বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

প্রসঙ্গ: প্রথমালোব্লগ ও আমার ভবিষ্যত দর্শন

অবশেষে যাত্রা শুরু করল প্রথমালোব্লগ। সামহোয়্যার মূলত আমাদের ব্লগিং শিখিয়েছে। এখন পর্যন্ত যা চলছে তাতে বুঝতে পারছি সামহোয়্যারইনব্লগের সেই সব ব্লগাররাই তাদের নিকের হেফাজত করলেন এবং করছেন। কেউ কেউ ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে তার প্রিয় নিকটি নিতে। ইন্টারনেটের বিশাল ভুবনে আমরা অল্প কয়েকজন মানুষই বাংলাব্লগিং-এর সাথে যুক্ত। যেহেতু, এককথায় আমরা সবাই সামহোয়্যরইনে ব্লগার, বিধায় প্রথমালো ব্লগের বিশেষত্ব এখনও প্রকাশ পায় নি।


সামহোয়্যারইনব্লগ থেকে প্রথমালোব্লগে আমরা কি কি আলাদা পেতে পারি? আমার মতে দুটি বৈশিষ্ট,


প্রথমত, নতুন কিছু ব্লগার, যারা আসলে প্রথম আলো সংবাদপত্রটির পাঠক/পাঠিকা এবং ইতিমধ্যে সামহোয়্যারইনব্লগের সাথে পরিচিত হতে পারেননি। সেই হিসেবে নতুন কিছু ব্লগার তৈরি হবে। তবে যেহেতু, প্রথম আলোর ট্যাগ ঝুলছে ফলে আমার মনে হয় একটা সিরিয়াস প্রতিচ্ছবিই থাকবে এই ব্লগের। সামহোহ্যারের মত আড্ডা, ঝগড়া, মজা, খোঁচা দেওয়া, বা বন্ধুত্বপূর্ণ লেখাজোকা খুব বেশি একটা স্থান পাবে বলে মনে হয় না। সেই হিসেবে, এই ব্লগের পক্ষে সামহোয়্যারইনব্লগে সেই বিশাল জনপ্রিয়তাকে ছোয়া খুবই কঠিনই হবে। যেখানে গাম্ভীর্য থাকবে, সেখানে গতিশীলতায় ছেদ পড়াটাই স্বাভাবিক।


দ্বিতীয়ত, আমরা প্রথমালোব্লগে যেটি পেতে পারি বলে মনে হয়, তা হল কিছু জনপ্রিয় ব্যক্তির ব্লগিং। প্রথম আলো হয়তবা কিছু জনপ্রিয় ব্যক্তিকে (উদাহরণ স্বরুপ, যে সব বিখ্যাত ব্যক্তিরা তাদের সংবাদপত্রে লেখালেখি করেন) আমন্ত্রন জানাবে। সেটা যথেষ্ট ইন্টারেস্টিং হবে। কারন, বাস্তব জীবনের জনপ্রিয়তা ভার্চুয়াল জগতে তারা কতটুকু ধরে রাখতে পারেন সেটাই দেখার বিষয়। ব্লগে কোন পোস্ট দেবার সাথে সাথে, ব্লগারা লাইনটুলাইন প্রশ্ন করবেন। অনেকেই ভিন্ন মত প্রকাশ করবেন, এমনকি এমন ভাষায় ভিন্নমত আসতে পারে যেটা মাননীয় সুশীল বাস্তব জীবনে ফেস করেননি। তখনই বোঝা যাবে, ভবিষ্যতে বর্তমান বুদ্ধিজীবি টিকতে পারবেন কি না?


চিন্তা করুন, আনিসুর রহমান, মুহম্মদ জাফর ইকবাল বা প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের মত লোক লিখছেন আর ব্লগারদের প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন। বিশ্বের নানা প্রান্তের শত শত ব্লগারের নানা যুক্তি, তথ্য প্রমানের বিপক্ষে সময় মত জবাব দেওয়া বিখ্যাত ব্যক্তিদের পক্ষে কতটুকু সম্ভব হবে। তাদের হাতের নাগালে পেয়ে হয়ত আমাদের মোহভঙ্গ হতে পারে। দূর থেকে দেখা সেই বিখ্যাত ব্যক্তিটি হয়ত আমাদের কাছে নিতান্তই একরোখা, চতুর, ছলনাকারি অথবা মূর্খ প্রতিপন্নও হতে পারেন।


এইক্ষেত্রেই আসতে পারে, বিশেষ ব্যক্তিদের বিশেষ সুবিধা দেওয়ার কথা। হয়ত, এমন হতে পারে তাদের সাথে বিরুদ্ধমত প্রকাশ করে মন্তব্য করায় কোন নিক বন্ধ করে দেওয়া হবে, বা মন্তব্য মুছে ব্লগারকে নোটিশ দেওয়া হবে। এটা হয়ত আমার মত ব্লগারের পোস্টে হলে করা হত না। যদি এমন হয়, তাহলে ঐ ব্লগ কখনই সামহোয়্যারের ধারে কাছে আসতে পারবে না। মুখ থুবড়ে পড়বে সহসাই।


এটা প্রথমালো মডারেটরদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। বিগত তিন বছরের বাংলা ব্লগিং এর অভিজ্ঞতা তারা কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয়। তাদের পক্ষে কি সম্ভব হবে, মোহাম্মদ জাফর ইকবাল ও আলেকজান্ডার ডেনড্রাইটদের একই সাথে ব্লগিং করতে দেওয়া? তারা কি পারবেন মতিউর রহমান বা আনিসুর রহমানদেরকে আমাদের মত সাধারণ ব্লগারদের সাথে একই পাল্লায় বিচার করা? শুনতে হয়ত খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঘটানো বড়ই কঠিন। এর জন্য দরকার সাধারণ ব্লগারদের মানসিকতা বুঝবার ক্ষমতা। সেটা বাঙালি ব্লগার (যারা মডারেটর) কতটুকু অর্জন করল, এখন তা দেখবার বিষয়। বসে আছি সেসব দেখার জন্য।




১৪ টি মন্তব্য
rajamoshay রাজামশাই২৬ অক্টোবর ২০০৮, ০৪:১০
মোহাম্মদ জাফর ইকবাল ও আলেকজান্ডার ডেনড্রাইটদের একসাথে ?

হা হা হা প গে
sonnet সনেট২৬ অক্টোবর ২০০৮, ০৪:১৪
ভাই আপনার লেখাটা বেশ সুচিন্তিত মনে হল।
তবে আনিসুর রহমান না আনিসুল হক কোনটা বলতে চান???
আনিসুর রহমান নামে তো কোন লেখকের নাম শুনিনি এ পর্যন্ত।
suzal বাউল২৬ অক্টোবর ২০০৮, ০৪:১৫
'এখন পর্যন্ত যা চলছে তাতে বুঝতে পারছি সামহোয়্যারইনব্লগের সেই সব ব্লগাররাই তাদের নিকের হেফাজত করলেন এবং করছেন।' হা হা হা! দারুন বলেছেন! কারন দর্শানো ব্যতিরেকে ব্লগ এবং ব্লগার কে বা্তিল করে দিতে পারে যখন তখন। সাবধান! হা হা হা!
bibortonbadi বিবর্তনবাদী২৬ অক্টোবর ২০০৮, ০৪:১৮
@ সনেট সরি ভাইজান, ঠিক করছি।
yunuscse ইউনুস খান২৬ অক্টোবর ২০০৮, ০৪:১৯
ধারুন এক কথায় সামুর ইউনুস খান আর এই ইউনুস খান একই ব্যাক্তি।
sonnet সনেট২৬ অক্টোবর ২০০৮, ০৪:২২
@ বিবর্তনবাদী,
ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ।
imran136 ইমরান ফয়সাল২৬ অক্টোবর ২০০৮, ০৪:২২
সামহোয়ার ইন এ আমিও ছিলাম কিছুদিনের জন্য, কিন্তু ভালো লাগে নাই। সামহোয়ার ইন যদি আপনাকে ব্লগিং শিখিয়ে থাকে তাহলে বলবো ........ । না কিছুই বলার নাই। আমার চেনা অনেকেই ঐখান থেকে সরে এসেছে। ক্ষুদ্র মানসিকতার আস্ফালন দেখার ইচ্ছে হ্য়তো আমার মধ্যে কখনো ছিলো না (আমি সবার কথা বলছি না, তবু সংখ্যাটা অনেক বেশি ছিলো)। আশা করবো প্রথম আলো ব্লগে আমরা এগুলো থেকে মুক্ত থাকবো।

আর একটা কথা - ব্লগিং এবং ফোরাম এ লেখার মাঝের পার্থক্য আছে। যদি এইটা সবাই বোঝে তাহলে মনে হয় কিছু লেখক আরো ভালোভাবে লেখা দিতে পারবেন।
bibortonbadi বিবর্তনবাদী২৬ অক্টোবর ২০০৮, ০৪:২৬
@ সবাই - কোন এক অজানা কারনে আমি আনিসুর রহমানকে আনিসুল হক করতে পারছি না। সবাই আনিসুর রহমানকে আনিসুল হক ধরে নিন।
bibortonbadi বিবর্তনবাদী২৬ অক্টোবর ২০০৮, ০৪:২৮
@ ইমরান ফয়সাল - প্রত্যেক মানুষের সহ্য ক্ষমতা ভিন্ন। কেউ চিমটি খেলেই লাফ দেয়, আবার কেউ গুলি খেয়েও দৌড়ে প্রান বাঁচায়।
deathmetal ফারহান দাউদ২৬ অক্টোবর ২০০৮, ০৫:০১
২য় চিন্তাটা দুর্দান্ত,এক্ষণে সামহোয়্যারে আবদুন নূর তুষারের পাতলা চামড়ার কথা স্মরণ করাইতে চাই,উনি ২ দিন গুতা খেয়েই ভাগসিলেন,সেলিব্রিটি কিনা,আমব্লগারদের হজম হয় নাই
bibortonbadi বিবর্তনবাদী২৬ অক্টোবর ২০০৮, ০৯:৫৮
@ ফারহান - পাতলা চামড়া নিয়া আমদের সাথে টিকা মুশকিল, কি বল?
kashful বিবেক সত্যি২৮ অক্টোবর ২০০৮, ০২:৪২
আপনি দ্যাখলাম, ব্লগার কিনতে চান... দাম কত দেবেন ?
deathmetal ফারহান দাউদ২৮ অক্টোবর ২০০৮, ০৩:১৫
মুশকিল না খালি,অসম্ভব। আমাদের চামড়া দেখলে এখন গণ্ডারও লজ্জা পাইবো।
bibortonbadi বিবর্তনবাদী২৮ অক্টোবর ২০০৮, ০৩:৫০
@ বিবেক সত্যি - কোন ব্লগার বিক্রি হইতে চায়। তার Statistics দেইখা সিদ্ধান্ত হবে।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment