শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য

নতুন ২০০৯ সাল সবার জীবনে আনন্দ উল্লাস আর শান্তির বার্তা বয়ে আনুক – সেই আশা নিয়ে আজকের এই পোষ্ট শুরু করছি। ইদানীং আমার পোষ্ট যারা পড়েন, সবাই এক বাক্যে বলবেন – আমি একই বিষয় নিয়ে কথা বলি। অনেকের কাছেই একঘেয়ে মনে হতে পারে সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই প্রথম প্যারাতেই বলে নিচ্ছি কি কি বিষয় নিয়ে কথা বলব।

1. ইন্টারনেটে ব্লগিং-এ কেমন করে এলাম এবং কোথায় থেকে ইন্টারনেটে টাকা কামানোর অনুপ্রেরনা খুঁজে পেলাম।
2. কিভাবে বেশি টাকা কামানো যায় – আমার সমীকরন ( আসলে যারা টাকা কামায় এটা সবাই জানে, কেউ বলে না)
3. কেন আমি বিনামূল্য ডোমেইন, হোস্টিং কিংবা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি? আমার লাভ কোথায়?
4. বিনামূল্যে ওয়েবসাইট পেতে কি করতে হবে?



-------------------------------------------------
ইন্টারনেটে ব্লগিং –এ কেমন করে এলাম এবং কোথায় থেকে ইন্টারনেটে টাকা কামানোর অনুপ্রেরনা খুঁজে পেলাম
---------------------------------------------------

২০০৫ সালে দেশ ছাড়ি। তার আগে সেইসালেই কোনো এক সময় Somewherein বলে এক নরয়েজিয়ান কোম্পানীর নাম শুনি, তারা নাকি অনেক টাকা দিয়ে ডেভেলপার নিয়োগ করছে। সবার কথা শুনে তাদের নিয়ে একটু গবেষনা করলাম, সেখানে একজনের CV দেখে অভিভুত হয়ে গেলাম – নাম তার হাসিন। কারন তার নাম আগেও শুনেছিলাম PHPExperts এ, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম ওখানে ইন্টারভিউ দিলাম। ওখানকার পরিবেশ, সবার আন্তরিকতা দেখে খুবই ভাল লাগল। কিন্তু সাক্ষাতকার বিফলে গেল, চাকুরি পেলাম না। আমারই অভিজ্ঞতা আর মেধা ছিল না, যাইহোক তাই বলে ওদের উপর অভিমান করিনি। প্রায় ওদের ওয়েবসাইটে ঢুকতাম, দেখতাম ওরা কি করছে। যখন দেখলাম ওরা somewherein..blog বলে একটা ওয়েবসাইট করেছে দেরি না করেই ব্লগারের খাতায় নাম লিখলাম এবং লিখতে শুরু করলাম। সেই বিচারে আমি সবচেয়ে পুরোনো ব্লগারদের মধ্যে একজন।
সেই সময়ে ব্লগ কি জিনিস বুঝতাম না, শুধু বুঝতাম ডায়রি লেখার মতো কিছু একটা। তাই যা মনে আসতো তাই লিখতাম। সেখানে সাদিক মোহাম্মদ আলমের ব্লগ দেখলাম এবং লিংক ধরে তার blogspot এর ব্লগে গেলাম্ দেখলাম প্রচুর লোক তার ব্লগে যায়, পড়ে এবং কমেন্ট করে। আমার তেমনি একটা ব্লগ করতে ইচ্ছে হল্। আমিও blogspot এ ব্লগ খুললাম। কিন্তু ভিজিটর পাচ্ছিলাম না। তাই এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম কিভাবে ভিজিটর পাওয়া যায়, সে একটা তিন শব্দের একটা মন্ত্র বলে দিল – সেই দিন থেকে আমার মধ্যে একটা অন্য আমি জন্ম নিল। মন্ত্রটি ছিল – search engine optimization।
আমি আরোও কিছু জানতে চাইলাম, ও বলল SEO forum এ জয়েন কর, অনেক জানতে পারবি্। Talk.iwebtool.com এ যোগ দিলাম। আজ পর্যন্ত ওই ফোরামে আমার সর্বমোট পোষ্ট প্রায় ১৪০০ এবং ওরা আমাকে মডারেটর বানিয়ে দিয়েছে। বেশ কিছুদিন হল অনিয়মিত হয়ে পড়েছি।
যাই হোক ব্লগ হয়, SEO নিয়ে সামান্য জ্ঞান হল – তখন ভাবলাম ব্লগের পেছনে যখন সময় নষ্ট করছি, তাহলে কিছু পয়সা কামাতে পারলে মন্দ হতো না। সেখান থেকেই ইন্টারনেটে টাকা কামানোর দিকে ঝুকে পড়লাম।অনিয়মিতভাবে বেশ কয়েকবারই চেষ্টা করেছি, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। অবশেষে গতবছরের মাঝের দিকে সফলতা পেতে শুরু করেছি। আপাতত এখন আমি শুধু Google Adsense থেকেই মাসে প্রায় ২০০ থেকে ২৫০ ডলার পাই। এছাড়াও আরোও কিছু পদ্ধতিতে মাসে ৮০ থেকে ১০০ ডলারের মতো পাই।




---------------------------------------------------
টাকা কামানোর আমার সহজ সমীকরন (আমার আবিস্কার নয়, শুধু বর্ণনা করছি)
----------------------------------------------------


ইন্টারনেটে সবোর্চ্চ কত টাকা কামানো যায় তার হিসেব কেউ দিতে পারবে না। তবে বেশ কিছু ব্লগার ১৫,০০০ থেকে ২০,০০০ ডলার কামায়। তারা কি করে – ব্লগ লিখেই যদি এত টাকা কামানো যায় তবে সবাই কামাচ্ছে না কেন? উত্তরে তিনটি কারনে, জ্ঞান, প্লানিং এবং সময়।
জ্ঞান – কিভাবে ব্লগকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় পাঠাবেন (search engine optimization)
প্লানিং – যেকোন বিষয়ে নিয়ে ব্লগ লিখলেই চলবে না, গবেষনা করে বের করতে হবে – কোন বিষয়ে পাবলিক ওয়েবসাইট ভিজিট করছে কিংবা দ্রব্যাদি কিনছে, কিংবা কোন বিষয়ের এ্যাডে তুলনামূলকভাবে বেশি পয়সা কামানো যায়।
সময় – কতটুকু সময় আপনি আপনার ওয়েবসাইটের পেছনে খরচ করছেন। শুধু সময় খরচ করলেই চলবে না, বরং কার্যকরীভাবে সময় ব্যয় করতে হবে।

তবে একটা খুব সমীকরন আছে, যা একটু পরিশ্রম করলেই তুলনামূলক ভাবে বেশি কামানো যায়। তা হল – একাধিক ওয়েবসাইট থাকতে হবে। এতে করে সব পরিশ্রম এক ওয়েবসাইটে না করে সবগুলোতে ভাগ করে দিলে – ক্লিক সংখ্যা বেশি পাওয়া যায়। আমার নিজের কথাই বলি। যখন আমার একটা ওয়েবসাইট ছিল তখন দিনে সব পরিশ্রম একটা ওয়েবসাইটকেই দিলাম – ফলাফল সবচেয়ে খারাপ দিনে ২/৩ ক্লিক পেতাম। এখন আমার বেশ কিছু ওয়েবসাইট আছে, সবচেয়ে খারাপ দিনে ১ ক্লিক পেলেও সব মিলিয়ে ৮/১০ টা ক্লিক পাই। তাহলে সব হিসেব – বেশি ওয়েবসাইট থাকতে হবে। অবশ্য ওয়েবসাইট থাকলেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। আমি অনেককে ইন্টারনেটের মাধ্যমে চিনি – যাদের ২৫ থেকে ৫০ টা ওয়েবসাইট আছে। একজন ভারতীয় ব্লগারের কথা জানি, তার মাসে আয় ২০,০০০+ ডলার, তার শয়ের উপর ওয়েবসাইট আছে এবং সে কোম্পানী খুলে ব্লগারদের চাকুরি দেয়, যারা তার ওয়েবসাইটে লিখে এবং পয়সা কামায়।




-------------------------------------------------------------
কেন আমি বিনামূল্য ডোমেইন, হোস্টিং কিংবা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি? আমার লাভ কোথায়?
------------------------------------------------------------

গতমাসে ঠিক করেছি আমি আগ্রহী বাংলাদেশি ব্লগারদেরকে ফ্রি ওয়েবসাইট দেব। এই কথা বললেই সবাই আগে প্রশ্ন করবে তাতে আমার লাভ কি কিংবা এটা কি কোনো স্ক্যামের অংশ।
না, এটা কোনো স্ক্যাম না। আমার প্রায় ১৩০ টি ডোমেইন আ্ছে এবং তিনটি বড় বড় হোস্টিং একাউন্ট আছে। এসবগুলোই পয়সা খরচ করে কিনেছি। তাই শুধু শুধু ফেলে রেখে খুব একটা লাভ হচ্ছে না। যদিও ডোমেইনগুলো ভবিষ্যতে বেশিদামে বিক্রি করে দেবার পরিকল্পনা আছে। কিন্তু তার আগে কিছু পয়সা যদি কামানো যায়, তাহলে মন্দ কি?
সর্বমোট দশজনকে দশটা ওয়েবসাইট বিনা খরচে দেব, তারা ব্লগে লিখবেন। আমি SEO দিকটা দেখব এবং কিভাবে SEO করতে হয় শিখিয়ে দেব। এর বিনিময়ে ওয়েবসাইটের আয়ের শতকরা ২৫ ভাগ আমি নেব। এরপর যখন তারা SEO কিংবা ওয়েবসাইটে পারদর্শী হয়ে যাবেন, আমার ওয়েবসাইট আমি নিয়ে নেব। এসময়ের মাঝে আপনারা নিজেদের ওয়েবসাইট করতে পারেন – তাতে আমার কোনো সমস্যা নাই। আয়ের সবটাকাই আপনাদের একাউন্টে জমা হবে – তাই টাকা হারানোর ভয় নাই




-------------------------------------------------------------
বিনামূল্যে ওয়েবসাইট পেতে কি করতে হবে?
-------------------------------------------------------------

প্রথমে নিজেকে প্রশ্ন করুন – রাতারাতি বড়লোক হতে চান নাকি অল্প অল্প করে টাকা কামাতে চান? যদি ধীরে ধীরে টাকা কামাতে চান, তাহলে পরের লাইন পড়ুন, নতুবা এখানে পড়া শেষ করুন। পরিশ্রম করতে হবে অনেক – আমার কাছে কোনো ম্যাজিক নাই। নিজেদের মধ্য বিশ্বাস বজায় রাখতে হবে। আপনাকে আমি কোনোভাবে ঠকাতে পারব না, কারন টাকা জমা হবে আপনার Adsense একাউন্টে। কিন্তু কোনো মাসে বেশি টাকা পেলেন আর আমার অংশ মেরে দিলেন – এই প্ল্যান থাকলে প্লিজ ওয়েবসাইটের জন্য আবেদন করবেন না।

মনে মনে ঠিক করুন কোন বিষয়ে আপনি ওয়েবসাইট বানাতে চান। কমেন্ট আকারে সেটা লিখুন - যদি দেখি আপনার নির্বাচিত বিষয়ে আমার ধারনা আছে, তবে তাদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করব। যেকোনো প্রশ্ন এখানে কমেন্ট আকারে লিখতে পারেন।


তবে যেকোনো প্রশ্নের জন্য আমার SEO ফোরামে যোগ দিতে পারেন, কারন সময়ের অভাবে আমি আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারলেও অন্য মেম্বাররা আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেবে।

ফোরামের ঠিকানা - www.iseoforum.com
৫৩ টি মন্তব্য
snc_dina দিনা চৌধুরী০২ জানুয়ারি ২০০৯, ০১:০৬
ভালো তো!
তাহলে আমার নিজের নামেও একটা সাইট খোলা যাবে? হুমম... দেখি বিষয়টা কি ঠিক করা যায়। ধন্যবাদ আপনাকে।
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ০২:৪২
সবাই নিজের নামে আগেভাগেই ডোমেইন বুক করে রাখে, যাতে কেউ নিতে না পারে। আমার নিজ নামে ওয়েবসাইট হল www.hasan-online.com
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ০১:৪৩
অনেকেই সফটওয়ার নিয়ে ওয়েবসাইট করতে চাচ্ছেন - কিন্তু ফ্রি সফটওয়্যার নিয়ে অনেক অনেক ওয়েবসাইট আছে। এ ক্ষেত্রে আপনাকে অন্য বিষয় ঠিক করতে হবে।
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০২:৪৬
আমার উত্তর দিলেন না যে?:q
tanim88 ম. তানিম০২ জানুয়ারি ২০০৯, ০২:৪৬
brother, do i learn any kind of PROGRAMMING language ? i know C little.
plz give me a advice me,wat kind of programming i hav to learn????
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ০২:৫২
কোনো প্রোগ্রামিং জানার দরকার নাই
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ০২:৫১
আবু তৈয়ব,

কয়েকটা মন্তব্য ধরে রাখছিলাম - যাতে পরে উত্তর দিতে পারি। যাইহোক এখনই উত্তর দিয়ে দিচ্ছি।

ক্রিকেট এবং গান নিয়ে ওয়েবসাইট করতে আমি সাহায্য করে পারি। ক্রিকেট নিয়ে আমার ওয়েবসাইট আছে, এবং তা থেকে আমি ভালই পয়সা পাই। আপনার আগ্রহের কথা স্মরনে রাখলাম - আমি একই সাথে সামহোয়ারইন এবং প্রথম আলোর ব্লগারদের সুযোগ দিচ্ছি। আপনাকে নির্বাচিত করলে সময়মতো জানিয়ে দেবো।

ধন্যবাদ।
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ০২:৫৪
আমি? সবার আগে আমি বলেছি।
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০৩:২১
Thank You Myspace Comments
sadid_hasan না বলা কথা০২ জানুয়ারি ২০০৯, ০২:৫২
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ০৩:১৭
সুজন ভাই,

আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন বিষয়ে ওয়েবসাইট চান। তারপর আমি ভেবে দেখবো আমি সেই বিষয়ে জানি কিনা।

চিন্তা করুন - এখনও কাউকে ঠিক করি নাই।
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ০৩:২৩
আমি বাংলা গান, বই, এবং মোবাইল ডাউললোড সম্পর্কিত একটি ওয়েব সাইট চাই।
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০৩:২৪
আপনি কী মেইল এ জানাবেন?
নাকি এখানে?
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০৩:৪৪
www.iseoforum.com এ যোগ দিলাম...
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০৩:৪৮
আপনার নামের ওয়েবসাইটটা ভালোই লাগলো...
sadek512 সা‍দিক০২ জানুয়ারি ২০০৯, ০৫:০৩
ভাইয়া, আমি Song এবং মোবাইল কনটেন্ট নিয়ে ওয়েবসাইট চাই।প্লিজ ভাইয়া...
nilmanob নীল মানব০২ জানুয়ারি ২০০৯, ০৬:৫৫
চমতকার উপস্থাপনা । আশা করি ভবিষ্যতে আরো কথা হবে। ভাল থাকবেন।
idiot মুনতাসির০২ জানুয়ারি ২০০৯, ০৭:১০
Hi there
Sorry abt my Lang..(i cannt type Bangla)
Itz nice 2 hv such post in Prothom-aloBlog.com.Thankz for that.
I think blogging in own domain is nt good idea for the ppl who r just starting.Better to start with multi-user blogging sites like www.blogger.com. Coz if u start with ur own domain and hosting there needs a lot of work to do. 1st of all u hv to optimize ur site template for search Engines which is really a big deal for newbiez. Next u hv to b expart in viral marketing and off page optimization. Bt if u start ur blog in a multi-user site it will cost u no money for set up. Just decide on wat topic u will write. Make a keyword analysis. never Choose the top searched keyword. use ur keyword two or three times in every paragraph. Write regular reveiw of ur site at different article sites. Ask others to exchange links and be honest.
Read TOS of Google adsense b4 registration there and alwayz remember that "content is king".Make ur content. Never copy from others.
Follow these and work hard. Success will come within 1 year.
Good Luck and Happy Earning.
Noteo google search and u will get a lot of Book on this topic for free.
raihanjitu রায়হান জিতু০২ জানুয়ারি ২০০৯, ০৮:৩০
আমি সিরিয়াস। আমি www.iseoforum.com এ যোগ দিলাম। আমার মেইল raihanjitu@yahoo.com। জানাবেন কি হল।
tusharahasan তুষার আহাসান০২ জানুয়ারি ২০০৯, ০৮:৩৬
আপনার ফোরামে যোগ দিয়ে এলাম।
তবে আমি ভারতীয় ব্লগার যে প্রথম আলো ও সা-ইনে ব্লগ লেখে।
আমার ই-মেল boybipweb@জিমেইল ডট কম।
ক্রিকেট আমার পছন্দের বিষয়। তবে যে-কোন বিষয় নিয়ে লিখতে পারি।
আপনার ২৫% র শর্তে সানন্দে রাজী।
আশা করি প্রস্তাবটি ভেবে দেখবেন।
nobojato জ‍া‍‍হিদ০২ জানুয়ারি ২০০৯, ০৮:৪৬
I have a site but traffic is low. I need your help about SEO and I am ready to give you 25% of my income. pls help me. you can check my site http://www.my-bangla.com
nobojato জ‍া‍‍হিদ০২ জানুয়ারি ২০০৯, ০৮:৪৬
I have a site but traffic is low. I need your help about SEO and I am ready to give you 25% of my income. pls help me. you can check my site http://www.my-bangla.com.
nobojato জ‍া‍‍হিদ০২ জানুয়ারি ২০০৯, ০৮:৫১
just joined your SEO forum.
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ১০:২৯
সত্যি টাকা আয় করা যায়?
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ১০:৩৭
এগুলো হল আমার গত ৭ মাসের কামাই - $393.09, $197.08, $161.00, $195.90, $255.38, $518.52, $235.18
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ১০:৪৪
আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিন।
mukut মুকুট ০২ জানুয়ারি ২০০৯, ১০:৪৫
ভাবছি!
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ১০:৫২
আগে ঠিক করুন কি বিষয়ে ওয়েবসাইট করতে চান - কিছুটা ধারনা দিলে আমি বাকীটা সাহায্য করব।

আর আমার ফোরামে যোগ দিন - www.iseoforum.com
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ১১:০১
আপনি যে বিষয়েই তৈরি করে দেবেন আমি সেটাই নেব। আমি সিরিয়াসলি বলছি।
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ১১:২১
আমাকে কিছু বললেন না ভাই? আমি প্রথম সিরিয়াল।
tusharahasan তুষার আহাসান০২ জানুয়ারি ২০০৯, ১১:০৪
ফ্রি-ওয়েবসাইট করতে চাই
আপনার ফোরামেও যোগ দেব।
এখন অফিস যাওয়ার সময় তাই পোস্টটাকে প্রিয়-তে রাখছি।
ফিরে এসে কথা হবে
শুভেচ্ছা।
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ১১:১৪
ধন্যবাদ
008 রফিকুল মাহবুব০২ জানুয়ারি ২০০৯, ১১:১৬
বিষয়টা কি ধরনের হতে পারে উদাহরন দিবেন কি? আমি ও ফ্রি-ওয়েবসাইট করতে চাই । আমার উদ্দেশ্য টাকা কামানো নয় । জানার জন্য । আশাকরি আপনার সাহায্য পাব ।
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ১১:২১
আমার বর্তমানে ওয়েবসাইটের বিষয়গুলো হলো - SEO, Cricket, Snooker, Gadgets, Bollywood Movies, Online DVD ইত্যাদি।

যেকোনো বিষয়েই ওয়েবসাইট হতে পারে। তবে খেয়াল রাখতে হবে কত লোক সেই বিষয়ে সার্চ ইঞ্জিনে ওই বিষয়ে সার্চ করছে।
008 রফিকুল মাহবুব০২ জানুয়ারি ২০০৯, ১১:৩১
ধরুন আমার বিষয় হল বাংলাদেশী বাংলা গান, সিনেমা এবং নাটক । আপনার পরামর্শ চাইছি ।
hasan_889 জিন্নাত উল হাসান০২ জানুয়ারি ২০০৯, ১১:৩৭
সময়মতো জানিয়ে দেব - ধন্যবাদ। www.iseoforum.com এ যোগ দিন - ফ্রি ওয়েবসাইটের জন্য নির্বাচিত না হলেও কিভাবে টাকা কামানো যায়, তা নিয়ে প্রশ্ন করুন - উত্তর পেয়ে যাবেন।
০২ জানুয়ারি ২০০৯, ১১:৩৩
ফ্রি সফ্ট য়ার এর জন্য একটা ওয়েব সাইট করতে চাই। আপনার সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ
riton রিটন০২ জানুয়ারি ২০০৯, ১১:৫৯
সম্ভবত আমি আপনার পিছনে সবচেয়ে বেশি সময় দিতে পারব। মানে আপনার সাহায্যে যদি আমার কোন ওয়েব সাইট হতে পারে তার পিছনে। আমার পছন্দের বিষয় ক্রিকেট এবং ক্রিকেট। আপনাকে বিশ্বাস করছি। ফেভারিটে রাখলাম। আমার ই-মেইল অ্যাড্রেস ritu.riton@yahoo.com । একদফা একদাবি ফ্রি ওয়েব সাইট এবং অনলাইন আয়ের পথ চাই, পথ চাই।
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ১২:০৭
আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি এই ধরনের আয় করার জন্য।
প্রায় ১ বছর।
কিন্তু এখনো এক টাকাও পায়নি...
তারপরেও চেষ্টা করি এখনো।
এই ব্যাপারে ভালো কারো সাহায্যও পাইনি তেমন।
যদি পাই তাহলে এই লাইনে কাজ করার ইচ্ছা আছে।
আমার পছন্দের বিষয়ের মধ্যে আছে Cricket , Geography , Song ইত্যাদি।
আমাকে মেইল করতে পারেন abutayub@gmail.com.
আমি প্রতিদিন অন্তত ৩-৪ ঘন্টা সময় দিতে পারবো।
sujanpranto12 সুজন০২ জানুয়ারি ২০০৯, ০১:৪০
tayub আবু তৈয়ব০২ জানুয়ারি ২০০৯, ০২:৪৬
sadek512 সা‍দিক০২ জানুয়ারি ২০০৯, ১২:৩০
আমার খুব ইচ্ছে অনলাইনে যদি একটা আয় এর সংস'ান করা যেত! প্লিজ ভাইয়া, আমাকে একটা ওয়েবসাইট করেদিন। আমিও ফ্রি software বিষয়ক একটা ওয়েবসাইট করতেচাই।প্লিজ ভাইয়া..
adnan আদনান০৩ জানুয়ারি ২০০৯, ০১:৩৯
আপনার ব্লগ http://www.iseoforum.com/ এ যোগ দিলাম। গিটার ও টাব নিয়ে ওয়েব সাইট করতে চাই।
adnan আদনান০৩ জানুয়ারি ২০০৯, ০১:৪৭
কম জায়গা লাগবে গিটার ও টাব নিয়ে ওয়েব সাইট করতে
riton রিটন০৩ জানুয়ারি ২০০৯, ১২:১৩
শুনেন, আপনার ফোরামেরও সদস্য হয়ে গেলাম। রেফারেন্সটা দিতে পারলাম না, কারণ আপনার নামের ইংরেজী বানানটা ভুল হচ্ছিল।
uralpakhi উড়ালপাখি০৭ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:৫৮
হাসান ভাই
আমি আমার আতো দিনের চেষ্টা করেও সফল হতে পারিনি , আজ আপনার বল্গ পড়ে ওনেক উপকার হলো । প্লিজ আমাকে একটা ওেএব সাইট খুলে দিন। আমার বিষয় এসিও। আমার একটা সাইট দেখতে পারেন । কিন্তু গুগল dont approved nowadays for blogpost from bangladesh. At least google denied my 4 blogspot account. I know my all info was right although they said contact information was wrong.

ভাই দয়া করে আমাকে সাহায্য করুন।
www.earntaka-poisa.blogspot.com
amateur1971 রেড অক্টোবর১৪ মার্চ ২০০৯, ১০:১৬
দারুন পোষ্ট, শোকেসে নিয়ে রাখলাম।
zhsoykot জেড এইচ সৈকত১৩ এপ্রিল ২০০৯, ০৫:৪৬
হাসান ভাই,
আপনি বিষয় নির্বাচন ক‍‍রে দিন। আ‍ মি চেষ্টা ক ‍রে দেখব , আশা ক ‍রি পারব যে‍‍কোন বিষ‍য়ে। সাহিত্য সংস্কৃতি এসবের আওতায় পড়ে কিনা জানাবেন। আমার ই‍ মেল s0kket09@gmail.com. একটা ও‍য়েবসাইট ক‍ রে ‍‍‍‍ দেন প্লিজ
problogger99 প্রোব্লগার০২ মে ২০০৯, ১০:৩৩
Ami mone kori kisu bisoy nie sobaike sotorko kora dorkar. Ami amar jiboner bohuuuuuuuuuuuuuut somoy SEO & Blogging nie kataisi. Online Money Earning ar paray sob kisu niei gobesona koresi. Tai kisu bisoy bolsi

1st: Amra khub sohoje dharona kori internet theke copy kore blog a paste kore die josssssss akta site banay dibo ar takar sagore vasbo. Vai google ato sohoj jinish na. Akta web site ar ranking ba popularity nivor kore "ORIGINAL content" ar upor. Apni jai nie blog ba site banan na keno apnar bisoy bossu 1000000% new hote hobe. Google ar search engine robot jodi apnar blog/site ar 5-10 line onno site ar sathe mil pay tobe apnake sasti dewa hobe. Ta holo apnar site ar ranking onek niche namay deya hobe. Bangladeshe koyjon asen nije reader akristo korar moto lekha likhe site banaben and popular hoben ?


2nd: Apni nijei nijeke nie vebe dekhun na apni goto 1 mase koyta web site ar Advertisement click koresen. Adsense ar bisoyta sompurno nivor kore onnoder upor. Apnar site a 1000 Daily Unique visitor hole hoyto 1-10 jon add click korbe. Abar apnar site ar bisoy bossu sokto na hole taka kom asey, Jemon Home loan nie lekha site ar add theke taka mobile nie lekha site theke beshi asey. Tai ai line a nijer srom o medha biniog korar agey arektu vaben..

Amar bektigoto ovimot onner ichsar upor na nirvor kore nijer medha die Taka Aay korun. Kisu Tutorial video , Ebooks and Bangla boi pore computer software gular kaj sikhe nen ar Freelancing kore taka ay koren.Ata onek valo poth..

problogger99@gmail.com
ahashan21 আহাসান১৩ মে ২০০৯, ১২:৪৫
পিপিসি সাইটগুলো থেকে কি টাকা পাওয়া যায় না ?
gorib গরিব১৮ মে ২০০৯, ১২:৫৭
যায়
alokmistry অলোক কুমার মিস্ত্রী২৫ মে ২০০৯, ০২:১৮
গরিব ভাই, কি কি PPC সাইট আছে, বলবেন? আমি ব্যবহার করি

[URL="http://www.neobux.com/?r=alokmistry"][COLOR="Blue"]neobux.com[/COLOR][/URL]
এবং
[URL="http://www.palmbux.com/?r=alokmistry"][COLOR="Blue"]palmbux.com[/COLOR][/URL]
tariktoon তারিক০২ সেপ্টেম্বর ২০০৯, ০৪:০২
পর্ণ এখন সবেচেয় লাভজনক ব্যবসা। পর্ণ সাইট খুললে কেমন হয়?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment