শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইনপোষ্টটির সূত্র: iseoforum.com ফোরামে অংশ নিন - জিতে নিন পছন্দসই একটি ডোমেইন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রসারের জন্য বেশ কিছুদিন আগে SEO Forumটি শুরু করি। দেখতে দেখতে ফোরামটি সামনের দিকে এগিয়ে চলেছে। এখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, ইন্টারনেটে আয়ের কৌশল, ব্লগিং ইত্যাদি বিষয়ে আলোচনা করি।

গত এপ্রিল মাসে ডোমেইন জিতে নেবার প্রতিযোগিতাটি প্রথমবারের মতো শুরু হয়েছিল। ফোরামটিতে মাস জুড়ে যারা অংশগ্রহন করেন, তাদের মধ্য থেকে সবোর্চ্চ অংশগ্রহনকারীকে / মন্তব্যকারীকে উপহারস্বরুপ একটি ডোমেইন কিনে কিংবা সমপরিমান মূল্য (৯.৯৯ মার্কিন ডলার) হাতে তুলে দেয়া হয়। গিফার খান স্পষ্ট ব্যবধানে গতবার প্রতিযোগিতাটি জিতে পছন্দসই ডোমেইন পেয়েছেন।

যাহোক, প্রতিযোগিতাটি আবার শুরু হতে যাচ্ছে। ১লা জুলাই,২০০৯ থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে সবোর্চ্চ সংখ্যক আলোচনায় অংশগ্রহনকারী সদস্যকে একটি ডোমেইন উপহার দেয়া হবে। শর্ত একটি - শুধুমাত্র 'হাই', 'হ্যালো', 'থ্যাংকস' মন্তব্যগুলোকে গণনায় আনা হবে না, ধন্যবাদ দিতে হলে কষ্ট করে দুইটি বাক্য লিখুন। অন্তত দুইটি পূর্ণ বাক্য আছে এমন মন্তব্যই কেবল গণনায় গ্রহন করা হবে। প্রতিটি মন্তব্যের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে যাতে অন্য ভাষাভাষী সদস্যরাও আলোচনায় অংশ নিতে পারে এবং পারস্পরিক জ্ঞানের আদান প্রদানে আমরা প্রত্যেকেই লাভবান হতে পারি।

তাহলে আর অপেক্ষা কিসের? আজই যোগ দিন আমার ফোরামে এবং জিতে নিন একটি ফ্রি ডোমেইন। ফ্রি ডোমেইনের সাথে আরও যেসব সুবিধা পাচ্ছেন তার বিবরন পাবেন এখানে। আরেকটি কথা বলে নেই, আপনার যদি কোনো হোস্টিং নাও থাকে তবুও ডোমেইনের সাথে blogger.com হোস্টিং ব্যবহার করে ব্লগিং চালিয়ে যেতে পারবেন। সবাই আপনার ওয়েবসাইটে দেখতে পাবে আপনার ডোমেইনের ঠিকানা অথচ আপনি ব্যবহার করছেন blogger.com এর ব্লগ!

গণনার সুবির্ধাথে অনুগ্রহ করে আমার ব্লগের মূল পোষ্টে মন্তব্য আকারে ফোরামের আপনার নিকসহ অংশগ্রহনের ইচ্ছা জানিয়ে দিন। এতে করে ফোরামের মডারেটরগণ সহজেই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পোষ্ট গণনা করতে পারবেন।

সবাইকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা রইল সবার জন্য।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইন্টারনেটে আয়ের কৌশলগুলো নিয়ে আলোচনার জন্য বেশ কিছুদিন হল আমি একটি ফোরাম খুলেছি, ফোরামটি ঠিকানা সার্চ ইঞ্জিন এবং এডসেন্স ফোরাম, এখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আপনি যদি এখনও সদস্য না হয়ে থাকেন, তবে আজই সদস্য হয়ে যান এবং আলোচনায় অংশগ্রহন করা শুরু করে দিন। আশা করি আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

-----------------------------------------------------------------------------------------------

অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ফোরাম খোলার পর বার বার বাংলায় একটি ফোরাম খোলার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু বাংলায় ফোরামে তিক্ত অভিজ্ঞতা থাকার কারনে নতুন করে ফোরাম করা থেকে বিরত থেকেছি আর এর পরিবর্তে একটি বাংলা ব্লগ খুলেছি। এখানে আমার ইংরেজি ব্লগের প্রায় সবগুলো পোষ্টেরই বাঙ্গানুবাদ আছে। পড়ে দেখতে পারেন ... আশা করি ভাল লাগবে।

আর যদি নিয়মিত ভিজিট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনের নতুন পোষ্টের সারমর্মগুলো পরের দিন সকালবেলা আপনার ইনবক্সে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে এই লিংকে ক্লিক করুন এবং ইমেইল এড্রেস দিন। পুরো প্রক্রিয়াটি অটোমেটিক তাই প্রাইভেসি নিয়ে ভয় পাবেন না
৫ টি মন্তব্য
moshiurabir মোশিউর আবীর২৯ জুন ২০০৯, ০৭:১৪
ধন্যবাদ । ডোমেইন জিততে যাচ্ছি
ador আদর২৯ জুন ২০০৯, ০৮:৫১
ধন্যবাদ জানাই। সুন্দর পোস্ট দিয়েছেন। পছন্দের পোস্টে রাখলাম।
sadi সাদি২৯ জুন ২০০৯, ০৯:০৩
ধন্যবাদ ভাইজান। আমার একটার দরকার আছে। দেখি চেষ্টা করে।
amibangladeshi আমি বাংলাদেশী২৯ জুন ২০০৯, ০৯:১৮
প্রশ্ন: পরবর্তী বছরের ডোমেইন renewal fee কে দিবে?
hasan_889 জিন্নাত উল হাসান২৯ জুন ২০০৯, ০৩:৪৪
আপনি জিতলে ডোমেইনটি আপনার হয়ে যাবে, তাই সেটা রিনিউ করার দায়িত্বও আপনার - তাই না?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment