বিয়া করবে!
সময় ২২:৩২:০৫
যারা মনে করেছেন যে ব্লগার এই পোস্ট দিয়েছে সে ই বিয়ে করতে যাচ্ছে তাদের মহা নিরাশ হতে হবে। ব্লগের তর্ক চলছে মহাসমারোহে। সমাধান আসবে নাকি জানি না। এ মুহূর্তে অন্য দিকে নিজের ভাবনা প্রবাহিত করার জন্য এই নিখুঁত ছাইপাশ লেখাটি লিখতে লিখছি। পড়লে বিরক্ত হবেন। না পড়াই মঙ্গল।
তা বিয়ে করবে রাহাত। বিয়ের বয়স হয়ে গেছে। যথেষ্ট উপযুক্ত ছেলে। জীবনে তো একটাই বিয়ে করতে হয়। তা সে একটা বিয়েই করতে চায়। কিন্তু ঝামেলা অন্য জায়গায়। তার অপশন বেশি। ঠিক করতে পারছে না কাকে বিয়ে করবে?
পাঁচ জন আছে পছন্দের তালিকায়। রাহাত পড়ছে মহা বিপদে কাকে বিয়ে করবে।
রিয়াকে করা যায়। তার বাবা বড় রাজনীতি বিদ। রাহাত ও রাজনীতি করে। রিয়াকে বিয়ে করলে শ্বশুরের ইমেজ দিয়ে রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করা সহজ হবে।
মৌরি হচ্ছে কোটি পতি বাবার একমাত্র সন্তান। বহু সম্পত্তি। একে বিয়ে করতে চাইলে করা যায়। কিন্তু সমস্যা। মেয়েটা ভীষণ জেদী। আর শুনা যাচ্ছে দেশে থাকতে নাকি পছন্দ করে না। বেশির ভাগ সময় দেশের বাহিরে থাকে।
একজন নামকরা উকিলের মেয়ে নীরা। বাজারে প্রচলিত আছে, এই উকিল ফাঁসির কাস্ট থেকে আসামীকে ফিরায় আনতে ...



Phonetic