স্বপ্নের স্বর্গ

মে
১০

ফটো ব্লগঃ মা

সময় ২৩:৪১:২১

‍িবব‍িধ


আজ আমার বন্ধুদের কাছে আমি যে মেসেজটা দিলাম তা হলোঃ "আজ ‍তুমি তোমার মাকে জানাও তাঁকে তুমি কতোটা ভালবাস। আমি যেটা প্রতি মু্হূর্তে মিস করি তা হলো আমি আমার মায়ের কোলে মাথা রেখে এখন বলতে পারি না "মাগো তোমায় খুব ভালবাসি........" তোমরা এ সুযোগটা হারিয়ো না।"

মা দিবস উপলক্ষে ইন্টারনেট ঘেঁটে পাওয়া আমার পছন্দের কিছু ছবি এখানে দিলাম, আশা করি সকলের ভাল লাগবে।

পৃথিবীর সকল মাকে জানাই আমার অন্তর থেকে সশ্রদ্ধ সালাম।



















গরমে ঘামে যখন বিছানায় ছটফট করি তখন
পাখা নিয়ে তোমার মতো কেউ বাতাস দেয় না।
কিংবা গভীর কষ্টে যখন দিশেহারা আমি
‍মায়ের মুখটি ভেসে উঠে চোখের জলে,
তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুম দিতে পারি না।
আজও রাতে জেগে আছি আমি তাকিয়ে আছি চাঁদের দিকে
আর অন্তর থেকে জা‍নাচ্ছি ‍তোমায় দোয়া
এবং মা দিবসের শুভেচ্ছা ও অনেক ...

  • ২১টি মন্তব্য

মে
০৯

মামনি

সময় ২০:৩৪:৩৮

‍িবব‍িধ

ভাবছিলাম মাকে নিয়ে লেখা শুরু করব কোথা থেকে? একসময় মনে হল মাকে নিয়ে লেখা যে কোন জায়গা থেকে শুরু করা যায়। এই যেমন আমার খুব ছোটবেলার একটি কথা খুব মনে পড়ছে- আমার মা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন, যখন মা দুপুরে বাসায় ফিরতো আমি আমাদের বাড়ীর গেটের সামনে থেকে দুই হাত মার দিকে বাড়িয়ে দৌড় দিতাম আমার মাও দৌড়ে এসে আমাকে ধরতেন যদি আমি পড়ে গিয়ে ব্যথা পাই সেই জন্য নিষেধ করতেন যেন দৌড় না দিই কিন্তু প্রতিদিনই আমি মার আসার সময় হলেই গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম। ছোট বেলায় প্রচুর খেলনা কিনে দিত আর নষ্ট করে ফেলতাম! এসব খেলনার মধ্যে প্রিয় ছিল বিভিন্ন ধরনের গাড়ী আর পিস্তল। আবার মাটি দিয়ে খেলনা বানিয়ে খেলতাম। আমার মা আমাকে ঘরের মধ্যে রাখার জন্য মাটি ঘরে এনে দেয়ার ব্যবস্থা করতেন যাতে আমি বাইরে না যাই। কত বায়না, কত আবদার সব মায়ের কাছে করতাম আর পেয়ে যেতাম, আমার জীবনে কখনোই কোন জিনিসের অপূর্নতা থাকেনি। যখন আস্তে বড় হতে লাগলাম আমাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে লাগলেন আমার মা, তিনি আমার জীবনের প্রথম শিক্ষাগুরু। আমি যেন ভালভাবে লেখাপড়া করি সেজন্য মা আমাকে সবসময় বলতেন কখনও ভয় দেখাতেন তুমি যদি ...

  • ১৮টি মন্তব্য

মে
০৬

তোমার আমি

সময় ০০:৪৫:৩২

কবিতা


ভোরের সূর্য যখন পুব আকাশে রঙীন হয়ে উঠে
ঠিক তখন আঁখি মেলে দেখতে পাবে আমি!
দিনের কর্মব্যস্ততার মাঝে যখন নাই একটুও অবসর
তোমার ছায়া হয়ে থাকবো আমি!
ক্লান্ত পরিশ্রান্ত তুমি যখন নিঃশ্বাস ফেলবে
তোমার নিঃশ্বাসে পাবে আমাকে!
হাসিতে উচ্ছল তুমি যখন আনন্দে মশগুল
তোমার সুখ হয়ে থাকবো আমি!
তোমার মন যখন গভীর বেদনায় ভারাক্রান্ত
কষ্টের নীল রং শুষে নেব আমি!
দীর্ঘ দুঃসময় যখন তোমার কাটতে চাইবে না
তোমার অস্তিত্বে মিশে থাকবো আমি!
গভীর রাতে যখন তুমি নিদ্রামগ্ন
সুখ স্বপ্ন হয়ে ছুঁয়ে যাব আমি!
তুমি ভালবাস আর নাই ভালবাস
হাত বাড়ালেই পাশে পাবে ...

  • ১৬টি মন্তব্য

মে
০২

এটাও সম্ভব?!

সময় ১৮:৫০:৪৫

‍িবব‍িধ

বিদ্যুৎ সমস্যা নিয়ে সবাই আমরা মহা বিরক্ত। গতকাল ‍লোডশে‍ডিং হয়ে‍ছলি মাত্র দুইবার (১ ঘন্টা করে) । আজ এ পর্যন্ত মাত্র একবার বিদ্যুৎ গেলেও (একটু আগে) তা ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এটাও কি ...

মে
০২

ভালবাসার অনুকাব্য-৪

সময় ১৭:৫৮:১১

কবিতা



১)
জানি না কতটুকু ভালবাসি তোমায়
শুধু জানি তোমায় ছাড়া চলবে না আমার।

২)
তোমার প্রেমের উষ্ণ টান
হৃদয়ে ডাকে খুশির বান।

৩)
গোলাপী আভা তোমার ঠোঁটে
বসিয়েছি তোমায় হৃদয় পটে।

৪)
তোমার কপালে লাল টিপ
হৃদয় করে ঢিপ ঢিপ।

৫)
আমায় তুমি ভালবাস মুখটি ফুটে বলো না
তোমায় নিয়ে দূর-দুরান্তে ঘুরে আসি চলো না।


ভালবাসার অনুকাব্য-৩
ভালবাসার অনুকাব্য-২
ভালবাসার ...

মে
০২

বাইরে ঝুম বৃষ্টি

সময় ১২:১৩:০০

‍িবব‍িধ


বহুপ্রতিক্ষিত বৃষ্টি নামলো অবশেষে।



এখন ঝুম বৃ‍ষ্টি।

আহ কী ...

এপ্রিল
২৭

মধ্যরাতে একটু হাসুন

সময় ০১:৩৭:৫৫

মজা



১)
১ম বন্ধুঃ দোস্ত আমার গার্ল ফ্রেন্ডের জন্মদিনে কি গিফ্ট দেই বলতো?
২য় বন্ধুঃ আরে এতো চিন্তার কি আছে, আমার মোবাইল নম্বরটা দিয়ে দিস..........................


২)
বলুনতো স্বর্গে জামাই বউ একসাথে যায় না কেন?
-
-
-
কি পারছেন না তো?
আরে দুজন একসাথে গেলে কি আর ওটা স্বর্গ হতো..............

  • ১৮টি মন্তব্য

এপ্রিল
২৬

ভালবাসা ছুঁয়ে যাক তোমায়

সময় ২৩:৩৩:১৭

কবিতা


‍িনর্জন পূর্ন‍িমা রাতে তু‍ম‍ি কান পেতে শোনো
আলো-আঁধারের বহুমাত্রিক শব্দ!
পাগল-পরা জোছনায় মৃদ্যু বাতাস বয়ে যায়
চাঁদের আলো-আঁধা‍র‍ির খেলায় প্রকৃ‍ত‍ি ‍িনঃশব্দ!

আমার হৃদয়ে জমা হওয়া সাত আকাশ ভালবাসা
পাঠ‍িয়ে ‍িদলাম তোমার আঙ্গ‍িনায়!
তোমার পৃথ‍িবী জুড়ে শুধুই আমার ছব‍ি
অসীম এ ভালবাসা ছুঁয়ে যাক ...

  • ৩৪টি মন্তব্য

মার্চ
১০

আজব সমস্যা পোষ্ট, বিদ্যুৎ বিভ্রাট এবং সবার প্রতি কৃতজ্ঞতা

সময় ১৭:২৮:৫৮

‍িবব‍িধ

দুপুরে !!! আজব সমস্যা !!! পোষ্টটি দেওয়ার পর সেই যে বিদ্যুৎ গেল আর আসলো এখন!
আমার পোষ্টে যারা (আফসানা সজল, আমি নোমান, শিমু, জয়যাত্রা, শাহী মির্জা, সুজন, রুবাইয়াৎ, লাল নিশান, সজল ভাই, রনি) মন্তব্য করে সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। অবস্থা দেখে মনে হচ্ছে এটা ব্লগেরই কোন সমস্যা।
মাহবুব ভাইকে তখন মেসেজ দিয়েছিলাম, দেখি এর কোন সমাধান পাওয়া যায় ...

  • ৯টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫