নভেম্বর
০৫

দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল?

আমেরিকায় কালো ব্যক্তির প্রেসিডেন্ট হইয়া ওঠায় সব বদলাইয়া যাবে! মাশাল্লাহ। যাউক। কিন্তু কালো লোকের যখন প্রেসিডেন্ট হওনের অধিকার ঘটছিল বদলটা কি তখনই হয় নাই? এখন বদল ঘটানো যায় সাদা ও পুরুষদের আমেরিকার প্রেসিডেন্ট হওনের পথ বন্ধ কইরা দিয়া।

আর চাইলে এইবার কালো প্রেসিডেন্ট কালো মানুষদের টাইট দেওয়ার কাজটি সহজেই করতে পারবে। আমেরিকার বদলাইয়া যাওয়া মানে কী? পররাষ্ট্রনীতির বদল? যুদ্ধ বন্ধ কইরা দেওয়া? এখন কি ইরাকে মার্কিন স্থাপনা থাকবে না? আশা করি বহাল তবিয়তেই থাকবে। সেখানে আমেরিকান সৈন্যের বদলে শান্তিরক্ষা বাহিনীর নামে যুদ্ধ করবে আফ্রিকা এশিয়ার মুসলিম সৈন্যরা। বদল এমনিতেই ঘাড়ে আইসা হাজির হবে।

২.
আমেরিকার সবই এইখানকার পত্রিকা সম্পাদকরা পর্যন্ত কপি করতে পছন্দ করে। কাইলকা মতি ভাই বদলাইয়া যাইতে চাইছেন। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় দেখলাম সব ভামবৃন্দ পরিবর্তনের আশায়, বদলে দেওয়ার স্বপ্নে ছায়াকান্না জুড়ছেন! আমেরিকা বদলাইলে আপনাগো বদলানোর দরকারটা কী?

দেখা গেল আমেরিকা বদলাইয়া গিয়া কইল, "হে বাংলাদেশ, আপনাকে আমরা আর শোষণ করব না। কারণ আমরা বদলে যেতে চাই।" তখন বদল প্রত্যাশী বঙ্গবাসীরা কী বলবে? "না হুজুর আমেরিকা, আপনের দেখাদেখি আমরাও বদলাইয়া গেছি, আমরা বরং এখন শোষিত হওয়ারই পক্ষে। আমগো তেল গ্যাস সব নিয়া নেন!"

মাথানিচু সরকার, মাথাউল্টা রাজনীতিবিদ, মাথানিচু ব্যবসায়ী, মাথানিচু বুদ্ধিজীবীরা আমেরিকার দেখাদেখি যখন বদলাইয়া যাইতে চায় তার একটাই অর্থ: তারা নিজেরা বদলাবে। কিন্তু নতুন কাউরে ঢুকতে দিবে না ঐ জায়গায়। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় সেই আগের কপচানো ক্লান্ত মুখের ক্লান্ত বাণীর রিপিটেশনই দেখা গেল। কিছু নতুন মুখ আছে, দাদাদের মুখ রক্ষায় নাতিদের আগমন!

বদলানোর কিছু নাই। পুরানা সংকট সমাধান করেন। সব আপনেই বদলাবে। বদলানোর নামে আগের প্রবলেমগুলিরে পাশ কাটানোর উছিলা তৈরি হইছে। কোনো কারণ ছাড়াই, যুক্তি ছাড়াই এখন অনেক রূপ বদলে যাওয়া দেখতে হবে। জয় আমেরিকা! জয় বঙ্গবুদ্ধিজীবীদের লেজুরবৃত্তি নতুন ভড়ং!

(লেখাটি এখানে ছাড়াও সামহোয়ারইনব্লগবাংলাব্লগ বিডিনউজে সমর্পিত হয়েছে।)


৪টি মন্তব্য

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৫ ১২:৩৭:৫১

    রাইসু দা, প্রথমেই স্বাগতম...

    এবার পড়ি কি লিখলেন...

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৫ ১২:৪৪:০৯

    আমেরিকায় প্রেসিডেন্ট যেই আসুক না কেন আমরা যেই লাউক সেই কদুই থেকে যাবো। আম্রিকানরা আমাদের মত না, তারা সবার আগে নিজের দেশ দেখবে তারপর বহি:বিশ্ব! আর "আর চাইলে এইবার কালো প্রেসিডেন্ট কালো মানুষদের টাইট দেওয়ার কাজটি সহজেই করতে পারবে। " এই কথাটার সাথে একমত... তবে মুসলিমদের বিষয়ে সেরকম হবে না আশা করি, কারণ তিনি মুসলিম নন!

    যাই হোক এই ইস্যুতে আমার আগ্রহ তেমন নাই তাই অফটপিক একটা প্রশ্ন করি- বিডিনিউজ ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ করলো কেন? ওয়ার্ডপ্রেসের সমস্যাগুলো আপনার জানার কথা, কিছু বলেন নাই?

  • শরীফ উল্লাহ বাবু বলেছেন ২০০৮/১১/০৫ ১২:৫২:৫২

    রাইসু দা,
    আপনি বুঝেছেন না কেন, প্রথম আলোর সমর্থন পাওয়াতেই ওবামা জিতেছে! আর প্রথম আলোর বদলে যাওয়ার শ্লোগান থেকেই ওবামার ক্যাম্পেইন ম্যানেজার চেঞ্জ উই নিড আইডিয়াটা নিয়েছে!!!
    তবে আমি মনে করি, ওবামা ম্যাককেইন/বুশের চেয়ে ভালো না হন মন্দ হবেন না।
    আর একটা কথা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মার্কিন নির্বাচনকে জোর করে মেলানোর চেষ্টা কেন???

  • আজহার ফরহাদ বলেছেন ২০০৮/১১/১৭ ১৮:৪৬:৪২

    খাশা পোস্ট।



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫