শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

গুগলের ৩৪৯ পাউন্ডের চেক আর নতুন বছরের লক্ষ্য

গতসপ্তাহেই নভেম্বর মাসের গুগল এডসেন্সের চেক পেয়ে গিয়েছিলাম। কিন্তু স্ক্যান করি করি করেও করা হয়ে উঠেনি। নভেম্বরেই প্রথমবারের মতো পাঁচশত ডলারের অংককে পিছনে ফেলতে পেরেছি। মাস শেষে গুগল এডসেন্স থেকে উর্পাজনের অংক দাঁড়ায় $518.52 কিংবা £349.38। আহা!

কিন্তু গত একমাসে ফ্রি ব্লগ আর ফোরাম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের ব্লগগুলোর দিকে নজর দিতেই পারছি না। এছাড়াও অফিসের ব্যস্ততা তো আছেই। যাই হোক সবার মধ্যে ইন্টারনেটে উর্পাজনের বিষয়ে জ্ঞান ছড়িয়ে দিতেই www.iseoforum.com টা খুলেছি। আস্তে আস্তে ফোরাম ব্যস্ত হয়ে পড়ছে। বেশ কয়েকজন নিয়মিত আড্ডা দিচ্ছেন এবং নিজেদের মধ্যে জ্ঞান আদান প্রদান করছেন। ভালই লাগছে।

ইন্টারনেটের প্রতি আমার অসীম আগ্রহ। কিছুক্ষন আগে ঘুম থেকে উঠলাম। গত তিনদিনে মাত্র ৬ ঘন্টা ঘুমিয়েছি, আজকে আর থাকতে পারলাম। ৬ ঘন্টা আবার ঘুম দিলাম। এই নিয়ে ৮০ ঘন্টায় ১২ ঘন্টা ঘুমিয়েছি। আসলে নিজেকে সফল Internet Entrepreneur গড়ে তুলতে চাই। এজন্য রাতদিন এক করে খেটে যাচ্ছি। ধীরে ধীরে ইন্টারনেটকেই জীবিকা অর্জনের প্রধান বাহন বানাতে চাই। কয়েকদিন আগে নতুন বছর শুরু হল। ওইদিন বসে চিন্তা করছিলাম নতুন বছরে কি কি করতে চাই(ইন্টারনেট বিষয়ক) – সেগুলোরই লিস্ট বানিয়েছিলাম। ওটাই দিয়ে দিচ্ছি।

১. ২০০৮ সাল শেষে গুগলে আমার উর্পাজন $1,793.47 (৭ মাসে)। এই উর্পাজনকে আমি ২০০৯ সালে অন্তত $7,000 নিয়ে যেতে ।

২. অন্যান্য আয়ের উৎসের মধ্যে bannerconnect.co.uk, kontera, amazon associates দিকে আরোও নজর দিতে চাই। এই বছরে প্রায় $400 এর মতো পেয়েছি – এটাকে অন্তত মাসিক $150 হিসেব করে ১২ মাসে $1800 এর বেশি কামাতে চাই।

৩. ফোরামে প্রতিদিন active member এর সংখ্যা ১৫০ তে নিয়ে যেতে চাই। ফোরামটিকে বাংলাদেশের সর্ববৃহৎ internet entrepreneurs দের যোগাযোগস্থল বানাতে চাই। যেখানে পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে একে অপরের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে। ইতিমধ্যেই ফোরামের জন্য $400 এর মতো খরচ করেছি – প্রয়োজনে আরও করব যতদিন সাধ্য থাকে। তবুও স্বপ্নের পেছনে ছুটে যাব।

৪. ফোরামের marketplace টিকে active করে তুলতে হবে। যাতে যারা ঘরে বসে কাজ করতে চান, কিংবা যারা সস্তায় কাজ করতে চান - তারা নিজের প্রয়োজনগুলো তুলে ধরতে পারেন এবং কাজ খুজেঁ পান।

৫. কিছুদিনের মধ্যেই ইন্টারনেট ওয়েবকাস্টিং-এর সুবিধা ব্যবহার করে অনলাইনে একটা কমিউনিটি গড়ে তুলতে চাই এবং ইন্টারনেটে উর্পাজন বিষয়ে লাইভ প্রশ্নউত্তর সেশনের ব্যবস্থা করতে চাই।

৬. জানি না কবে বাংলাদেশে যাব, তবে যখনই ছুটিতে যা্ই না কেন – সবাইকে নিয়ে অন্তত একদিন বসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করতে চাই।

আপাতত এগুলোই মনে আসছে – আরও কিছু মনে পড়লে পড়ে জানাবো। আপনারদের নতুন বছরের resolution কি – লিখে জানান। আর আমার সাথে সাথে আপনিও নিজের স্বপ্ন পূরন করতে চান, চলে আসুন আমাদের internet entrepreneur forum । এক হয়ে এগিয়ে অভিষ্ট্য লক্ষ্যের দিকে।

ভাল থাকবেন।
১৩ টি মন্তব্য
shibluhoque শিবলু হক১৩ জানুয়ারি ২০০৯, ০৯:২৫
খুব ভাল স্বপ্ন। দোয়া করি সফল হোন।
mostafiz মোস্তাফিজ১৩ জানুয়ারি ২০০৯, ০৯:৫২
ভাই জান, ডাটা এন্ট্রির মাধ্যমে টাকা আয়ের সহজ ও সুন্দর উপায় জানাবেন কি?
hasan_889 জিন্নাত উল হাসান১৩ জানুয়ারি ২০০৯, ০৯:৫৯
ডাইরেক্টরি সাবমিশন ভাল আয়ের উৎস - এখানে কিছু নির্দেশনা পেতে পারেন - http://www.hasan-online.com/2008/06/14/how-to-advertise-your-directory-submission-service-business-in-forums/
bn_sos বাংলা_এসওএস১৩ জানুয়ারি ২০০৯, ১০:০২
আপনার সাফল্য কামনা করি।

※কিছুদিন আগে আপনার ১টি পোষ্ট পড়ে আপনার ফোরামের সদস্য হয়েছিলাম।
এর পর কি করতে হবে?
※ফ্রী ডোমেই জন্য মেইল করেছিলাম আপনাকে ,কিন্তু কোন উত্তর পাইনি। (TT)।
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১০:২৯
আপনি আগের পোষ্ট এ বলেছিলেন ১০জনকে Select করবেন।
করেছেন কী?
hasan_889 জিন্নাত উল হাসান১৩ জানুয়ারি ২০০৯, ১০:৫৮
আপনাকে সিলেক্ট করেছিলাম - আমার "ফ্রি ওয়েবসাইটের জন্য নির্বাচিত হলেন যারা - অভিনন্দন তাদের জন্য" পোষ্টটি পড়ে দেখুন। সেখানেই পরবর্তী করনীয় জানতে পারবেন।
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১১:০৬
ধন্যবাদ আপনাকে।
আমাকে Select করার জন্য।
এই পোষ্টটি আমার মিস হয়ে ছিল তাই ....
ashikiqbal ইকবাল আশিক১৩ জানুয়ারি ২০০৯, ১০:৫৪
বিদেশী চেক কিভাবে ক্যাশ করা যায় ?
hasan_889 জিন্নাত উল হাসান১৩ জানুয়ারি ২০০৯, ১১:০২
এ ব্যাপারে আমি খুব একটা সাহায্য করতে পারব না, আমি আপাতত লন্ডনে আছি। তাই চেক ক্যাশ করাতে সমস্যা হয় না।
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১১:১৯
আপনাকে Private message কিভাবে পাঠাবো?
hasan_889 জিন্নাত উল হাসান১৩ জানুয়ারি ২০০৯, ১১:৩৩
ইউজার সিপি থেকে
tayub আবু তৈয়ব১৩ জানুয়ারি ২০০৯, ১১:৪৭
আপনার User name?
hasan_889 জিন্নাত উল হাসান১৪ জানুয়ারি ২০০৯, ০৬:৩৭
hasan_889

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment