শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

SEO ফোরামের জন্য মডারেটর আবশ্যক

আমার সর্বশেষ এডসেন্স ব্যালেন্স

অনলাইনে বৈধ উপায়ে টাকা কামানো নিয়ে সামহোয়ারইন ব্লগ আর প্রথম আলো ব্লগে আমার পোষ্ট করা ব্লগগুলোতে সবার প্রচন্ড আগ্রহ দেখার পর ভেবেছিলাম নিয়মিত ব্লগ লিখব। কিন্তু প্রায় দু'সপ্তাহ হয়ে গেল - একটা পোষ্টও করতে পারলাম। ভাবছিলাম Search Engine Optimization, Blogging, Internet Money Making, Wordpress ইত্যাদি নিয়ে একটা ফোরাম করব - যাতে আমি না হলেও কেউ না কেউ অন্যদের প্রশ্নের জবাব দিতে পারে।

আমি আপাতত ডোমেইন কিনে phpBB ইনস্টল করেছি। আপাতত বিভিন্ন দিক ঘুরে ফিরে দেখছি। আমি গত ৫ বছরে বেশ কিছু ফোরামে মেম্বার থেকেছি এবং দু'টোর মডারেটরও আছি। কিন্তু এডমিনের তেমন একটা অভিজ্ঞতা নেই। আশা করছি সেটা খুব একটা সমস্যা হবে না।

আমার ফোরামের জন্য আপাতত পাঁচজন মডারেটর দরকার। SEO ফোরাম কিংবা ব্লগের অভিজ্ঞতা আছে এমন কিছু interested মডারেটর আমার খুবই দরকার। প্লিজ আমার ইমেইল এড্রেসে আপনার নাম এবং অভিজ্ঞতা পাঠিয়ে দিন। র্নিবাচিত হলে আপনাকে পরে জানিয়ে দেব।


মডারেটরদের যা যা করতে হবে:
১. প্রাথমিক অবস্থায় নিয়মিত বিভিন্ন বিষয়ে পোষ্ট করতে হবে।
২. Related ফোরামে আমাদের ফোরামের প্রচারনা করতে হবে এবং সদস্য সংগ্রহ করতে হবে।
৩. সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।
৪. স্প্যাম পোষ্ট মডারেট করতে হবে।


মডারেটররা কি পাবেন:
আমি আমার ব্যস্ততার মধ্যেও ফোরামটা শুরু করলাম শুধু সবার মধ্যে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে। হয়তোবা ভবিষ্যতে ফোরাম থেকে উপার্জন হবে - তখন মডারেটরদের সাথে উপার্জনের অংশ শেয়ার করব। এছাড়া ফোরামটা Revenue Sharing করার ইচ্ছা আছে - তাতে সবার কিছু না কিছু পয়সা পেতে পারবেন।

আপাতত, মডারেটরদের একটা সুবিধা দিতে পারি। তারা আমার হোস্টিং-এ সবোর্চ্চ দশটা ওয়েবসাইট হোষ্ট করতে পারেন, তাতে একটা mysql database, ৫ গিগা webspace সন্মানী হিসেবে দিতে পারি।


ফোরাম সর্ম্পকিত মতামতগুলো এই পোষ্টে মন্তব্য আকারে প্রকাশ করুন। আর মডারেটরের জন্য hasan[at]hasan-online[dot]com এ ইমেইল করুন
৯ টি মন্তব্য
lenin lenin২৬ নভেম্বর ২০০৮, ০২:৩৭
আচ্ছা, আপনি জানেন তো অ্যাডসেন্স এর ব্যালান্স পাবলিকলি জানানোতে নিষেধাজ্ঞা আছে?
hasan_889 জিন্নাত উল হাসান২৬ নভেম্বর ২০০৮, ১০:০৪
অ্যাডসেন্সের ব্যালেন্স জানাতে কোনো সমস্যা নাই, তবে Clicks, Page CTR এবং Page eCPM জানানো নিষেধ। এ জন্য আমি ওই ঘরগুলো মুছে দিয়েছি।
sifatbarsha সিফাত বর্ষা২৬ নভেম্বর ২০০৮, ০৯:৪৬
so much technical terms!!!!!!!!
hasan_889 জিন্নাত উল হাসান২৬ নভেম্বর ২০০৮, ০৯:৫৩
বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে - এজন্যই তো একটা ফোরামের খুব দরকার।
karim_bhai কারিম ভাই২৬ নভেম্বর ২০০৮, ০৯:৪৯
আপাতত নগদ কিছু পাউন্ড দেন
afruj আফরোজ২৬ নভেম্বর ২০০৮, ১০:১১
গুড পোস্ট
hasan_889 জিন্নাত উল হাসান২৬ নভেম্বর ২০০৮, ১১:৩১
প্রোফাইলে লেখা - আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।

খুব ভালো লাগল প্রোফাইল পড়ে - আমিও ১০০% কম্পিউটারের পোকা, বিশেষ করে ইন্টারনেটের। দিনের প্রায় ১৬/১৭ ঘন্টা কিংবা তারও বেশি কাটে ইন্টারনেটেই।
shibluhoque শিবলু হক২৬ নভেম্বর ২০০৮, ১২:১১
আমারও তাই কাটে।
mrsohel এম আর সোহেল৩০ নভেম্বর ২০০৮, ১২:৩৯
আমি SEO বেপারে কিছু জানি।আমি আপনার SEO ফোরাম এর মডারেটর হতে ইছছুক।
ইমেইলঃ mrsohel_tex@yahoo.com

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment