শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন?

কোনো টিভি কিংবা রেডিও প্রোগ্রাম শুরু হবার আগে যেমন খানিকক্ষন প‌্যাচাল পারে, আমিও একটু প‌্যাচাল দিয়েই শুরু করি।

মহৎ উদ্দেশ্য নিয়েই SEO & Money making forum খুলেছি। এখানে, প্রথম আলো ব্লগ এবং আমার ব্লগের যারা এখন পর্যন্ত যোগ দিয়েছেন, আশা করি তারা কমবেশী সবাইই উপকৃত হয়েছেন। আর যারা যোগ দেননি, তারা আজই যোগ দিতে পারেন। ক্ষতি তো নাই, টাকা লাগবে না!

মূল আলোচনায় আসি। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বিনামূল্যে ওয়েবসাইট পাবেন। সেটা নিয়েই আলোচনা করব। পোষ্টটি একসাথে আমার নিজস্ব ব্লগে, www.iseoforum.com ফোরামে , সামহোয়ারইন ব্লগ, আমার ব্লগ এবং প্রথম আলো ব্লগে প্রকাশিত হবে। তাই বার বার ব্লগটি চোখে এলে ক্ষমা করে দেবেন।

----------------------------------------------------------------------

ইন্টারনেটে হাজারো ওয়েবসাইটে ফ্রিতে ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট বানানো যায়্। তবে সবগুলোর মধ্যে www.wordpress.com এবং www.blogger.com সবদিক থেকে সেরা এবং জনপ্রিয়।

www.wordpress.com এবং www.blogger.com এ একাউন্ট খুলে আপনি খুব সহজেই ওদের হররকমের টেমপ্লেট ব্যবহার করে শুরু ওয়েবসাইট কিংবা ব্লগই বানাতে পারেন তাই নয়, বরং ওদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের নেটওর্য়াকে যোগ দিতে পারবেন। ২০০০৩ সালের ফেব্রুয়ারী মাসে গুগল blogger.com কিনে নেয়। তারপর থেকে আর ওদের পেছনে ফিরে তাকাতে হয়নি, আজকে blogger.com বিশ্বের সবচেয়ে বড় ব্লগারদের নেটওর্য়াক। blogger.com ব্যবহারে খুবই সহজ, এছাড়াও এটি খুবই সার্চ ইঞ্জিন সহায়ক। ফলে সহজেই সার্চইঞ্জিন থেকে অনেক পাঠক পাওয়া যায়।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Open Source ওয়েবসাইট কিংবা ব্লগ প্লাটর্ফম হল www.wordpress.com। ওয়ার্ডপ্রেসের দু’ধরনের র্ভাসন পাওয়া যায় – প্রথম র্ভাসনে আপনি http://www.wordpress.com এ একাউন্ট খুলে ওদের সার্ভারে ব্লগ খুলতে পারবেন, তবে এই ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে। অন্য ভার্সনটি http://www.wordpress.org/download/ থেকে ডাউনলোড করে আপনি আপনার সার্ভারে ইনস্টল করতে পারেন। এই ভার্সনটির বহুবিধ ব্যবহার রয়েছে। এটির জন্য হাজার হাজার প্লাগিংস, টেমপ্লেট পাওয়া যায়।

এগুলো ছাড়াও অন্য যেসব ওয়েবসাইটে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়:
১. http://smallbusiness.officelive.com/
২. http://www.jimdo.com/
৩. http://www.freeblog.org.uk/
৪. http://www.blogscene.co.uk/
৫. http://www.synthasite.com/
৬. http://snappages.com/
৭. http://edicypages.com/en/

নতুন নতুন যারা ওয়েবসাইট কিংবা ব্লগ বানাতে চান, তারা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, নেড়েচেড়ে দেখতে পারেন। টাকা খরচ করে ওয়েবসাইট বানানোর আগে এইসব ওয়েবসাইট থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং পরে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে পারেন। প্রতিটি ওয়েবসাইটই ফ্রিতে ওয়েবসাইট দিচ্ছে তবে ব্যবহারপূর্বে শর্তাবলি পড়ে দেখতে পারেন।

ধন্যবাদ।
১৯ টি মন্তব্য
sadid_hasan না বলা কথা১৫ জানুয়ারি ২০০৯, ০২:৫৪
ধন্যবাদ।
tourbangla বাধন কুমার কুন্ডু১৫ জানুয়ারি ২০০৯, ০৩:০৩
হাসান ভাই, Robots.txt এবং Rel=”nofollow” সম্পর্কে জানতে চাই, কিভাবে ও কোথায় ব্যবহার করব।
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৩:২৭
Robots.txt নিয়ে এখানে আলোচনা করা হয়েছে - What is a Sitemap ?

ফোরামে যোগ দিয়ে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করুন - ওখানে আলোচনা করলে সবারই উপকার হবে।
bloodfoundation আফরোজ আজাদ১৫ জানুয়ারি ২০০৯, ০৩:২৫
ভাই আমি ফ্রিল্যান্সার সম্পর্কে কিছু টিপস জানতে চাচ্ছি- যদি দয়া করে জানান তাহলে খুশি হবো। আমার ইমেইল- afrojazad@yahoo.com
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৩১
দয়া করব না - এমনিতেই জানাবো। সেটাতে কোনো সমস্যা নাই। যদি ফোরামে প্রশ্ন করেন তো সেটা সবার উপকারে আসবে। আমি চাচ্ছি ইন্টারনেটে ফ্রিল্যান্সারদের একটা বড় কমিউনিটি গড়ে তুলতে।
dukkho দুঃখ১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৩৪
ধন্যবাদ ..............
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৮:০৮
আপনাকেও ধন্যবাদ
mateors বিল রাসেল১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৩৮
খুবই ভাল পোস্ট...একটা ছোট্ট mistake ২০০০৩ সালের ফেব্রুয়ারী মাসে গুগল blogger.com কিনে নেয়।

plzz dont mind
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৪২
পরিবর্তণ করতে চাচ্ছি কিন্তু ব্লগটি ফিচার্ড হয়ে যাবার কারনে এডিট করতে পারছি না। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
mateors বিল রাসেল১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৪০
আপনার মন্তব্য প্রয়োজন
http://prothom-aloblog.com/users/base/mateors/19
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৪৪
ব্লগ পোষ্টটি খুজে পেলাম না
tayub আবু তৈয়ব১৫ জানুয়ারি ২০০৯, ০৩:৫৩
হাসান ভাই আমরা যারা Select হবো তাদের করণীয় বললেন না যে?
১৭/০১ - ০৫/০২ পর্যন্ত আমার ফাইনাল পরীক্ষা।
এরপর থেকে ৭/৮ ঘন্টা সময় দিবো আপনাকে প্রতিদিন.
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৪:০৭
আপনি পড়াশুনা করুন - ওটাই সবার আগে। এরপরই না হয় কথা হবে। শুভাশীষ রইল।
tayub আবু তৈয়ব১৫ জানুয়ারি ২০০৯, ০৪:১১
আপাতত কী কোন কাজ আছে?
mateors বিল রাসেল১৫ জানুয়ারি ২০০৯, ০৪:০৯
plz check now

http://prothom-aloblog.com/home/base/1/3

http://prothom-aloblog.com/users/base/mateors/16
hasan_889 জিন্নাত উল হাসান১৫ জানুয়ারি ২০০৯, ০৪:৩৫
ভাল লিখেছেন - ইংরেজীতে লিখে ফোরামে তুলে দিন। অন্যদেরও উপকারে আসবে।
mateors বিল রাসেল১৫ জানুয়ারি ২০০৯, ০৪:০৯
plz check now

http://prothom-aloblog.com/home/base/1/3

http://prothom-aloblog.com/users/base/mateors/16
seoul সিউল২৭ জানুয়ারি ২০০৯, ১০:৪৬
রোবোট ফাইল সম্পর্কে জানলাম............. ধন্যবাদ
himelhimu নাগরিক২১ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:২১
আপনার এ ইমেল আড টা জানতে পারি?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment