মার্চ
০৭

শিরোনামহীন একটি কবিতা

সময় ২২:৩৬:২৩

মাঝে মাঝে খুব হিংসে হয়
সেসব মানুষ দেখে,
যারা থাকে ছায়া-সুনিবিড় কোন গ্রামে,
তাদের পোহাতে হয়না কোন যন্ত্রণা,
তাদের কাজ হয়ে পড়েনা অচল,
কারণ সেই গ্রামে নেই বিদ্যুৎ।
তাই ভাবি বিদ্যুৎ না থাকলেই
বোধহয় ভালো হত;
হঠাৎই বাস্তবে ফিরে আসি,
বিদ্যুৎ ...

  • ৩টি মন্তব্য

ফেব্রুয়ারি
১৩

ইমেইল পড়ার জন্য ব্যবহার করুন থান্ডারবার্ড

সময় ১২:২৬:১২

সম্প্রতি রিলিজ হয়েছে থান্ডারবার্ড ৩ বেটা ১ ভার্সন। নতুন অনেক ফিচার যোগ হয়েছে এতে।
দেখুনঃ

* Tab interface for Mail
* Improvements to IMAP for faster message viewing
* Improved message reader view
* New Add-ons Manager
* Improved Address Book interface
* Improved import of mail from other Mail clients
* Integration with Windows Vista search
* Integration with Mac OS X Address Book

ডাউনলোড করুন এখানেঃ

  • ২টি মন্তব্য

ফেব্রুয়ারি
১২

রাব্বি এখন কোমাতে, দেড় লাখ টাকার জন্য কি ঝরে যাবে একটি প্রাণ?

সময় ২১:৫০:৩৭

আমাদের বন্ধু রাব্বির অবস্থার এখন আরও অবনতি হয়েছে, কোমাতে নিস্তেজ রাব্বির রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে। মৃত্যুর সাথে লড়াইয়ে রাব্বি কি হেরে যাবে মাত্র দেড় লাখ টাকার জন্য?

একটা ইঞ্জেকশন এই মুহূর্তে খুব প্রয়োজন যার জন্য লাগবে দেড় লাখ টাকা।

হাসপাতাল আর চিকিৎসার ব্যয় মেটাতে মেটাতে রাব্বির পরিবার আজ এই সামান্য টাকা যোগাড়েও অক্ষম।
চোখ বন্ধ করে একটিবার ভাবুন, আপনারই ভাই কিংবা বন্ধু হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে......টাকার অভাবে.........
কেউ কি আছেন......?

রাব্বির জন্য সাহায্যঃ

আনোয়ারা বেগম
সঞ্চয়ী হিসাব নং: ০১১৭১২১০০০০৬৭৪৯
মার্কেন্টাইল ব্যাঙ্ক জুবিলি রোড শাখা,

  • ৫টি মন্তব্য

ফেব্রুয়ারি
১১

বন্ধু, তুই একটিবার চোখ মেলে তাকা

সময় ০০:৪০:২০

তৌহিদ বিন আলম রাব্বি। ১৮ বছরের উচ্ছ্বল, প্রাণবন্ত মেধাবী তরুণ। লেখাপড়ায় সেরা, খেলাধুলায় সেরা রাব্বি জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে ভর্তি হয় চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে। দু’চোখ ভরা আশা আর স্বপ্ন নিয়ে দিন কাটছিল তার। তুখোড় ছাত্র রাব্বির এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু বাবা-মার আদরের সন্তান রাব্বি আজ মারাত্নক রোগে আক্রান্ত।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম Guillain-Barré Syndrome।
(বিস্তারিতঃ http://www.ninds.nih.gov/disorders/gbs/gbs.htm)
সারা বিশ্বে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম। উল্ল্যেখ্য, টিভি অভিনেতা মজিবুর রহমান দিলু এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগের কারণে রাব্বির সারা দেহ অবশ।রাব্বির বর্তমানে হৃৎপিণ্ডের নিচের অংশ আক্রান্ত, উপরের অংশ এখনো ভাল অবস্থায় আছে। কিন্তু ডাক্তার বলে দিয়েছেন ১৫ দিনের মধ্যে যদি একটি ইঞ্জেকশন দেয়া না যায় তবে অবস্থার আরো অবনতি হবে। অক্সিজেন মাস্ক মুখে দেয়া রাব্বির এই অসহায় অবস্থা দেখলে কে বিশ্বাস করবে এই ছেলেটাই একদিন মাতিয়ে রাখত সবাইকে।

এই রোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যে ...

  • ৬টি মন্তব্য

জানুয়ারি
১৪

বহ্নিশিখা কি নিভে যাবে?

সময় ২৩:৪৭:৪৯

শারমিন কাজী বহ্নি। ২০ বছরের এক শাণিত তরুণী। অদম্য প্রাণশক্তি তার। কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর এক অসুখ। অটো ইমিউন ডিজিজে আক্রান্ত সে। তার প্রাণময় অস্তিত্বকে ঘুণপোকার মত খেয়ে ফেলছে এই অসুখ।
এই রোগের চিকিৎসার জন্য চাই প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু সবাই তো এত টাকা একসাথে দিতে পারেনা। তাই যদি সম্ভব হয় তবে বহ্নিকে সাহায্য করতে এগিয়ে আসুন।
টাকা পাঠাতে পারেন নিচের ঠিকানায়ঃ
শারমিন কাজী বহ্নি
অ্যাকাউন্ট নম্বরঃ ১০৮-১০১-৯৩৬১০
ডাচ বাংলা ব্যাঙ্ক, শান্তিনগর শাখা, ঢাকা।
অথবা আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BONNY এবং এসএমএস করুন 2777 নম্বরে।
সবাইকে বলুন এবং যতবার খুশি এসএমএস করুন। টাকা পৌঁছে যাবে বহ্নির ঠিকানায়।

"এই লেখার অধিকাংশই শ্রদ্ধেয় আব্দুন নূর তুষারের 'বহ্নির জন্য আমরা' লেখা থেকে নেয়া।
আশা করি কর্তৃপক্ষ এই দিকটি বিবেচনা ...

  • ২টি মন্তব্য

জানুয়ারি
১৪

ইসলামকে জানুন, বুঝুন, উপলব্ধি করুন

সময় ২৩:১৮:২০


ইসলামে কী হালাল, কী হারাম, কেন হালাল, কেনই বা হারাম সেসব জানতে নিচের বইটা পড়ে দেখতে পারেনঃ

  • ৪টি মন্তব্য

ডিসেম্বর
০১

আজি যত তারা তব আকাশে

সময় ২২:১৭:৪৪


ছবিটা আজকে সন্ধ্যায় তোলা। ছবির নিম্নমানের আমি অত্যন্ত দুঃখিত। ছবিটা তুলেছি জানালার গ্রিল দিয়ে এক হাত বাড়িয়ে!!!

সৌরজগতের উজ্জ্বলতম দুই গ্রহ শুক্র আর বৃহস্পতি চাঁদের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। এগুলোর এমন অবস্থানের কারণে তৈরি হয়েছে ত্রিভুজ আকৃতির অনন্য এক দৃশ্য যা আগামী ৪০-৪৫ বছরেও আর দেখা যাবেনা। (প্রথম আলো, ১ ...

  • ১৬টি মন্তব্য

নভেম্বর
২৯

প্রথম আলো ব্লগে দেখতে চাই .....

সময় ১৯:০১:০৯

ব্লগের কিছু কিছু লেখা এত চমৎকার! খুব ভাল লাগে। বিশেষ করে সজল শর্মা, সৌম্য, আইরিন সুলতানা, বিপাশা দেবনাথ এদের লেখার তো বলতে গেলে প্রায় ফ্যান হয়ে গেছি! এসব লেখা আরো কমেন্টস আশা করে। তাই আমার মনে হয় লেখার হেডিং এ কমেন্টস এর পাশাপাশি কতবার হিট হল তা-ও থাকা দরকার। তাহলে লেখকরাও লিখতে উৎসাহ পাবেন। আর তারা উৎসাহ পেলে আমরা আরো চমৎকার লেখা আশা করতেই পারি, ...

  • ৬টি মন্তব্য

নভেম্বর
২০

বিজ্ঞাপন নিয়ে আরো কিছু

সময় ২২:৪৩:৫২

আপনারা দেখেছেন কিনা জানিনা, ওয়াইল্ড ব্রু নামের একটা এনারজি ড্রিঙ্ক এর বিজ্ঞাপনে শেষে দেখান হয়

"The Beast Inside"

এটা দিয়ে কি বুঝাল? এটা কি মানুষের পশুত্বকে চাঙ্গা করে ...

  • ২টি মন্তব্য

নভেম্বর
২০

প্রথম আলো ভারতের দালাল ও কিছু কথা...

সময় ২০:০৩:০১

- প্রথম আলো বিদেশি রাষ্ট্রের তথা ভারতের দালাল

- প্রথম আলো ভারতের নির্বিচার সমর্থক

- প্রথম আলো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে ঘোষণাদানকারী

- প্রথম আলো তত্ত্বাবধায়ক সরকারের অন্ধ সমর্থক

- প্রথম আলো টাকার বিনিময়ে ফরমায়েশি লেখা প্রকাশ করে

- প্রথম আলো ফরহাদ মযহার, আবেদ খান, আব্দুল গাফফার চৌধুরীর মত লেখকদের লেখা প্রকাশ করেনা

- প্রথম আলো সবসময় আওয়ামী লিগের পক্ষ নিয়ে লিখে

- প্রথম আলো ডানপন্থীদের বিপক্ষে অবস্থান নেয়


কথাগুলো আমার না। আমার এক আত্নীয় যিনি প্রথম আলো পড়েননা, তার কথা। কথাগুলো শুনলে গায়ে জ্বালা ধরে কিনা? আমারও ধরে। তাই আমি জানতে চাই কিভাবে এর জবাবগুলো দেয়া যায়।

  • ১টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫