অগভীর দেশচিন্তা : এবার বিল গেটস মহোদয়!
লেখালেখি হবে না আমাকে দিয়ে- এ পুরনো কথা। তবে দেশ নিয়ে রাতদিন ভাবছি। দেশের নানা ধরনের সমস্যা নিয়েও চিন্তাভাবনা করছি- সংক্ষেপে যাকে বলে দেশচিন্তা। আজ মনে হল, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ছাড়া দেশচিন্তা তো অসম্পূর্ণ থেকে যায়। সেই দিকটা ভেবে আজকে থাকল একটি ফটোফিচার।

ঘটনা ওই একই। প্রথম অমুসলিম হিসেবে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিল গেটস। সর্বজনাব সবুর খান, মোস্তফা জব্বার এবং জামিলুর রেজা চৌধুরীকে হতাশ করে এভাবে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত হাজির হতে থাকলেন। ছবিতে পাটুয়াটুলী সুপার মার্কেটের একটি দোকান উদ্বোধন করছেন গেটস।

তবে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণের পর বিল গেটস খানিকটা বেকায়দায় পড়ে গেলেন। তাকে এমএসএন ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিওআইপি পরিচালনা সংক্রান্ত এক মামলায় তাকে গ্রেপ্তার করে রেব। ছবিতে হাজতে যাওয়ার আগে বিল গেটসকে একনজর দেখা যাচ্ছে।

জামিন পেয়ে বিল গেটস নিজেকে ঢেলে সাজাতে মনোনিবেশ করেন। স্যুট-টাইয়ের সঙ্গে ফ্রেঞ্চকাট আর টুপি- এরকম বেশ বাংলাদেশের একেবারে মৌলিক আবিষ্কার। শিল্পপতিদের মধ্যে যার রয়েছে প্রশ্নাতীত জনপ্রিয়তা। এরও মাজেজা থাকে। বিল গেটসও অবধারিতভাবে সেই পথে পা বাড়ালেন। তিনি বাংলা ভাইয়ের স্মৃতিধন্য বাগমারা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেন। ফলাফল জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
অগভীর দেশচিন্তা সিরিজের অন্যান্য পর্ব :
গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে যেসব ঘটনা ঘটতো-
সোনাদিয়া দ্বীপ লিজ দিলে দেশের যেসব ক্ষতি হবে-
ছবি কৃতজ্ঞতা : বোগাস বাংলা।

লেখক ফিউশন ফাইভ
- ফিউশন ফাইভ -এর ব্লগ
- ৪ টি মন্তব্য
- ১৬ নভেম্বর ২০০৮, ০৯:৫৭
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
হাসতে পেটে ব্যথা হইয়া গেল....