শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

= দু'খণ্ড মমতার মেঘ

রৌদ্রের ছুরি এই ভর দুপুরে এপিঠ ওপিঠ বিঁধছিল
দু'খণ্ড মেঘের ছায়া তখন কি অপার হয়ে চেয়েছিলাম।
জানি এ চিরন্তন, মেঘেদের সংঘর্ষ বজ্র বাধায়
ফলায় বিদ্যুত, জ্বালায় শরীর,
কেড়ে নেয় আত্মাকে আকাশের পানে;
কোথায় কে জানে।
তবু আশা বৃষ্টি ঝরাবে আমাদের তৃষিত অন্তরে
বুকে ও দু'চোখে, সারাটি জীবন জুড়ে।

জীবনের বসন্তকালে ধরা দেয় মরুর উষ্ণতা
প্রতিটি সাইমুম অঙ্গার করে ফুলের বাগান,
রঙ-রূপ-সুগন্ধহীন পড়ে থাকি ঝরা পাতার মত
ধূসরিত দিনকাল ধেয়ে যায় কালের গহীনে,
পঞ্জিকা অথবা শতাব্দীগাঁথা মনে থাকে না তেমন
মুসাফিরের চলার পথে যেন এক বোঝা এ জীবন।

চেয়েছি এখন বৃষ্টি, দেখালে বিদ্যুতে রাঙা চোখ
রিমঝিম ধ্বনির আকাংখায় দিয়েছ বজ্রের হুংকার,
মমতা-বৃষ্টির অভাবে নেমেছে খরা আমাদের জীবনে।
রৌদ্রের উত্তাপ থেকে বাঁচবো বলে চেয়েছিলাম ছায়া
হিসেবের অংকে কাঁচা এ সংসারে হলাম অযোগ্য,
কেড়ে নিলে সুনিবিড় শীতলতা, সম্পর্ক তরুলতা
একখানা হাত ধরে বেরিয়ে গেলাম পথে পথে
জানি না কোথায় ঠাঁই হবে এ জগতে......।

কবিতাটি অনলাইন ম্যাগাজিন "সোনার বাংলাদেশ"-এ প্রকাশ পায়।

ছবি স্বত্ব: www.fazleelahi.com
৮ টি মন্তব্য
sknazrul শেখ নজরুল২৭ সেপ্টেম্বর ২০০৯, ০১:৫৩
'জানি এ চিরন্তন, মেঘেদের সংঘর্ষ বজ্র বাধায়
ফলায় বিদ্যুত, জ্বালায় শরীর,
কেড়ে নেয় আত্মাকে আকাশের পানে;
কোথায় কে জানে। '

ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া
fazleelahi ফজলে এলাহি২৭ সেপ্টেম্বর ২০০৯, ০৪:০৬
অনেক ধন্যবাদ শেখ নজরুল।

পাঠকের চয়নকৃত অংশ লেখকেরও ভাল লাগে, সবার ব্যাপার জানি না, তবে আমার লাগে। হয়ত মূল্যায়ণের কারণে কিংবা হয়ত ভালো লাগার ছোঁয়াছেতে...
jonejone জনী জনী২৭ সেপ্টেম্বর ২০০৯, ০২:০২
fazleelahi ফজলে এলাহি২৭ সেপ্টেম্বর ২০০৯, ০৪:০৬
অর্থবহ হাসি মনে হচ্ছে। ধন্যবাদ।
cheirosweden7 অপ্রিয় সত্য৭২৭ সেপ্টেম্বর ২০০৯, ০২:১৭
খুব, খুব সুন্দর লিখেছেন,
ভালো থাকবেন
fazleelahi ফজলে এলাহি২৭ সেপ্টেম্বর ২০০৯, ০৪:০৭
অনেক ধন্যবাদ। প্রেরণা পাচ্ছি।
fahmi ফাহমি২৭ সেপ্টেম্বর ২০০৯, ০৩:০৮
সুন্দর!
fazleelahi ফজলে এলাহি২৭ সেপ্টেম্বর ২০০৯, ০৪:০৭
ভালো লাগা শব্দ "সুন্দর" এবং সাথে হাসি
ধন্যবাদ আপনাকে।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment