বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এবং আপডেট নিউজ : ১১ জুলাই ২০০৯, শনিবার

প্রিয় ব্লগার বন্ধুরা কেমন আছেন? আমি গত ২ দিন ধরে লক্ষ্মীপুর অবস্থান করছি। মেঘনাপাড় স্কুলটিকে নিয়ে আপনাদের স্বপ্নটাকে আমি এগিয়ে নিয়ে চলেছি।
লক্ষ্মীপুরে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বিকালে মজু চৌধুরী হাট আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। তবে ম্যাডাম যথারীতি স্কুলে গিয়েছেন।
আজ শনিবার দিনটি অনেকটা ভাবনা-চিন্তা করে কাটিয়ে দিয়েছি। ভেবেছি স্কুলটির ভবিষ্যত নিয়ে। আমরা কি করতে চাই স্কুলটিকে নিয়ে। প্রাথমিক ডোনেশনের অর্থটাকে একটি সুপরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় স্কুলের অর্থসংস্থানের উপায় হিসেবে ব্যবহার করার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করছি।

ধরা যাক মেঘনাপাড় স্কুলের বর্তমান শিক্ষার্থী ১০০ জন।
প্রতিজনের ১ বৎসরের শিক্ষা ব্যয় ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা।
১০০ জন ব্লগার বন্ধু/ব্যক্তি/প্রতিষ্ঠান কমপক্ষে ১ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষা ব্যয় বহন করতে পারলে ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকার একটি ফান্ড গঠিত হবে।
একটি শক্তিশালী ম্যানেজিং কমিটির সহায়তায় এই ফান্ড পরিচালিত হবে। এই স্কুলের শিশুদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অনেক কিছু করা সম্ভব। এই বিষয়ে আমি আমার আগের অনেক লেখায় সম্ভাব্য উপায়গুলোর কথা বলেছি। এখন প্রয়োজন বাস্তব প্রয়োগ এবং আপনাদের অব্যাহত সমর্থন।

www.meghnaparschool.com সাইটে গঠনতন্ত্রে ডোনার লিস্ট, আয়-ব্যয় হিসাব এ বিস্তারিত বর্ণনা আছে। ওয়েবসাইটের উন্নয়ন কাজ চলছে বিধায় কিছু সমস্যা হচ্ছে এটি আপডেট রাখতে। খুব শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো আশা করি।
ব্যাংকে ১ হাজার টাকা এবং হাতে নগদ ৮,৪৯৩ টাকা নিয়ে আমরা এই মুহূর্তে স্কুলটির পরবর্তী কাযর্ক্রম গ্রহণ করতে যাচ্ছি।
তাই সবার প্রতি অনুরোধ মেঘনাপাড় স্কুলটিকে বিক্ষিপ্তভাবে সাহায্য না করে ১ জন শিশুর ১ বৎসরের শিক্ষার ব্যয় বাবদ ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা এককালীন ডোনেট করুন। এতে করে আপনার সহৃদয় সহায়তা একজন নির্দিষ্ট শিশুকে প্রত্যক্ষভাবে সহায়তা করবে।
আমি আগামীকাল থেকে পর্যায়ক্রমে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ১০০ জন শিশুর তালিকা দেবো।

আজ এ পর্যন্তই। আপনাদের মন্তব্যের জবাব অনলাইনে আসলে দেবো। ধন্যবাদ সবাইকে।
৪ টি মন্তব্য
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা১২ জুলাই ২০০৯, ০১:২৪
এগিয়ে যান আজমান ভাই দেশে এসে আপনার পাশে দাড়ানোর অঙ্গীকার করছি। আশা করি আপনি পারবেন।একটা আয়ের উৎস বের করার চিন্তা করছি। আশা করি পারব।
azman আজমান আন্দালিব১২ জুলাই ২০০৯, ০১:২৯
আপনার অঙ্গীকার মেঘনাপাড়ের শিশুদের মনে আরও সাহস জোগাবে- এ আমি নিশ্চিত করে বলতে পারি। ধন্যবাদ আপনাকে।
আর আয়ের উৎসটা কি শেয়ার করা যায়...
godhulirsurjo গোধুলীর সুর্য১২ জুলাই ২০০৯, ০১:৪০
এগিয়ের যান ভাইয়া
azman আজমান আন্দালিব১২ জুলাই ২০০৯, ০৬:০৪
ধন্যবাদ আপনাকে। আপনাদের সমর্থনে এগিয়ে যাচ্ছি।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment