বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এবং আলোচনা অনুষ্ঠান।

প্রিয় বন্ধুরা
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে কেন্দ্র করে প্রথম আলো ব্লগের বন্ধুদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমরা অত্যন্ত মুগ্ধ। দেশ মাতৃকার ঝান্ডা হাতে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ব্লগার বন্ধুদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। এই বন্ধুরা স্কুলটিকে কেন্দ্র করে অনেক সমর্থন, সহায়তা এবং অর্থ দিয়েছেন। অনেকে সুন্দর এবং উদ্ভাবনী সব পরামর্শ দিয়ে আমাদের অগ্রযাত্রাকে সমৃদ্ধ করেছেন। অনেকে এই স্কুলটির সাথে আত্মিকভাবে জড়িয়ে গিয়েছেন। আমাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাহস যুগিয়েছেন। সেই সাহস থেকেই বলছি আজ আমাদের এই স্কুলটিকে কেন্দ্র করে একটি প্রত্যক্ষ আলোচনা অনুষ্ঠান করা দরকার। আমরা আপনাদের সবাইকে নিয়ে একটি সেমিনার করতে চাই।

সেমিনার
বিষয় : মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন ও কর্মসংস্থানমূলক শিক্ষা
স্থান : জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হল
তারিখ : ০৩ অক্টোবর ২০০৯, শনিবার। (ঈদের পর)
সময় : বিকাল ৪.০০ টা
রেজিস্ট্রশন ফি : ১৪০ টাকা।


প্রিয় বন্ধুরা, স্কুলটিকে কেন্দ্র করে এই সেমিনারে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে মতামত রাখতে অনুরোধ করছি।
প্রথমেই বাজেট- প্রায় ২০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রেসক্লাব কনফারেন্স হলের ভাড়া ভাড়া ১০,০০০/- টাকা। সুষ্ঠুভাবে সেমিনারটি অনুষ্ঠানের জন্য আনুষঙ্গিক আরও প্রায় ১০,০০০/- টাকা লাগবে। অর্থাৎ মোট বাজেট ২০,০০০/- টাকা।
সেমিনারে অংশগ্রহণের জন্য ২০০ টাকা করে রেজিস্ট্রশন ফি দিলে ২০০ জনের হিসেবে দাঁড়ায় ৪০,০০০/- টাকা।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে কেন্দ্র করে আমরা এভাবে একটি সামাজিক ব্যবসায় ধারণায় একত্র হতে পারি। সেমিনার শেষে উদ্বৃত্ত ফান্ড দিয়েই শুরু হতে পারে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন শিক্ষা বন্ড।

সেমিনারে প্রথম আলো ব্লগের বন্ধু যাঁরা স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন না তাদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতবিনিময় হবে। আমার আশা ব্লগের অনেক বন্ধু আছেন যাঁরা সামাজিক ব্যবসার আওতায় স্বল্প লাভে এই প্রযুক্তিগত সহায়তা দিতে পারবেন।

স্বনামধন্য এবং প্রথিতযশা ব্লগার বন্ধুদের মধ্য থেকেই সেমিনারের স্বেচ্ছাসেবক, রিসোর্স পারসন এবং অতিথি হতে পারেন। আমরা এ ব্যাপারে আপনাদের সবার মতামত আশা করছি। সবার কাছে গ্রহণযোগ্য কোন সম্মানিত ব্যক্তিকেও আমরা এই সেমিনারের প্রধান অতিথি করতে পারি।
প্রধান অতিথি বিষয়ে আপনাদের মতামত আশা করছি।

আসুন, আমরা অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার আওতায় সবাই সেমিনারটিতে অংশগ্রহণের জন্য এখন থেকেই রেজিস্ট্রশন শুরু করি। আমরা প্রথম আলো ব্লগের মাধ্যমেই এই রেজিস্ট্রশন কার্যক্রমটি চালু রাখতে পারি। দেশেই কিন্তু ঢাকার বাইরে এবং বিদেশে অবস্থানের কারণে যে সব বন্ধুরা ভিডিও কনফারেন্সর মাধ্যমে অংশগ্রহণ করবেন তারাও এই ব্লগেই রেজিস্ট্রেশন করবেন।

ধন্যবাদ সবাইকে।
৩২ টি মন্তব্য
sujanpranto12 সুজন০১ সেপ্টেম্বর ২০০৯, ১১:২০
আলোচনা সফল হোক। সেই সাথে সফল হোক পরিফুষ্টনের পথে একটি স্বপ্ন।
azman আজমান আন্দালিব০১ সেপ্টেম্বর ২০০৯, ১১:৩৩
ধন্যবাদ সুজন ভাই। আশা করি আমরা একটি সেমিনার অনুষ্ঠান করতে পারবো এবং মেঘনাপাড় স্কুলটিকে নিয়ে আমাদের সবার স্বপ্ন পরিস্ফূটনের দ্বার উন্মোচিত হবে।
tarekulislam তারেকবিডি০২ সেপ্টেম্বর ২০০৯, ০১:৩৪
সবাইকে নিয়ে একটি সফল আয়োজন এবং সেই সাথে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৪৭
ধন্যবাদ তারেকবিডি। সেমিনারে আপনার উপস্থিতি কামনা করছি।
reza_ali রেযাআলি০২ সেপ্টেম্বর ২০০৯, ০১:৫৬
আমি আছি বিস্তারিত জানার অপেক্ষায়।

ধন্যবাদ।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ০৫:২৯
বিস্তারিত অবশ্যই জানানো হবে। এ বিষয়ে নিয়মিত আপডেট থাকবে।
ধন্যবাদ। ভালো থাকবেন।
godhulirsurjo গোধুলীর সুর্য০২ সেপ্টেম্বর ২০০৯, ০২:০৯
অংশ নিতে পারব নাহ এটা আগেই কইতেছি, তবে শুভ কামনা রইল
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৪৮
ধন্যবাদ। অংশ নিতে না পারলেও আপনার সমর্থন আমাদের সাহস যোগাবে...
computer নির্বাসিত নিশাচর০২ সেপ্টেম্বর ২০০৯, ০৪:২১
সফলতা প্রার্থনীয়.......
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৪৯
সফলতার জন্য আপনাদের সহমর্মিতা প্রার্থনীয়।
bbq_hearts ফারুক০২ সেপ্টেম্বর ২০০৯, ০৬:৪৪
আন্দালিব ভাই দাওয়াত পেয়েছি , আমি যে ভাই প্রবাসে থাকি , কি ভাবে আসবো ??
তবে আপনার কাজের সবসময় প্রশংসা করি , উদ্দ্যেগ সফল হউক । আপ ডেট জানাবেন।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ০৬:৫৩
ধন্যবাদ ফারুক ভাই। আপনাদের সমর্থনই আমাদের প্রেরণা। অবশ্যই আপডেট জানাবো। ভালো থাকবেন সবসময়...প্রবাস জীবনেও।
zolpori জলপরী০২ সেপ্টেম্বর ২০০৯, ০৮:২০
শুভ কামনা । চেষ্টা করবো আসার
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫১
অবশ্যই আসবেন। ইনশাল্লাহ সেমিনারে দেখা হবে। ভালো থাকবেন।
karim_bhai কারিম ভাই০২ সেপ্টেম্বর ২০০৯, ০৮:৩৬
ইনশাআল্লাহ, উপস্থিত থাকার চেষ্টা করবো । রেজিস্ট্রশন তো অবশ্যই করবো
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫২
কারিম ভাই, আপনার সাথে ইনশাল্লাহ সেমিনারে দেখা হবে। ভালো থাকবেন।
sajalchakraborty হাজারি০২ সেপ্টেম্বর ২০০৯, ০৯:৫৫
আমি আছি।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫৩
ধন্যবাদ। আপনার অংশগ্রহণ আমাদের খুবই প্রেরণা যোগাবে।
mateors বিল রাসেল০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:২৫
ইনশাল্লাহ আসব এবং অনুষ্ঠান সফল করার জন্য আমার সাধ্যমত চেষ্টা করব।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৫৭
সাধ্যমত চেষ্টা করে অনুষ্ঠানটি সফল করে তুলতে অনেক শ্রম দিতে হবে। ধন্যবাদ রাসেল। আশা করি আমাদের প্রচেষ্টা সফল হবে।
sknazrul শেখ নজরুল০২ সেপ্টেম্বর ২০০৯, ১১:৩৮
আত্মা এবং সহমর্মিতা সব সময় আছে।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ০৫:২৩
ধন্যবাদ শেখ নজরুল ভাই। আপনি আছেন জেনে খুব...খু..উ..ব ভালো লাগছে।
laboni আইরিন সুলতানা০২ সেপ্টেম্বর ২০০৯, ১২:১১
অনুষ্ঠানে উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ।

এক জায়গায় রেজিস্ট্রেশন ফি ১৪০ এবং পরে গিয়ে ২০০ টাকা লেখা হয়েছে।

রেজিস্ট্রেশন কবে এবং কিভাবে করতে হবে তা জানিয়ে দিলে উপকৃত হবো।

ধন্যবাদ আন্দালিব ভাই।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ০৫:২৮
আসলে রেজিস্ট্রেশন ফি ২০০ টাকাই। প্রথম আলো ব্লগে একবার লেখা ছাপা হয়ে গেলে ভুল-ত্রুটি সংশোধন করা যায় না- এটা একটা সমস্যা। তাই টাকার অংকটা সংশোধন করা হয় নি।
রেজিস্ট্রশন সংক্রান্ত বিষয়টি নিয়ে আপনাদের যথাসময়ে পারসোন্যাল মেসেজের মাধ্যমে জানাব। আর এ নিয়ে ব্লগে একটি পরিপূর্ণ পোস্ট অবশ্যই দেবো।
ধন্যবাদ। ভালো থাকবেন।
sharmabangla সজল শর্মা০২ সেপ্টেম্বর ২০০৯, ১২:৪০
খুব সুন্দর উদ্যোগ। দেশে থাকলে অবশ্যই আসতাম। আশাকরি দেশের সব ব্লগাররা এগিয়ে আসবেন।
azman আজমান আন্দালিব০২ সেপ্টেম্বর ২০০৯, ১০:৪৫
ধন্যবাদ সজল শর্মা। দেশে না থাকলেও আপনি আমাদের সাথেই আছেন।
neemphul ‍নিমফুল০৩ সেপ্টেম্বর ২০০৯, ০৫:৩৩
ভাল উদ্যোগ। সফলতা কামনা করছি। কয়েকদিন ব্লগে অনিয়মিত থাকায় মন্তব্য করতে পারিনি, দু:খিত।
azman আজমান আন্দালিব০৫ সেপ্টেম্বর ২০০৯, ০১:১৭
ধন্যবাদ ভাই। আপনাদের পাশে পেয়ে খু..উ..ব ভালো লাগছে।
chinta ‍িচন্তা০৫ সেপ্টেম্বর ২০০৯, ১০:২৯
কোন বড় ধরনের সমস্যা না থাকলে উপস্থিত থাকবো ... রেজিস্ট্রেশন করব
azman আজমান আন্দালিব০৫ সেপ্টেম্বর ২০০৯, ০৩:১১
চিন্তা, আপনাকে ধন্যবাদ। আশা করি অবশ্যই দেখা হবে।
reza_ali রেযাআলি০৭ সেপ্টেম্বর ২০০৯, ১২:১০
রেজিস্ট্রেশনফরমটি আগে পেতে চাই।
সম্ভব কি?
afruj আফরোজ০৮ সেপ্টেম্বর ২০০৯, ০৫:২৪
আলোচনা সফল হোক..নিশ্চই আসবো

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment