
সবাইকে প্রখম আলো ব্লগে স্বাগতম 
সাইটের ডেভেলপার হিসেবে একটা ভাবগম্ভীর পোস্ট দেয়া কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেটা লিখতে গিয়ে ফ্যাসাদে পড়ে গেলাম বেশ । বেশ খানিকক্ষণ এটা-সেটা নিয়ে ২-৩ লাইন লিখে মুছে ফেললাম । কি লিখব, কি লিখব চিন্তা করতে করতে একটা আইডিয়া মাথায় আসলো - কেননা মুছে ফেলা লাইনগুলোকে লিস্ট করে পোস্ট দিয়ে দেই, তাহলে বোঝা যাবে আমার মাথায় কি কি ঘুরছিলো (শর্টকাট হয়ে গেল যদিও, ক্ষমা প্রার্থনীয়) ।
- হাড়ে হাড়ে টের পাচ্ছি পত্রিকার সম্পাদকীয় লেখা কত কঠিন । (মু হা হা হা হা)
- আমি গতানুগতিক ভাবধারায় অতটা বিশ্বাসী না । তারচেয়ে বরং কিছুক্ষণ গল্প করা যাক । (আমি যখন আঁতেল)
- চলুন আপনাদের ঘুড়িয়ে নিয়ে আসি ব্লগের গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে । (খাতির করার ইচ্ছা, যেন ভবিষ্যতে আমার ব্লগে আসে ??!!)
- নাহ, আজকে আর ভালো লাগছে না । এক কাজ করি, এক গাদা মুভি নিয়ে বসি - দেখে শেষ করে উঠব । (গল্প ভঙ্গিতে লেখার প্রচেষ্টা)
- সাইটটির বেশ কিছু এরিয়া এখনো পরীক্ষাধীন, তাই আপনাদের সহযোগিতা কাম্য সেগুলো ঠিক করার জন্য (সেফ-সাইড চিন্তাধারা)
- ব্লগ হলো আপনার মনের কথা ...