সকালের ছড়া!!e-Book.
সময় ২০:৫৯:৪০
সকালের ছড়া!!e-Book.
সকালের ছড়া!!e-Book.
সকালের ছড়া!!e-Book.
____________
eBook-Sokaler-Chora
_________________
২৭ ফাল্গুন ১৪১৬ ...
সকালের ছড়া!!e-Book.
সকালের ছড়া!!e-Book.
সকালের ছড়া!!e-Book.
সকালের ছড়া!!e-Book.
কবির চাওয়া নষ্ট !
________কবির চাওয়া নষ্ট !
তুমিতো কথা ভ্রষ্ঠ
অভিসারী, তারার মেলায় হারাও
মরিচিকায় সাহারা ।
তুমিতো স্বপ্নভুক
স্বপ্নচারী, রাতভর কর নৃত্য
নেশায় চুঁড় মাতাল ।
তুমিতো স্বপ্নভ্রম
কথক নাচ, ভাবনার তালে বোল
চোখজুরে পুতুল নাচ তারা ঝিকমিক ।
কথার জালে বন্দি কাল
অপেক্ষার প্রহর দীর্ঘ,সুবাস ছড়ায় ভাবনা যত
কবির চাওয়া নষ্ট ।
_____________________
২৬ ফাল্গুন ১৪১৬ ...
জ্যোৎস্না হারা রাতে !
__________জ্যোৎস্না হারা রাতে !
বিদগ্ধ রজনী,
সাথি আমার, ডেকে চলে নিশিচর প্রাণী
রাতের বুক চিরে শুধু জাগি আমি ।
ভরদুপুর রাতে,
জ্যোৎস্না হারা রাত, কালের মর্হুতগুলো
বাসা বাঁধে প্রাণে আমার ।
জ্যোৎস্না হারা রাতে,
মৃত্তিকার সোঁদা গন্ধ ভাসে, লোনা হাওয়ায় নুন স্বাধ
জানান দেয় উৎকট সুবাস ।
নিশিচর প্রাণীর মত
তীক্ষ্ণনখে খামছি ধরি, স্বপ্নের গ্রীবা
নিতম্ব ছুঁয়ে জোনাকির প্রসব চুম্বন ।
____________________
২৬ ফাল্গুন ...
তোমার অভিমান !
__________তোমার অভিমান !
খোলা জানলায়
নিত্য আসা যাওয়া দক্ষিণা হাওয়া, উদাস মেঘ উঁকি দিয়ে
যায় পালিয়ে তোমায় ছুঁয়ে ।
পাখির কূ-জন
স্বপ্ন মাখা মাখি জানলার কার্নিশে, আকাশ নেমে আসে
তোমার বিরহী সুধা পানে ।
চুঁড়ই খুনসুঁটি
মিলনের ক্ষণটি সাজায়, হাওয়ার নৃত্য জানলার কোণে
তোমার অভিমানে উতল জোয়ার ।
আজ সব জানলা খুলে দাও
হাওয়া আর আলোর এমন মিলন, তোমার অভিমান চুম্বনে সিক্ত হবে
হরন করবে হাওয়া তোমার যত দীর্ঘশ্বাস ।
________________
২৫ ফাল্গুন ১৪১৬ ...
হে নারী !
_________হে নারী !
কে গো তুমি উদাস মনে
দক্ষিণা বাতাসে, চেয়ে আছ এক ধিয়ানে
মাছ রাঙ্গার মাছ শিকারের মত ।
উড়ছে চুলরাশি
আঁচল যে হাওয়ায় দুলে, যেন মেঘ রুপি
কল্পনার অপসরি ।
চাপ চাপ সাজানো মেঘ
দিগন্তজুড়ে যেন পাহাড় ঐ, চুঁড়ায় ভাসছো রাজহংসী দলে
রৌদ্র ছোঁটায় ঝকমকিয়ে ।
ভাবনার চোখ
শুধু চেয়ে রয়, অপরুপ চোখের মায়ায় পলক ফিরে না
যদি পিছে হারাই খানিক ভাল'লাগাটুকু ।
__________________
২৪ ফাল্গুন ১৪১৬ ...
ফাগুনের কোন একদিন !
__________ফাগুনের কোন একদিন !
ফাগুনের কোন একদিন
বসেছিনু পাতা ঝরা নাঙ্গা বৃঙ্খ তলে, পাশাপাশি দু'জনে
চোখে চোখ পড়তেই ভ্রমর যুগুল খেলছিলো সমুখে ।
সেদিনের ছেড়া মেঘের
ছায়া খেলছিল মাথার উপরে, আর আঁড় চোখে
তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজছিলো !
সে দিনের মেঘ গুলো
আমাদের প্রাণের বন্ধু ছিল, স্বপ্ন ছোঁয়া হাওয়া এসে
তোমার চুলগুলো এলোমেলো করে দিল ।
ফাগুনের কোন একদিন
তোমার মত করে মঘেকে চাইলাম, হবে আমার বৃষ্টি
সনাতন ভালবাসা বার বার ভিজাবে ।
__________________
২২ ফাল্গুন ১৪১৬ ...
বসন্ত যাপন !
___________বসন্ত যাপন !
আমি তো সেদিন আকুল হলাম
ফুলের শুভ্রবসন শুকে, ভেসে আসে সুবাস মেলা
হূদয় খানিক ভাবনায় ডুবে ।
আলোর মিছিল স্বপ্ন দেখি
তারাদের খেলা লুকোচুরি, তোমার হাতে জ্যোৎস্না খেলা
দ্বারিয়ে খানিক চেয়ে চেয়ে ।
রাত বয়ে যায় জ্যোৎস্না সাথে
সাঁওতাল পাড়ায় মাদল বাজে, রাতের নেশায় মাতাল তনু
দোলের মেলার রং মাখে ।
উদাস আকাশ চেয়ে চেয়ে প্রেম সুধায়
আকুল প্রকৃতি বসন্ত সাজ, রং ছড়ানো সাজ সাজ রব
সুবাস ছড়ায় সেজুঁতি আমার ।
___________________
১৯ ফাল্গুন ১৪১৬ ...
ঝলমোলানো স্বপ্ন বিলাস !
_________ঝলমোলানো স্বপ্ন বিলাস
স্বপ্ন বিনা বাতাস আজ
এলোমেলো ধায়, কোথায় গেলে ?
দু'হাত ভরে স্বপ্ন কেনা যায় ।
স্বপ্ন দুত আকােশর রং
নদীর ঢেউয়ে ভাসে, জোয়ার ভাটায় হাসে কাঁদে
স্বপ্ন বুনে বাঁচে ।
স্বপ্ন দেয় আকাশ ছোঁয়া
আলাদিনের চেরাগ সম, তন্দ্রা ভেঙ্গে যায় না ভুলা
ভাবনায় আঁটে বাসা ।
ঝলমোলানো স্বপ্ন বিলাস
গেঁথে রয় জীবণ যাপন, ঐ দুর দিগন্তের মত
জীবন-বোধি স্বপ্নভর ।
____________________
১৮ ফাল্গুন,১৪১৬ ...
সাঁঝ বেলাতে !
_________সাঁঝ বেলাতে !
সাঁঝ বেলাতে নরম আলো
পরলো তোমার মুখে, লজ্জা পেল অরুণ আলো
চুপি চুপি হাসে ।
লজ্জা পেল সন্ধ্যা তারা
মিট মিটিয়ে জ্বলে, তোমায় দেখে লজ্জাবতী
পাতায় ঘোমটা টানে ।
তোমায় দেখে সবুজ টিয়ে
ভেংচি কাটে ঠোঁটে, পাতার ফাঁকে হুতুম পেঁচা
ঘাড় উঁচিযে দ্যাখে ।
প্রকৃতির সাজ তোমায় নিয়ে
মেঘ বুনা আকাশ, ঈষাণ কোণে জুমলো মেঘ
কাঁদায়, ঝর ঝর বৃষ্টি ।
__________________
১৭ ফাল্গুন ১৪১৬ ...
Phonetic
Probhat
Inscript
Unijoy
Bijoy
English
Virtual