শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

তোমার চোখে বাস্তবতা

বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে খুব ভয় হয় আজকাল-
হ্যাঁ, তোমাকে হারানোর শন্কায় ত্রস্ত আমি;
তবু অলৌকিকতায় অন্ধ বিশ্বাস রেখে আঁকড়ে ধরতে চাই তোমায়...
অথচ তুমিও কেমন বদলে গেলে পরিপার্শ্বের ছোঁয়ায়!
বলো, কেন নিজেকে এভাবে সরিয়ে নিচ্ছো?
তোমাকে না পাওয়ার কষ্ট এখনি দিচ্ছো কেন?
মনে করিয়ে দিতে চাও-
ফোনের ওপাশের তুমি আসলেই বহুদূরে?
নাকি বোঝাতে চাও-
পাশে বসা তোমাতে-আমাতে যোজন-যোজন ব্যবধান?
পরাজয়ের বিদীর্ণতা মেনে নেয়া না হয় অদৃষ্টে লেখা থাক্;
অন্ততঃ লড়তে তো দেবে নিয়তির সাথে!

তাতেও ভ্রুক্ষেপ নেই তোমার;
নিজেকে শক্ত করে নিচ্ছো? নাও....
তবে বলো শুধু- কার জন্য?
কেড়ে নাও আমার প্রতিটি প্রেরণা;
বলে যেও- কাকে দেবে বলে?
মন ছুয়েঁ গেছো এতো কাল-
তবু মন-কে বোঝোনি;
মেনে নিলাম,
এ আমার মনের-ই অপরাধ!
ভালোবাসা-ই যে অপরাধ!!
১৬ টি মন্তব্য
deathmetal ফারহান দাউদ০১ নভেম্বর ২০০৮, ০২:০০
স্বাগতম। অনেক দিন পরে দেখলাম।
debdaru দেবদারু০১ নভেম্বর ২০০৮, ১১:২৩
@ফারহান দাউদ ভাই, আসলে ইদানীং বেশ ব্যস্ত দিন কাটাচ্ছি............... কি খবর আপনার?
laboni আইরিন সুলতানা০১ নভেম্বর ২০০৮, ০২:৪১
চোখ যে মনের কথা বলে ...

লিংক আপাতত ফ্যাভারিটে রাখলাম ।
debdaru দেবদারু০১ নভেম্বর ২০০৮, ১১:২৬
@আপু, আপনি অনেক ভালো লেখেন......... আপনি আমার কবিতা পড়েছেন এটাই আমার বড় প্রেরণা! তবে আপনার মন্তব্যে "আপাতত" শব্দটি দেখে কিছুটা ঘাবড়ে গেছি- অস্বীকার করবো না। মানে পতনেও ভয় ভীষণ কিনা!!
যাহোক, ভালো থাকবেন সবসময়।
bdgirl মুনিয়া০১ নভেম্বর ২০০৮, ০৯:৪৮
ওয়াও! আপনি এখানে দেখে ভাল লাগল অনেক।
কবিতা বরাবরের মত দারুণ।
debdaru দেবদারু০১ নভেম্বর ২০০৮, ১১:২৯
@মুনিয়া, আপনিও এখানে- এটাই তো আমাদের মতো কবিতা-পিপাসু ব্লগারদের বড় পাওয়া!
ঝটপট দুঃখ-ছোঁয়া সুন্দর কিছু কবিতা লিখে ফেলুন - প্রত্যাশায় আছি।
dian দিয়ান০১ নভেম্বর ২০০৮, ১১:৩৭
ভাইয়া আমি একটু যোগ করলাম।

"নারীদের কথায় থাকে ছন্দ, বলা যায় না কখনোই তাদের মন্দ,
তাদের জন্য হায়, হয় হাজারো জীবন কুরবান,
তবু কানো হায়, তারা শুধু চায়,
আরো আরো বলীদান।"

ভালো থাকবেন।
debdaru দেবদারু০২ নভেম্বর ২০০৮, ০২:২৭
@দিয়ান............ বেশ ভালো বলেছেন......... ধন্যবাদ অণুপ্রাণিত করার জন্য.. ....
deathmetal ফারহান দাউদ০২ নভেম্বর ২০০৮, ০৩:৪৮
স্বাগতম।
debdaru দেবদারু০২ নভেম্বর ২০০৮, ০২:৩০
@ফারহান ভাই, আপনাকেও সু-স্বাগতম...........
sunil_samudra সুনীল সমুদ্র০২ নভেম্বর ২০০৮, ১১:০৫
দেবদারু, সেই অসম্ভব ভালোলাগা সব কবিতার কবিকে এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনার ব্লগের ব্যানারটিও অসাধারণ সুন্দর!

সুন্দর, সৃষ্টিশীল মানুষদের সবকিছুই সুন্দর।
debdaru দেবদারু০২ নভেম্বর ২০০৮, ০২:৩০
@সুনীল সমুদ্র, আপনার লেখা কবিতাগুলোও দারুন............ সামহোয়্যারে তো পড়েছি.......... আশা করছি এখানেও নিয়মিত চমৎকার সব কবিতা পাবো।
laboni আইরিন সুলতানা০২ নভেম্বর ২০০৮, ১১:৪২
আরে, "আপাতত" বলেছি , কারণ এরপর আবার এসে ঢুঁ মেরে যাবো...আর কবিতা সম্পর্কে বলে কিছুমিছু বলে যাবো ...

যাই হোক, চোখ নিয়ে গবেষণা মূলক কিছু হলেই যেটা মনে হয়...

তোমার চোখে দেখিছিলাম আমার সর্বনাশ :!
debdaru দেবদারু০২ নভেম্বর ২০০৮, ০২:৩২
@আপু, জাস্ট মজা করেছি......... আপনি সিরিয়াসলি নিয়েন না.......... আপনার নতুন লেখা আসার আগে পুরোনোগুলোতে ঢুঁ দিয়ে আসছি...........
fotik69 ফটিক২৬ নভেম্বর ২০০৮, ১২:৩২
কেমন আছেন??
debdaru দেবদারু১৩ ডিসেম্বর ২০০৮, ০১:২২
ভাই ভালো, কিন্তু আপনার খবর কি??

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment