বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

শীতে বসন্ত বাতাস

বছর সাতেক বয়স হবে নাবিলের।লন্ডনবাসী ছোট্ট ছেলে,মা-বাবার সাথে দেশে এসেছে শিকড়ের টানে।প্রায় প্রতি শীতেই আসা হয়।এই শীতেও দেশের আবহাওয়া নাবিলের চমতকার লাগছে।মা,বাবা,দাদু,দিদা,চাচা,ফুফু-সবাই মিলে যখন কক্সবাজার বেড়াতে যাচ্ছিল,তখনই পরিচয় অন্তুর সাথে।প্লাটফর্মের বেঞ্চে কুন্ডলী পাকিয়ে শুয়ে ছিল ছেলেটি।আর প্রচন্ড শীতে কাঁপছিল।পরনে পাতলা একটা সাদা হাফ শার্ট আর হাফ প্যান্ট।বয়সে নাবিলের চেয়ে দুই/তিন বছর বড় হবে হয়তো।
নাবিল হাঁটতে হাঁটতে এগিয়ে যায় অন্তুর দিকে।অন্তুর মাথাটা হাত দিয়ে একটু ঠেলে ডাক দেয়, “এই ওঠো।নাম কী তোমার?কাঁপছো কেন?”
অন্তু লাল লাল চোখ খুলে তাকায় নাবিলের দিকে।মনে মনে একটু ভয় পায় নাবিল।“ভয় পাইয়ো না।মুই অন্তু।শীত লাগতাছে তো,হের লাইগা চোউখ লাল হয়া গেছে,কাঁপতাছি।জ্বরও আইছে মনে অয়”-থেমে থেমে জড়ানো কন্ঠে কথাগুলো বলে অন্তু।
নাবিল অন্তুর কপালে হাতের উল্টো পিঠ স্পর্শ করে।মামণিকে দেখে শিখেছে নাবিল।কিন্তু প্রায় সাথে সাথেই ছিটকে হাতটা সরিয়ে আনে।বলে, “তোমার তো অনেক টেম্পারেচার।ওষুধ খাওনি?”
“না,ওষুধ কই পামু!টেকা নাই।আইজ কামে যাইবার পারি নাই,ভাতও খাইবার পারি নাই”।
“তোমার আব্বু-আম্মু কোথায়?”-কৌতূহলী কন্ঠে জিজ্ঞেস করে নাবিল।
“বাপে মরছে,মায় আরেকখান বিয়া করছে।জানি না হেয় কই আছে।খবর লই নাই মুই”।
নিজের হুডওয়ালা জ্যাকেটটা খুলে অন্তুকে দেয় নাবিল।“এটা পরে নাও।মামণি আমাকে লাস্ট বার্থডেতে গিফট করেছে।অনেক আরাম।শীত লাগবে না”।
“নাবিল!নাবিল!”-ছোট চাচ্চুর গলা শুনে ছুটে যায় নাবিল।
“কী রে?তোর জ্যাকেট কই মুহসীন?এবার কাকে দিলি?”
“ওই যে”-আঙ্গুল দিয়ে অন্তুকে দেখায় নাবিল।“অন্তু।ওর অনেক টেম্পারেচার।শীতে কাঁপছিল”।
“সাবাশ বেটা।চল”।গলা চড়ায় চাচ্চু, “ভাবী,তোমার মুহসীনের সোয়েটার বের কর।জ্যাকেটটা অলরেডি দান করে দিয়েছে”।
নাবিল ছুটে যায় মায়ের কাছে।“সরি,মামণি।তোমার দেয়া গিফটটা আমি দিতে চাই নি।কিন্তু ওর এতো........”
কথা শেষ করতে পারে না নাবিল।নাবিলের মা নাবিলকে জড়িয়ে ধরে বলে, “ঠিক আছে বাবা।আর বলতে হবে না।মামণি তোমাকে আর একটা কিনে দিব।নাও,এবার ঝটপট এটা গায়ে দিয়ে দাও।নয়তো তোমারও ঠাণ্ডা লেগে যাবে”।
নাবিল মাকে জড়িয়ে ধরে চুমু খায়।বলে, “থ্যাঙ্কু,মামণি।আমি জানতাম তুমি রাগ করবে না”।
তারপর ছোট চাচ্চুর কাছে গিয়ে গম্ভীর মুখে বলে, “চাচ্চু,তোমার কাছে টাকা হবে?আমি বড় হলে তোমাকে দিয়ে দিব”।
চাচ্চুও গম্ভীর হয়ে বলে, “আছে।কেন বলেন তো?”
“অন্তু না কিছু খায় নি আজকে সারাদিন।ওষুধও খায়নি।প্লীজ চাচ্চু.......”।
চাচ্চু হেসে নাবিলের পিঠ চাপড়ে বলে, “এই কথা!তবে চল বেটা মুহসীন।বড় হলে সুদে-আসলে নিব,বুঝলি!”
১২ টি মন্তব্য
kabirony কবিরনি২১ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৪৫
চাচ্চু হেসে নাবিলের পিঠ চাপড়ে বলে, “এই কথা!তবে চল বেটা মুহসীন।বড় হলে সুদে-আসলে নিব,বুঝলি!”
তারপর একদিন নাবিল বড় হয়। ছোটবেলা'র মত আর ভুল করে না। চাষা শ্রমিকের রক্ত দিয়ে ডুগডুগি বাজাবার আয়োজন করে যদিও সমাজ পরির্বতনের সেমিনার এ সেই প্রধান অতিথি...
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ০৭:০৪
তাই তো মাঝে মাঝে মনে হয়... বড় না হলে কী খুব বেশি ক্ষতি হত!
asmarshad আ,শ,ম,এরশাদ২১ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৩৪
ওই যে”-আঙ্গুল দিয়ে অন্তুকে দেখায় নাবিল।“অন্তু।ওর অনেক টেম্পারেচার।শীতে কাঁপছিল”।
“সাবাশ বেটা।
কোটিতে একটা নাবিল হোক , বড় হয়ে ও নাবিল থাকুক এই কামনা।
কারন এই ব -দ্বীপে কেবল রক্ত চোষা বাদর জন্মায়নি, আবু ইসহাকের মহাজনী জোঁক জন্মায়নি , হাজী মহসীন ও জন্মেছে।
ছুঁয়ে যাওয়া গল্প। চমৎকার উপস্থাপনার স্টাইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৪৯
আপনার মন্তব্যে আমার উতসাহ অনেক গুণ বেড়ে গেছে ভাইয়া।
আপনার,আমার,আমাদের কামনা সত্যি হোক....
অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকুন
lubna09 লুবনা২১ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৫৬
এই রকম নাবিলরা আছেই বলে এখনো আমাদের ভালোবাসা আছে অন্যদের জন্য।
সুন্দরভাবে উপস্থাপন করেছেন
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ০৯:০২
ঠিকই বলেছেন আপু।অনেক ধন্যবাদ.....।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী২১ ফেব্রুয়ারি ২০১০, ১০:৩৭
চমৎকার হয়েছে আপনার গল্পটি, উপস্থাপনাও বেশ ভালো।
খুব ভালো লেগেছে।
শুভ কামনা
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ১১:০৮
অনেক অনুপ্রাণিত হলাম।অনেক ধন্যবাদ ও শুভকামনা
ostorag একলা তেপান্তর২১ ফেব্রুয়ারি ২০১০, ১০:৪৩
শীতে বসন্ত বাতাস,,,,,,,,,,

ভালো লাগলো।

একুশের শুভেচ্ছা।
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ১১:০৯
ধন্যবাদ!আপনাকেও শুভেচ্ছা
neemphul ‍নিমফুল২১ ফেব্রুয়ারি ২০১০, ১০:৫৮
ভালো লাগলো........প্রাঞ্জল লেখা।

গল্প হিসেবে খুব ভালো......বাস্তবতায় এমন হলেও মন্দ হতোনা....কিন্তু কতটুকু হয়?

ভালো থাকুন, শুভকামনা থাকলো।
fahmi ফাহমি২১ ফেব্রুয়ারি ২০১০, ১১:১২
হুম,বাস্তব অনেক নিষ্ঠুর হয়.....।
আপনিও ভালো থাকুন।শুভকামনা

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment