শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

বিরহী কোনো কন্কাল দেখেছো?

যদি যেতে চাও-
নিয়ে যেতে পারি আপদমস্তক এক বেদনা-বিহারে;
হৃদয়ের বিস্তৃর্ণ চর ঘুরে দেখাবো শুধু ধূ-ধূ শূণ্যতা,
দেখতে পাবে দেহের প্রতিটি শিরা-উপশিরায়
কষ্টের বাণ ডাকে মুহূর্মুহূ,
রন্ধ্রে রন্ধ্রে জেগে থাকে তাতে ব্যথার প্রলয়;
স্বপ্নবাজ ভালোবাসার বধ্যভূমিতে-
অনুভবের সমাধির সন্ধান দিতে পারি;
বেদনাতুর প্রত্যাখানের অমোঘ নিয়তি অংকিত থাকে
হৃতপিন্ডের দেয়ালে দেয়ালে।
হাত ছুঁলে পাবে- এক জনমের প্রতীক্ষা প্রহর... বাড়িয়ে দেয়া,
কার তরে... জানো না?
তবে জানতে চেয়ো না আর!
পা দু'খানা স্থবির... ভুল গন্তব্যের অবসাদে;
বিষন্নতার পায়রাগুলো ঠাঁই করে নিয়েছে-
বুক জুড়ে তৈরি করা খোপ-খোপ প্রকোষ্ঠে।
দু'চোখ অশ্রুবিহীন... খুঁজে পাবে এক মহাকালের খরা;
মস্তিস্কের প্রেমানুভূতির গ্রন্থি শুকিয়ে গেছে কবেই...
দেখলেই চেনা যায় যেন মৃত আগ্নেয়গিরি-
শীতল জমাট-বাঁধা সব আবেগের লাভা!
নাক-মুখ জুড়ে কষ্টের ঝাঁঝ...
দেখতে কি চাও?
তবে নিতে পারি ব্যবচ্ছেদিত দেহের এক দুঃখ-বিলাসী ভ্রমণে!




কবিতাটি লিখেছিলাম প্রায় এক বছর আগে... সামহোয়্যার ইন-এর ব্লগিং-জীবনের শুরুর দিকে। এই "দেবদারু" নিক নিয়েই কবিতাটির প্রকাশকাল ছিল ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২১। প্রথম আলো ব্লগে সাহমোয়্যার-এ আমার লেখা প্রিয় কিছু কবিতার একটা আর্কাইভ গড়ে তোলার প্রণোদনা এবং একই সাথে প্রথম আলো ব্লগের পরিচিত-অপরিচিত ব্লগারদেরকে প্রিয় কবিতাগুলোর অংশীদার করার উচ্ছ্বাস নিয়ে কবিতাটি পুনঃপ্রকাশ করলাম।
৬ টি মন্তব্য
mehediiqbal মেহেদী ইকবাল রমি০২ নভেম্বর ২০০৮, ০৯:২৩
একটা অদ্ভূত ভালোলাগা থেকে গেল মনে। শুভেচ্ছা।
debdaru দেবদারু০২ নভেম্বর ২০০৮, ১১:০১
আপনার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম............. ভালো থাকবেন....
deathmetal ফারহান দাউদ০৩ নভেম্বর ২০০৮, ০২:৫৪
তবে নিতে পারি ব্যবচ্ছেদিত দেহের এক দুঃখ-বিলাসী ভ্রমণে!
বেশ।
debdaru দেবদারু০৩ নভেম্বর ২০০৮, ১২:২৬
sultanashirinshazi সুলতানা শিরীন সাজি০৪ নভেম্বর ২০০৮, ০৯:৩৭
অনেকদিন পর দেবদারু......
ভালো লাগলো দেখে।
এবং কবিতা খুব ভালো.........
নাক-মুখ জুড়ে কষ্টের ঝাঁঝ...
দেখতে কি চাও?
তবে নিতে পারি ব্যবচ্ছেদিত দেহের এক দুঃখ-বিলাসী ভ্রমণে!
সুন্দর........
শুভেচ্ছা রইলো।
debdaru দেবদারু০৪ নভেম্বর ২০০৮, ১১:০২
@আপু, সত্যিই অনেক দিন পর! কেমন আছেন আপনি? আপনার কবিতাটা ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি.............

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment