মার্চ
২৭

গেদু চাচা, বাউল ও মলিকিউল এর আনব্যান চাই।

সময় ০৯:৩৬:০২

ব্লগটা হচ্ছে ব্লগারদের, মডুদের নয়। ব্লগাররা এখানে কথা বলবেন প্রাণ খুলে। আর মডুরা হচ্ছে রাখাল। ব্লগারদের মধ্যে কেউ দিকভ্রষ্ট হলে তাকে তারা ফিরিয়ে আনবে, ভুল ধরিয়ে দিবে। তাই বলে একেবারে জবাই করে ফেলা হবে কেনো? এটা কি ধরণের আচরণ? অন্য ব্লগাররাই বা কি করছেন? সবাই মডুদেরকে ভয় পায়? মুখ বন্ধ? এত ভয় নিয়ে তো ভাই ব্লগিং করা যাবে না। মাথা নত করে ব্লগিং করলে আর ব্লগিং করে লাভ কি? নিজের কথা নিজের মত করে বলতে না পারলে ব্লগিং ক্যানো করবো?

আমি ভাই চুরের মত, হুজুর হুজুর করায় রত,
আসলে ভাই বাঁচার নামে আছি মরে,
এ খাঁচা ভাঙবো আমি ক্যামন করে?

বুঝলেন ব্লগারগন?

প্রথিত যশা তিন ব্লগার, ত্রি মাস্কেটিয়ার্স গেদু চাচা, বাউল ও মলিকিউল এর আনব্যান চাই। ওদেরকে কথা বলতে দেওয়া হোক। ওরা এ প্রজন্মের সাহসি যু্দ্ধা, ওরা কারো কাছে মাথা নত করে ...

  • ১০টি মন্তব্য

নভেম্বর
০৭

আলোচনা হলে ক্ষতি কি!

সময় ১১:০০:৫০

আলোচনা সমালোচনা মানুষকে শুদ্ধ করে, পবিত্র করে যদি সেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হয়। আমি আমার সমালোচনা শুনতে প্রস্তুত কারণ আমি বিশ্বাস করি সেটা আমার ভুলগুলোকে দেখিয়ে দেবে। আর যদি কেউ ভুল না দেখিয়ে বসে থাকে আমার ভুলের অপেক্ষায় এবং তার পরে আমার ভুলের সমালোচনা করে তাহলে বুঝবো সে আমার কুৎসা রটাচ্ছে। অবশ্য সবাই নিজের সমালোচনা শুনতে অভ্যস্ত নাও হতে পারে, নিজের উপর আস্থার অভাবে।

গত ১৩ অক্টোবর প্রথম আলোর উদ্যোগে প্রথম আলো ব্লগটা কেমন চাই, কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটা সমাবেশ হয়েছিলো ঢাকায় প্রথম আলো কার্যালয়ে। সেখানে দেশের সবাই(ব্লগার) যে অংশগ্রহণ করতে পেরেছিলেন তা আমার কাছে মনে হয় না। আর আমরা যারা দেশের বাইরে থাকি তাদের তো সম্ভবই ছিলোনা মতামত দেওয়ার। প্রথম আলো পত্রিকা যেমন আমাদের কাছে প্রিয় তেমনি সেই ভালোলাগা থেকে প্রথম আলো ব্লগটাকেও কেমন যেনো আপন বলেই মনে হয়। কিন্তু তার নীতিমালা, ব্যান, মডারেশন ইত্যাদি বিষয়ে কেমন যেনো ঠিক মনের সাথে, প্রত্যাশার সাথে মিলে না। তাই আমার মনে হয় বিস্তৃত পরিসরে ব্লগে প্রথম আলো ব্লগটাকে আমরা কেমন চাই সেটা নিয়ে আলোচনা হতে পারে।

প্রথম আলোর দশম ...

  • ৮টি মন্তব্য

নভেম্বর
০৬

আমি শংকিত, আমি হতাশ। দেশটার কি হবে???

সময় ১১:৫০:২৮

এমনিতেই দেশের ঘন্টাধ্বনী এখন বারোটা পেরিয়ে তেরোটার ঘরে। তাই নির্বাচনের ঘনঘটা যখন দেখছি তখন খানিকটা আশাম্বিতই হয়েছিলাম এই ভেবে যে এইবার বোধ হয় মুক্তি পেতে যাচ্ছি। কিন্তু আজ প্রথম আলো পড়ে মনটা খারাপ হয়ে গেলো, শংকিত হয়ে পড়লাম। দেশটার কি হবে তাহলে? দাবি মেনে তফসিল দিলে নির্বাচনে অংশ নিবে চার দলীয় জোট। কিন্তু তফসিল তো এরই মাঝে হয়ে গেছে। তা হলে কি চার দলীয় জোট নির্বাচনে অংশ নিবে না? তাইলে কেমন নির্বাচন হবে? এতে করে দেশের কতটুকু মঙ্গল হবে? কিছুদিন পড়েই কি আবার জ্বালাও পোড়াও হবে না? ভেবে কুলকিনারা ...

  • ৮টি মন্তব্য

নভেম্বর
০৫

জানতে চাই আমার অপরাধটা কি?

সময় ০৯:৩৭:৪৫

গতকাল একটা পোস্ট দিলাম "প্রথম আলো ব্লগের শুভ উদ্বোধনের প্রাক্কালে এই অধমের কিছু কথা" শিরোনামে।কিন্তু দুর্ভাগ্য বশত আমার লেখাটি প্রথম পাতায় তো প্রকাশ করা হয়ই নি তথাপি সাম্প্রতিক পোস্টেও বেশ কিছুক্ষণ ছিলো না।

আমি বিনীত ভাবেই জানতে চাই আমার উপরোক্ত পোস্টে ভা্গ্যটা এমন হলো কেনো? তাহলে প্রথম আলো ব্লগের উদ্দেশ্যটা কি? এখানে আমি মত প্রকাশ কি ভাবে করবো?

আশা করি কর্তৃপক্ষ আমাকে একটা জবাব দেবেন।

  • ৫টি মন্তব্য

নভেম্বর
০৪

প্রথম আলো ব্লগের শুভ উদ্বোধনের প্রাক্কালে এই অধমের কিছু কথা।

সময় ১৬:২৭:৪৫


প্রথম আলো ব্লগ নিয়ে যখন পরিকল্পনা চলছে তখন থেকেই অন্যান্য ব্লগে এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। অনেকে অনেক প্রত্যাশা করেছে, অনেকে শংকা প্রকাশ করেছে, অনেকে অপেক্ষা করেছে প্রথম আলো ব্লগটা কেমন হয় সেটা দেখার জন্য। প্রথম আলো ব্লগ পরীক্ষামুলক ভাবে যাত্রা শুরু করলো। আমরা দেখলাম। আজ প্রথম আলো ব্লগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। কিন্তু কি দেখলাম? প্রথমে নীতিমালা দেখলাম, পড়লাম, বার বার পড়লাম। বার বার মনে হলো এ যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি অবস্থা। এত কিছু মান্য করে আমি কি লিখবো। আর এত কিছু যদি মান্যই করলাম তাহলে লেখার কি দরকার?


এরই মাঝে অনেকে ব্যান খেয়েছেন। এই কয় দিনে আমরা ব্লগে কি লেখা পেলাম? কতিপয় কবিতা, গাছ-গাছালী পাখ-পাখালী নিয়ে রচনা, বিভিন্ন টেকি বিষয়ে (ব্লগ সংশ্লিষ্ট) সমাধান, আর পেয়েছি ব্যান বিষয়ক এক মনোজ্ঞ কাইজ্যা। দেখতেছি ব্লগের যাত্রার প্রক্কাল থেকেই। অতঃপর কেনো ব্যান , কি ভাবে ব্যান পক্ষে বিপক্ষে অন্য ব্লগে গিয়ে পোস্ট দেওয়া। কিছু দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম হয়তো কারোর চোখে পড়েনি। আর পড়লেও ঠিক বুঝে উঠতে পারেন নাই এই লেখার পেছনের মেসেজটা কি? ...

  • ১৫টি মন্তব্য

অক্টোবর
৩১

অদৃশ্য প্রিয়তমার কাছে খোলা চিঠি।

সময় ১৩:৩৩:২২


প্রিয়তমা,


জানিনা কেমন আছো, কোথায় আছো কি ভাবে দিনগুলি কাটাও? ভালো যে খুব একটা আছো তা নিশ্চিত করে বলতে পারবো না কারণ তুমিও তো একই ভুবনের বাসিন্দা।


আমি কেমন আছি? সত্যি কথা বলতে কি দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। আজকের দিনটা আগের দিনগুলোর চেয়েও খানিকটা খারাপ যাচ্ছে তাই কিছু না পেয়ে তোমাকেই লিখতে বসলাম।

জানো ! আজকাল না মন খুলে কারো সাথে কিছু শেয়ারও করা যায় না। ভাবছিলাম কাঁদবো শব্দ করে। হৃদয়ের বিষ বাষ্পকে জল করে ঢালবো। কিন্তু শব্দ করে কাঁদতে ও মানা, কি জানি কারু কর্ণকুহরে আমার কান্নার শব্দ আঘাত করে? আজ সকালে পত্রিকা পড়ার পর থেকেই মনটা ভীষণ কারাপ হয়েগেছে। কারো নাম মুখে নেওয়া নিষেধ আছে তাই বাথরুমে গিয়ে কিছুক্ষণ গালি দিয়ে এসেছি। নিজের কল্লাটা নিয়ে প্রচন্ড ভয়,একটা মাত্র কল্লা, তাই কারোর নাম না নিয়েই তোমার সাথে আজকের মন্দলাগাটা শেয়ার করলাম।


১৯৭০ সালের নির্বাচনের কথা তোমার মনে আছে? আরে ঐ যে আমরা বাঙ্গালীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছিলাম। না না, কারো নাম মুখে নিতে পারবো না, সমস্যা আছে। আজ যারা দেশ চালায়, দেশের ভালো মন্দের সাথে যারা জরিত তাদের অনেকেই ঐ নির্বাচনে অংশগ্রহণ ...

  • ৪টি মন্তব্য

অক্টোবর
২৬

সবাইকে ঘাসফুল-এর শুভেচ্ছা।

সময় ১৯:০৪:৪৬

আমি ঘাসফুল। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। অনেক দিন ধরে প্রথম আলো ব্লগের আত্নপ্রকাশের অপেক্ষায় ছিলাম। তাই আজ নাম নিবন্ধন করলাম। এখনও সব কিছু জানা-বুঝা হয়ে উঠেনি তাই আপাতত সবার সাথে পরিচিত হচ্ছি।

কিছু লেখার ক্ষমতা আমার এখনো যে হয়ে উঠেনি সেটা আমি অন্তত বুঝি। তাই আর কিছু না পারি অন্যদের লেখাতো পড়তে পারবো, ভালো লাগবে। তাছাড়া ভালো লাগলে মৃদু হাসবো আর খারাপ লাগলে ফুফিয়ে কাঁদবো। কারণ জোরে হাসলে বা কাদলে যদি কারো কর্ণকুহরে আঘাত লাগে।

সবাই ভালো ...

  • ২০টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫