আমার এ পথ চাওয়াতেই আনন্দ।

নভেম্বর
০৮

!!! ছাগলের শয়তানী ভার্সন !!!

সময় ০১:৪৯:৪৫


ছাগলকে আমরা দুধ, মাংস, চামড়ার উৎস একটি নিরীহ প্রাণি হিসেবে জানি। এটা দেখতে এতই নিরীহ যে, অনেক সময় নির্বোধ মানুষজনকেও তাদের নির্বুদ্ধিতার জন্য ছাগল আখ্যা দেওয়া হয়। এই নিরীহ প্রাণিরই আছে অন্য এক অস্তিত্ব মানব সভ্যতায়।


খ্রিস্টান ধর্মের শুরু হতেই শয়তানকে ছাগলের রূপে চিহ্নিত করা হত। মধ্যযুগের একটি সাধারন কল্পনা ছিল এমন যে, ছাগল শয়তানের কানে ছলনা, মিথ্যা, ইত্যাদি খারাপ বুদ্ধি ঢালে। ধারণা করা হয়, এমন চিন্তার উৎপত্তি যৌন উত্তেজিত ছাগলের উদ্যম আচরণ। এটাকে হিংস্র লালসার চিহ্ন রূপে দেখা হত। শয়তানের খুব সাধারণ মধ্যযুগীয় রুপ হল ছাগলের মত শিং সহ মুখ, সাথে ছোট্ট দাড়ি। মধ্যযুগে শয়তানের উপাসনা বা কালযাদুতে কাল ছাগল রাখা হত, ধারণা ছিল শয়তান নিজেকে ছাগলের মধ্যে প্রকাশ করে।

এমন কি বর্তমান যুগেও শয়তানের উপাসনা এবং মূর্তিপূজায় ছাগলকে শয়তানের সাথে যুক্ত করা হয়। যে পঞ্চভুজ জ্যামিতিক আকার শয়তানের উপাসনার চিহ্ন হিসেবে ধরা হয়, সেটির উৎপত্তিও ছাগলের মাথার আকৃতি থেকে। উত্তর আমেরিকাতে প্রায় ১০,০০০ এর মত শয়তানের উপাসক আছে। সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে যে শয়তানের উপাসনার গির্জা ...

  • ১০টি মন্তব্য

নভেম্বর
০৬

সম্রাজ্যবাদের একাল সেকাল: সেইদিনের নেফারতিতি আজকের ওবামা

সময় ১২:৫৩:২৩


আজ আমরা আমাদের বিশ্বের নতুন সম্রাটের আগমত বার্তা পেলাম। সম্রাট দ্বিতীয় বুশের উত্তরসূরী হিসেবে আগামী ২০ জানুয়ারি অভিষেক হতে যাচ্ছে সম্রাট বারেক ওবামার। গ্রীষ্মের পরে এল শীত, বুশের পরে আসছেন ওবামা। তার সাফ কথা, Change, Change, Change। সব কিছু উল্টিয়ে ফেলবে, সব নতুন হবে। ওবামার সিংহাসনে বসার সাথে এমনিতেই একটি পরিবর্তন আসবে। সেটা হল একজন কালো মানুষের আমেরিকার সম্রাট হওয়া। কালোরা যুগ যুগ ধরে নির্যাতিত। এখন তারা পরিবর্তন আনবেন। মুখে যাই বলি সম্রাজ্যের অন্তর্গত আমাদের মত ছোট ছোট আপাত স্বাধীন জাতিগুলো খুব খুশি। সবাই ভাবছেন নিজেদের লোক এখন ক্ষমতায়, যেন নিজেরাই ক্ষমতায় বসে গেলেন।


পৃথিবীতে সম্রাজ্য ও সম্রাট প্রতি সময়েই ছিল। মিশরের ফরাওরা, পারস্য, রোমান, সুলতান মাহমুদ, কুবলাই খান, অটোমান, সেই দিনে ডুবে যাওয়া বৃটিশ সম্রাজ্য এগুলো এখন ইতিহাস। আকাশে এখন আমেরিকার সূর্য উঠেছে, যদিও অনেকেই বলেন সেই সূর্য ডুবতে শুরু করেছে। সময় যেটাই হোক না কেন, সম্রাজ্য সবসময়ই সম্রাজ্য। বিশ্বে তাদের দাপট ও তার বহিঃপ্রকাশ একই ধরনের। আমেরিকার সম্রাজ্যে এখন চলছে পরিবর্তনের হাওয়া, কেউ কেউ ভাবতে পারেন এমন ...

  • ৭টি মন্তব্য

অক্টোবর
২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌবনের দিনগুলি

সময় ১৬:৩২:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্নজনের নানা ধরনের লেখা পড়েছি। বাবার কাছে সাতত্রিশ বছর আগের ঢাবির বর্ণনা শুনেছি। তবে, সব কিছু ছাপিয়ে গেছে কবি বুদ্ধদেব বসুর স্মৃতিকথা “আমার যৌবন”। বুদ্ধদেব বসু ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে ভর্তি হন। তার বই হতে কিছু অংশ সকল ব্লগারের জন্য তুলে ধরলাম।
------------------------------------------------------------

কার্জন কল্পিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হিসেবে তৈরি হয়েছিল রমনা – অনেকের মুখে তখনও নাম ছিল নিউটাউন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আমলে এখানেই অধিষ্ঠিত ছিল ঢাকা কলেজ, বঙ্গভঙ্গ ভেস্তে যাবার প্রায় দেড় দশক পরে, সেই পুরানো বিদ্যাপিঠকে কেন্দ্র করে স্থাপিত হলো নতুন এক বিশ্ববিদ্যালয় – নবনির্মিত অব্যবহৃত প্রাণপ্রাপ্ত হলো। রেল লাইন থেকে শহরের ভিত্তি প্রান্ত পর্যন্ত এর ব্যাপ্তি; উত্তর অংশটি সরকারী কেষ্টবিষ্টুদের বাসভূমি, মধ্যিখানে আছে বিলেতি ব্যসন ঘোড়াদৌড়ের মাঠ, গলফ্‌ খেলার মাঠ, আছে ঢাকার নাগরিকদের পক্ষে অপ্রবেশ্য ঢাকা ক্লাব,.. আর আছে কানন বেষ্টিত উন্নতচূড়া একটি কালী মন্দির। কিন্তু, দক্ষিণ অংশটি পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের অধিকারভুক্ত; যেখানে ...

  • ১০টি মন্তব্য

অক্টোবর
২৮

~ফিরেয়ে দাও~

সময় ০২:৪৭:৩১

গান

কিছু জিনিস আমার,
পড়ে আছে তোমার কাছে।
সেথায় আছে শ্রাবনের কিছু ভেজা দিন,
আর আমারই এক চিঠিতে জড়ানো রাত।
সে রাতটি নিভিয়ে দাও,
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।।
শীতকালইতো.........তাই না?

শীতকালে কিছু পাতার পড়ার শব্দ,
কানে পড়ে একবার ফিরে এসেছিল।
ঝড়া পাতার সেই ডালটা কাঁপছে এখনও
ওটা ফেলে দাও,
সাথে জিনিসগুলো ফিরিয়ে দাও।

একই ছাতায় যখন
আধা আধা ভিজছিলাম,
আধ শুকনো, আধ ভিজা মন
শুকনোই তো আমি নিয়ে এসেছিলাম।
ভিজা মনটা হয়ত
পড়ে আছে বিছানার পাশে,
সেটা পাঠিয়ে দাও
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।

একশত ষোলটা চাঁদনী রাত,
তোমার একটি কাঁধের তিল
সিক্ত মেহেদীর গন্ধ,
মিথ্যে কিছু অভিযোগ
মিথ্যে সে সব ওয়াদা
মনে করিয়ে দাও
সব পাঠিয়ে দাও,
সাথে জিনিসগুলোও ফিরিয়ে দাও।

অবশেষে-

একবার শুধু অনুমতি দাও,
যখন এগুলো কবর দেব
আমিও সেখানে শুয়ে যাব।

গানের লিংক


দু'দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে, পড়েছে শীত। ঝিরঝির বৃষ্টি, মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস এই তিনের সম্মেলনে অসাধারণ এক কাব্যিক রূপে ফুটেছে আমার ঢাকা। মন ...

অক্টোবর
২৬

প্রসঙ্গ: প্রথমালোব্লগ ও আমার ভবিষ্যত দর্শন

সময় ১৬:০৩:১৬


অবশেষে যাত্রা শুরু করল প্রথমালোব্লগ। সামহোয়্যার মূলত আমাদের ব্লগিং শিখিয়েছে। এখন পর্যন্ত যা চলছে তাতে বুঝতে পারছি সামহোয়্যারইনব্লগের সেই সব ব্লগাররাই তাদের নিকের হেফাজত করলেন এবং করছেন। কেউ কেউ ব্যর্থ হয়েছেন ইতিমধ্যে তার প্রিয় নিকটি নিতে। ইন্টারনেটের বিশাল ভুবনে আমরা অল্প কয়েকজন মানুষই বাংলাব্লগিং-এর সাথে যুক্ত। যেহেতু, এককথায় আমরা সবাই সামহোয়্যরইনে ব্লগার, বিধায় প্রথমালো ব্লগের বিশেষত্ব এখনও প্রকাশ পায় নি।


সামহোয়্যারইনব্লগ থেকে প্রথমালোব্লগে আমরা কি কি আলাদা পেতে পারি? আমার মতে দুটি বৈশিষ্ট,


প্রথমত, নতুন কিছু ব্লগার, যারা আসলে প্রথম আলো সংবাদপত্রটির পাঠক/পাঠিকা এবং ইতিমধ্যে সামহোয়্যারইনব্লগের সাথে পরিচিত হতে পারেননি। সেই হিসেবে নতুন কিছু ব্লগার তৈরি হবে। তবে যেহেতু, প্রথম আলোর ট্যাগ ঝুলছে ফলে আমার মনে হয় একটা সিরিয়াস প্রতিচ্ছবিই থাকবে এই ব্লগের। সামহোহ্যারের মত আড্ডা, ঝগড়া, মজা, খোঁচা দেওয়া, বা বন্ধুত্বপূর্ণ লেখাজোকা খুব বেশি একটা স্থান পাবে বলে মনে হয় না। সেই হিসেবে, এই ব্লগের পক্ষে সামহোয়্যারইনব্লগে সেই বিশাল জনপ্রিয়তাকে ছোয়া খুবই কঠিনই হবে। ...

  • ১৪টি মন্তব্য

অক্টোবর
২৫

প্রথমালো ব্লগের মডুরামের প্রতি একটি কোয়েসচেন!!

সময় ২১:৫৮:১২

ব্লগের কোনা কানায় কিছু বিজ্ঞাপন দেখতেছি। সামহোয়্যারের মডুরা কইছিল, প্রতিব্লগারের ব্লগে বিজ্ঞাপন বাবদ যে আয় হবে, তার অংশ বিশেষ ব্লগারও ভোগ করিবেন। আপ্নেগো প্লান কি?

আমাদের সুসময় আইলো ...

  • ৫টি মন্তব্য

অক্টোবর
২৫

আমি বিবর্তনবাদী !!

সময় ২১:০৭:১৫


আমি বিবর্তনবাদী। শুধু বিশ্বাসে নই নামেও। বাবা মা একটা নাম রেখেছিলেন, সেটা বাস্তব জগতে চলে। ভার্চুয়াল জগৎ তখন ছিল না। ভার্চুয়াল জগতে আমি নিজের নাম নিজে রেখেছি, বিবর্তনবাদী। বিধায় একে ছদ্মনাম মনে করে ভুল করবেন না। ব্লগস্ফিয়ারে আমার যাত্রা শুরু সামহোয়্যারইন ব্লগ থেকে। ঐ ব্লগের কাছের আমরা সবাই ঋণী।

আজ শুরু করলাম প্রথম আলো ব্লগের সাথে যাত্রা। আশা রাখি, চলার পথ হবে যথাসম্ভব মসৃণ, আনন্দময়, সুন্দর। প্রথম আলো ব্লগকে বিবর্তনবাদীর শুভকামনা। ...

  • Phonetic
  • Probhat
  • Inscript
  • Unijoy
  • Bijoy
  • English
  • Virtual