বন্ধু, তুই একটিবার চোখ মেলে তাকা
তৌহিদ বিন আলম রাব্বি। ১৮ বছরের উচ্ছ্বল, প্রাণবন্ত মেধাবী তরুণ। লেখাপড়ায় সেরা, খেলাধুলায় সেরা রাব্বি জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে ভর্তি হয় চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে। দু’চোখ ভরা আশা আর স্বপ্ন নিয়ে দিন কাটছিল তার। তুখোড় ছাত্র রাব্বির এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু বাবা-মার আদরের সন্তান রাব্বি আজ মারাত্নক রোগে আক্রান্ত।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম Guillain-Barré Syndrome।
(বিস্তারিতঃ http://www.ninds.nih.gov/disorders/gbs/gbs.htm)
সারা বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম। উল্ল্যেখ্য, টিভি অভিনেতা মজিবুর রহমান দিলু এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগের কারণে রাব্বির সারা দেহ অবশ।রাব্বির বর্তমানে হৃৎপিণ্ডের নিচের অংশ আক্রান্ত, উপরের অংশ এখনো ভাল অবস্থায় আছে। কিন্তু ডাক্তার বলে দিয়েছেন ১৫ দিনের মধ্যে যদি একটি ইঞ্জেকশন দেয়া না যায় তবে অবস্থার আরো অবনতি হবে। অক্সিজেন মাস্ক মুখে দেয়া রাব্বির এই অসহায় অবস্থা দেখলে কে বিশ্বাস করবে এই ছেলেটাই একদিন মাতিয়ে রাখত সবাইকে।
এই রোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যে ইঞ্জেকশন আনতে হবে তার জন্য খরচ হবে প্রায় দেড় লাখ টাকা। আর সমগ্র চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা। মধ্যবিত্ত বাবা-মার পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব।
মানুষ তো মানুষেরই জন্য। দেশের মানুষের ভালোবাসা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল অমিত, হৃদয়কে। আমাদের বন্ধু রাব্বি কি হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে? আমরা কি পারিনা রাব্বির সাহায্যে এগিয়ে আসতে?
রাব্বির জন্য সাহায্য পাঠাবার ঠিকানাঃ
আনোয়ারা বেগম
সঞ্চয়ী হিসাব নং: ০১১৭১২১০০০০৬৭৪৯
মার্কেন্টাইল ব্যাঙ্ক জুবিলি রোড শাখা,
চট্টগ্রাম।

লেখক ফাহিম মাসুদ চৌধুরি
- ফাহিম মাসুদ চৌধুরি -এর ব্লগ
- ৬ টি মন্তব্য
- ১১ ফেব্রুয়ারি ২০০৯, ১২:৫৬
- বিবিধ
প্রিন্ট করুন
- ৬ টি মন্তব্য
-
ইয়াহইয়া ফজল১১ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৫৫
আহহারে। মনটাই খারাপ হয়ে গেল।
পোস্টটা স্টিকে রাখার অনুরোধ থাকলো।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সকল সামর্থবান দের সহযোগীতার অনুরোধ করছি
আমার ব্লগে আমন্ত্রন রইলো
এখানে ক্লিক করুন