বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আসুন, একটি সামাজিক ব্যবসায়- এর সাথে যুক্ত হই...

প্রিয় ব্লগার বন্ধুরা,
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটে মেঘনার বুকে অবহেলিত জেলে জনগোষ্ঠীর শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। তাদের জন্য একটি স্কুল করতে হবে। আজ থেকে প্রায় ১ বৎসর আগে প্রথম আপনাদের কাছে স্কুলটির জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলাম। আপনাদের আর্থিক এবং সহযোগিতামূলক সমর্থনে আমরা অনেকদূর এগিয়েছি। লক্ষ্মীপুরের স্থানীয় অনেকেও সহায়তা করেছে। স্কুলটির জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে। এখন প্রয়োজন একটি স্থায়ী অবকাঠামো নির্মান এবং স্কুলটির একটি স্থায়ী আয়ের উৎস বের করা। স্কুলটিকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে যা থেকে স্কুলের স্থায়ী আয়ের ব্যবস্থা করা যায়। ফলে এটিকে আর সাহায্য নির্ভর হয়ে থাকতে হবে না।
স্কুলের একটি গঠনতন্ত্র প্রস্তুত এবং শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। স্কুলের বিগত সালের আয়-ব্যয়ের হিসাব সহ বিস্তারিত স্কুলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে।

আমাদের স্বপ্ন
আমরা ২০১০ সালের ১ জানুয়ারী থেকে নতুন শিক্ষাবর্ষে স্কুলটিকে আপনাদের সহায়তায় শুরু করতে চাই।

কীভাবে শুরু করতে পারি...

স্কুলটি আজ প্রায় ১০০ জন শিক্ষার্থীর স্বপ্নের একটি ঠিকানা। এই শিশুরা স্বপ্ন দেখছে স্কুলটিকে ঘিরে...তারাও একদিন শিক্ষিত হবে। দেশের বোঝা না হয়ে দেশের সম্পদ হবে। দেশের অর্থনীতিতেও তাদের অবদান থাকবে।
অনেকেই স্কুলটিকে বিচ্ছিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন। কিন্তু মেঘনাপাড় স্কুলটিকে আমরা একটি সাহায্যনির্ভর স্কুল হিসেবে না দেখে এটিকে আত্মনির্ভরশীল স্কুল হিসেবে দেখতে চাই। আমার একটি সোশ্যাল বিজনেসের আওতায় স্কুলটিকে পরিচালনা করতে চাই।

এই বিষয়ে আমি আপনাদের কাছে গবেষণালব্ধ একটি প্রকল্প প্রস্তাবনা সংক্ষেপে পেশ করছি:


প্রকল্পের নাম -মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন।
ওয়েব অ্যাড্রেস-
প্রকল্পের অবস্থান- মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুর। মেঘনা নদীর বুকে অবহেলিত জেলে জনগোষ্ঠীর জন্য।
প্রকল্পের বর্তমান শিক্ষার্থী সংখ্যা- ১০০ জন।
মোট ফান্ড- একজন শিক্ষার্থীর ১ বৎসরের ব্যয় কমপক্ষে ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা ধরলে ১০০ জন শিক্ষার্থীর ১ বৎসরের ব্যয় সর্বমোট = ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা।

এই চৌদ্দ লক্ষ টাকার একটি শিক্ষা ফান্ড হবে স্কুলের নামে। ফান্ডের পুরো অর্থ প্রতিটি শিক্ষার্থীর নামে শিক্ষা বন্ড হিসেবে যুক্ত হবে।
একটি অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থী এবং অভিভাবক/পৃষ্ঠপোষকের পারসোন্যাল হিসাব ব্যবস্থা সংরক্ষণ করবে।

সোশ্যাল বিজনেসে কিভাবে যুক্ত হতে পারি?
* মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ১ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষা ব্যয় বাবদ ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা আপনি এককালীন শিক্ষা বন্ড হিসেবে ক্রয় করবেন।
* প্রাথমিক অবস্থায় ১০০ জন শিক্ষার্থীর জন্য ১০০ জন অভিভাবক/পৃষ্ঠপোষক এই সুযোগ পাবেন।
* এমপ্লয়েমন্ট েফাকাসড লারিনং বাংলাদেশ একটি যৌথ মূলধনী কোম্পানি। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটিকে সম্পৃক্ত করে এই ব্যাবসায় সংগঠনটি সামাজিক ব্যবসায় পরিচালনা করছে। উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশিক্ষণ, মূলধন সহায়তা ইত্যাদির মাধ্যমে মাইক্রো বিজনেস ডেভেলপ করা-ইএফএলবিডি'র লক্ষ্য।

সোশ্যাল বিজনেসে যুক্ত হলে লাভ কি?
প্রথমত: সোশ্যাল বিজনেসে বিনিয়োগকারীরা শেয়ার অনুপাতে কোন লভ্যাংশ পাবেন না। তবে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূলধন ফেরত পাবেন।
দ্বিতীয়ত: এরূপ ব্যবসায়ে যুক্ত হলে উক্ত ব্যবসায় থেকে কোন পণ্য বা সেবা সুবিধা আপনি ভোগ করতে পারবেন।
তৃতীয়ত: অনেক সম্ভাবনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-


কারা এই বিজনেসে যুক্ত হতে পারবে?
বর্তমান তথ্যপ্রযুক্তির এই উন্নতির যুগে বিশ্বব্যাপী যে কেউই এই বিজনেসের সাথে যুক্ত থাকতে পারবে। একটি অত্যাধুনিক ব্যাংকিং সফট্ওয়্যার এবং শক্তিশালী ওয়েবসাইট এই বিষয়টিকে সবার কাছে পৗঁছে দেবে।

কখন থেকে আমি এই সামাজিক ব্যবসায়ের সাথে যুক্ত হতে পারবো?
আপনি ইচ্ছে করলে এখন থেকেই এই ব্যবসায়ের সাথে যুক্ত হতে পারেন। এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেডের একটি চলতি হিসাব নাম্বার আছে।
এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেড
চলতি হিসাব নং - ১২১-১১১-০০০০-১৫২-১
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দনিয়া শাখা, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
এই অ্যাকাউন্টে আপনার ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকার শেয়ার মূল্য পরিশোধ করে আপনি এই সোশ্যাল বিজনেসের একজন সম্মানিত শেয়ার হোল্ডার হতে পারেন।

আমি কিভাবে আমার বিনিয়োগ পর্যবেক্ষণ করতে পারবো?
আপনি বিনিয়োগকারী হলে আপনার একটি পাসওয়ার্ড থাকবে যা দ্বারা আপনি লগইন করে ইএফএলবিডি'র সাইটে আপনার বিনিয়োগ পর্যবেক্ষণ করতে পারবেন। এই সুবিধাটি এমনকি আপনার মোবাইলেও আপনি পেতে পারেন।

বিস্তারিত জানতে কার সাথে যোগাযোগ করবো?
বর্তমানে আপনি ইএফএলবিডি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তাইন বিল্লার সাথে ০১৬৭২-৭১০০২৮ এই নাম্বারে (সকাল ৯ টা বিকাল ৫ টা) পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

আপনাদের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজন আপনাদের অব্যাহত সমর্থন। আপনাদের কোন পরামর্শ কিংবা মতামত থাকলে জানাতে মেইল করুন-
admin@eflbd.org

দেশে বিদেশে অনেক ব্লগার বন্ধু ছড়িয়ে ছিটিয়ে আছেন । আপনাদের কাছে একজন শিশুর ১ বৎসরের দায়িত্বভার গ্রহণ করা তেমন কিছুই কষ্টকর হবে না। আসুন, আমরা এই প্রক্রিয়াটির সাথে যুক্ত হই এবং একটি স্বপ্ন বাস্তবায়ন করি। এই বিষয়ে আরও জানতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করুন- ০১৭২৭-২৬২১৯৫
৪১ টি মন্তব্য
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৫:০৬
www.eflbd.org
www.meghnaparschool.com
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা২৯ আগস্ট ২০০৯, ০৫:১৩
সফলতা কামনা করছি। আজমান ভাই, আমি স্কুলের নিজস্ব কিছু আয়ের কথা বলেছিলাম। ওটা কিন্তু করতে পারেন। এ ব্যাপারে আপনার সাথে কথা হবে। দেশে আসার পর
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৫:৪৫
আপনার মতামত এবং পরামর্শ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরও পরামর্শ চাই...
আপনি বাংলাদেশে কবে আসছেন?
kabirony কবিরনি২৯ আগস্ট ২০০৯, ০৫:২০
মাথায় রাখলাম। পোষ্টটাও প্রিয়তে থাকল।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৫:৪৬
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
bbq_hearts ফারুক২৯ আগস্ট ২০০৯, ০৫:২৮
পোস্ট টি কি স্টিকি হতে পারে না ??


স্কুলটির সফলতা কামনা করছি।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৫:৫০
পোস্টটি স্টিকি করার জন্য আপনার অনুরোধ আশা করি ব্লগ কর্তৃপক্ষ রাখবেন। ধন্যবাদ আপনাকে সফলতা কামনার জন্য।
karim_bhai কারিম ভাই২৯ আগস্ট ২০০৯, ০৫:৫৪
অনেকদিন পর এলেন আজমান ভাই । শুনেছিলাম আপনি অসুস্থ ছিলেন , এখন কেমন আছেন? আপনার মহৎ এই উদ্দ্যোগে সরাসরি হয়তো সাহায্য করতে পারবো না কিন্তু পাশে থাকার চেষ্টা করবো। আপনার এই উদ্দ্যোগের সফলতা কামনা করছি
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৬:১৮
কেমন আছেন কারিম ভাই। প্রায় দেড় মাসের মতো জন্ডিসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শ মতো বেড রেস্টে ছিলাম। এখন মোটামুটি সুস্থ।
আপনাদের পাশে থাকার প্রত্যয় আমাকে অনেক সাহস যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন।
reza_ali রেযাআলি২৯ আগস্ট ২০০৯, ০৬:০১
সফলতা কামনা করি।
আগামির জন্য নিজেকে তৈরি করবো।
সকলের পাশে থাকার চেষ্টা করবো।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৬:২২
ধন্যবাদ আপনাকে। সকলের পাশে থাকার আপনার এই প্রত্যয় আমাদের আরও সাহস যোগাবে।
oliur_rahman_chowdhury অলিউর রহমান চৌধুরী২৯ আগস্ট ২০০৯, ০৬:০৫
আমি আপনাদের বিস্তারিত পরিকল্পনা দেখে মুগ্ধ। ওয়েব সাইটটিতে গিয়ে যত্নের ছাপ দেখে আরো অবাক হয়েছি। আমি চেষ্টা করব আপনার এই মহৎ উদ্যেগের জন্য কিছু করতে। মন বলছে, এই কাজ সফল হবে ইনশাল্লাহ।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৬:২৫
আপনাদের পাশে পেলে অবশ্যই এই কাজ সফল হবে ইনশাল্লাহ...
mateors বিল রাসেল২৯ আগস্ট ২০০৯, ০৭:২০
আশাকরব সবাই এই মহৎ প্রচেষ্টার সাথে যৃক্ত থাকবেন...
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ১০:৪২
ধন্যবাদ বিল রাসেল। ব্লগার বন্ধুদের অনেকেই হয়তো জানেন না এই মহৎ কর্মে তোমার সম্পৃক্ততার কথা। ...জনাব মোস্তাইন বিল্লাহ (বিল রাসেল) আমাদের এই সামাজিক ব্যবসায় সংগঠন এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ এর অন্যতম উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক। এই ধারণাটি বাস্তবায়নের শুরু থেকেই বিল রাসেল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওর বর্তমান শেয়ারের সংখ্যা ৭০০ টি।
আপনারা এই সামাজিক ব্যবসায় সংগঠনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
www.eflbd.org
shahrina প্রিন্সেস এ্যালানা২৯ আগস্ট ২০০৯, ০৭:৪৬
আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, বর্তমানে সাহায্য করতে না পারার জন্য। অন্তত আর্থিকভাবে এখন পারছি না। মানে সেরকম আত্মনির্ভরশীলতা যে আমার গড়ে ওঠেনি, এটা নিশ্চয়ই ব্যখ্যা করে বলতে হচ্ছে না। তবে আশা রইল, বর্তমানে যেভাবে সাহায্য করতে পারি, পরিকল্পনা কিংবা প্রচারক্ষেত্রে, চেষ্টা করব। শুভ কামনার কমতি অবশ্যি নেই।
mateors বিল রাসেল২৯ আগস্ট ২০০৯, ০৮:০০
ধন্যবাদ দিলে ঠকানো হবে...আপনি এর আগেও আমাদের সাহায্য করেছিলেন, সত্যি আপনার সাহায্য (পরিকল্পনা এবং প্রচারক্ষেত্রে) আমাদের প্রয়োজন, ভাল থাকবেন। আর আশা রাখছি আপনি আমাদের সাথে আগামী ১০ বছরের মধ্যেই যুক্ত হচ্ছেন।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৯:৩৬
ধন্যবাদ শাহরিনা। শিক্ষা নিয়ে তোমার চিন্তাভাবনাগুলো আমাকে খুবই অবাক করে। যে বিষয়টি নিয়ে তুমি এই বয়সেই ভাবো...তা আমাদের নীতি নির্ধারকরা ভাবেন না কেন?
আমাদের এই মেঘনাপাড় স্কুলটিকে নিয়ে তোমার পরিকল্পনা এবং প্রচারের অনেক সুযোগ আছে। তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারবে জানিও। ধন্যবাদ তোমাকে।
shahrina প্রিন্সেস এ্যালানা২৯ আগস্ট ২০০৯, ০৯:৫৬
আমার কিছু ফ্রেণ্ডস আছে। এমনকি আমাদের ব্লগের আরিফুর রহমান আরমান নামক একজন ব্লগার আছেন। উনি বাংলাদেশের বিভিন্ন স্কুলে বাচ্চাদের সাংবাদিকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমার ক্লাসমেটকে আমি এই স্কুল নিয়ে বলেছিলাম। আপাতত বোধহয় এই কার্যক্রমটা স্থগিত আছে। কিন্তু আমি কথা বলব ওর সাথে আবার। আর স্কুল সম্পর্কে একটা রিভিউ দিয়েছিলেন রাসেল ভাই। সেটা আমার মনে হয় কাজে আসবে।
sujanpranto12 সুজন২৯ আগস্ট ২০০৯, ০৮:০৬
সুন্দর পরিকল্পনা। বাস্তবায়িত হলে সত্যিই একটি স্বপ্ন পূরণ হবে। সফলতা কামনা করছি। হাজার হাজার দরিদ্র অসহায় শিশু শিক্ষার আলোকে আলোকিত হয়ে গড়ে তুলুক সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৯:১২
ধন্যবাদ সুজন। আপনাদের উৎসাহ এবং সমর্থন আমাদের প্রেরণা।
laboni আইরিন সুলতানা২৯ আগস্ট ২০০৯, ০৮:৪৭
অনেকদিন পর একটি আপডেট পাওয়া গেল। এখানে একটি কথা বলতে চাই, যদি না তা বেমানান লাগে, একবারে চৌদ্দ হাজার টাকা পরিশোধ না করে এখানে কিস্তিতে শেয়ার কেনার কোনো সুবিধা আছে কিনা? কিংবা যৌথ বিনিয়োগ একটি শেয়ারের জন্য ?

ভুল কিছু বলে থাকলে দু:খিত।

আর উপরে নাজলা যেমনটি বললেন, তেমন স্কুলের একটি নিজস্স আয় থাকা ভাল। স্কুলে ছেলে-মেয়েদের কিছু কাজের (হাতের কাজ বা সামান্য করিগরি শিক্ষা) যা থেকে প্রশিক্ষণের পরপরই স্কুলের মাধ্যমেই তারা উৎসাহব্যঞ্জক আয়ের ক্ষেত্র তৈরী করতে পারবে।

ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই শুভ কামনা।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৯:১০
অতি উত্তম একটি প্রস্তাব। একটি শেয়ারের জন্য যৌথ বিনিয়োগ অবশ্যই সম্ভব। তবে এক্ষেত্রে একজনের নাম শেয়ার হোল্ডার হিসেবে থাকবে। কিস্তিতেও শেয়ার কেনা যাবে। ১৪০ টাকা মূল্যমানের ১ টি শেয়ার। সর্বমোট ১০০টি শেয়ার কিনলে ১৪,০০০/- টাকা হয়। আপনি ইচ্ছে করলে ১০টি, ২৫টি কিংবা ৫০টি করেও কিনতে পারবেন।
ধন্যবাদ আপনাকে।
laboni আইরিন সুলতানা০১ সেপ্টেম্বর ২০০৯, ০১:২৩
ধন্যবাদ আপনাকে তথ্যের জন্য।
sharmabangla সজল শর্মা২৯ আগস্ট ২০০৯, ০৮:৫১
চমৎকার পরিকল্পনা। সফল হোক।
azman আজমান আন্দালিব২৯ আগস্ট ২০০৯, ০৯:১১
ধন্যবাদ সজল শর্মা। আপনার অংশগ্রহণ আশা করছি। ভালো থাকবেন।
sharmabangla সজল শর্মা৩১ আগস্ট ২০০৯, ০১:৪৯
আমি অবশ্যই অংশ নেব, তবে এখন সম্ভব হবে না আমার দ্বারা। সবকিছু একটু গুছিয়ে নিলেই আপনাদের সাথে পূর্ণোদ্যমে যোগ দিতে পারবো।
myousufs ইঊসুফ৩০ আগস্ট ২০০৯, ০৪:০১
আপনাদের সাথেই আছি, হারিয়ে যাই নি..
azman আজমান আন্দালিব৩০ আগস্ট ২০০৯, ০৮:৩৭
ইউসুফ ভাই কেমন আছেন। খুব শীঘ্রই আমরা ঢাকায় কোথাও মিটআপের পরিকল্পনা করছি।
ধন্যবাদ। ভালো থাকবেন।
thwijoo দ্বিজু৩০ আগস্ট ২০০৯, ০৫:২০
সফলতা কামনা করছি।
আপাতত এর বেশি কিছু করতে পারছি না, দেশে ফিরলে হয়তো.।
azman আজমান আন্দালিব৩০ আগস্ট ২০০৯, ০৮:৪৮
আপনার সফলতা কামনাই আমাদের প্রেরণা। ভাল থাকবেন। দেশে ফিরে আপনি মেঘনাপাড়ের শিশুদের পাশে দাঁড়াবেন...আমরা খুব আনন্দিত হব।
computer নির্বাসিত নিশাচর৩০ আগস্ট ২০০৯, ০৬:৪১
সুন্দর পরিকল্পনা......
সফলতা কামনায়........
azman আজমান আন্দালিব৩০ আগস্ট ২০০৯, ০৮:৩৫
ধন্যবাদ নির্বাচিত নিশাচর। শুভকামনা।
sadi সাদি৩০ আগস্ট ২০০৯, ১২:১১
চমৎকার পরিকল্পনা। সফল হোক।
azman আজমান আন্দালিব৩০ আগস্ট ২০০৯, ১২:৪৭
ধন্যবাদ সাদি ভাই।
anandomoye আনন্দময়ী৩১ আগস্ট ২০০৯, ০৮:২৭
আজমান ভাই অনেক দিন পর ব্লগটা পড়লাম। এই বন্ডের আইডিয়াটা খুব ভাল। আশা করছি এটা কাজ করতে শুরু করবে। আমিও চেষ্টা করবো যুক্ত হতে। দেশে ফেরার পর কথা হবে ডিসেম্বরে।

সেই পর্যন্ত ভাল থাকবেন।
azman আজমান আন্দালিব৩১ আগস্ট ২০০৯, ০৯:৩০
ধন্যবাদ আনন্দময়ী। আমরা খুবই খুশী হবো আমাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত হলে।
স্কুলটিকে ঘিরে আপনার পরিকল্পনার কথাগুলো কিন্তু আমার মনে স্পষ্ট গেঁথে আছে। আপনার দেশে ফেরা শুভ হোক।
smc এস মাহবুব৩১ আগস্ট ২০০৯, ০৯:১৭
চমৎকার উদ্যোগ।
সফলতা কামনা করছি।
azman আজমান আন্দালিব৩১ আগস্ট ২০০৯, ০৯:৩২
ধন্যবাদ মাহবুব ভাই। খুব শীঘ্রই আপনার সাথে কথা হবে।
sayeedahamed হরবোলা০১ সেপ্টেম্বর ২০০৯, ১১:৫৯
আম িআপনা‍দরে সা‍থ েআছ।ি যে কোন সময় এবং সাধ্যমত যে কোন সহযো‍‍গতিায়।
azman আজমান আন্দালিব০১ সেপ্টেম্বর ২০০৯, ০২:০৬
ধন্যবাদ হরবোলা। আপনি আমাদের সাথে থাকলে অনেক প্রেরণা পাব।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment