আমার ওয়েব ব্লগ

অক্টোবর
২৪

অদ্ভুত পোষ্ট

জগাখিচুড়ী


সবাইকে প্রখম আলো ব্লগে স্বাগতম

সাইটের ডেভেলপার হিসেবে একটা ভাবগম্ভীর পোস্ট দেয়া কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেটা লিখতে গিয়ে ফ্যাসাদে পড়ে গেলাম বেশ । বেশ খানিকক্ষণ এটা-সেটা নিয়ে ২-৩ লাইন লিখে মুছে ফেললাম । কি লিখব, কি লিখব চিন্তা করতে করতে একটা আইডিয়া মাথায় আসলো - কেননা মুছে ফেলা লাইনগুলোকে লিস্ট করে পোস্ট দিয়ে দেই, তাহলে বোঝা যাবে আমার মাথায় কি কি ঘুরছিলো (শর্টকাট হয়ে গেল যদিও, ক্ষমা প্রার্থনীয়) ।

- হাড়ে হাড়ে টের পাচ্ছি পত্রিকার সম্পাদকীয় লেখা কত কঠিন । (মু হা হা হা হা)
- আমি গতানুগতিক ভাবধারায় অতটা বিশ্বাসী না । তারচেয়ে বরং কিছুক্ষণ গল্প করা যাক । (আমি যখন আঁতেল)
- চলুন আপনাদের ঘুড়িয়ে নিয়ে আসি ব্লগের গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে । (খাতির করার ইচ্ছা, যেন ভবিষ্যতে আমার ব্লগে আসে ??!!)
- নাহ, আজকে আর ভালো লাগছে না । এক কাজ করি, এক গাদা মুভি নিয়ে বসি - দেখে শেষ করে উঠব । (গল্প ভঙ্গিতে লেখার প্রচেষ্টা)
- সাইটটির বেশ কিছু এরিয়া এখনো পরীক্ষাধীন, তাই আপনাদের সহযোগিতা কাম্য সেগুলো ঠিক করার জন্য (সেফ-সাইড চিন্তাধারা)
- ব্লগ হলো আপনার মনের কথা প্রকাশের একটি স্বাধীন জায়গা, যেখানে আপনার নিজের একটি আলাদা জগত আছে । (ব্লগ বিষয়ক বকবক)
- নাহ, আর পারি না । ভাবগাম্ভীর্যর থেকে কমে বোরিং একটা পোস্ট বের হলো - ধুর !! (মনের খাঁটি খেদ)

কষ্ট করে এতোদুর যদি চলেই আসেন, তাহলে অনেক ধন্যবাদ । আশা করি সামনে ভালো ভালো পোস্ট দিবো (হে হে, চেষ্টা করবো আরকি) ।


৯টি মন্তব্য

  • হাসিন বলেছেন ২০০৮/১০/২৪ ০৩:৪৭:৪১

    ইমরান - জটিল ব্যানার তো!! সেই চিরপরিচিত ব্যাটম্যান।

  • ইমরান হাসান বলেছেন ২০০৮/১০/২৫ ১৪:২২:১৮

    @হাসিন: হ্যাঁ দাদা, আমার ফেভারিট ব্যাটমান

  • হাসিন বলেছেন ২০০৮/১০/২৫ ১৪:২৮:৪৭

    ব্যাটমান আমার একটুও ফেভারিট না - হেহ হেহ - আমার পছন্দ স্পাইডারম্যান

  • মিলটন বলেছেন ২০০৮/১০/২৫ ১৪:৩৬:১৪

    @ হাসিন ও ইমরান
    আমরা কবে বিজয় কী-বোর্ড পাবো?

  • বিবেক সত্যি বলেছেন ২০০৮/১০/২৫ ১৫:০৮:৫৮

    আপনি-ই কি সামহোয়ারের "ইমরান ব্লগস্রষ্টা" নামের ব্লগটির ইমরান ?

  • ইমরান হাসান বলেছেন ২০০৮/১০/২৫ ১৫:৫৮:০৩

    @বিবেক সত্যি: জ্বী, আমিই "ইমরান ব্লগস্রষ্টা" ব্লগের ইমরান

    @হাসিন: সুপার হিরোদের মধ্যে শুধুমাত্র কয়েকজনেরই সুপার পাওয়ার নেই, ব্যাটমান তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে । আর আমি অন্ধকার পছন্দ করি, ব্যাটম্যানেরও তাই

  • আফরোজ বলেছেন ২০০৮/১০/২৭ ২২:০৯:২৪

    জটিল পোষ্ট। সামনে আরো ভালো ভালো পোষ্টর অপেক্ষায় থাকলাম....

  • মোশাহিদ বলেছেন ২০০৯/০২/০৩ ১৮:১৩:৪৪

    ওহে পন্ডিত বন্ধু আমার।



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫