বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মেঘনাপাড় স্কুল ও ধারাবাহিক কর্মপরিকল্পনা।

ব্লগার বন্ধু সবাইকে শুভেচ্ছা। বেশ কিছুদিন অনলাইনে আসতে পারিনি। তাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি।
আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে আমরা এ পর্যন্ত এসেছি।
স্কুলটি একটি বড় স্থানে স্থাপিত হতে যাচ্ছে। স্কুলের কাজ শুরু করে দিয়ে আমি ঢাকা চলে আসায় আবারো স্থবির হয়ে আছে। আমি আগামী ৬ জুলাই একটানা ৫ দিনের জন্য লক্ষ্মীপুর যাচ্ছি। এ সময়টুকুতে ধারাবাহিকভাবে সবকিছু তুলে ধরা হবে।
একটি চুড়ান্ত গঠনতন্ত্র প্রস্তুত হয়েছে। অর্থ বাঁচানোর জন্য প্রিন্ট করে ফটোকপি করেছি। এটি সবার কাছ থেকে স্বাক্ষর নিয়ে ওয়েবসাইটে চুড়ান্ত আপডেট দেবো। গঠনতন্ত্রটিতে আয়-ব্যয়ের একটি অধ্যায় যোগ করেছি। সবাই তা দেখতে ও কপি নিতে পারবে।
একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আশা করি গঠনতন্ত্রটি পেয়ে সবাই স্কুলকে কেন্দ্র করে নিজ দায়িত্ব বুঝে নিতে পারবেন।
আমি ধারাবাহিকভাবে স্কুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হবো অচিরেই...ধন্যবাদ সবাইকে।
১০ টি মন্তব্য
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা০৩ জুলাই ২০০৯, ০২:১৫
আজমান আপডেট পেয়ে ভালো লাগল। এগিয়ে যান । পাশে থাকার জন্য প্রত্যয় করছি।
azman আজমান আন্দালিব০৩ জুলাই ২০০৯, ০২:২০
ধন্যবাদ। আশা করি লক্ষ্মীপুরে অবস্থানের এ ক'দিন আপনাদের সাথে ব্লগে নিয়মিত যোগাযোগ হবে।
godhulirsurjo গোধুলীর সুর্য০৩ জুলাই ২০০৯, ০২:৩১
শুভ কামনা ভাইয়া
azman আজমান আন্দালিব০৪ জুলাই ২০০৯, ১২:৪১
আপনার জন্যও শুভকামনা।
smc এস মাহবুব০৩ জুলাই ২০০৯, ০৪:১৮
আপনার শ্রম স্বার্থক হোক
azman আজমান আন্দালিব০৪ জুলাই ২০০৯, ১২:৪২
খুব শীঘ্রই আপনার সাথে কথা হবে।
bbq_hearts ফারুক০৩ জুলাই ২০০৯, ০৬:১৫
শুভ কামনা রইলো
azman আজমান আন্দালিব০৫ জুলাই ২০০৯, ১২:১৮
ফারুক, আপনার মন্তব্যের জবাবে উত্তর যাচ্ছেনা কেন? বারবার চেষ্টা করছি। এবার যদি যায়... আপনার জন্যও শুভকামনা।
serendipity মাভেরিক০৪ জুলাই ২০০৯, ১২:৪৯
উজ্জ্বীবনি পোস্ট।
এখন আর স্বপ্ন দেখি না, কারণ স্বপ্ন বাস্তবায়ন করি...।
ধন্যবাদ, স্বপ্ন বাস্তবায়নের জন্য।
azman আজমান আন্দালিব০৫ জুলাই ২০০৯, ১২:১৬
মাভেরিক, আসলেই এখন স্বপ্ন বাস্তবায়নের সময়। আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে নিরন্তর সাহস যুগিয়ে চলেছে। ধন্যবাদ আপনাকে।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment