||শ্যাম কালিয়ার সোনা বন্ধুরে নিরলে তোমারে পাইলাম না||

নভেম্বর
২২

কাহিনী কি???????

সময় ০০:২৯:২৩

হিবিজিবি


এইরকম হবার কারণ ...

  • ১৮টি মন্তব্য

নভেম্বর
১৯

অস্হির বয়সটার ঔষুধ: পূর্ণেন্দু পত্রীর কথোপকথোন

সময় ১৯:১০:১১

সাহিত্য



বয়ঃসন্ধির পরের সময়টায় সবারই একটু-আধটু প্রেমে পড়ি টাইপের রোগ হয়....মানসিক অস্হিরতা.....মেয়েদের দেখলে একটু শরম (!) পাওয়া....প্রাপ্তবয়স্ক বই আর মুভির প্রতি ঝোক বাড়া আমাদের ওই সময়টায় এইরকমই ছিল..

এখন নিশ্চয়ই সাথে ইন্টারনেট আর মোবাইল আসক্তি যোগ হবার কথা। এই বয়সটা পার হয়ে এসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিকে যখন সত্যিকার (হিসেবী!!??) প্রেমে পড়ার বা করার সুযোগ আসে তখন কম বেশী সব ছেলেই দিশেহারা হয়ে যায়...[sb]কিছুই ভালো লাগে না [/sb] রোগে আক্রান্ত হয়...মেয়েদের রোমান্টিসিজম টা চাপা...পরিবেশ না পেলে সেভাবে প্রকাশ হয় না...

মান্নাদের আর শ্রীকান্তের গানের সাথে এই সময় অনেকেরই প্রিয় হয়ে যায় আবৃত্তি..মনে পড়ে পূর্নেন্দ পত্রীর এই কবিতাগুলো শুনতে শুনতে মূখস্হ হয়ে গিয়েছিল সেই সময়...শুভঙ্কর আর নন্দীনির মাঝে সবাই নিজেদের ছায়া খুজে দেখতে চাইতো..মিলে যেত অনেকেরই দৈনন্দিন যাতনা!








১৯৯৭ এ শুরু হওয়া এই অধমের সেই যাতনার আজ ...

  • ২০টি মন্তব্য

জুলাই
২৬

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফঃ মান্না দে

সময় ০৬:২৯:৫৯

অবসর সাহিত্য হিবিজিবি


যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ
একদিন গলেও যায়, তবুও তুমি আমার
যদি নায়াগ্রা জলপ্রপাত
একদিন সাহারের কাছে চলেও যায়
তবুও তুমি আমার
তবুও তুমি আমার।।

যদি প্রশান্ত মহাসাগরে একফোটা
জল আর নাও থাকে
যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো
নিজেদের শুকিয়েও রাখে,
যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা
একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার
তবুও তুমি আমার।।

যদি পৃথীবিকে ধ্বংস করতে একদিন
তৃতীয় মহাযুদ্ধও বাধেঁ
যদি নিভেও যায় কোনদিন
যতটুকু আলো আছে
ওই সূর্য আর চাদেঁ
যদি সাইবেরিয়ার তুষারে কখনও
সবুজ ফসল ফলেও যায়
তবুও তুমি আমার
তবুও তুমি আমার।।

আমার অসম্ভব পছন্দের এই গানটির লিংক:

http://www.imeem.com/waterfolk/music/0kKNI7ab/jodi-himalay-alps/

যারা নব্য প্রেমের চেষ্টায় আছেন কিংবা প্রেম করছেন...এই গানটি জায়গামত ট্রাই করতে পারেন

[ছবিটি নেট থেকে...রবীন্দ্রনাথের একটি কবিতার সাথে ব্যবহৃত]

সামু ব্লগে আগে প্রকাশিত

নভেম্বর
০৭

যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

সময় ০৯:৫০:৫৭

খবর ব্লগরব্লগর হিবিজিবি


টাইটেল ভূল পড়েন নি। আজকের দৈনিক পত্রিকার খবর:

১৩ বছর দাম্পত্যজীবন অতিবাহিত করার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া নিবাসী কামরুল হোসেন তার স্ত্রী ডালিয়া পারভীনসহ ৪ জনের বিরুদ্ধে (ডালিয়ার ভাই মেহেদী হাসান, মা রিনা বেগম ও পিতা কোমরে আলম শেখ) যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন। গত বুধবার মামলাটি দায়ের করা হয়েছে ঢাকা সিএমএম আদালতে।

ঢাকা মহানগর হাকিম ড. মো. আবদুল মজিদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে বাদীর আইনজীবী মশিউর রহমান মুরাদ জানান, এ ধরণের ঘটনা ব্যতিক্রম হলেও বাস্তব। অনেক স্বামীই স্ত্রীর হাতে নির্যাতিত হয় কিন্তু বলতে পারে না

অভিযোগে বলা হয়, দাম্পত্যজীবনে তারা দুই সন্তানের জনক-জননী। স্ত্রী বিভিন্ন সময় মা-বাবা ও ভাইয়ের পরামর্শে সংসার না করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা নিয়েছে। সর্বশেষ তার ভাইকে বিদেশে পাঠানোর জন্য দাবিকৃত ৩ লাখ টাকা না দেয়ায় নগদ ৪ লাখ টাকা ও ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। গত ৩০ অক্টোবর স্বামী তাকে আনতে গেলে তিনি জানান, তার নামে ৫ লাখ টাকার ডিপোজিট ...

  • ৭টি মন্তব্য

অক্টোবর
৩১

এইমাত্র প্রায় ঘটে যাওয়া একসিডেন্ট থেকে বেচে এলাম

সময় ০৬:৪৬:০৭

ব্লগরব্লগর ডায়রি


দেশে যাওয়া উপলক্ষে কিছু কেনা-কাটা করছি। এখানকার বেশীর ভাগ দোকান পাট রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে। সারাদিনের পর রাত ৮:৪৫ এর দিকে একটু অবসর পেলাম। একটা ডিজিটাল ফটো ফ্রেম কেনার আশায় এখানকার বড় ইলেকট্রনিক্সের দোকার স্টাপলস-এ গেলাম (ওরা মূলত অফিস স্টেশনারী আইটেম সাপ্লাই দিয়ে ব্যবসা শুরু করে তাই এই নাম)। ৯ টায় পৌছে দেখি দোকান বন্ধ। পাশের আরেক বড় দোকান ফিউচার শপে যেয়ে দেখি ওরাও গেট লাগিয়ে দিয়েছে, নতুন কোন কাস্টমার ঢুকতে দিচ্ছে না। এই দোকান গুলো ৯ টায় বন্ধ হয়ে যায় বলল। মেজাজ খারাপ করে ড্রাইভিং করে ফিরছ। আমি ড্রাইভার হিসাবে মোটামুটি নতুন, ৫ মাসের মত হল। নতুন নতুন অভিজ্ঞতা হয় প্রায়ই। প্রায় ১০ টা বাজাতে রাস্তায় ট্রাফিকও কম। আমিও মোটামুটি ৬০-৭০ কিমি: এ চালিয়ে আসছি (শহরের স্পিড লিমিট ৫০ কিমি), একটা ব্যাস্ত ইন্টারসেকশনে এসে ২ লেনের রাস্তাটি ৪ লেনে ভাগ হয়ে গেছে (২ টি রাইট টার্নিং লেন)। আমি রাইটে টার্নিং এর জন্য ভেতরের ১ম লেনে ছিলাম। মোড়ের আরেকটু সামনে আসতেই আমার বামের লেনের এক গাড়ী দেখি সুন্দর করে আমার লেনে চলে আসছে, কোন সিগনাল দেয় নি এবং সম্ভবত আমি তার ব্লাইন্ড স্পটে ছিলাম। আমার ...

অক্টোবর
২৮

জেনে নিন কিছু শব্দের মানে: ব্লগ, সোশাল নেটওর্য়াক, ফিশিং...ইত্যাদি: ভিডিও ব্লগ

সময় ০৩:২৭:০১

কম্পিউটার ব্লগরব্লগর


ব্লগ কাকে বলে?



সোশ্যাল নেটওর্য়াক কাকে বলে?



ফিশিং কাকে বলে?



পডকাস্টিং কাকে বলে?



অনলাইন ফটো শেয়ারিং কাকে বলে?

অক্টোবর
২৭

আজ যা যা করলাম

সময় ০৮:০১:৩৩

হিবিজিবি ডায়রি


কাল রাত জেগে কাজ করেছিলাম। উইকএন্ডের প্রথম দিন ছিল। সকালে উঠলাম ১০ টায়। বৌ ড্রাইভিং শিখতে গেল ১২ টায়। এর মধ্যে বসে বসে ব্লগের লেখা পড়ছিলাম। প্রথম আলো ব্লগ নিয়ে আর নিক নিয়ে বেশ জমে উঠেছে দেখলাম। ৩ টার দিকে গেলাম কিছু কেনাকাটা করতে। দেশে যাচ্ছি। এটা পছন্দ হয়, তো ওটা হয় না। আমার হয় তো বৌয়ের হয় না, বৌয়ের হয় তো আমার হয় না। দুজনেরই হলে দামে হয় না। দুটো মার্কেট এ ধস্তাধস্তি শেষে রাত করে বাসায় ফিরলাম। আ্যপার্টমেন্ট কোম্পানী নোটিশ দিয়েছে বারান্দা পরিস্কার রাখতে। মেজাজ বিলা করে তাই করলাম কিছু সময়। ব্লগে বসে সামুতে সিরিজ পোষ্ট দিলাম। মেইলে প্রথম আলো ব্লগের টেক সাপোর্ট আর ফেসবুকে মাহবুব ভাইয়ের মেসেজ পেলাম। রেজিস্ট্রেশন করার পর ফিরতি মেইল পাচ্ছিলাম না। তার জবাব। এখানে ঢুকে প্রোফাইল টা কিছু ঘষামাজা করলাম। কিছু সময় বৌ এর ঘ্যানঘ্যান শুনলাম আর এখন এই প্যানপ্যান লিখছি।

হাহ! জীবন টাই ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫