আজ বিজয় দিবস , সকালে ঘুম থেকে উঠে একটা ফোন করে মনে হল রাজ্যের সব কিছু আজ আমি জয় করেছি,
দিনটা ভালই কেটে গেল তবে মনের মাঝে সংশয় থেকে গেল, সারা শহর বন্দর আর রাস্তঘাটে বিজয় মিছিল , আজ আবার মনে হয় আমি বাংলা জয় করে আসলাম, নাহ এটা আমি করিনি
রাত ১২টায় আমি স্মৃতিসৌধে ফুল দিতে যেতে পারিনি , আমি পারিনি শহীদদের একবারের জন্য সালাম করতে যাদের জন্য আজ আমি বাংলা পেয়েছি, আজ বাংলায় অবাধে বিচরন করতে পারছি , আজ আমার দেশের সোনার ছেলেরা বাংলার জন্য কত কিছুই না করছে তবে কি তারা ভুলে গেছে সেই একাত্তরের কথা ?
আজ রাজনীতিবিদরা কত টাকা খরচ করেই কত কিনা করল? কোন বাপের বেটা নেতা কি আজ একটা মুক্তি যোদ্ধার বাসায় গিয়ে খোজ নিয়েছেন তার হাড়িতে আজ কি রান্না হয়েছে ?
নেয়নি ,
যুদ্ধকরে দেশ স্বাধীন করে আজ তারা মনে মনে নয় আর্তনাদ করে বলছে দু মুঠো ভাত চাই , খেয়ে বাচতে চাই , আমাকে বাচতে দিন ,
আজ বিজয় দিবসে সেইসব যোদ্ধারা কি মনে মনে আনন্দিত নাকি তারা নিজের উপর আজ ক্ষুব্ধ হয়ে মৃত্যর জন্য অপেক্ষা করছে ...