শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

*_* লালরঙ জবা//বিয়ে লজ্জা শরম বৃদ্ধি করে

ছবি বর্ণনা:
জবাফুল, বাংলাদেশের একটি অতি পরিচিত ফুল। প্রতিটি নামের ফুলের সাথেই মিশে থাকে নানা জনার নানা আবেগ অনুভূতি। তবে জবার সাথে বোধ হয় শিশুদের এবং বধুবালাদের সম্পর্কই বেশী, অন্তত আমার চারপাশে আমি তাই দেখেছি।

ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

হাদীস:
বিয়ে লজ্জা শরম বৃদ্ধি করে

আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন: হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে সে যেন বিয়ে করে। কেননা, বিয়ে দৃষ্টি শক্তিকে সংযত রাখে, লজ্জাস্থানকে ব্যভিচার থেকে সংরক্ষণ করে। আর যে ব্যক্তি (স্ত্রীর ব্যয়ভার) বহন করার সামর্থ রাখে না, সে যেন রোযা রাখে। কেননা, রোযা তার মনের কুকামনাকে নষ্ট করে দেয়।

[মুসলিম, কিতাবুন্ নিকাহ্, বাব ইস্তেহবাব নিকাহ্]
৭ টি মন্তব্য
sujanpranto12 সুজন২৩ সেপ্টেম্বর ২০০৯, ১০:৪৬
আসসালামু আলাইকুম।
খুব সুন্দরভাবে পোষ্টটি সাজিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হাদীসটি মনে করে দেয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।
fazleelahi ফজলে এলাহি২৩ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫৯
ধন্যবাদ সুজন। সা.ই.তে তিনটি নিকে চলেছিলাম। এখানে মূল নামেই, তবে বিভাগ আলাদা রেখেছি মাত্র। আজকাল নানাকারণে লেখালেখিতে মন দিতে পারছি না। তাই ফটোব্লগ লিখছি। চিন্তামুক্ত ব্লগিং। দেশ থেকে বেশ কিছু ছবি তুলে এনেছিলাম। সেগুলো পোষ্ট করবো ধীরে ধীরে "দৃষ্টির ছায়া" ব্লগে।
ধন্যবাদ আপনাকেও।
sujanpranto12 সুজন২৩ সেপ্টেম্বর ২০০৯, ১১:০৬
অপেক্ষায় থাকলাম ভাই।
ocenaakpothikami অচেনা এক পথিক আমি২৩ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫০
ভাল একটা পোষ্ট লেখছেন।
fazleelahi ফজলে এলাহি২৩ সেপ্টেম্বর ২০০৯, ১১:০৪
ধন্যবাদ "অচেনা এক পথিক আমি"।

এ সম্পর্কিত আরো কিছু হাদিস এবং স্বদেশের বেশ কিছু ছবি পোষ্ট করার ইচ্ছে আছে, আশা করছি চোখ রাখবেন।
sknazrul শেখ নজরুল২৩ সেপ্টেম্বর ২০০৯, ১১:৪৮
ভালো লাগলো এবং অজানা বিষয় জানতে পারলাম আপনার পোস্টে। অনেক ধন্যবাদ।
fazleelahi ফজলে এলাহি২৬ সেপ্টেম্বর ২০০৯, ১২:৩৯
পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ শেখ নজরুল।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment