বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আলোচনা হলে ক্ষতি কি!

আলোচনা সমালোচনা মানুষকে শুদ্ধ করে, পবিত্র করে যদি সেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হয়। আমি আমার সমালোচনা শুনতে প্রস্তুত কারণ আমি বিশ্বাস করি সেটা আমার ভুলগুলোকে দেখিয়ে দেবে। আর যদি কেউ ভুল না দেখিয়ে বসে থাকে আমার ভুলের অপেক্ষায় এবং তার পরে আমার ভুলের সমালোচনা করে তাহলে বুঝবো সে আমার কুৎসা রটাচ্ছে। অবশ্য সবাই নিজের সমালোচনা শুনতে অভ্যস্ত নাও হতে পারে, নিজের উপর আস্থার অভাবে।

গত ১৩ অক্টোবর প্রথম আলোর উদ্যোগে প্রথম আলো ব্লগটা কেমন চাই, কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটা সমাবেশ হয়েছিলো ঢাকায় প্রথম আলো কার্যালয়ে। সেখানে দেশের সবাই(ব্লগার) যে অংশগ্রহণ করতে পেরেছিলেন তা আমার কাছে মনে হয় না। আর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের তো সম্ভবই ছিলোনা মতামত দেওয়ার। প্রথম আলো পত্রিকা যেমন আমাদের কাছে প্রিয় তেমনি সেই ভালোলাগা থেকে প্রথম আলো ব্লগটাকেও কেমন যেনো আপন বলেই মনে হয়। কিন্তু তার নীতিমালা, ব্যান, মডারেশন ইত্যাদি বিষয়ে কেমন যেনো ঠিক মনের সাথে, প্রত্যাশার সাথে মিলে না। তাই আমার মনে হয় বিস্তৃত পরিসরে ব্লগে প্রথম আলো ব্লগটাকে আমরা কেমন চাই সেটা নিয়ে আলোচনা হতে পারে।

প্রথম আলোর দশম বর্ষপুর্তির স্লোগান হচ্ছে বদলে যাও বদলে দাও। কিন্তু প্রথম আলো ব্লগে কি তেমন কিছুর উপস্থিতি লক্ষ্যণীয়? আমরা তো বিদ্যমান ব্লগ সমুহের চেয়ে একটু ভিন্ন কিছু চেয়েছিলাম।

তাই আমি মনে করি আমরা আলোচনা করতে পারি তবে যদি প্রথম আলো ব্লগের সহ্য করার ক্ষমতা থাকে। আমি বিশ্বাস করি সেই ক্ষমতা প্রথম আলোর আছে।
৮ টি মন্তব্য
ghashful ঘাসফুল০৭ নভেম্বর ২০০৮, ০৫:৪১
সবাই কি প্রথম আলো ব্লগের সব কিছুতে সন্তষ্ঠ? কারোর কোন অভিযোগ থাকলে এখানে বা অন্যত্র আলোচনা হতে পারে। আসুন আমরা নিজেরাই আলোচনা করে আমাদের ব্লটাকে সুন্দর ভাবে সাজাই।
deathmetal ফারহান দাউদ০৭ নভেম্বর ২০০৮, ১০:৪৮
হ্যাঁ,বাগ আছে,নতুন অনেক ফিচারও আশা করি। সেটা এখানে একে একে আসলে ভাল হয়।
ghashful ঘাসফুল১৩ নভেম্বর ২০০৮, ০৮:৫১
বাগ ছাগ পরে, আগে আলোচনা করেন মডারেশন এর নীতিমালা নিয়ে। কেউ জামাতরে কিছু কইলেই সে ব্যান খাইবো এইটা কেমন কথা? এটা কি প্রথম আলো ব্লগের নীতি ও আদর্শের সাথে মেলে?

আমি জামাতকে ঘেন্না করি। সো জামাত দেখলেই আমার গা জ্বালা করে। তখন কি আমি জোরে থু থু ও ফেলতে পারবো না?
mukut মুকুট ০৭ নভেম্বর ২০০৮, ১১:০৮
ভালো প্রস্তাব! আমিতো আশা করছিলাম ৪ঠা নভেঃ থেকে ব্লগের আউটলুক বদলে যাবে, কিন্তু সে আশায় গুড়েবালি!
ghashful ঘাসফুল০৭ নভেম্বর ২০০৮, ১১:১৪
সত্যি কথা বলতে কি, প্রথম আলো ব্লগের ভালো চাই বলেই এই প্রস্তাবটা দিলাম। কারণ অন্যান্য ব্লগ থেকে এটাকে টিক আলাদা করে এখনো পাইনি। আর প্রথম আলো ব্লগের ভালো চাওয়া কাউকে খুশি করার জন্য নয়, আমার নিজের ভালোলাগার জন্য।

ধন্যবাদ মুকুট ভাই।
ghashful ঘাসফুল০৭ নভেম্বর ২০০৮, ১১:৪৬
তা মুকট ভাই কি ধরণের পরিবর্তন আশা করেছিলেন?
mukut মুকুট ১৩ নভেম্বর ২০০৮, ১২:২৮
নতুন নতুন কিছু ফিচার আশা করেছিলাম, সাথে সাজসজ্জাও! আমার আজকের পোষ্টটা দেখতে পারেন!
ghashful ঘাসফুল১৩ নভেম্বর ২০০৮, ১২:২৭
যারে তারে যে কোন কথার জন্য ব্যানাব্যানি বন্দ করা উচিত।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment