জিন্নাত উল হাসান ব্লগ

নভেম্বর
১৬

Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১)

SEO

আগের পোষ্টগুলো:
১. অনলাইনে টাকা কামানো সর্ম্পকিত ব্লগ
২. অনলাইন টাকা কামানো সর্ম্পকিত ব্লগ ০২



অনেকরই একটা ভূল ধারনা আছে যে ইন্টারনেটে টাকা কামানো খুবই সহজ, কয়েকটা ক্লিক করলাম কিংবা কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করলাম আর একাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। আমারই এমনটাই ধারনা ছিল। কিন্তু যতদিন যাচ্ছে বুঝতে পারছি, ইন্টারনেটে টাকা কামানো একটা নেশার মতো এখানে দৈহিক খাটুনি কম ঠিকই, কিন্তু মনের জোর প্রচন্ড লাগে, এর জন্য ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে হয় – এছাড়া টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

যেকোনো ওয়েবসাইট করার আগে প্রথমে যে জিনিসটা করতে হয়, তা হল এমন একটা বিষয় ঠিক করা যে বিষয়ে আপনার জ্ঞান আছে, আপনি দিনের পর দিন লিখে যেতে পারবেন। একটা দুইটা পোস্ট লিখে কোনো লাভ হবে না। আমার দুইটা বিষয় খুব পছন্দের এক হল ক্রিকেট আর আরেকটা হল SEO। এই দুইটি বিষয় নিয়ে আমার ছয়টা ওয়েবসাইট আছে, এছাড়াও আরও চার পাচঁটা অন্য ওয়েবসাইট আছে। কিন্তু পছন্দের ওয়েবসাইটগুলোই নিয়মিত আপডেট করা হয়। অন্যগুলো নিয়ে তেমন একটা আগ্রহ পাই না। মাঝে মাঝে আপডেট করি – মানে নতুন নতুন কনটেন্ট যোগ করি।

সার্চ ইঞ্জিনের জান হল কনটেক্ট। যত কনটেন্ট লিখবেন ততই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট থেকে খুজে পাবার বিষয় পাবে। এক্ষেত্রে অনেককেই দেখি নায়ক নায়িকার ছবি তুলে দেয় – তাদেরকে বলছি একটা বান্দরের ছবি কিংবা একটা নায়িকার ছবি – দুটোই সার্চ ইঞ্জিনের কাছে সমান যদি না আপনি ছবির সাথে কিছু বর্ণনা না দেন। তাই যদি আপনি ছবির ব্লগ বানাতে চান, তা হলে অবশ্যই ছবির সাথে বর্ণনা দিতে ভুলবেন না।

আমার প্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। কারন গুগলই সবচেয়ে ভাল সার্চ রেজাল্ট দিতে পারে এবং গুগলের জন্য SEO করাটা সহজ। ছোট্ট একটা উদাহরন দেই - free tv to watch live cricket match online free সার্চ করলে প্রথম পাতায় আমার ওয়েবসাইটে ৬ টি লিংক আছে। তাই দুইজনের কথা মনে রেখে ব্লগ লেখাটা জরুরি – একজন হল পাঠক আর অন্যজন হল সার্চ ইঞ্জিন।

সহজ কথায় বলতে গেলে SEO হল দুই প্রকৃতির, প্রথমটা হল Onpage SEO Methods এবং Offpage SEO Methods। আজকে আপতত Onpage SEO নিয়ে কয়েকটা কথা বলব।

Onpage SEO এর সংজ্ঞা দিতে পারবো না, তবে Onpage SEO আপনার ওয়েবসাইটে বসে করতে হয়। ওয়েবসাইটের বিভিন্ন দিকে নজর দিতে হয়। আমি আমার সবব্লগের বসে করতে হয়। ওয়েবসাইটের বিভিন্ন দিকে নজর দিতে হয়। আমি আমার সব ব্লগের জন্য Wordpress এর Multi User (MU) ভার্সন ব্যবহার করি। এগুলো আমার নিজস্ব সার্ভারে হোষ্ট করা আছে, তাই ইচ্ছামতো আপলোড, আপগ্রেড করা যায়। আমি সাধারনত GoDaddy থেকে হোস্টিং কিনি – ওরা কেবল সস্তাই না, সবচেয়ে বড় এবং বিশ্বস্ত।

যাহোক Onpage SEO নিয়ে আলোচনা শুরু করি। আমার ব্লগে বেশ কিছুদিন আগে একটা পোষ্ট করেছিলাম http://www.hasan-online.com/2008/05/26/6-easy-tips-for-onpage-search-engine-optimization-seo/ , ওটা ধরেই এগিয়ে যাবার চেষ্টা করব।

১. Keyword Positioning: যেকোন পোষ্ট করার আগে খেয়াল রাখতে হয় যে পাঠক যখন কোনো বিষয় নিয়ে খোজ করবে, তখন কি লিখে খোঁজ করবে। ওগুলোকেই Keyword বলে এবং আপনাকে প্রথমে ওগুলোই খুজে বের করতে হবে। ওই শব্দগুলো যদি আপনার লেখা মধ্যে থাকে, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ব্লগ থেকে ওগুলো খুজে পাবে। যে যত নিখুঁতভাবে Keyword খুজেঁ পায়, সার্চ ইঞ্জিন থেকে সফলতা তারই পাবার সম্ভাবনা বেশি। এখন Keyword কিভাবে খুঁজে পাবেন কি করে – keyword খুঁজে পাবার সবচেয়ে ভাল Tool হল https://adwords.google.com/select/KeywordToolExternal - এটা গুগলের নিজস্ব tool। এখানে কয়েকটা Keyword দিয়ে তার সাথে সর্ম্পকিত অন্য Keyword গুলো সম্বন্ধে ধারনা পেতে পারেন। সেখানে আরোও দেখতে পারেন কতজন ওই keyword গুলো সার্চ করছে। আপনি সেগুলোর মধ্য থেকে কিছু বাছাই করে তা নিয়ে লিখতে পারেন – তবে খেয়াল রাখবেন যে সবগুলোই খুব বেশি পপুলার keyword না হয় – তাহলে ওইসব keyword নিয়ে লিখে খুব একটা সুবিধা করতে পারবেন না। এবার যেগুলো keyword খুজে পেয়েছেন সেগুলো কমা দিয়ে কয়েকটা লিখে http://www.google.com/trends দিয়ে তুলনা করে দেখতে পারেন – ওগুলোর মধ্য কোনগুলো সাম্প্রতিক সময়ে ভাল Perform করছে। এভাবে আপনি নিখুত keyword খুজে পেতে পারেন। তারপর যখন সব keyword পেয়ে যাবেন, তখন প্রথমে একটা লেখার ড্রাফট করবেন। খেয়াল রাখবেন যেন সবগুলো keyword ই যেন লেখার মধ্যে বারবার ঘুরে আসে।

২. পোষ্টের শিরোনাম: এটা খুবই জরুরী। পোষ্টের শিরোনাম এমন ভাবে লিখবেন যেন আপনার সবচেয়ে দামী keyword গুলো থাকে এবং পাঠকের পড়তে সুবিধা হয়। যেমন – Bangladesh New Zealand Cricket Match না লিখে Bangladesh vs New Zealand Cricket Match | Watch Online TV Streaming শুধু শুনতেই ভাল লাগে না, এতে Cricket Match, Watch Online TV Streaming এর মতো ভাল keyword গুলো আছে।

৩. Internal Linking: আপনার পোষ্টগুলোকে একটার সাথে আরেকটা সর্ম্পকিত হলে তাদের মধ্য সর্ম্পক গড়ে তুলুন। যেমন Bangladesh vs New Zealand এর পোষ্টের শেষে বলে দিন আর পড়তে পারেন এবং India vs England এর ম্যাচের পোষ্টের লিংক দিয়ে দিলেন। এতে কেবল আপনার পাঠকরই সুবিধা হবে তাই না, সার্চ ইঞ্জিন ওই পেজটা গিয়ে না থাকলে, পরের বার লিংক থাকার কারনে আবার যেতে পারে।

৪. মেটা ট্যাগের গুরুত্ব: অনেকেরই ধারনা মেটা ট্যাগগুলো আজকাল আর কাজে আসে না, কিন্তু আমার এখনো মনে হয় মেটা ট্যাগ গুরুত্বর্পূন তাই ওয়েবপেজ কিংবা ব্লগ পোষ্টের সময় মেটা ট্যাগগুলো ব্যবহার করতে ভুলবেন না – Meta Keywords এবং Meta Description। Wordpress এর জন্য এই plugins টা খুবই কাজে দেয় - http://wordpress.org/extend/plugins/all-in-one-seo-pack/ । এটা দিয়ে প্রতিটি পোষ্টের জন্য আলাদা আলাদা করে মেটা ট্যাগ দেয়া যায়।

৫. Use of Images and ALT Tags: পোষ্টের সাথে সর্ম্পকিত ছবি দিতে ভুলবেন না। ছবি দিয়ে পাঠক পোষ্ট পড়তে আগ্রহী হয়। ছবি দেবার সময় ছবি ALT ট্যাগে Keyword বসিয়ে দিন। Google এর Image Search এর ক্ষেত্রে এগুলো কাজে আসবে। “Cheque” আমার সবচেয়ে সফল Image Keyword – প্রতিদিনই আমি প্রায় ২/৩ জন পাঠক পাই যারা Cheque সার্চ করে আমার ওয়েবসাইটে ঘুরে যায়।

৬. Sitemap submission: Sitemap দু’ধরনের হয়ে থাকে, HTML Sitemap দিয়ে পাঠক একনজরে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে আর XML Sitemap দিয়ে সার্চ ইঞ্জিনগুলো বিভিন্ন পেজে ভ্রমন করে তাদের বিষয়গুলো ইনডেক্স করতে পারে। Wordpress এর জন্য আমি এই plugin টা ব্যবহার করি - http://wordpress.org/extend/plugins/google-sitemap-generator/ । এছাড়াও সাধারন ওয়েবসাইটে sitemap বানাতে হলে এই সাইটটা http://wordpress.org/extend/plugins/google-sitemap-generator/ কিংবা এই সফটওয়ারটা http://www.vigos.com/products/gsitemap/ ব্যবহার করতে পারেন - দু’টোই ফ্রি। Sitemap বানানো হয়ে গেলে sitemap টি হোস্টিং – এ আপলোড করে দিন এবং http://www.google.com/webmasters/sitemap , http://siteexplorer.search.yahoo.com/ আর http://webmaster.live.com/ এগুলোতে একাউন্ট খুলে আপনার sitemap টি জমা দিয়ে দিন। তাহলে Google, MSN এবং Yahoo এর সার্চ বটগুলো খুব সহজেই নতুন পুরোনো পোষ্টগুলো খুঁজে পাবে।

আপতত এগুলোই Onpage SEO method গুলোর মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ন । আশা করি এগুলোর মধ্য দিয়ে SEO জগতে আপনার শুভ আগমন হবে। পরের পোষ্টগুলোতে Offpage SEO নিয়ে আলোচনা করতে পারব বলে আশা করি।




----------------------------------------------
জিন্নাত উল হাসান
আমার SEO ব্লগ
আমার ক্রিকেট ব্লগ
আমার খেলাধুলা ব্লগ
আমার Gadgets ব্লগ


১৪টি মন্তব্য

  • নোমান বলেছেন ২০০৮/১১/১৬ ২৩:৫৭:২৯

    ভাই আমি নোমান এডসেন্স নিয়ে কাজ করছি কিন্তু কোন ফল পাচ্ছি না। ১টা একাউন্ট ডিজেবল হইছে আপরাধ আমার। নতুন এক করছি কোন লাভ হইতে ছে না। ভাই টিপ্স দেন এভারের একাউন্ট হল মোবাইলের যে সাইটে এড বসাইছি http://nshahrier.googlepages.com http://royal.param.mobi প্লিজ হেল্প মি কিভাবে আয় বৃদ্ধি করেত পারি।

    জিন্নাত উল হাসান বলেছেন ২০০৮/১১/১৭ ০০:৩৪:০১

    আপনাকে নতুন করে ব্লগের কিংবা ওয়েবসাইট নিয়ে চিন্তা করতে হবে। আপনার কনটেন্টগুলো চেঞ্জ করতে হবে। ব্লগস্পট কিংবা ওর্য়াডপ্রেস দিয়ে শুরু করতে পারেন। প্রতিদিনই কনটেন্ট যোগ করতে হবে, আপনার বেশির ভাগ কনটেন্টই আউটগোয়িং - তারমানে পাঠক আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই চলে যাওয়া আটকাতে হবে, ব্লগ লিখুন - নিজের পছন্দ মতো বিষয়ে। সাথে সাথে অপটিমাইজেশনও করতে থাকুন। অপটিমাইজেশন ছাড়া ভিজিটর পাবেন না।

  • প্রান্ত বলেছেন ২০০৮/১১/১৭ ০১:৫০:১৯

    একটা কাজের কথা লিখেসেন। ভাই আমিও Adsense করেসি। এখন পরজান্ত $5.25 হয়সে।
    www.texconsign.com এই সাইট এ । সাইট টা একটু দেখেন, আর কি করলে Adsense এ জমা ভাল হবে।

    জিন্নাত উল হাসান বলেছেন ২০০৮/১১/১৭ ০৭:১৭:১৪

    প্রান্ত ভাই,

    আপনার ওয়েবসাইট নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছি। এটা যদি টেক্সের অফিসিয়াল ওয়েবসাইট হয়, তবে তাতে এ্যাড দেয়া কি শোভা পায়? আপনার ভিজিটর তো আপনার competitor এর ওয়েবসাইটে চলে যাবে। তারপরেও আরোও কয়েকটা ত্রুটি চোখে পড়ল:
    ১. প্রথম পাতায় মেনু, এ্যাড আর কিছু ইমেজ – কোনো লেখা নেই। পাঠক এসে কি করবে, বুঝতেই পারবে, কি করার আগেই চলে যাবে। আমার মনে হয় আপনার bounce rate খুবই বেশি।
    ২. লেখা আছে Product Gallery কিন্তু ক্লিকের কোনো ব্যবস্থা নেই।
    ৩. Products সেকশনের একটা ছবিতে ক্লিক করলে আরোও একগাদা ছবি চলে আসে, কিন্তু কোনোটারই বর্ণনা দেয়া নাই কিংবা আপনারা অনলাইনে বিক্রি করেন কিনা তাও লেখা নাই।
    ৪. Company Profile খুললে তৃতীয় প্যারায় লেখা আছে আপনারা পাঠকের কাছ থেকে ওর্ডার আশা করেন কিন্তু Feedback সেকশনের ফরমটা পর্যাপ্ত নয়।

    এ কথাগুলো বললাম কারন আমার কাছে আপনার ওয়েবসাইটটি অসর্ম্পূন মনে হয়েছে। বোধহয় আপনাকে আরোও একটু চিন্তা করতে হবে। আমার প্রস্তাবগুলো নিম্নরুপ:

    ১. প্রথম পাতায় লেখা যোগ করুন। পাঠককে প্রথম পাতাতেই আপনাদের ওয়েবসাইট সম্বন্ধে কিছুটা হলেও ধারনা দিন।
    ২. Photo Gallery তে পারলে প্রতিটি ছবির সাথে কিছুটা হলেও বর্ণনা যোগ করুন।
    ৩. Order Form তে আরো Information এর ব্যবস্থা করুন।
    ৪. Corporate ওয়েবসাইটে এ্যাড যোগ করা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। একান্তই যদি করতে চান, তবে এ্যাডগুলোকে content এর আরোও কাছে নিয়ে আসুন আর এ্যাডের Heading এর রঙ প্যারার Heading এর সাথে মিল রেখে গাঢ় কালো এবং এ্যাডের body এর রঙ ধূসর করে দিন। তাতে এ্যাডগুলো লেখার সাথে মিলে যাবে। এ্যাডের সাথে লেখার blending খুবই জরুরি।
    ৫. আপনার কোনো পেজই গুগলে ইনডেক্স হয় নাই, আমার ব্লগের ৬ নম্বর method টা চেষ্টা করে দেখুন।

    পরের ব্লগ পোষ্ট Offpage Search Optimization নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। ওই methods গুলো আরো কাজে আসবে বলে আশা করি।

  • রেজওয!ন বলেছেন ২০০৮/১১/১৭ ১৭:০০:০৭

    Please, can explain me what is adsense? do i have invest any money to do adsense? do i have to have a company or earning?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/১৭ ২০:৪৯:৩৬

    এই সিরিজটা পড়তে পারেন...
    Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/১৭ ২০:৪৭:৩৬

    গুড পোস্ট...

  • নোমান বলেছেন ২০০৮/১১/১৭ ২১:৪২:৩১

    ভাই আমার দ্বারা কি হবে সাইট ভিজিট করে আপনার মন্তব্য। ব্লগটি গুলো বাংলা করব না ইংরেজিতে ? দয়া করে উত্তর দিন। সরাসরি ডমিয়নে মানে ক্রয় করা ওয়েব সাইট এ ইনকাম ভাল হয় প্লিজ বলবেন।

  • এম আর সোহেল বলেছেন ২০০৮/১১/৩০ ০০:৪৮:৪৭

    ঘরে বসে আয়---------ঘরে বসে আয় বলে বলে সবাই গলা ফটাছে কিন্তু আসল কথাটা কেউ বলতেছে না।
    আসল কথাটা সবাইকে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • শাখাওয়াত হোসেন বলেছেন ২০০৮/১১/৩০ ১৫:২০:২১

    Google AdSense কত ক্লিক বা ‍ভিিজট এর উপর টাকা দিয়ে থাকে? কিভাবে হিসাব/রেট ঠিক করা হয়?

  • আদনান বলেছেন ২০০৯/০১/০৯ ০৩:০২:২৪

    গুড পোস্ট...ভালো লাগলো

  • জিল্লু বলেছেন ২০০৯/০২/১৪ ১৬:১২:২৫

    জিন্নাত ভাই, আমরা কিন্তু মার খাচ্ছি ইন বাউন্ড লিংকিং-এ । একসাথে কাজ করলে সেটি মোটামুটি সমাধান করা যায় । পেইজ রেংক নিয়ে আমার কষ্টের শেষ নেই ।

  • জুয়েল১২ বলেছেন ২০০৯/০৮/১৭ ০৭:৪৬:০২

    আপনার মেইল এড্ডৎস দেন

  • আদনান বলেছেন ২০১০/০৩/০৪ ১৪:৪৪:৩৩

    I am abit confused on Part 4, 5, 6
    ৪) মেটা ট্যাগের বিষয়টা আরেকটু Detail বললে সুবিধা হত। যেহেতু আমার এখনো plugins নিয়েই স্পষ্ট ধারনা নেই। plugins সম্পর্কে বিস্তারিত জানতে চাই । Blogger.com এর জন্য কি করতে পারি?

    ৫) আমিতো Blogger.com এ New Post দেয়ার সময় সরাসরি ছবি upload করি। ALT ট্যাগে Keyword কিভাবে বসাবো একটু বলবেন কি?

    ৬) Sitemap সম্পর্কে আরেকটু Detail ধারনা দিলে সুবিধা হত। and Again, Blogger.com এর জন্য কি করতে পারি?



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫