ব্লগ নিয়ে সাতপাঁচ কথা
১. বাংলাভাষায় এতো এতো চমৎকার সব ফিচার নিয়ে ব্লগ আর আসেনি। প্রথম আলো ব্লগ নিয়ে এখন পর্যন্ত ইউজারদেরও ইন্টারফেস কিংবা ফিচার অস্বস্তি প্রকাশ করতে দেখছি না। এ খুবই ভালো লক্ষণ। তবে সামনের সময়টা কঠিন নিঃসন্দেহে। কারণ দাঁড়িয়ে যেতে হবে শুরুতেই।
২. ঐতিহাসিকভাবে বাঙালি মডারেশন পছন্দ করে না- পরীক্ষিত সত্য। তাই পরিমিত মডারেশনই কাম্য। পুলিশী টহল আর নীতিমালার ভার কমিয়ে ব্লগারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে হবে। এখন পর্যন্ত এই আতঙ্কটাকেই আমি সবচেয়ে বড়ো সমস্যা বলে মনে করছি।
৩. আমার নিজের ধারণা, সামহোয়্যারইনব্লগ বাঙালি তরুণদের ব্লগিংয়ের রুচিটাই নষ্ট করে দিয়েছে। দোষটা কর্তৃপক্ষের নয়, ব্লগারদের। ফলে বাঙালির ব্লগিং মানেই যেন সাহিত্যচর্চা আর কম্প্যু-টিপসের খটরমটর। আবার অন্যদিক থেকে "অমুক কেন ব্যান হল" টাইপের পোস্টের ধারাটাও সামহোয়্যারের অবদান।
৪. ব্লগকে "সাহিত্য সাময়িকী" না বানালেই ভালো হয়। প্রকৃত বিচারে ব্লগিংয়ের সঙ্গে কবিতা-গল্পের যোগ আসলেই নেই। বিশ্বের প্রথম শ্রেণীর কোনো ব্লগেই বাঙালের কবিতা-উপন্যাস দেখা যায় না। সবমিলিয়ে ব্লগে সাহিত্যচর্চা নিরুৎসাহিত করা উচিত। যদিও স্পষ্ট দেখছি, সব কবি-সাহিত্যিক বামপাশের কলামে হা করে তাকিয়ে আছে মূত্রত্যাগের আশায়। হায়, খুব দুর্ভাগ্যের ব্যাপার হবে সেটা!
৫. প্রথম আলো ব্লগের বেটা ভার্সন আসার পরপরই একটি মহল আদাজল খেয়ে ব্লগে ব্লগে কুৎসা রটাচ্ছে। ঈর্ষাতুর হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। প্রথম আলো ব্লগে ঘাপটি মেরে থাকা এইসব বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে শুরুতেই দমন করতে হবে। এদের শনাক্ত করা আশা করি কর্তৃপক্ষের জন্য কঠিন হবে না।
৬. ব্লগারদের অভিযোগ-প্রশ্নের দ্রুত জবাব দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার। আমলাদের মতো মুখে কুলুপ এঁটে বসে থাকাটা ব্লগে অস্থিরতার সৃষ্টি করে।
৭. দুনিয়াজুড়ে স্বীকৃত ও জনপ্রিয় ক্যারিকেচারকে "বিকৃত ছবি" হিসেবে উল্লেখ করার কারণটা এখন পর্যন্ত মাথায় আসল না। মাহবুব মোর্শেদের ক্যারিকেচার করতে পারবো না- ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে!

লেখক ফিউশন ফাইভ
- ফিউশন ফাইভ -এর ব্লগ
- ১৩ টি মন্তব্য
- ৩১ অক্টোবর ২০০৮, ০১:২১
- বিবিধ
প্রিন্ট করুন
- ১৩ টি মন্তব্য
-
অলৌকিক হাসান৩১ অক্টোবর ২০০৮, ০১:৩২
১। ঠিক কথা
২। ঠিক কথা
৩। ঠিক কথা
৪। পুরা ঠিক
৫। ঠিক। আপনে কিছু নাম কইয়া দেন। তাইলে কর্তৃপক্ষের সুবিধা হইবেক।
৬। ঠিক। তবে এইটা বোধহয় সুশিলীয় পর্যায়েই থাকবে। অর্থাত কর্তৃপক্ষ জওয়াব দেবে না।
৭। এ নীতি চালু করলে আপনার গ্রাফিক্সগুলা আসলেই মিস করব। আপনে এখনই একটা গ্রাফিক্স দিয়ে প্রতীকি প্রতিবাদ জানান। আমি লগে আছি আপনের। -
নকীব৩১ অক্টোবর ২০০৮, ০১:৩৪
১.আমি সেটাই বলছি.....মডুরা কই????
২.একজনকে ব্যান করা হয়েছে...........আমি তার কারণ জানতে চাই???
৩.জবাবদিহিতার অভাব আছে......
৪. চেহারা সুন্দর...........
৫.'যদিও স্পষ্ট দেখছি, সব কবি-সাহিত্যিক বামপাশের কলামে হা করে তাকিয়ে আছে মূত্রত্যাগের আশায়'- মানে কি???? ব্লগ হলো ওপেন ফিল্ড্ আপনার সাহিত্য ভালো না লাগলে পইড়েন না। আপনে ক্যারিকেচার জন্য এতো কোতাকুতি করতাছেন ক্যান???
৬. তৈল মর্দন তো ভালোই জানেন -
নকীব৩১ অক্টোবর ২০০৮, ০১:৫৯
যদিও স্পষ্ট দেখছি, সব কবি-সাহিত্যিক বামপাশের কলামে হা করে তাকিয়ে আছে মূত্রত্যাগের আশায়-----
এই লেখার মানে ক্লিয়ার করেন?????.............
আর----.
তৈল ১.প্রথম আলো ব্লগের বেটা ভার্সন আসার পরপরই একটি মহল আদাজল খেয়ে ব্লগে ব্লগে কুৎসা রটাচ্ছে। ঈর্ষাতুর হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে
তৈল২.মাহবুব মোর্শেদের ক্যারিকেচার করতে পারবো না- ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে -
নকীব৩১ অক্টোবর ২০০৮, ০২:১০
১.কবি নজরুল একটা লাইন: দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি....যা মুখে আসে তাই বলি..........তারাও খেপিয়া গিয়াছেন।
২.ক্যারিকেচার বুঝার ঘিলু নাই.......... ঠিক না আছে। আপনে আগে আপনার একটা ক্যারিকেচার নিয়া পোষ্ট দেন তারপর বামপাশের কলামে হা করে তাকিয়ে থাকেন মূত্রত্যাগের আশায়
৩. স্বীকার করার জন্য ধন্যবাদ। -
রেড অক্টোবর৩১ অক্টোবর ২০০৮, ০৬:২৯
@ফিউশন;
আপনার ঠিক আগের পোষ্টটার থেকে এই পোষ্টটা সম্পূর্ণ পরস্পর বিরোধী!
যা হোক,আগের লেখাটার সাথে আমি শতভাগ ডিফার করি, তেমনই আশ্চর্যজনক ভাবে এই লেখাটা সম্পুর্ন আমার চাওয়া-র সাথে মিলে গেছে। আমি সবগুলো পয়েন্টই সমর্থন করি, এমনকি খাইক বিতর্কিত ৭নং পয়েন্টটাও। 'ক্যারিকেচার'-এর ব্যাপারটাকে পজিটিভলিই দেখতে চাই।
আরেকটা ব্যাপার, ঐ পাড়ার লেখাগুলোর সাথে আপনার এই লেখাগুলোর কোথায় যেন একটু বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। ষন্দেহটা জোড়ালোহওয়ার কারণ হল এই ব্লগে নিক ইনতাই। ফিউশন ফাইভ-নিকের আড়ালের ব্যাক্তিটিকি সত্যিই ফিউশন ফাইভ, নাকি ফিউশন ফাইভ-এর জনপ্রিয়তাকে পুঁজি করে অন্য কেউ তার ভাবমূর্তিটাখে ক্ষুন্ন করছে? জানিনা কোনটা সঠিক, এইটা সত্যিই আপনারনিখলে ঐপাড়াতে একটা ঘোষনা দইয়ে ব্যাপারটা নিশ্চিৎ করে বিভ্রান্তি দূর করবেন আশা করি। এমনকি আমারও ব্র্যান্ড নিকটি ছিনতায় হয়েছিল, তাই অন্য নিকের আশ্রয় নিতে হয়েছে এখানে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কোন কোন ব্লগে কি ধরনের কুৎসা ছড়ানো হচ্ছে লিংক দিলে সবাই বুঝতে পারত।
সামহোয়্যারইনব্লগ যেসব খারাপ কাজ করেছে, সেগুলোর সাথে ভালো গুলোও বলতেন। এই ব্লগের লোকজন সেখান থেকে কিছু ধারনা নিত।
ইন্টারফেস নিয়ে সরাসরি অভিযোগ না থাকলেও ইউজিবিলিটি নিয়ে বিস্তর আছে, সেগুলো আবার ইন্টারফেসের সাথে সংযুক্ত। যেমন:
পোষ্ট কিভাবে ফেবারিট করা যায়? কমেন্ট এর উত্তরে নতুন করে কেন কমেন্ট করতে হয়, বিজয় কোথায়, প্রোফাইলে ছবি দিতে এত হ্যাপা কেন ইত্যাদি