শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

পথের প্রতিটি "তুমি"

হৃদয়ে উন্মাতাল ঢেউ... বেরোলেই পথে,
ধাক্কা লাগে অসংখ্য ভালোবাসার সাথে;
একটাই প্রশ্ন মনে জাগে প্রতি বারে-
তুমিই কি সে-ই,
যে ছিলে স্বপ্ন দুয়ারে?

চকিত চাহনিতে কত কথা বলা,
দূর থেকে এঁকে দেই স্বপ্নমালা,
আনমনা হাসির মায়াবী ছবি,
আজন্ম যাকে খুঁজি-
বলো, সে কি তুমি?

অধরে তোমার বাঁকা রেখা করে খেলা
দু'চোখের ইশারায় ঝরে অবহেলা,
সহসা হারাতে হয় ঐ ভিড় মাঝে,
বলবে কি, তুমিও-
কাকে ফেরো খুঁজে?

হারায় মুহূর্তে মন প্রতি জনে জনে
প্রথম দেখায় ছু'টি নতুনের পানে,
চোখের সুখ-খানি কিছু পড়ে সয়ে যায়,
স্বপ্নচারিনী যে-
থাকে কোন সীমানায়?

পথে পথে দেখা দেয় স্বর্গের অপ্সরা,
দু'চোখ জুড়িয়ে দেখি ... দেবে না তো কভু ধরা!
অন্যের "তোমাকে" অপলক দেখে রই,
পথ শেষ হয়ে এলো-
আমার "তুমি" কই?




*** সামহোয়্যার ইন-এ দেবদারু ব্লগে ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১ -এ প্রকাশিত আমার এই প্রিয় কবিতাটি পুনঃনিবেদন করা হলো।
৪ টি মন্তব্য
nahidshams নাহিদ শামস ইমু২৬ নভেম্বর ২০০৮, ০১:০০
অসাধআরণ। আপনার কবিতআটি মানুষের প্রকৃতগত ভালোলাগা, ভালোবাসা পাওয়ার আকুলতা এবং চিরায়ত অনিশ্চয়তা বা কনফিউজিশন প্রবণতার কথা বলছে। খুব ভালো লাগলো। যাইহোক, আমি একটি কবিতা লিখেছি, যাতে আমি সত্যের প্রকৃত রূপ খুঁজে পেতে চেয়েছি রূপকের আলোকে। পছন্দ হলে মন্তব্য পাঠাতে পারেন। আপনাকে আমন্ত্রন।
afruj আফরোজ২৬ নভেম্বর ২০০৮, ০৪:১৪
ভালো লাগল..
debdaru দেবদারু১৩ ডিসেম্বর ২০০৮, ০১:২১
@ইমু ভাই, প্রেরণা দিলেন............ অনেক ধন্যবাদ..........

@আফরোজ, খুশি হলাম.......... আপনার টেকি পোস্টগুলোতে কমেন্ট না করলেও মাঝে মাঝে চোখ বুলিয়ে নিই কিন্তু....
mreenmoy মৃন্ময় আহমেদ২২ ফেব্রুয়ারি ২০০৯, ০২:০৩
নতুন করে আবার।..।.

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment