শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

*_* কলমিফুল//বিয়ে অবৈধ যৌনাচার ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে

ছবি বর্ণনা:
কলমি ফুল, বাংলাদেশের পথে ঘাটে অনাদরে যার দেখা মেলে। এ ফুলের গাছকে কেউ না লাগালেও আপনাতেই জন্মায় পথের ধারে। তবে শখের কাঁচামরিচ, ধনেপাতা বোনা ভিটের বেড়া হিসেবে অনেকেই লাগিয়ে থাকেন। কলমি শাকের মত পাতা এবং কলমি ফুলের মত দেখতে বলেই হয়ত কলমিফুল বলা হয়। তবে আঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, যেমন কুমিল্লা নোয়াখালীর সংযোগ এলাকায় 'নেয়াডী' বলা হয়।

ছবি স্বত্ব: www.fazleelahi.com

হাদীস:
বিয়ে অবৈধ যৌনাচার ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে

জাবের রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: যখন তোমাদের কারো নিকট অন্য কোন নারীকে দেখে মনে দুর্বলতা আসবে এবং তাকে নিয়ে মনে কোন কামনা জাগবে, তখন সে যেন তার স্ত্রীর নিকট ফিরে আসে এবং তার সাথে মেলামেশা করে, এরূপ করলে তার অন্তর থেকে ঐ নারীর কল্পনা দূর হয়ে যাবে।

[মুসলিম: কিতাবুন্ নিকাহ্, বাব মান রায়া ইমরাআতান ফাওকায়াত]
৭ টি মন্তব্য
sknazrul শেখ নজরুল২৬ সেপ্টেম্বর ২০০৯, ০১:১২
কলমিফুল কেমন করে রক্ষা করে সেটিই তো বললেন না। ধন্যবাদ আপনাকে।
jonejone জনী জনী২৬ সেপ্টেম্বর ২০০৯, ০১:২২
ধন্যবাদ
jakir জাকির বেপারী২৬ সেপ্টেম্বর ২০০৯, ০১:৪০
ভাই, একঢিলে দুই পাখি মেরেছেন
thwijoo দ্বিজু২৬ সেপ্টেম্বর ২০০৯, ০২:২১
ল্মি ফুল এর সাথে হাদিস্টার সম্পর্ক বোঝলাম না!
thwijoo দ্বিজু২৬ সেপ্টেম্বর ২০০৯, ০২:২১
কলমি ফুল এর সাথে হাদিস্টার সম্পর্ক বোঝলাম না!
thwijoo দ্বিজু২৬ সেপ্টেম্বর ২০০৯, ০২:২৩
কলমি ফুল এর সাথে হাদিসটার সম্পর্ক বোঝলাম না! (অভ্র'র এই জ্বালা!)
cheirosweden7 অপ্রিয় সত্য৭২৬ সেপ্টেম্বর ২০০৯, ১২:৪১
সুন্দর!
হাদীসের জন্য অনেক ধন্যবাদ

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment