বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা (রিপোষ্ট)
সময় ২৩:৪২:০৯
ব্লগিং করার কারনে অনেক ব্লগেই বিচরণ হয় একটু-আধটু। আজ হঠাৎ সামুতে চোখে পড়লো সুন্দর একটি আর্টিকেল। চলচ্চিত্র বিষয়ক লেখাটি পড়ে এতই ভালো লাগলো যে লেখাটি পড়ে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তাই লেখকের অনুমতি ক্রমে হুবহু লেখাটি নীচে প্রকাশ করলাম।
সাথে নির্মিয়মান একটি সিনেমার কিছু ফুটেজ দিলাম।
বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা
![]()
আশরাফ শিশির পরিচালিত সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত রঙ্গীন স্বপ্নের চলচ্চিত্র "আমরা একটা সিনেমা বানাবো" এর একটি দৃশ্য।
আমরা সিনেমা দেখি। হলে গিয়ে। আমরা বলি, “ চল দোস্ত, হলে একটা ভাল বই আইছে, সেইর’ম ”। আমাদের মধ্যে একজন বলে, “হ’, সেইর’ম ? ওই তা আছে তো?”। কেউ একজন সায় দিলে আমরা স্কুল ফাঁকি দিয়ে “ সেই তা’ দেখতে যাই। মফস্বলের নন-এসি হলে আমরা সেই ছবি দেখি। প্রচন্ড গরমে গলদঘর্ম হই। কিন্তু যে উদ্দেশ্যে যাই, তা পূরণ হয় না। বিশাল বপু’র অধিকারী নায়িকা (!) এর নাচ-দাপাদাপি-কচলানী (!) দেখে আমাদের বমি পায়। আমরা কাহিনীতে মনোযোগ দিতে পারি না। ফর্মুলার বাইরে যেতে পারে না কেউ। ...













Phonetic