization এর কাজ করি। যাক সে কথা – পরে আরেকদিন।

বাংলাদেশে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে বসে থাকা সম্ভব কিনা আমার সন্দেহ আছে। তবুও সবাই অনলাইনে আয়ে আগ্রহী। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কারন আমি যখন একাজ শুরু করি – তখন আমাকে সাহায্য করার কিছু ছিল না, তাই ঘন্টার পর ঘন্টা ফোরামে ফোরামে ঘুরে নানান দিক সম্বন্ধে জেনেছি। দু’বার গুগলের এডসেন্স একাউন্টও ব্যান হয়ে গিয়েছিল নিজের ভুলেই। তাই আমি চাই না অন্যরা আমার মতো সেই ভুল না করুক।

প্রথমে একজনের প্রশ্নের জবাব দিয়ে নেই।সামহোয়ারইনব্লগে মোহাম্মদ মজিবর রহমান বলেছেন – ওয়েবসাইট পরে আপনি নিয়ে যাবেন এই শর্ত পছন্দ হলোনা। বাংলাদেশসহ সারা বিশ্বে ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এমনকি কয়েকদিন আগে লন্ডনেই আমিও একটা সেমিনারে যোগদান করেছিলাম – সেমিনার শেষে বুঝলাম সবাইকে হাজার হাজার পাউন্ডের লোভ দেখিয়ে জনপ্রতি দুই হাজার পাউন্ড করে হাতিয়ে নিচ্ছে আর অধিকাংশ দর্শকই বৃদ্ধ কিংবা বেকার – যারা কিনা কয়টা পয়সা পাবার জন্য ওদের ফাঁদে পা দিচ্ছে।

আমি সেই কলংক থেকে প্রথম থেকেই রেহাই পেতে চাই, তাই ফ্রিতে ওয়েবসাইট ব্যবহার করতে দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু ফ্রি-র লোভ দেখিয়ে ফাঁদে ফেলতে চাই না। কারন, ডোমেইন কিংবা হোস্টিং কিনতে আমার পয়সা খরচ হয়েছে – পয়সা দিয়ে কিনে ফ্রীতে বিলিয়ে দেবার বিলাসিতা করতে পারব না। তবে ফ্রীতে প্রশিক্ষন দিচ্ছি – অভিজ্ঞতা হলে আপনারা নিজেই আশা করি নিজেই ভবিষ্যতে কামাতে পারবেন। আমাকে তখন আর আপনাদের দরকার হবে না। আমি আপাতত চার মাসের জন্য ব্লগ সাইট ব্যবহার করতে দেব। এক থেকে দেড় মাসের মধ্যেই বুঝতে পারবেন আপনি SEO সম্বন্ধে বুঝতে পারছেন কিনা।

ইন্টারনেট সম্বন্ধে আমাদের ধারনা খুবই কম – বিশ্বাস করুন আর নাই করুন। প্রথম আলোতে প্রায়ই দেখি বিভিন্ন ওয়েবসাইটে প্রেস রিলিজ, প্রত্যেকদিনই আমি ওইসব ওয়েবসাইট ভ্রমন করি – কিন্তু প্রত্যেকবারই হতাশ হই, ওয়েবসাইটের কোয়ালিটি দেখে। বেশিরভাগ ওয়েবসাইটে কিছু সংবাদপত্রের লিংক, খাবার দোকানের ঠিকানা – আর একগাদা এ্যাড। সবারই একটা ভুল ধারনা (আমারও একই ধারনা ছিল) যে এ্যাড থাকলেই লোকজন এ্যাডে ক্লিক করে আর কাড়ি কাড়ি টাকা পাওয়া যায়। বরং ওয়েবসাইটে কনটেন্ট যোগ করার আগে SEO এর দিকে নজর দিতে হয় যাতে ওয়েবসাইট সার্চইঞ্জিনে বার বার প্রথম পাতায় চলে আসে। তাহলে কাউকে এ্যাডে ক্লিক করতে অনুরোধ করতে হবে না, এমনিতেই ভিজিটর আপনার ওয়েবসাইটে ঘুরতে আসবে। আর যত বেশি ভিজিটর আসবে, তত বেশি এ্যাডে ক্লিকের সম্ভাবনা থাকে।

যাই হোক, এবার আসি আপাতত কাকে কাকে নির্বাচিত করেছি ওয়েবসাইটের জন্য। সামহোয়ারইনব্লগ থেকে রেটিং, আছহাবুল ইয়ামিন, সাঁজবাতি’র রুপকথা, ভেংচুক, আশরাফ৪৫৯, মিছে মন্ডল ও প্রথম আলো ব্লগ থেকে আবু তৈয়ব এবং আদনান । এছাড়াও আরোও দু’জন আমার পরিচিত ব্লগের জন্য অনুরোধ করেছেন – সব মিলিয়ে দশজন হল।

বিশ্বাস করুন আর নাই করুক, আমার যদি সময় থাকতো তবে অন্যদেরও আমি সাহায্য করতাম। কিন্তু আমি সবাইকে সময় দিতে পারব না। তবে অন্যরা যদি নিজ দায়িত্বে ওয়েবসাইট করতে চান, তাহলে আমি সাহায্য করতে রাজি আছি। আর আমার ফোরাম তো থাকলোই – ওখানে যোগ দিন, প্রশ্ন করুন – আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব। এ ফোরাম শুরু করেছি শুরু বাংলাদেশি ব্লগারদের একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে। আর ফোরাম শুরু উপদেশ আর প্রশ্নের জন্যই নয়, বরং ফোরাম থেকে পেতে ট্রাফিক এবং ব্যাকলিংক। ওয়েবসাইটের SEO করতে ব্যাকলিংক খুবই গুরুত্বর্পূণ। যে ওয়েবসাইটের যতবেশি ব্যাকলিংক, সেই ওয়েবসাইট গুগলে ভাল করতে পারে।

যাদেরকে নির্বাচিত করা হল, তারা এখনই ফোরামে http://www.iseoforum.com যোগ দিয়ে আমাকে Private Message এর মাধ্যমে আপনাদের ইমেইল এড্রেস পাঠান। খুব ভাল হয়, যদি আপনারা Gmail এর ঠিকানা ব্যবহার করেন। তাতে সবাই আমরা একসাথে অনলাইনে যোগাযোগ রাখতে পারব। দুয়েকদিনের মধ্যেই আমি সবাইকে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব।

যারা নির্বাচিত হলেন না, প্লিজ প্লিজ মনে কষ্ট রাখবেন না। আমি প্রতিশ্রুতি দিলাম – আমি সাধ্যমতো সাহায্য করব। ফেব্রুয়ারী – মার্চের দিকে দেশে আসার ইচ্ছে আছে, যদি আসতে পারি তবে সবাই মিলে একদিন / দুইদিন এক হয়ে সব বিষয় নিয়ে আলোচনা করব।
১০ টি মন্তব্য
sujanpranto12 সুজন০৪ জানুয়ারি ২০০৯, ০২:১২
jew অপমিত০৪ জানুয়ারি ২০০৯, ০৮:৪৮
আমি জুয়েল, computer science এ পড়ছি। গতকাল ব্লগে আপনার লেখাটি দেখলাম এবং মোটামুটি পড়লামও কিন্তু উত্তর দিতে পারিনি অনেক রাত হয়ে যাওয়ার কারনে। আজকের লেখাটি দেখার পর ধাক্কা খেলাম, এতো তাড়াতাড়ি বাছাই করে ফেললেন? যাইহোক, SEO এর ব্যাপারে আমি খুব আগ্রহী। তাই এ ব্যাপারে সাহায্য করলে ভাগ্যবান মনে করব। আমি মোটামুটি ওয়েব পেইজ নিয়ে কাজ করি যদিও ততটা দক্ষ নই তবুও মোবাইলের জন্য এবং নিজের জন্য blogspot ( এখনো শেষ করতে পারিনি সময়ের জন্য) এ পেইজ বানিয়েছি। আর ওয়েব পেইজের ব্যাপারে বিভিন্ন ধরণের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারনা বা টিউটোরিয়াল, Computer Operating সম্পর্কে বিভিন্ন সাহায্য, বিভিন্ন Software সম্পর্কে ধারনা বা download, দরকারি তথ্য ইত্যাদি। মোটকথা তথ্যমূলক, সাহায্য ও সেবামূলক এ ধরণের পেইজ নিয়ে কাজ করতে আগ্রহী। ওয়েব পেইজ নিয়ে কাজ করতে ভালই লাগে আমার এবং বেশিরভাগ সময় এটাই করি। তাই যদি সম্ভব হয় আমাকে সুযোগ দিলে নিজেকে ভাগ্যবান মনে করব।
আমার মেইল: jewelfarazi@gmail.com
ধন্যবাদ।
shibluhoque শিবলু হক০৪ জানুয়ারি ২০০৯, ০৯:০৪
খুব ভাল সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। আমি এটা নিজে করেছি।
www.shibluhoque.blogspot.com
তবে এটা তত উল্লেখযোগ্য নয়।
আপনার কাজ প্রশংসনীয়।
hasan_889 জিন্নাত উল হাসান০৪ জানুয়ারি ২০০৯, ০৯:১৩
আপনার ব্লগ ঘুরে এলাম, বিভিন্ন জিনিস যোগ করার জন্য ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। হরেক ধরনের উপাদান যোগ করবেন না। তাছাড়া একটি বিষয়ে একই বিষয়ে লিখবার চেষ্টা করুন। দরকার হলে অন্য বিষয়ের জন্য নতুন ব্লগ খুলুন।

ব্লগ পোষ্ট করার সময় অবশ্যই ক্যাটাগরী এবং লেবেল ব্যবহার করুন। এছাড়া বিভিন্ন ওয়েব ডাইরেক্টরী আপনার ওয়েবসাইটের বিবরন জমা দিন।
shibluhoque শিবলু হক০৪ জানুয়ারি ২০০৯, ০৯:৪৮
ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শের জন্য। কাজে লাগবে আমার।
এটা ব্লগ। আরো দুটি ওয়েবসাইট আছে। সেসব জায়গায় আপনার পরামর্শের ছোঁয়া আছে। তবে নিয়মিত আপডেট করা হয়না সময়ের অভাবে।
moheuddinahmedshaikat মহিউদ্দিন আহামেদ সৈকত০৪ জানুয়ারি ২০০৯, ০৯:৩৭
হসান ভাই, আপনার এই মহৎ উদ্যেগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসলেই অনেকে মনে করে ইন্টারনেটে টাকা আয় করার মত সোজা কাজ আর নেই কিন্তু যখন শুরু করে তখন বুঝতে পারে ব্যাপার আসলে কত কঠিন। সেই হিসাবে আপনার প্রশংসা না করে পারা যায় না।
muhibbur মুহিববুর০৬ জানুয়ারি ২০০৯, ০৪:৪৭
dear

I am one member of adsebse . I have some problem .

1# AMI AMAR ADDRESS VARIFICATIONER LETTER PAI NAI...

SEARCH ENGINE OPTIMISE KORESI DREAMBD LIKE SEARCH DILE ASE . RANKING BARABO KIVABE..


SurveyBank -
The Millionaire BluePrint -
EZ Cash Flyer - T AGULO KI APNI USE KORESEN?

AMI 15-18 HOUR INTERNET USE KORI...

ANSWER DIBEN
adnan আদনান০৯ জানুয়ারি ২০০৯, ০২:৫০
নির্বাচিত তালিকায় নাম দেখে বিশ্বাস Hochilo না
Thank you jinnat bhaia
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১১:০৯
অনেক ধন্যবাদ।
আমাকে নির্বাচিত করায়।
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১১:১০
পরবর্তি করণীয় জানাবেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment