শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়?

গত পরশু অক্টোবর মাসের Google Adsense এর cheque পেলাম। Google অন্য কোম্পানির মতোই প্রতি মাসেই আয়ের চেক কিংবা অনলাইন ট্রা্ন্সফার পরের মাসের শেষে করে থাকে। অর্থাৎ ডিসেম্বরের আয়ের চেক পাব জানুয়ারীর শেষে। টাকার অংকে চেকগুলো এখনও খুব একটা বেশি না, তবুও প্রত্যেক মাসে চেকগুলো যখন পাই আনন্দই লাগে। মনে একটা সফলতার উচ্ছ্বাস ভেসে বেড়ায়।

এটা আমার চর্তুথ চেক - প্রথম দুই মাসে কোনো চেক পাইনি, আয় খুব খারাপ ছিল। আসলে দুই মাস না হয়ে দেড় মাস হবে - ঠিক ১৫ তারিখ থেকে শুরু করেছিলাম। প্রথম দেড় মাসে অংক দাঁড়ায় ক্লিকে 58.06 ডলার। চেক পেতে হলে অন্তত একাউন্টে ১০০ ডলার থাকতে হয়। যা হোক পরের মাস থেকে সাফল্য পেতে শুরু করি, আড়াই মাস শেষে দাড়ায় 393.09 ডলার।

প্রথম দিকে আমার একটাই ওয়েবসাইট ছিল - ওটা প্রায় জগাখিচুড়ি হয়ে যাচ্ছিল। যে টপিকই ভাল লাগে তা নিয়েই লিখতে শুরু করেছিলাম। পয়সাও পাচ্ছিলাম, কিন্তু মনে তৃপ্তি পাচ্ছিলাম না। তখন থেকেই ডোমেইন কিনতে শুরু করি আর তাতে হরেক রকম ওয়েবসাইট বানাতে থাকি। সমস্যা হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে আমার আবার বেশি দিন কাজ করতে ভাল লাগে না। তাই ওয়েবসাইট বানাচ্ছি, কিছুদিন কাজ করছি আবার ফেলে রাখছি।

তবে কি জানেন, এই যে ফেলে রাখছি, এটা কিন্তু এক বারেই বৃথা যাচ্ছে না। হঠাৎ হঠাৎ উটকো একটা দুটো ক্লিক পেয়ে যাই। গত কাল ফেলে রাখা এমনই একটা ওয়েবসাইটে একটি ক্লিকেই ৪.৩০ ডলার পেয়েছি। অংকের হিসেবে এটা অবিশ্বাস্য আয়! এই ব্লগে সেপ্টেম্বর মাসে মাত্র ৭ টি ব্লগ পোষ্ট করেছিলাম, ৩ মাস পেরিয়ে গেছে।

যাক, যে জন্য আজকে এই ব্লগটি লিখার কথা মাথায় এসেছিল। ইন্টারনেটে আয় নিয়ে ব্লগ লিখার পর যারা আমার পোষ্টে কমেন্ট করেছেন, তাদের কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন - অন্যদের দিয়ে যদি মাঝে মাঝে ব্লগে ক্লিক করাই তাহলে কি কোনো সমস্যা আছে কি না? চিন্তা করছি আজকে তাদের প্রশ্নের উত্তর দেব।

আমি বইয়ের ভাষায় বলব না, নিজের কথাই বলি। আমার নিজের একাউন্ট ব্যান হয়েছে দু'বার। প্রথম বার, প্রায় তিন বছর আগে। প্রথম প্রথম ব্লগ খুলেছিলাম ব্লগার একাউন্ট দিয়ে, গুগলের নিয়মকানুন কিছুই জানি না। প্রাপ্তির জন্য তখন সবাই টাকা তুলছিল। আমিও সবাইকে বললাম, আমার ব্লগ থেকে যা কামাই হবে, পুরোটুকুই প্রাপ্তিকে দিয়ে দেব - আপনাররা ক্লিক করেন। সবাই ক্লিক করা শুরু করল। দেখতে দেখতে ৮০ ডলারের মতো কামাইও হয়েছিল, হঠাৎ করে একদিন গুগল একাউন্ট বন্ধ দিল। সব টাকা শেষ। যদিও প্রাপ্তিকে সাধ্যমতো সাহায্য করেছিলাম, ব্লগের কামাইয়ের চেয়ে বেশিই দিয়েছিলাম।

পরের বার, সর্তক হয়ে গেলাম। কিন্তু এবারও একটা ভুল করলাম। হিট বাড়ানোও ওয়েবসাইটে একাউন্ট খুলেছিলাম। ক্লিক খুব একটা পড়ে নাই, তবে অবৈধ page impression বাড়ানোর জন্য একাউন্ট ব্যান হয়ে গেল।

এখন সর্তক হয়ে গেছি, তাই অনলাইনের আয়ের বেশ কয়েকটা পথ খুলে রেখেছি। যাতে একটা বন্ধ হয়ে গেলে অন্যগুলো চালু থাকে। আমার বেশ কিছু PPC এবং Affiliate Program এ একাউন্ট আছে, যেগুলো থেকে আমি আরোও কিছু টাকা পাই প্রত্যেক মাসে। যেমন Adbrite, Clicksor, Kontera, BannerConnect, Amazon Associates ইত্যাদি।

==============================================

আমরা, মানে বাংলাদেশিরা - অনলাইনের ক্ষেত্রে অনেকখানিই পিছিয়ে আছি। আমার মনে হয়, দুটো কারনে। এক - আমাদের ইন্টারনেট সংযোগের মান খুবই খারাপ আর আমরা অনলাইনে কেনাবেচা করতে পারি না। তাই আমরা অন্য দেশগুলোর চেয়ে নিতান্তই শিশু।

কেন বললাম এই কথা? অনলাইনে আয়ের কথা বললেই সবাই বলি Blogger এ একটা একাউন্ট খুলে দুই - তিনটা ছবি কিংবা কাট-পেষ্ট পোষ্ট দিয়ে এডসেন্সে একাউন্ট খুলে বসি আর বলি হিট পাই না। তারপর একসময় চুক্তি করে ক্লিক করা শুরু করি। কিন্তু বাস্তবতা কি এটাই?

ধরলাম, ক্লিক করে পয়সা কামানো যায় - তাই চুক্তি করে ক্লিক করি কিন্তু কতই বা ক্লিক করবো, কতদিনই বা ক্লিক করবো কিংবা কতদিন গুগলকে ধোকা দেব?

আমার আজকের তারিখ (প্রায় ৮ মাস) পর্যন্ত মোট ক্লিক সংখ্যা প্রায় ৩০,০০০ এবং আয় ১,৭০০ ডলার। তারমানে গড়ে প্রতি মাসে আমার ক্লিকসংখ্যা ৩৭৫০। এখন আমি যদি আমার বন্ধুদের ক্লিক করতে বলতাম, তবে প্রতিদিন বন্ধুদের ১০০ বেশিবার ক্লিক করতে হতো - যা গুগলের চোখ ফাকি দেয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে চুক্তি করে ক্লিকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভাল।

এবার আসি কিভাবে টাকা কামাবেন? খালি কি এ্যাডে ক্লিক করেই টাকা কামানো যায়? না - এটা কেবল মাত্র একটা পদ্ধতি, ইন্টারনেটের জগতে এমন হাজারো পদ্ধতি আছে। খুবই সহজ দুই একটা পদ্ধতির কথা আজকে বলব।

===========================================

প্রথম পদ্ধতি
----------------

Directory Submission:
অনেকেই হয়তো এটার কথা জানেন, অনেকেরই অজানা। তবুও বলি। কাজটা বোরিং, তবুও পয়সা পেলে বোরিং কাজ করতে দ্বিধা থাকার কথা নয়। কিভাবে পয়সা কামাবেন?

Search Engine Optimization এর ক্ষেত্রে backlink খুবই গুরুত্বর্পূণ। অথার্ৎ অন্য ওয়েবসাইট আপনার ওয়েবসাইটকে যতবেশি বার লিংক দেবে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ততবেশি গুরুত্ব পাবে এবঙ ভাল ফলাফল দেখানোর সুযোগ পাবে। এটাকে ভিত্তি করে ইন্টারনেটে কোটি কোটি web directory জন্ম নিয়েছে। এখন ধরুন, আমার একটা নতুন ওয়েবসাইট আছে, গুগল যাতে আমার ওয়েবসাইটে গুরুত্ব দেয় তার জন্য ওয়েবসাইটে বানানোর সাথে সাথে আমি বেশ কিছু ডাইরেক্টরীতে আমার ওয়েবসাইটে বিবরন এবং লিংক জমা দেই। এভাবে লিংক বাড়তে থাকে। এটাকে একধরনের link building পদ্ধতি বলা হয়। এখন অনেকেরই link building এর সময় নাই। তারা বিভিন্ন ওয়েবসাইটে কিংবা ফোরামে কাজের বিবরন দিয়ে লোক খুজে বেড়ায়। ওইসব কাজের জন্য bid করে কাজ পাওয়া যায়। তবে ফোরামগুলোতে bidding ওয়েবসাইটের চেয়ে কম প্রতিযোগিতা থাকে তাই ভাল অংকের কাজ কম প্রতিযোগিতায় পেতে ফোরামগুলোতে নজর রাখা যেতে পারে। দুইটো বড় ফোরাম হল http://forums.digitalpoint.com এবং http://marketplace.sitepoint.com । তবে কাজের প্রতিযোগিতায় নামার আগে ভালভাবে প্রস্তুতি নিন, প্রতিযোগিতা সহজ হবে। এই ব্লগটি পড়তে পারেন, কাজে দিবে - http://www.hasan-online.com/2008/06/14/how-to-advertise-your-directory-submission-service-business-in-forums/

দ্বিতীয় পদ্ধতি
----------------------------

নতুন যারা ফোরাম খুলে, তারা অনেকেই ফোরামে বিভিন্ন বিষয়ে পোষ্ট লিখার জন্য লোক ভাড়া করে। এসব কাজও ফোরামগুলোতে পাওয়া যায়। যারা আনলিমিটেড ইন্টারনেট সংযোগ এবং প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে কিছু অলস সময় আছে তারা এসব কাজ করতে পারেন। গুগলে বিভিন্ন বিষয় খুজে কাট-পেষ্ট করে পোষ্ট সংখ্যা বাড়ান - সাথে সাথে পয়সাও বাড়তে থাকবে।

========================================

এখন অন্য একটা সমস্যা আছে, বাংলাদেশ থেকে PayPal ব্যবহার করা যায় না। তবে অনেকের কাছে MoneyBrookers.com এর নাম শুনেছি। ওরা দেখলাম বাংলাদেশীদের একাউন্ট খুলতে দেয়। ওখানে একাউন্ট খুলেও আয়ের পয়সা জমাতে পারেন।

আশা করি ভবিষ্যতে আরোও কিছু পদ্ধতির কথা লিখব, ততদিন ভাল থাকুন। আর কিছু অলস সময় থাকলে আমার ফোরামে যোগ দিন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করুন, জানুন এবং জানান - http://www.iseoforum.com

=====================================================

আমরা, মানে বাংলাদেশিরা - অনলাইনের ক্ষেত্রে অনেকখানিই পিছিয়ে আছি। আমার মনে হয়, দুটো কারনে। এক - আমাদের ইন্টারনেট সংযোগের মান খুবই খারাপ আর আমরা অনলাইনে কেনাবেচা করতে পারি না। তাই আমরা অন্য দেশগুলোর চেয়ে নিতান্তই শিশু।

কেন বললাম এই কথা? অনলাইনে আয়ের কথা বললেই সবাই বলি Blogger এ একটা একাউন্ট খুলে দুই - তিনটা ছবি কিংবা কাট-পেষ্ট পোষ্ট দিয়ে এডসেন্সে একাউন্ট খুলে বসি আর বলি হিট পাই না। তারপর একসময় চুক্তি করে ক্লিক করা শুরু করি। কিন্তু বাস্তবতা কি এটাই?

ধরলাম, ক্লিক করে পয়সা কামানো যায় - তাই চুক্তি করে ক্লিক করি কিন্তু কতই বা ক্লিক করবো, কতদিনই বা ক্লিক করবো কিংবা কতদিন গুগলকে ধোকা দেব?

আমার আজকের তারিখ (প্রায় ৮ মাস) পর্যন্ত মোট ক্লিক সংখ্যা প্রায় ৩০,০০০ এবং আয় ১,৭০০ ডলার। তারমানে গড়ে প্রতি মাসে আমার ক্লিকসংখ্যা ৩৭৫০। এখন আমি যদি আমার বন্ধুদের ক্লিক করতে বলতাম, তবে প্রতিদিন বন্ধুদের ১০০ বেশিবার ক্লিক করতে হতো - যা গুগলের চোখ ফাকি দেয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে চুক্তি করে ক্লিকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভাল।

এবার আসি কিভাবে টাকা কামাবেন? খালি কি এ্যাডে ক্লিক করেই টাকা কামানো যায়? না - এটা কেবল মাত্র একটা পদ্ধতি, ইন্টারনেটের জগতে এমন হাজারো পদ্ধতি আছে। খুবই সহজ দুই একটা পদ্ধতির কথা আজকে বলব।

============================================

প্রথম পদ্ধতি
----------------

Directory Submission:
অনেকেই হয়তো এটার কথা জানেন, অনেকেরই অজানা। তবুও বলি। কাজটা বোরিং, তবুও পয়সা পেলে বোরিং কাজ করতে দ্বিধা থাকার কথা নয়। কিভাবে পয়সা কামাবেন?

Search Engine Optimization এর ক্ষেত্রে backlink খুবই গুরুত্বর্পূণ। অথার্ৎ অন্য ওয়েবসাইট আপনার ওয়েবসাইটকে যতবেশি বার লিংক দেবে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ততবেশি গুরুত্ব পাবে এবঙ ভাল ফলাফল দেখানোর সুযোগ পাবে। এটাকে ভিত্তি করে ইন্টারনেটে কোটি কোটি web directory জন্ম নিয়েছে। এখন ধরুন, আমার একটা নতুন ওয়েবসাইট আছে, গুগল যাতে আমার ওয়েবসাইটে গুরুত্ব দেয় তার জন্য ওয়েবসাইটে বানানোর সাথে সাথে আমি বেশ কিছু ডাইরেক্টরীতে আমার ওয়েবসাইটে বিবরন এবং লিংক জমা দেই। এভাবে লিংক বাড়তে থাকে। এটাকে একধরনের link building পদ্ধতি বলা হয়। এখন অনেকেরই link building এর সময় নাই। তারা বিভিন্ন ওয়েবসাইটে কিংবা ফোরামে কাজের বিবরন দিয়ে লোক খুজে বেড়ায়। ওইসব কাজের জন্য bid করে কাজ পাওয়া যায়। তবে ফোরামগুলোতে bidding ওয়েবসাইটের চেয়ে কম প্রতিযোগিতা থাকে তাই ভাল অংকের কাজ কম প্রতিযোগিতায় পেতে ফোরামগুলোতে নজর রাখা যেতে পারে। দুইটো বড় ফোরাম হল http://forums.digitalpoint.com এবং http://marketplace.sitepoint.com । তবে কাজের প্রতিযোগিতায় নামার আগে ভালভাবে প্রস্তুতি নিন, প্রতিযোগিতা সহজ হবে। এই ব্লগটি পড়তে পারেন, কাজে দিবে - http://www.hasan-online.com/2008/06/14/how-to-advertise-your-directory-submission-service-business-in-forums/

দ্বিতীয় পদ্ধতি
----------------------------

নতুন যারা ফোরাম খুলে, তারা অনেকেই ফোরামে বিভিন্ন বিষয়ে পোষ্ট লিখার জন্য লোক ভাড়া করে। এসব কাজও ফোরামগুলোতে পাওয়া যায়। যারা আনলিমিটেড ইন্টারনেট সংযোগ এবং প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহে কিছু অলস সময় আছে তারা এসব কাজ করতে পারেন। গুগলে বিভিন্ন বিষয় খুজে কাট-পেষ্ট করে পোষ্ট সংখ্যা বাড়ান - সাথে সাথে পয়সাও বাড়তে থাকবে।

================================================

এখন অন্য একটা সমস্যা আছে, বাংলাদেশ থেকে PayPal ব্যবহার করা যায় না। তবে অনেকের কাছে MoneyBrookers.com এর নাম শুনেছি। ওরা দেখলাম বাংলাদেশীদের একাউন্ট খুলতে দেয়। ওখানে একাউন্ট খুলেও আয়ের পয়সা জমাতে পারেন।

আশা করি ভবিষ্যতে আরোও কিছু পদ্ধতির কথা লিখব, ততদিন ভাল থাকুন। আর কিছু অলস সময় থাকলে আমার ফোরামে যোগ দিন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করুন, জানুন এবং জানান - http://www.iseoforum.com
২৫ টি মন্তব্য
resat রিসাত১৩ ডিসেম্বর ২০০৮, ০৫:৫১
পোস্ট পড়ে ভালো লাগলো ছবিটা বিটম্যাপ ফরমেটে তাই আসেনি জেপিজি করে মন্তব্য হিসেবে দিন
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৫:৫৬
আমি আসলে png তে সেভ করেছিলাম - কিন্তু এখন নাকি পোষ্টটি ফিচারড হয়ে গেছে। এডিট করতে পারবো না।
lenin lenin১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০৪
http://pimg.s3.amazonaws.com/img/2285.1229125397.google-adsense-online-income-chequ

this is the uploaded Image's URL
see it has problem
You gotta upload simple named file of (gif, png or jpg) format
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৫:৫৩
মডারেটর ভাইসাব, চেকের ছবি দিতে চেষ্টা করছিলাম্ এখন কয় এইটা নাকি আর এডিট করা যাবে না। আপনি যদি দয়া করে পোষ্টের প্রথমে ছবিটা যোগ করে দিতেন - খুশি হতাম।

লিংক - http://www.hasan-online.com/hasan/pics/google-adsense-online-income-cheque-november-2008.png

lenin lenin১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০১
I think its against the rule to display checks with credentials. .. read google TOS and POS again please
resat রিসাত১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০৩
মডারেটরদের কানে সবার আওয়াজ যায় বলে মনে হয় না। আমি গত কয়েকদিন ধরে বহুত খোঁচাখোঁচি করেছি। আলতাফ হোসেন নামে একজন কবি আছেন, কেবল উনার প্রতিই আগ্রহ আছে উনাদের!
resat রিসাত১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০৪
লেনিন ভাই! আপনি দেখি এখনো যেগে আছেন!!
lenin lenin১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০৬
Mr. Zinnat Hasan even though a post may be regarded as featured. Its still possible to add images. But u cant edit the text or other content.
lenin lenin১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:০৮
@রিসাত, আমি তো রাত জেগে কাজ করি। আউটসোর্সিং ঘুমানোর টাইম একেক দিন একেক রকম।
tusharahasan তুষার আহাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:১৪
প্রিয়তে নিলাম।
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৬:১৭
লেলিন ভাই,

আপনার মন্তব্য পাওয়া পর ভয়ই পাইছিলাম, জানতাম চেকের ছবি প্রকাশ করলে কোনো সমস্যা নাই তবুও আরেকবার পড়ে নিলাম। এডসেন্সের ৭ নম্বর ধারায় বলা আছে - You may accurately disclose the amount of Google’s gross payments to You pursuant to the Program.

আমি আমার আইডি তুলে দিয়েই চেকটি জনসম্মুখে প্রকাশ করেছি - তাই এটা TOS এর ভঙ্গ নয়।

এছাড়াও ইন্টারনেটে সার্চ করলে হাজারো চেকের ছবি পাবেন। তবু সর্তক করে দেবার জন্য আপনাকে হাজারো ধন্যবাদ।

ভাল থাকবেন।
rokan ‍েরাকনুজ্জামান শাহানূর১৩ ডিসেম্বর ২০০৮, ০৮:১১
জিন্নাতুল ভাই,
তিন বছর আগে আপনার মত আমার একাউন্ট ব্যান্ড হয়েছিল। আর Adsense নিয়ে কাজ করিনি। এখন কি করা যায়।
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৮:২১
একবার ব্যান করেছে তো কি হয়েছে - নতুন ব্লগ খুলে আমার একাউন্ট খুলুন। কিংবা নতুন কোনো প্রোগ্রাম ব্যবহার করতে পারেন - Adbrite, Clicksor, Chitika, BannerConnect (একেবারে নতুন ব্লগে এরা এ্যাড দেয় না, এবং pageview কমপক্ষে ৫০,০০০ হতে হয়)
rokan ‍েরাকনুজ্জামান শাহানূর১৩ ডিসেম্বর ২০০৮, ০৮:২২
জিন্নাতুল ভাই,
PayPal একাউন্ট ছাড়া অনেক সাইট একাউন্ট গ্রহন করে না। PayPal বাংলাদেশীদের জন্য একাউন্ট খোলার সুযোগ দেয় না। আরো অনেক অনলাইন web ব্যাংক আছে যেগুলোর বিশ্বস্ততা নিয়ে সন্দেহ আছে। তাছাড়া গুগলের A/C Pay ছোট অংকের চেক বাংলাদেশে ক্যাশ করা সমস্যা।
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ০৮:৩০
আপনারকে এই বিষয়ে কি উপদেশ কিংবা পরামর্শ দেব বুঝতে পারছি না। অনলাইনে বেচাকেনা না করতে পারার কারনে বাংলাদেশ আইটিতে পিছিয়ে গেছে কমপক্ষে ২০ বছর।

খুজে দেখুন - মামা, চাচা, খালা, খুপা - কেউ বিদেশে থাকে কিনা? তাদের অনুরোধ করে একাউন্ট খুলতে চেষ্টা করতে পারেন। অনেক ওয়েবসাইট এখন মানিব্রোকার সার্পোট করে। যদি গুগলের ছোট চেক ভাঙ্গাতে কষ্ট হয়, তবে পেমেন্ট হোল্ড করে বড় বানিয়ে দেখুন - ফল পেতেও পারেন।
moronjoyee মরণজয়ী১৩ ডিসেম্বর ২০০৮, ০৯:০৬
বাংলাদেশের কোন ব্যাংকের সাথে কি Paypal এর লিঙ্ক আছে?
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ১০:৩০
PayPal এ একাউন্ট খুলতে যে ফরম পূরণ করতে হয়, তাতে বাংলাদেশের নাম নাই। আর বাংলাদেশের কোনো ব্যাংকের সাথে ওদের কোনো সর্ম্পক নাই।
tayub আবু তৈয়ব১৩ ডিসেম্বর ২০০৮, ১০:১৭
জিন্নাতুল ভাই আমি একাউন্ট খুলতে চাই।
কিন্তু কিছুইতো বুঝতেছিনা কি করবো।
Help me....
sujan12 সুজন১৩ ডিসেম্বর ২০০৮, ১০:২১
তৈয়ব ভাই সেই সাথে ব্যাংকে একটা সেভিংস খোলেন।
hasan_889 জিন্নাত উল হাসান১৩ ডিসেম্বর ২০০৮, ১০:৩৬
কি সাহায্য চান - সেটা আগে বলুন। এডসেন্সে একাউন্ট খুলতে চান? ওই যে বললাম, ব্লগিং না গিয়েও কিছু না কিছু কামাতে পারবেন।

একান্তই যদি ব্লগিং এ নামতে চান তাহলে gmail এ লগিন দিয়ে www.blogger.com এ একটা ব্লগ খুলুন, ২/৩ সপ্তাহ ব্লগ পোষ্ট করুন। এরপর সেই ব্লগের বিবরন দিয়ে http://www.google.com/adsense এ একাউন্ট খুলুন। এরচেয়ে বেশি যদি জানতে চান তবে আমার ফোরাম http://www.iseoforum.com যোগ দিন এবং প্রশ্ন করুন - কেউ না কেউ আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে কিংবা আমার SEO blog পড়তে পারেন - http://www.hasan-online.com
trivuz ত্রিভুজ৩১ ডিসেম্বর ২০০৮, ০৭:১০
লেখাটা দেরীতে পড়লাম। আমার পোস্টে আপনার মন্তব্য পড়ে মনে হয়েছিলো এডসেন্স বা Adbrite সম্পর্কে আপনার ধারনা নেই... কিন্তু আপনি এই বিষয়ে যথেষ্টই অভিজ্ঞ দেখা যায়।

বাই দ্য ওয়ে, আপনি কি এখনো Adbrite ব্যবহার করেন? Adbrite এ ইদানিং আমি যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কোন ভাবেই এডাল্ট বিজ্ঞাপণ এড়াতে না পারা। তুলনামূলক ভাবে Adbrite থেকে বেশী টাকা পাওয়ার কারণে এটি ব্যবহার করি.. কিন্তু এই বিজ্ঞাপণগুলোর জন্য সমস্যা হচ্ছে। আপনার অভিজ্ঞতা জানতে চাই।

চমৎকার লেখা এনিওয়ে..
hasan_889 জিন্নাত উল হাসান০৪ জানুয়ারি ২০০৯, ০৮:৪৯
ত্রিভূজ,

যে অল্পসল্প জ্ঞান আছে, তাই সবার সাথে শেয়ার করি। যথেষ্ট জ্ঞানী কিনা জানি না, তবে খেটেখুটে শিখেছি, খেটে শিখা জ্ঞান বৃথা যেতে পারে না।

Adbrite এর বিজ্ঞাপন আমারও পছন্দ না - ঘুরে ফিরে নগ্ন এ্যাড চলেই আসে। তাই ওদের ফিল্টারটা কিছুদিন ব্যবহার করেছিলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হল - ওরা কনটেন্ট অনুযায়ী এ্যাড দেয় না, এটা ক্লিকের হার কমিয়ে দেয়। এ কারনেই ওদের এ্যাড ব্যবহার করি না।

গুগলের এ্যাড ব্যবহার করতে সমস্যা কই? এছাড়া BannerConnect.co.uk এর এ্যাড ব্যবহার করতে পারেন। ওরা কমপক্ষে 100k পেজ ইমপ্রেশন ছাড়া একাউন্ট গ্রহন করে না। তাই ওদের একাউন্ট পেতে চাইলে অনেকগুলো ওয়েবসাইটের এড্রেস দেবেন। ওদের এ্যাডগুলো খুবই বৈচিত্রর্পূণ।
adnan আদনান০৪ জানুয়ারি ২০০৯, ০৩:২০
জিন্নাত উল হাসান ভাইয়া , আমি আদনান: shuvozeus@gmail.com
from google talk
aisajib আমিনুল ইসলাম সজীব২৭ জানুয়ারি ২০০৯, ০৮:২৬
হাসান ভাইয়া, আমার ব্লগে একটু ঢুঁ মারেন। আর হ্যাঁ, মনে হচ্ছে অনেকদিন ধরে আপনার মতো কাউকেই খুঁজছি। অবশ্যই শুধুমাত্র অ্যাডসেন্সের সহায়তার জন্য নয়। আপনি আপনার সাইটে অ্যাড বসিয়েছেন। সেইসব সাইটে লিখছেন (নিশ্চয়ই ইংরেজীতে)। আবার ভাল আয়ও করছেন। বাংলা ভাষা গুগল সাপোর্ট করে না এটাই সমস্যা। নইলে আমি এতোদিনে বহুত কামাইতে পারতাম।
যাইহোক, আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে ইচ্ছে করছে। আপনার ইয়াহু, এমএসএন কিংবা জিটক আইডি কি দেয়া যাবে? ইয়াহুতে আমাকে অ্যাড করতে পারেন aminulislam333 আইডিতে।

আশা করছি আপনার সঙ্গে শীঘ্রই কথা হবে।
problogger99 প্রোব্লগার০২ মে ২০০৯, ১০:৩২
Ami mone kori kisu bisoy nie sobaike sotorko kora dorkar. Ami amar jiboner bohuuuuuuuuuuuuuut somoy SEO & Blogging nie kataisi. Online Money Earning ar paray sob kisu niei gobesona koresi. Tai kisu bisoy bolsi

1st: Amra khub sohoje dharona kori internet theke copy kore blog a paste kore die josssssss akta site banay dibo ar takar sagore vasbo. Vai google ato sohoj jinish na. Akta web site ar ranking ba popularity nivor kore "ORIGINAL content" ar upor. Apni jai nie blog ba site banan na keno apnar bisoy bossu 1000000% new hote hobe. Google ar search engine robot jodi apnar blog/site ar 5-10 line onno site ar sathe mil pay tobe apnake sasti dewa hobe. Ta holo apnar site ar ranking onek niche namay deya hobe. Bangladeshe koyjon asen nije reader akristo korar moto lekha likhe site banaben and popular hoben ?

2nd: Apni nijei nijeke nie vebe dekhun na apni goto 1 mase koyta web site ar Advertisement click koresen. Adsense ar bisoyta sompurno nivor kore onnoder upor. Apnar site a 1000 Daily Unique visitor hole hoyto 1-10 jon add click korbe. Abar apnar site ar bisoy bossu sokto na hole taka kom asey, Jemon Home loan nie lekha site ar add theke taka mobile nie lekha site theke beshi asey. Tai ai line a nijer srom o medha biniog korar agey arektu vaben..

Amar bektigoto ovimot onner ichsar upor na nirvor kore nijer medha die Taka Aay korun. Kisu Tutorial video , Ebooks and Bangla boi pore computer software gular kaj sikhe nen ar Freelancing kore taka ay koren.Ata onek valo poth..

problogger99@gmail.com

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment