বিবোধ
সময় ০৯:৫৮:৪৩
তোমরা দেখ প্রবাহমান স্বচ্ছ জলরাশি,
আর আমি দেখি পাহাড়ের কান্না,
হৃদয় নিংড়ানো বিন্দু বিন্দু অশ্রু জল
গা বেয়ে নেমে আসা কস্টের স্রোতধারা।
একদা এখানে ঝর্না ছিল কিংবা খরস্রোতা নদী
আজ শুধুই ক্ষীন জলরাশি বইছে নিরবধি।
ফুটেছে যে ফুল পথের ধারে,অনাদরে
তোমরা তারে বলো বনফুল।
সে আমার হৃদয়, যেথায় শুনি ভাঙ্গনের গান,
যতনে গড়া জীবন বিনাশী উদাসী বকুল।
তেমনি একদা সে ছিল একমুঠো সুগন্ধি মৃত্তিকা,
বিরহী তানপুরার সুর, এই বুক অন্তরে,
আজ সে ঝড়ে পড়া ফুল, শুধুই অপ্সরী
হারিয়েছে বহুদুরে, জানি না কোথায় কি ...



Phonetic