নভেম্বর
২৪

দুদিন আগের দুটি খবর- একটি আশার, অন্যটি হতাশার

সময় ১৩:০২:২১


দুদিন আগের দুটি খবর- পুরনো খবরই বলা যায়। একটি আশার, অন্যটি হতাশার। আশার আলো জ্বেলে যায় যে খবর, সেটিই প্রথমে দেখা যাক একনজর-

চট্টগ্রামে একটেল কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নেটওয়ার্ক সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধান দীর্ঘদিনেও না হওয়ায় বেসরকারি টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান একটেলের কিছু বিক্ষুব্ধ গ্রাহক ও ডিলার গতকাল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগ্রাবাদের আঞ্চলিক কার্যালয় ও নাছিরাবাদের কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ সময় একটেল অফিসের আসবাবপত্রও ভাঙচুর করে তারা। অবশ্য পরে সার্ভার ঠিক করে গ্রাহকদের সমস্যার সমাধান করে দেয় একটেল কর্তৃপক্ষ।


গত ২১ ডিসেম্বরের প্রথম আলোতে [link|http://www.prothom-alo.com/archive/news_details_mcat.php?dt=2008-11-21&issue_id=1109&cat_id=5&nid=MTI4MDA3&mid=NQ==|এই সংবাদটি] এসেছে। নিকট অতীতে দেশের মোবাইল সেক্টর থেকে এমন সুসংবাদ আর পাইনি। শেয়ারবাজারে গ্রামীণফোনের প্রবেশও এই সংবাদের কাছে গুরুত্ব হারায়। তাই পুনর্বার শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আমি মনে করি, এই ভাঙচুরকারীদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করা উচিত।

হতাশার খবর : চুতিয়া ক্রিকেটাররা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ...

  • ২টি মন্তব্য

নভেম্বর
১৮

প্রথম আলো ব্লগ : কামার বানাবে অলংকার!

সময় ১৩:৩৫:৫১

যা কিছু ভালো, তার সঙ্গে আমি আছি। যেখানে আমজনতা, সেখানেই আমি। সবসময় পছন্দ করি সাধারণ মানুষের সঙ্গে চলতে, তাদের কথা বলতে। সুশান্তের সঙ্গে সখ্য থাকার পরও আমারব্লগের সমালোচনা করতে দ্বিধা বোধ করিনি। সামহোয়্যারইন নিয়ে সমালোচনায় মেতে বহুবার পেয়েছি ব্যানাজ্ঞা। ভবিষ্যতে প্যাঁচালী কিংবা বিডিনিউজ ব্লগের সমালোচনাও হয়তো করবো। আজ থাকছে প্রথম আলো ব্লগ নিয়ে আমার ভাবনা।

বাংলাব্লগের ধরনটিই এমন হয়ে দাঁড়িয়েছে যে, অদূর ভবিষ্যতে কোনো ব্লগেই সিরিয়াস আলোচনা জমবে না। কিন্তু প্রথম আলো ব্লগে পাঠকের কাছে যা চাওয়া হচ্ছে, তার সারমর্ম এরকম- প্রথম পাতায় দুটি রবীন্দ্রসঙ্গীত, একটি নজরুলগীতি, চারটি কবিতা, তিনটি ফটো ব্লগ আর কথাসাহিত্যের গতিপ্রকৃতি নিয়ে একটি সারগর্ভ প্রবন্ধ। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে মাহবুব মোর্শেদ অবতীর্ণ হয়েছেন চৌকিদারের ভূমিকায়- লাঠি হাতে তেড়ে যাচ্ছেন এই পোস্ট থেকে ওই পোস্টে। দিনের পর দিন এই অসংলগ্ন আচরণ দেখে সবকিছু কেন যেন উন্মাদীয় মনে হচ্ছে। তার কারণও কিছু আছে। যেমন-
দিনের পর দিন মাহবুব মোর্শেদ নিজেই তার একটি করে পোস্ট স্টিকি করছেন- এটা দেখতে বেশ অশ্লীল ...

  • ২০টি মন্তব্য

নভেম্বর
১৭

কর্পোরেট হেল্পাহেল্পি-১ : মোবাইল কম্পানি নিয়ে একটি গরুর রচনা

সময় ২০:০২:০৯

কর্পোরেট সাহায্য পদ্ধতির (হেল্পাহেল্পি) দুরবস্থা নিয়ে কয়েক পর্বে আলোচনা করার আশা রাখছি। এ দফায় ইস্ট ইন্ডিয়া মোবাইল কম্পানিগুলো নিয়ে থাকলো কিঞ্চিৎ আলাপ।

উপক্রমণিকা
এমন না যে, বঙ্গদেশীয় মোবাইল কম্পানিগুলোর কাস্টমার কেয়ার সেন্টার (বা কলসেন্টার) এম্রিকা বা ইয়োরোপে। এমনও না যে, নরওয়ের কলসেন্টার থেকে জনৈক রবার্ট ক্লিপ কুষ্টিয়ার আবদুস সামাদকে মোবাইল সেবা দিচ্ছেন। খুব সম্ভব হয়তো ধোলাইখালের পাশে, হয়তো মহাখালীর দিকে দুটি রুম ভাড়া নিয়ে, হয়তো নিজেদের অফিসের হলঘরেই সেই কাস্টমার কেয়ার সেন্টার বসানো হয়েছে।

কাস্টমার কেয়ার অথবা মংলা সমুদ্রবন্দর
হয়তো ১০, বাড়িয়ে ধরলে ৫০ হাজার ইংরেজিভাষী পাবলিক মোবাইল ব্যবহার করছে 'এই ধানসিঁড়ি নদীটির তীরে'। তার বিপরীতে কমপক্ষে দুই কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, যারা বাংলাভাষী। চোখ বুজে বলে দেওয়া যায়, এ দেশে মোবাইল গ্রাহকদের ৯৯ ভাগেরই মাতৃভাষা বাংলা। তারা ঘরে-বাইরে ২৪ ঘন্টা বাংলায় কথা বলে। কিন্তু ওরেব্বাপ, ভাবটা কী কাস্টমার কেয়ারের! দেখবেন, কী কাস্টমার কেয়ার, কী কলসেন্টার- সবগুলোই যেন একেকটি মংলা সমুদ্রবন্দর, যেখানে আংরেজির একেকটা ...

  • ১২টি মন্তব্য

নভেম্বর
১৬

অগভীর দেশচিন্তা : এবার বিল গেটস মহোদয়!

সময় ২২:৩১:৩৪


লেখালেখি হবে না আমাকে দিয়ে- এ পুরনো কথা। তবে দেশ নিয়ে রাতদিন ভাবছি। দেশের নানা ধরনের সমস্যা নিয়েও চিন্তাভাবনা করছি- সংক্ষেপে যাকে বলে দেশচিন্তা। আজ মনে হল, মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস ছাড়া দেশচিন্তা তো অসম্পূর্ণ থেকে যায়। সেই দিকটা ভেবে আজকে থাকল একটি ফটোফিচার।



ঘটনা ওই একই। প্রথম অমুসলিম হিসেবে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিল গেটস। সর্বজনাব সবুর খান, মোস্তফা জব্বার এবং জামিলুর রেজা চৌধুরীকে হতাশ করে এভাবে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত হাজির হতে থাকলেন। ছবিতে পাটুয়াটুলী সুপার মার্কেটের একটি দোকান উদ্বোধন করছেন গেটস।



তবে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণের পর বিল গেটস খানিকটা বেকায়দায় পড়ে গেলেন। তাকে এমএসএন ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিওআইপি পরিচালনা সংক্রান্ত এক মামলায় তাকে গ্রেপ্তার করে রেব। ছবিতে হাজতে যাওয়ার আগে বিল গেটসকে একনজর দেখা যাচ্ছে।



জামিন পেয়ে বিল গেটস নিজেকে ঢেলে সাজাতে মনোনিবেশ করেন। স্যুট-টাইয়ের সঙ্গে ...

  • ৪টি মন্তব্য

নভেম্বর
১৫

মডারেটর মহোদয় সমীপে আকুল আবেদন

সময় ২০:৩৮:৫১


প্রতি-
পরম শ্রদ্ধেয় মাহবুব মোর্শেদ ছাহেব,

বিষয় : অদৃশ্য ইঙ্গিতে আমার ব্যানার প্রদর্শিত না হওয়া প্রসঙ্গে-

জনাব মহোদয়,
অধীনের বিনীত নিবেদন এই যে, গতরাতে দুই দফা এবং আজকে এক দফা চেষ্টা করে আমার নিজস্ব ব্লগের ব্যানারটি আপলোড করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও নির্মম সত্য এই যে- অদৃশ্য হাতের ইঙ্গিতে আমার ব্যানারটি কোনোভাবেই প্রদর্শিত হচ্ছে না। উল্লেখ্য, নিয়ম মেনে ব্যানারটি ৯৭২ পিক্সেলে প্রস্তুত করা হয়েছিল। এছাড়া শুধু ফায়ারফক্সেই নয়, অপেরা এবং কে-মেলন নাম্নী অপর দুটি ব্রাউজারেও পরীক্ষা-নিরীক্ষা করে বিফল হয়েছি।
এমতাবস্থায়, হুজুরের কাছে আমার বিনীত প্রার্থনা- কালবিলম্ব না করে আমার ব্যানারটি প্রদর্শনের যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।

বিনীত-
ফিউশন ফাইভ
ঢাকা।

অনেকেই মনে করতে পারেন, পোস্টটি ফাজলামি করে দিয়েছি। আসলে তা না। আমি বিশ্বাস করি, সবকিছুর একটা ত্বরিকৎ আছে। নিয়ম আছে। বিধিবিধান আছে। অন্য ব্লগারদেরও এই নিয়ম ফলো করার আকুল আবেদন ...

  • ৯টি মন্তব্য

নভেম্বর
১৪

গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে যেসব ঘটনা ঘটতো-

সময় ২১:২৯:৪২


গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে কেমন হতো, কী ঘটতো- সম্প্রতি এ নিয়ে একটু চিন্তাভাবনার উদয় হয়েছিল মাথায়। সেই চিন্তাভাবনাগুলো ব্লগারদের সঙ্গে একটু শেয়ার করলাম।

গুগল হেডকোয়ার্টার
জমির দালালের হাতে দুই দফা প্রতারিত হওয়ার পর গুগলের হেডকোয়ার্টারটি ঢাকার মতিঝিলে স্থাপন করা হতো।

ডায়নামিক লোগো
ইসলামি ভাবধারায় প্রতিনিয়ত উজ্জ্বীবিত হওয়ার ফলে তাদের লোগোতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসতো।

গুগলের সিইও
সরকারি চাপ ও রাজনৈতিক তদবিরে গুগলের সিইও হতেন ঢাকা ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার। তবে একইসঙ্গে দুটি দায়িত্ব পালনে যথারীতি সমস্যার সৃষ্টি হতো। ফলে কার্যত গুগলের প্রশাসনিক কর্মকান্ড দেখভালের দায়িত্ব পড়তো যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো পরিচালকের ঘাড়ে।

হাইকোর্টে রিট
গুগল টক ম্যাসেঞ্জারের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ নিয়ে হাইকোর্টে বারকয়েক রিট মামলা হতো। এই ফাঁকে ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যস্ততা কিছুটা বাড়তো।

একমাসের প্যাকেজ
সামান্য ডট বিডি ডোমেইন নেওয়ার জন্য ল্যারি পেইজকে কমপক্ষে একমাসের প্যাকেজ ঠিক করতে হতো। তারপর মগবাজার ...

  • ১৫টি মন্তব্য

নভেম্বর
১০

টেলিফোনে বছর আট আগের এক সাধারণ কথোপকথন

সময় ১৪:৩৯:০৮


অনেক অনেক সিডি আছে আমার- প্রায় সবই ব্যক্তিগত ডাটা, কিছু আছে আলোকচিত্র আর কিছু গান। শেলফ থেকে সিডির প্রায় দুঃসহ ভার কমানোর একটি প্রকল্প হাতে নিয়েছি সম্প্রতি। অ-গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেলে দিচ্ছি প্রায় নির্বিচারে। ফেলতে ফেলতেই কিছু কিছু জায়গায় চোখ আটকে যাচ্ছে। মাঝে মাঝে হয়ে পড়ছি স্মৃতিকাতর। তেমনই এক অ-গুরুত্বপূর্ণ কথোপকথন ব্লগের পাতায় তুলে রেখে সিডিটা ফেলে দিলাম। সামনে এরকম আরো কিছু ব্লগে তোলার ইচ্ছে আছে।
যদিও এখন সবকিছু স্পষ্ট মনে করে উঠতে পারছি না। শুধু জানি, তখন আমার কথোপকথন লিখে রাখার একটা অভ্যাস (বদভ্যাসই নিশ্চিত!) ছিল। আর মনে আছে, এক বন্ধুর সঙ্গে এই কথোপকথনটি ইয়াহু মেসেঞ্জারে সম্ভবত হয়েছিল বছর আটেক আগে। কী সৌভাগ্য, সেই বন্ধু এখন লন্ডন থেকে ব্লগিং করেন। এই কথোপকথন হয়তো তার চোখে পড়বে। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের সম্পর্কে সমাজবিজ্ঞানীরাও এ থেকে কিছু উপাদান পেলেও পেতে পারেন!

পূর্বকথা
একদা একটি অসামান্য প্রেমের ইনিংস এগিয়ে চলছিল তুমুল বেগে। মিম, যে এখন এক বিখ্যাত ক্রিকেটারের ঘরণী, তার সঙ্গে আমার বিয়ের ভাবনা ডালপালা মেলছিল সযত্নে। আর সেই সূত্রে জুলেখা ...

  • ৩টি মন্তব্য

অক্টোবর
৩১

ব্লগ নিয়ে সাতপাঁচ কথা

সময় ০১:২৪:০৫

১. বাংলাভাষায় এতো এতো চমৎকার সব ফিচার নিয়ে ব্লগ আর আসেনি। প্রথম আলো ব্লগ নিয়ে এখন পর্যন্ত ইউজারদেরও ইন্টারফেস কিংবা ফিচার অস্বস্তি প্রকাশ করতে দেখছি না। এ খুবই ভালো লক্ষণ। তবে সামনের সময়টা কঠিন নিঃসন্দেহে। কারণ দাঁড়িয়ে যেতে হবে শুরুতেই।

২. ঐতিহাসিকভাবে বাঙালি মডারেশন পছন্দ করে না- পরীক্ষিত সত্য। তাই পরিমিত মডারেশনই কাম্য। পুলিশী টহল আর নীতিমালার ভার কমিয়ে ব্লগারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে হবে। এখন পর্যন্ত এই আতঙ্কটাকেই আমি সবচেয়ে বড়ো সমস্যা বলে মনে করছি।

৩. আমার নিজের ধারণা, সামহোয়্যারইনব্লগ বাঙালি তরুণদের ব্লগিংয়ের রুচিটাই নষ্ট করে দিয়েছে। দোষটা কর্তৃপক্ষের নয়, ব্লগারদের। ফলে বাঙালির ব্লগিং মানেই যেন সাহিত্যচর্চা আর কম্প্যু-টিপসের খটরমটর। আবার অন্যদিক থেকে "অমুক কেন ব্যান হল" টাইপের পোস্টের ধারাটাও সামহোয়্যারের অবদান।

৪. ব্লগকে "সাহিত্য সাময়িকী" না বানালেই ভালো হয়। প্রকৃত বিচারে ব্লগিংয়ের সঙ্গে কবিতা-গল্পের যোগ আসলেই নেই। বিশ্বের প্রথম শ্রেণীর কোনো ব্লগেই বাঙালের কবিতা-উপন্যাস দেখা যায় না। সবমিলিয়ে ব্লগে সাহিত্যচর্চা নিরুৎসাহিত করা উচিত। ...

  • ১৩টি মন্তব্য

অক্টোবর
৩০

এই ব্লগ নিয়ে আচমকা তৈরি হওয়া কিছু জিজ্ঞাসা

সময় ০১:২৮:১৯

বোধ করি, প্রথম আলো ব্লগে জরুরি অবস্থা চলছে, বলা ভালো অবস্থা সৃষ্টি করা হয়েছে। ইতিউতি বিভিন্নজনের পোস্ট পড়ে নিশ্চিত হলাম যে, প্রআ ব্লগে কঠোরভাবে মডারেশন চলছে। ব্লগ কি মাজার যে জুতো পায়ে ঢুকতে হবে? মোবাইল কম্পানি নিয়ে কী কারণে টু শব্দটি করা যাবে না? অনুমতি ছাড়া কেন পোস্টের শিরোনাম কিংবা বক্তব্য বদলে দেওয়া হবে হুটহাট? রেজিস্ট্রেশন করতে না করতেই কোনো কোনো ব্লগারের মন্তব্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার মানেটা কী?

অভিজ্ঞতা থেকে দেখি, সীমিত মাত্রার মডারেশন চলে মোটামুটি, তবে অতিমাত্রায় মডারেশনের ফল খুবই খারাপ হয়। এখন আমার পোস্ট যদি প্রথম পাতায় সঙ্গে সঙ্গেই না আসে, যদি মনে সামান্যতম আশঙ্কাও থাকে যে আমার পোস্ট মুছে দেওয়া হতে পারে যখনতখন, তাহলে তো এটা ড্রইংরুম হয়ে গেল! এটা আর যাই হোক, ব্লগ তো নিশ্চয়ই হতে পারে না। ইচ্ছেমতো লেখার স্বাধীনতাই যদি না থাকে, তাহলে ব্লগের কাজটা কী?


ছোট্ট একটি বিস্ময়!
ইন্টারনেটের কোনো সাইটে কোনো নীতিমালা আমি কখনো পড়িনি। প্রআ ব্লগেরটাও পড়িনি। শুধু এক জায়গায় দেখলাম- ৪. চ) বিকৃত করে, জোড়া লাগিয়ে পরিপ্রেক্ষিত পরিবর্তন করে কোনো ছবি প্রকাশ করা যাবে না।

  • ২০টি মন্তব্য