বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বাংলা ব্লগ সম্পিকর্ত গবেষণায় আপনার সহযোগিতা প্রয়োজন

মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া। ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি। আমি সাহস করে বলতে চাই, বাংলা ব্লগিংয়ের ওপরে সম্ভবত প্রথম সমন্বিত গবেষণাপত্র প্রণয়ন করার প্রকল্প আমি হাতে নিয়েছি। তবে আপনাদের অংশগ্রহণ ছাড়া তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব নয়। আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে। গবেষণাপত্রের ফলাফল গবেষণাশেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।

আমি আহ্বান করছি আপনারা এই গবেষণাপ্রকল্পে অংশ নেবেন, নিচের কিছু প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে। সংহত ফলাফলের খাতিরে, যিনি উত্তর দেবেন, সবগুলো প্রশ্নেরই (১ থেকে ৯) উত্তর দেবার জন্য অনুরোধ করছি।

১. বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
২. আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
৩. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
৪. সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
৫. সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো সাম্প্রতিক সময়ে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
৬. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
৭. কমিউনিটি ব্লগ হিসেবে প্রথম আলো ব্লগের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৮. প্রথম আলো ব্লগের শক্তিমত্তার দিকগুলো কী? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৯. প্রথম আলো ব্লগের সীমবদ্ধতা কী? কী উপায়ে এই ব্লগ অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
১০. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।

(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১১. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. প্রথম আলো ব্লগ ঘ. আমার ব্লগ ঙ. দৃষ্টিপাত চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি

মনোযোগ দিয়ে এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।

দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।
২২ টি মন্তব্য
hasanvip হাসান মাহমুদ০৪ জানুয়ারি ২০০৯, ০১:২৮
১. অনলাইন লিঙ্ক
২. বিনোদন
৩. না
৪. মুক্তিযুদ্ধ ও রাজাকার-বিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, রান্নাবান্না, আরো অনেক কিছু।
৫. অনেক কিছু।
৬. জানা নেই
৭. সাইবার
৮. গালাগালি করা যায় না, করলে খবর আছে।
৯. আমার ঠিক জানা নাই।
১০. ইতিবাচক দিক হলোঃ অনেক কিছু জানা, আড্ডা দেয়া, আরো অনেক কিছু, নেতিবাচক দিক হলোঃ নেশা রে ভাই নেশা, বেহুদাই সময় নষ্ট।
fahmidulhaq ফাহমিদুল হক০৫ জানুয়ারি ২০০৯, ০২:২৭
সহেযাগিতার জন্য ধন্যবাদ।
mukut মুকুট ০৪ জানুয়ারি ২০০৯, ০১:৪৭
১। আগে সামহোয়ারে এর পেজে রেডিও টুডে শোনা যেত, তখন আস্তে আস্তে ব্লগে আসা।

২। অবসরের অবলম্বন, অনলাইনে ডায়রি লেখা, নিজেকে শেয়ার করা.......

৩। পেপারে সামান্য অংশগ্রহন ছিল, তাও শব্দজট/চিঠিপত্র/ছোটদের পাতা বিভাগে।

৪। সমাজিক/রাজনৈতিক/অর্থনৈতিক সমস্যা........

৫। সমসাময়িক সমস্যা.....

৬। গড়ে মোটামুটি, কোন কোন ক্ষেত্রে আশাতীত, কোন কোন ক্ষেত্রে তেমন না!

৭। জনমত গড়তে সাহায্য করছে.......গঠনমূলক লেখা পাচ্ছি সবাই।

৮। সকল ব্লগাররা বন্ধুভাবাপন্ন, গালাগালি/ব্যক্তিগত আক্রমন নাই, এটা খুবই পজিটিভ।

৯। যেহেতু বেটা ভার্সন তাই কিছুটা টেকনিক্যাল সীমাবদ্ধতা আছে।

১০। ভালো কিছু শেয়ার করছি একে অপরকে, কিন্তু সময়ের নষ্ট করে অনেক।

১১। সামহোয়ার-ইচ্ছামত কথা বলা যায়, তাই নেগেটিভ ব্যবহার বেশি, কতিপয় ব্লগারের জন্য ব্লগ পরিবেশ নষ্ট হয়ে গেছে।

সচলায়তন-যাই নাই, তাই বলতে পারছি না।
প্রথম আলো ব্লগ-কঠোর মডারেশব হলেও আমার মত শান্তিপ্রিয় আর রাজনীতিকে ঘৃনাকারী হিসেবে ভালো জায়গা।

প্যাঁচালি-এটাও মোটামুটি ভালো ছিল।

আমার ব্লগ-প্রচন্ড গালাগালিময় পরিবেশ, যাওয়া কমে দিয়েছি।

বাকিগুলিতে যাই নাই!
fahmidulhaq ফাহমিদুল হক০৪ জানুয়ারি ২০০৯, ০১:৫৫
একটি মন্তব্য ভুলক্রেম মুছে গেছে। দুঃখিত।
কষ্ট করে আরেকবার মন্তব্য করার অনুরোধ করতে পারি কি?
shoshanko শশাঙ্ক০৪ জানুয়ারি ২০০৯, ০২:০৫
১। অনলাইনে ঘুরতে ঘুরতে জানা
২। বিনোদন
৩। নিজস্ব অপ্রকাশিত লেখালেখি
৪। আমার দেখামতে জামাত-বিরোধীতা
৫। সম্ভবত যুদ্ধাপরাধীদের বিচার
৬। মোটামুটি
৭। মূলত সুশীল ব্লগারদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারা
৮। ইউজার-ফ্রেন্ডলিনেস, চমৎকার পেজ ডিজাইন, ভালো মডারেশন পলিসি
৯। তেমন কোন বড় সীমাবদ্ধতা দেখি না
১০। ইতিবাচক: ব্লগিং হল একমাত্র গণমানুষের মিডিয়া
sadid_hasan না বলা কথা০৪ জানুয়ারি ২০০৯, ০২:০৬
আমি জানতাম আমার মন্তব্যটাই মুছে যাবে। ভালো কপাল যে কোনোকালেই ছিল না আমার!!

১) বন্ধু।
২) নিজের কথা লেখার জন্য।
৩) ক্যাডেট কলেজ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় লিখেছি।
৪) সমকালীন রাজনীতি।
৫) নির্বাচন-সংক্রান্ত বিষয়।
৬) মোটামুটি।
৭) সবাই সচেতন হতে পারে--এমন পোস্ট এর আধিক্য।
৮) আন্তরিকতা।
৯) কারিগরী দিকে আরো উন্নত হতে হবে।
১০) ভালো অনেক বিষয় জানা যায়, তবে ছাত্রদের পড়াশুনার ক্ষতি হয়।
১১) অন্য ব্লগ সম্পর্কে ধারণা নেই।

অনেক ধন্যবাদ। গবেষণার কাজে একটুও সাহায্য হলে নিজেকে কৃতার্থ মনে করব।
fahmidulhaq ফাহমিদুল হক০৫ জানুয়ারি ২০০৯, ০২:৪৬
আবারো দুঃখ প্রকাশ করছি, সাদিদ হাসান।
jakir জাকির বেপারী০৪ জানুয়ারি ২০০৯, ০৪:১৬
১। অনলাইনে ঘুরতে ঘুরতে জানা।
২। বিনোদন, অবসরের অবলম্বন ও এক ঘেয়ামী কাটানো।
৩। পত্রিকা বের করা ও লেখা, দেয়াল ও ম্যাগাজিনে লেখা।
৪। সমাজিক/রাজনৈতিক/অর্থনৈতিক সমস্যা ও অনেকের ব্যক্তিগট অভিজ্ঞতা সম্পন্ন লেখা।
৫। যুদ্ধাপরাধীদের বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
৬। মোটামুটি
৭। প্রথম আলো ব্লগের সবচেয়ে বড় গুন এখানে কোনো গালিবাজের স্থান নাই। এখানে মেধাবী ও সৃজনশীল ব্লগারই বেশী। এখানে সকল ব্লগার একটা পরিবারের মত।
৮। চমৎকার পেজ ডিজাইন, ভালো মডারেশন পলিসি।
৯। সীমবদ্ধতা নিয়ে বেশ কিছু পোষ্ট দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত বর্ণনাকরা সম্ভব না।
১০। ইতিবাচক : অনেক কিছু জানা, আড্ডা দেয়া, জনমত গড়ে উঠা আরো অনেক কিছু, নেতিবাচক : নেশা , অনেক সময় দরকারী কাজের কথাও ভুলে যাই
১১। সামহোয়ার ও আমার ব্লগ-এ আমার নিক আছে। এই জায়গাগুলোতে দেখেছি গালিবাজে ভরপুর। বিভিন্ন নেতানেত্রী ও ধর্ম নিয়ে প্রচুর অশ্লীল পোষ্ট ও মন্তব্য হয়। সবসময় একটা উত্তেজনা বিরাজ করে। তেমন একটা মডারেশন হয় না। ঐখানে ভালো সৃজনশীল ব্লগাররা তেমন একটা চান্স পায়না।

মজার ব্যপার হচ্ছে কিছু গালিবাজের আলো ব্লগেও নিক আছে কিন্তু গালিগালির সুযোগ না পেয়ে তারা ভেগেছে
mohsinreza মহসীন রেজা০৪ জানুয়ারি ২০০৯, ০৬:৪৬
১। বন্ধু।
২।আ্যক্টিভিজম।
৩।ছিল, পত্রিকায় লিখেছি।
৪। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার।
৫। যুদ্ধাপরাধীদের বিচার।
৬। ভালো নয়।
৭। এখনো সাফল্য নির্ণয় করার মত সময় অতিবাহিত হয়েছে বলে মনে হয়না। তবুও এই স্বল্প সময়ে প্রথম আলো ব্লগ নিজেকে একটি পরিছন্ন ব্লগ হিসেবে তুলে ধরেছে বলে মনে হয়।
৮। এটি সবার জন্য পাঠ্য। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ, আতেঁল, আমপাবলিক মোটকথা সবার বিচরণ ক্ষেত্র এটি।
৯। কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে বলে মনে হয়। আর প্রথম আলো ব্লগে ভারি ভারি বিষয়গুলোর পাঠক কম বলে মনে হয়।
১০। নিজেকে, নিজের চিন্তাকে বিনা বাধাঁয় প্রকাশ করা যায়। এটিই আমার মনে হয় সবচেয়ে ইতিবাচক দিক। আর ব্লগিংটা নেশা হয়ে গেলেতো ক্ষতিকর হবেই।
redwan999 রেদওয়ান রহমান০৪ জানুয়ারি ২০০৯, ১০:১০
১. বন্ধু।
২. বিনোদন, অবসরের অবলম্বন, অন্যদের সাথে পরিচিত হতে।
৩.পূর্ব অভিজ্ঞতা বলতে ডায়েরী এবং একটি আসংপূর্ন গল্প লেখা।
৪.ঠিক খেয়াল করি নি...তবে সমসাময়িক বিষয়গুলো আলোচিত হয়।
৫.রাজনৈতিক (নির্বাচনী )।
৬.মোটামুটি।
৭. সৃজনশীল।
৮. বন্ধুভাবাপন্ন এবং সুন্দর লে-আউট।
৯.ফনেটিকস এর লে-আউট দেওয়া উচিত। স্যামহোয়ার ব্লগ এক্ষেত্রে এগিয়ে আছে।
১০. (+) আনেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে। নিজের অনুভুতি সবার সাথে শেয়ার করা যায়।
(-) অপব্যবহার হওয়ার সুযোগ থাকে।
১১. আমি শুধু সামহয়্যারে একাউন্ট খুলেছি কিন্তু বেশি ব্যবহার করি নি। অন্যগুলোর খবর জানি না।
hsnsumon হাসান সুমন০৫ জানুয়ারি ২০০৯, ০১:৩৭
১. অনলাইনে ঘুরতে ঘুরতে জানা, তবে অনলাইন লিঙ্ক ও মিডিয়ার প্রচারনার কথাও উল্লেখযোগ্য।

২. সাহিত্যচর্চা, অবসরের বিনোদন, তাছাড়া ব্লগের মাধ্যমে অনেক মত ও অনেকের ভাবনার সাথে সহজে পরিচিত হওয়া যায়।

৩. ছিল।

৪. দুর্নীতি, রাজাকার-বিরোধিতা, মুক্তিযুদ্ধ, সমসাময়িক উল্লেখযোগ্য কোন ঘটনা।

৫. রাজনৈতিক।

৬. ভালো নয়।

৭. যদিও এখনো নতুন তবুও সৃজনশীল ও পরিচ্ছন্ন একটি প্ল্যাটফর্ম তৈরির প্রচেষ্টা প্রশংসনীয়।

৮. সৃজনশীলতা, পরিচ্ছন্নতা, সহজবোধ্যতা, সর্বোপরি বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

৯. ফুল ভার্সন আসলে পুরোপুরিভাবে বলা যাবে, বেটা ভার্সনে Writing এ কিছু সীমাবদ্ধতা আছে।

১০. ইতিবাচক - ব্যাপ্তিটা বিশাল তাই সহজে বলা সম্ভব নয়। নেতিবাচক - প্রচুর সময় ব্যয়, শারিরীক কিছু সমস্যা সৃষ্টি করে।
fahmidulhaq ফাহমিদুল হক০৫ জানুয়ারি ২০০৯, ০২:৩০
যারা উত্তর প্রদানের মাধ্যমে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।
mahmud মাহমুদ০৫ জানুয়ারি ২০০৯, ০৯:১৮
১. পত্রিকা
২. সাহিত্যচর্চা/অবসর কাটানো।
৩. জাতীয় সংবাদপত্রে লিখতাম ভ্রমণ কাহিনী
৪. মুক্তিযুদ্ধ
৫. যুদ্ধাপরাধিদের বিচার
৬. ভালো
৭. প্রথম আলো অনেক নুতন ব্লগার/লেখক তৈরী করতে পেরেছে।
৮. এর শক্তিশালী দিক হলো প্রথম আলোর মতো একটি ব্রানড রয়েছে সাথে।
৯. সীমাবদ্ধতা : আর কোন ব্লগগ এ সদস্য না হওয়াতে বুঝতে পারছি না।
১০. আর কোন ব্লগে খুব একটা যাওয়া হয়নি।
shameemrahman শামিম রহমান০৫ জানুয়ারি ২০০৯, ১২:৫৯
১। পত্রিকা
২। অনুভুতির প্রকাশঃ সবার অনুভুতির সাথে নিজেরটা মেলানো।
৩। প্রথম আলো ফান ম্যাগাজিন 'আলপিন' এ লেখা।
৪। যে কোন কিছু।
৫। নির্বাচন
৬। বুঝতে পারছি না।
৭। অন্য কোন ব্লগে না যাওয়ার কারনে ব্লগের সাফল্য ব্যাপারটাই আমার কাছে পরিস্কার না।
৮। একটা নীতিমালা যার আলোকে এ ব্লগ চলবে (যদিও অন্য ব্লগের নীতিমালা আছে কিনা যানা নাই/ বা থাকলেও তা কতটা মানা হয় তাও জানা নাই)।
৯। বুঝতে পারছি না।
১০। বুঝতে পারছি না।
sharmabangla সজল শর্মা০৬ জানুয়ারি ২০০৯, ০২:০১
এইমাত্র দেখলাম। এখন ঘুমাতে যাচ্ছি তাই কালকে সকালে আপনাকে উত্তর দেবার চেষ্টা করব।
resaat রিসাত০৬ জানুয়ারি ২০০৯, ০৩:১৮
১। পত্রিকা (প্রথম আলো, এর আগে নেট ইউজ করলেও ব্লগিং করিনি)
২। অবসরের অবলম্বন, কবিতা লেখা, বন্ধু বাড়ানো, মতামত প্রকাশ
৩। না
৪। সাম্প্রতিক ঘটনা (সবধরণের) এবং ব্লগারের ব্যাক্তিগত জীবণানুভুতি
৫। নির্বাচন এবং রাজনৈতিক নেতাদের কুকর্ম
৬। মোটামুটি
৭। সাফল্য তেমন নেই এখনও
৮। এর নামটা যে প্রথম আলো এটাই সবচেয়ে শক্তিশালী দিক
৯। সীমাবদ্ধতা বলতে হলো এটার সফটওয়্যার এখনো পরোপুরি ইউজার ফ্রেন্ডলি না, অনেক টেকনলজিকাল প্রবলেম আছে, (ক) কমেন্ট এলার্ট দরকার, (খ) গ্রুপ ব্লগের সিস্টেম করা,
১০। ইতিবাচক হলো এমন অনেক কিছু জানা যায় যা পত্রিকা পড়ে জানা যায় না(ব্লগ হচ্ছে অল ইন ওয়ান), নেতিবাচক বলতে আমার মতে সময়ক্ষেপন
১১। প্রথম আলো তে খারাপ শব্দের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়, সামহয়ার একটা অরাজক ব্লগ... অন্যগুলা সম্পর্কে জানিনা
tusharahasan তুষার আহাসান০৬ জানুয়ারি ২০০৯, ১১:১২
আমিও কাল জানাবো সব।
শুভেচ্ছা।
trivuz ত্রিভুজ০৭ জানুয়ারি ২০০৯, ০৫:৩৮
১. বন্ধু
২. এক্টিভিজম, অবসরের অবলম্বন, ডায়েরী এবং কিছুটা বিনোদনের জন্যও বটে।
৩. ব্যক্তিগত ডায়েরী এবং ব্যক্তিগত সাইট ও বিভিন্ন ফোরাম
৪. সমসাময়িক ঘটনা ও ব্যক্তিগত কথন
৫. গাজায় ইসরায়েলী হামলা, টেকনোলজি, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সন্ত্রাস (প্রথম আলোর পরিস্যখ্যান)
৬. ভালো
৭. বিভিন্ন মতের মানুষের ভেতরে সহনশীল পরিবেশ তৈরি করা। প্রচলিত আক্রমনাত্বক অনলাইন ডিসকাশনের দূষিত কালচার থেকে বেরিয়ে আসা
৮. নীতিমালা ও এর যথাযথ বাস্তবায়ন এবং সাইট মডারেটরদের সহযোগীতামূলক আচরণ।
৯. টেকনিক্যাল সীমাবদ্ধতা নিয়ে এখনি কিছু বলা যাচ্ছে না কারণ এটি এখনো বিটা লেভেলে আছে। এর প্রতিদ্বন্দী ব্লগগুলোর বয়স ইতিমধ্যে দুই হতে তিন বছর হয়ে গিয়েছে.. তাই তুলনামূলক কিছু বলা ঠিক হবে না। আর আলোচনার পরিবেশ বা ডাইভার্সিটির বিষয়টাও সময়সাপেক্ষ। যদিও ইতিমধ্যেই ব্লগ জমে ওঠেছে। সেই হিসেবে আমি আপাতত সীমাবদ্ধতা দেখি না (তুলনামূলক চিত্রে)
১০. এককথায় ইতিবাচক দিক হলো প্রিন্ট মিডিয়া যেটা ছাপাতে সাহস পায় না বা বিব্রত বোধ করে সেটা ব্লগে খুব সহজেই উঠে আসে আর নেতিবাচক হলো অধিক সংখ্যক লোক মিলে অনেক ভুল বিষয়কে সঠিক হিসেবে চালিয়ে দিতে পারে। যদিও বিরুদ্ধ মতের লোক থাকায় সেটা খুব সহজ হয় না.. তবে ব্লগ কতৃপক্ষ যদি পক্ষপাত দুষ্ট হয় তখন হলুদ সাংবাদিকতার মত বিষয় ঘটতে থাকে। .....
আর বিস্তারিত বলতে গেলে পোস্ট দিতে হবে... তবে সামগ্রিক ভাবে আমি ব্লগকে পজেটিভ দৃষ্টিতেই দেখি।


১১. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, : মডারেশন দুর্বল, পরিবেশ যথেষ্ঠ খারাপ এবং কতৃপক্ষের বিরুদ্ধে পরিষ্কার পক্ষ-পাতমূলক আচরণের অভিযোগ আছে।

খ. সচলায়তন : এর মালিক পক্ষ থেকেই এটিকে ব্লগ সাইট হিসেবে ঘোষনা করা হয়নি..এটিকে তারা রাইটার্স কমিউনিটি বলেন। ওখানে শুধু একটি নির্দিষ্ট মতের মানুষদের প্রবেশাধিকার রয়েছে।

গ. প্রথম আলো ব্লগ : অন্য সকল ব্লগের চাইতে এর পরিবেশ যথেষ্ট ভাল এবং এখানে বিভিন্ন মত ও পথের ব্লগারদের যে সহনশীল ও ইতিবাচক মনোভাব পাওয়া যায় তা আশাদায়ক। মডারেশন যথেষ্ঠ শক্ত ও মডারেরটরদের সহযোগীতামূলক আচরণ এটিকে বিশেষ করে আলাদা করেছে। ডিজাইনও অন্য সকল ব্লগের তুলনায় ভাল এবং অন্য ব্লগগুলোর চাইতে টেকনিক্যাল বিষয়ে বেশী এগিয়ে।

ঘ. আমার ব্লগ : পরিবেশ ভয়াভয় খারাপ... মাঝে মাঝে এই সাইটটাকে পর্ণ সাইট বলে মনে হয়..

ঙ. দৃষ্টিপাত : এই সাইট সম্পর্কে বেশী জানি না.. তবে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে।

চ. নির্মাণব্লগ : সম্ভবত এখনো নির্মানাধীন আছে.. তাই কিছু বলা যাচ্ছে না।

ছ. প্যাঁচালি : অফিসিয়ালি ক্লোজড। এমনিতে সাইটের ডিজাইন ভাল ছিলো তবে ফিচার কম ছিলো।
fahmidulhaq ফাহমিদুল হক০৭ জানুয়ারি ২০০৯, ০৬:০৯
রিসাত, ত্রিভুজ ও তুষার আহাসানকে ধন্যবাদ।
সজল শর্মা ও বিপন্ন বিস্ময়ের উত্তেরর অপেক্ষায় রইলাম।
tusharahasan তুষার আহাসান০৭ জানুয়ারি ২০০৯, ০৯:২৪
১। অনলাইন ঘুরতে-ঘুরতে জানা।
২। সাহিত্য-চর্চা,বন্ধুত্ব,বিনোদন
৩। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক ছোটবড় কাগজে গল্প-কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত গল্পের বই-" তবুও মানুষ"
৪। সামাজিক
৫।সমসাময়িক সমস্যা ও ঘটনা
৬।মোটামুটি
৭।জনমত গড়তে সাহায্য করছে.......গঠনমূলক লেখা পাচ্ছি সবাই।

৮। সকল ব্লগাররা বন্ধুভাবাপন্ন, গালাগালি/ব্যক্তিগত আক্রমন নাই, এটা খুবই পজিটিভ এবং উল্লেখযোগ্য পথ-নির্দেশ।

৯। যেহেতু বেটা ভার্সন তাই কিছুটা টেকনিক্যাল সীমাবদ্ধতা আছে।

১০। ভালো কিছু শেয়ার করছি একে অপরকে, কিন্তু সময়ের নষ্ট হচ্ছে অনেক।তবু
নেশার মত ব্লগিং আমাকে টানে যখনই সময় পাই,বসে পড়ি।

১১। সামহোয়ার-ইচ্ছামত কথা বলা যায়,মাইনাস-প্লাস কেমন যেন লাগে।
আমার ব্লগে আমার প্রথম ব্লগিং শুরু, সেখানকার সকলের আন্তরিকতায় মুগ্ধ
আমি।
প্রথম আলো নিত্য-নতুন অভিনবত্ব দিয়ে আমাদের চমক দেয়( যেমন-ধারাবাহিক উপন্যাস, এমাসের সেরা লেখা )সন্তুষ্ট করে,আকৃষ্ট করে এবং ব্লগারদের সৃষ্ট কিছু বিভাগ (বিজে,শেরশায়েরী,ফিউচার নিউজ) আমার ভাল
লাগাকে বাড়িয়ে দেয়।
অন্যগুলোর কথা জানি না।
biponnobismoy বিপন্ন-বিস্ময়০৭ জানুয়ারি ২০০৯, ০৯:২৬
বাহ.দারুন আলোচনাতো.! অনেক কিছু শেখা যাবে দেখছি ব্লগে

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment