বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আসুন, মেঘনাপাড় স্কুলটিকে নিয়ে আমাদের স্বপ্নের কথাগুলো শেয়ার করি।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে প্রথম আলো ব্লগে যে সাড়া পেয়েছি তার প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি নিরন্তর। আসুন এই সুযোগে স্কুলটিকে নিয়ে সবার চিন্তা-ভাবনাটাকে একটু স্মরণ করি...এখানে বাছাইকৃত কিছু মন্তব্য তুলে ধরা হলো।

শিরোনাম: ব্লগার বন্ধুদের পরিচালনায় মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন
১. ত্রিভুজ বলেছেন :
বাই দ্য ওয়ে.. আপনাদের ঐ স্কুলটা দেখে আসার কথা বলেছিলাম... একদিন সময় বের করে সত্যি সত্যি রওনা হবো... আপনি কবে ফ্রি থাকবেন জানাবেন।
২. সুমিন শাওন বলেছেন :
খুবই গর্ব করার মত ঘটনা!
৩. কারিম ভাই বলেছেন :
ধন্যবাদ আজমান আন্দালিব ভাই.....আপনার উদ্দ্যোগ সফল হোক
৪. মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ বলেছেন :
খুবই ভাল উদ্যোগ, আপনাদের সফলতা কামনা করছি
৫. সৌম্য বলেছেন :
অনেক ভালো উদ্যোগ। গর্ব করার মত।
৬. নাসরিন জুবাএর বলেছেন :
খুব ভাল উদ্যোগ। ধন্যবাদ, আমি যেতে পারবো না, তবে আমি আপনার মাধ্যমে ছেলে মেয়েদের জন্য কিছু উপহার দিতে চাই যা তাদের পড়াশুনায় কাজে লাগবে,...... আমি যোগাযোগ করবো।

শিরোনাম: একটি স্বপ্নের স্কুলের সাথে যুক্ত হওয়ার আহ্বান (সংশোধিত রি-পোস্ট)
১. আজব ঢাকা বলেছেন :
দারুন .......... সবার মতামত আশা করছি.........
২. বিল রাসেল বলেছেন :
আপনার এ মহতি উদ্যোগ সফল হোক অনেক শুভকামনা রইল...আমি আছি এই উদ্যোগের সাথে।
৩. এস মাহবুব বলেছেন :
উদ্যোগ সফল হোক।
৪. কামাল উদ্দিন বলেছেন :
ভালো উদ্দোগ, থাকতে পারবো কিনা পরে জানাব ।
৫. সোহায়লা রিদওয়ান বলেছেন :
পরে আমি একসময় এই স্কুলে কাজ করবো।ইনশাল্লাহ। আমার কিছুটা সুযোগ আছে ......
এখানে জানতে পারলাম তাই আপনাকে থ্যাঙ্কস !

শিরোনাম: আসুন, একটি স্বপ্নের সাথে যুক্ত হই...(প্রথম পেজে না আসায় পুন: পোস্ট)
১. আনন্দময়ী বলেছেন :
চমৎকার একটি উদ্যোগ। আপনাদের এই উদ্যোগ সফল হোক। এর বেশি বলার কিছু নেই। কারন এটা আসলেই অসাধারন একটি কাজ হয়েছে। আমার আশা এই প্রচেষ্টাটি থেমে যাবে না, বরং এগিয়ে যাবে।

একটা প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই। শিশুদের জন্য ব্যয় এককালীন হতে পারে, কিন্তু শিক্ষিকার বেতন তো নিয়মিত, সেটার জন্য ফান্ড জেনারেট করার কি ব্যবস্থা রাখা হয়েছে? সব সময় তো সেটা অনুদানের টাকায় চলবে না। এই বিষয়ে আপনাদের পরিকল্পনা কি?

ধন্যবাদ।
২. সাদিদ হাসান বলেছেন :
এমন উদ্যোগের সাথে থাকা আমার অনেকদিনের স্বপ্ন।
৩. আনন্দময়ী বলেছেন :
এই পোস্টটা স্টিকি করা উচিত। অন্তত আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি। মডারেটরের কাছে অনুরোধ করছি।
৪. মুসলীমা বলেছেন :
চমৎকার একখানা উদ্যোগ। আমরা সচেতন নাগরিকরা যদি এমন গঠনমুলক কাজে এগিয়ে আসি তবে বাংলাদেশে শিক্ষার হার অনেক বাড়বে।
ধন্যবাদ আপনাকে।
৫. সজল শর্মা বলেছেন :
এসব কাজে এগিয়ে আসব- আমার অনেক দিনের সাধ। কিন্তু কি করব বলুন সাধ্য এখনও হয়নি। তা না হলে আমি একাই আপনাদের প্রয়োজন মেটাতাম। প্রথম আলো ব্লগ আছে যখন আরও দেখা হবে। হয়তো একদিন নিশ্চই সাহায্য করতে পারব- সেই সময়ের প্রতীক্ষায় আমি দিন গুনে যাচ্ছি।
৬. সজল শর্মা বলেছেন :
ব্লগে অনেকেই আছেন যারা উচ্চ পদে কর্মরত। তাদের কাছে অনুরোধ- ৬০ টি সুবিধা বঞ্চিত শিশুর স্বপ্ন পূরণে সাহায্য করুন।
মডারেটরকে অনুরোধ- অনুগ্রহ করে এই পোস্টটি স্টিকি করুন অথবা নির্বাচিত পোস্টে রাখুন।
৭. গোধুলীর সুর্য বলেছেন :
ভাষাহীন, কারন আমি নিরুপায়,,,,,,,,,, দোয়া করা ছাড়া আর কিছু করার নাই আমার
৮. জলজ বলেছেন :
সহমত।
৯. আফসানা সজল বলেছেন :
হয়তো একদিন নিশ্চই সাহায্য করতে পারব- সেই সময়ের প্রতীক্ষায় আমি ও দিন গুনে যাচ্ছি।
সজল ভাই এর সাথে একমত।
১০. নীলাকাশ বলেছেন :
খুউব ভাল উদ্যোগ।
কিন্তু এভাবে অনুদান সংগ্রহের মধ্যমে এটি কত দিন সচল রাখা যাবে তা এই মুহুর্তে বলা কঠিন।
তাই দেশি-বিদেশী নানা ধরনের যোনার ওজোন্সি আছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
১১. আনন্দময়ী বলেছেন :
এই পোস্টটা স্টিকি করা উচিত। অন্তত আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছি। মডারেটরের কাছে অনুরোধ করছি।
১২. বিল রাসেল বলেছেন :
ভাল কাজে পৃষ্ঠপোষকতা কম। মডারেটর সাহেব এটা ষ্টিকি করলে কি সমস্যা? স্টিকি করার মাধ্যমে আপনি আপনার সাহায্যের হাত প্রসারিত করুন। আমি শুরু থেকেই এর সাথে জড়িত, বাহবা পাবার উদ্দেশ্য নিয়ে নয়, সত্যি কারের আন্দ যে কি তা স্কুলে একবার গেলে সবাই বুঝতে পারবেন। আমার অনুরোধ আপনার সবাই এই মহান প্রচেষ্টার সাথে যুক্ত হবেন।
১৩. আবু তৈয়ব বলেছেন :
এই পোষ্টটা মিস হয়ে গেছিল।
মহান এই উদ্দ্যেগ সফল হোক।
১৪. আবু তৈয়ব বলেছেন :
আমারও খুব ইচ্ছা আছে এই ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার।
তবে সাধ্য সীমিত।
দেখা যাক কী করতে পারি।
১৫. আনন্দময়ী বলেছেন :
পোস্টটা কেন স্টিকি হয়না ? এধরনের উদ্যোগকে প্রোমোট করা উচিত।
১৬. দুঃখ বলেছেন :
মাহবুব ভাই
নিয়মের বেড়াজালে আটকে গেছেন কিনা জানিনা। তাই হয়ত স্টিকি হচ্ছে না।
আজমান আন্দালিব ভাই আপনাদের পুরো উদ্যোগ সম্পর্কে জানতে চাই।
এটা একটা মহত উদ্যোগ। এটাতো মনে হয় নোয়াখালী লক্ষ্মীপুর, তাই না?
আমি আপনাদের এই মহতি উদ্যোগের সাথে অবশ্যই যুক্ত হবার ইচ্ছা রাখি।
foyejur@gmail.com
১৭. দুঃখ বলেছেন :
প্রথম শ্রেণীর পাঠ্য বই, শ্লেট, খাতা ইত্যাদি সরবরাহ করতে কি পরিমান ব্যয় হবে?

সুজন বলেছেন :
যারা এরকম স্বপ্নের সাথে যুক্ত হয়ে এরকম কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও সালাম। সফল হোক আপনাদের কার্যক্রম। এগিয়ে যাওয়ার প্রেরণা দেব আমরা।
১৮. দুঃখ বলেছেন :
এই মুহূর্তে প্রয়োজনীয় ৫ হাজার টাকা সংস্থানের প্রয়োজনীয়তার কথা আলোচিত হয়। ভবিষ্যতে স্কুলটিকে স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী কোন স্থানে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী স্কুলের জমির ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেবেন বলে আশ্বাস দেন। (কিন্তু ৫ হাজার টাকা সংস্থানের ব্যাপারে তেমন আশ্বাস পেলাম না।)
----------------------------------------------------------------------------------------
আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব পুরোটাই। আমি অনাথ শিশুদের কে নিয়ে কিছু একটা করব, কিন্তু তা আরো পরে। আমার বাবা-মায়ের আত্মার মাগফিরাতের জন্য টাকাটা উৎস্বর্গ করলাম।
১৯. সুমন সালেহী বলেছেন :
যাদের দেয়ার ইচ্ছা আছে তাদের সাধ্য নাই আর যাদের সাধ্য আছে তাদের বেশিরভাগের দেয়ার ইচ্ছা নাই। আপনার উদ্যেগ সফল হোক এই কামনাই করি।
২০. আনন্দময়ী বলেছেন :
মডারেটরকে ধন্যবাদ পোস্টটা স্টিকি করার জন্য।
২১. আনন্দময়ী বলেছেন :
দুঃখ আপনাকে অশেষ শ্রদ্ধা আপনার এই চিন্তার জন্য আর সাহায্যের জন্য।আল্লাহ আপনার পিতা-মাতার আত্মাকে মাগফেরাত দান করুন। আমীন।
২২. ইমন বলেছেন :
প্রার্থণা করি আপনার এই সুন্দর উদ্যোগটি সফল হোক। চালিয়ে যান। যদি সামর্থে কুলায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব।
২৩. চন্তা বলেছেন :
i always feel for this type of works.
i want to join with you as my ability.
thanks to rassel vai and azman bro for doing such nice deeds.
২৪. সোহায়লা রিদওয়ান বলেছেন :
লক্ষীপুর গেলে স্কুলে কাজ করবো, কোন সন্দেহ নাই। ইনশাল্লাহ। যাওয়ার আগে জানাবো ,আর কি কি স্টাফস লাগবে, না লাগবে জেনে নিতে হবে আমাকে।

যাস্ট পরীক্ষাটা শেষ হোক।
২৫. সোহায়লা রিদওয়ান বলেছেন :
আমার যাওয়া হয়না অনেকদিন। (যদিও দাদা বাড়ি ...... কেউ থাকেনা যে)। কিন্তু এখন চিন্তা করেছি ব্যক্তিগত ভাবে কিছু কাজ (ভল্যান্টারী ওয়ার্ক) করার। পরীক্ষা শেষ হতে হতে জুন। গ্র্যাড ফাইনালতো ....মেঘনা পারে গিয়েছি আমি , সেটা বার-তের বছর আগে। কিন্তু নদীর ভাঙ্গনে সর্বস্ব হারানো মানুষদের দেখেছি, কিভাবে রাস্তার দুই পাশে ঘর বানিয়ে থাকে তারা। খুব স্পষ্ট সেটা মনে আছে। শিশুদের কথাও মনে আছে, তারা দল বেধে থাকে, নতুন কাউকে দেখলেই তার পেছনে পেছনে ঘুরতে থাকে। আমার সাথেও ছিল। সে সময় আনন্দ পেয়েছিলাম ,কারণ বোধ খুব পরিণত ছিলনা আমার। তাদের নোংরা শরীর যেন আমার পোষাকে না লেগে যায়, সতর্ক দৃষ্টি ছিল। ছোট ছিলাম তো, মানবিক বোধ ছিলনা। এখন সেসব ভাবলে খুব কষ্ট পাই। খু্ব কষ্ট পাই! নিজের উপর রাগ ও হয়। ওই শিশুদের একজন তো আমিও হতে পারতাম। কতইবা পার্থক্য তাদের সাথে আমার ছিল ????
যাইহোক , অরিজিন লক্ষীপুর, সুতোরাং ...... আসছি। ইনশাল্লাহ।

শিরোনাম: মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন আপেডট-১
১. কারিম ভাই বলেছেন :
আপনার উদ্দ্যোগ সফল হোক.....
২. দুঃখ বলেছেন :
আমাদের স্বপ্ন সফল হবে, ইনশাল্লাহ।
৩. দেবদাস বলেছেন :
সকালে রাসেল ভাই একটা ইউটিঊব ভিডিও দেখাল। এত সুন্দর উদ্যেগ কখোনও ব্যার্থ হতে পারেনা।
৪. ইমন বলেছেন :
আপনার উদ্যোগ সফল হোক।
৫. ইমন বলেছেন :
শিক্ষিকা ফারজানার মাসিক বেতন কত টাকা ধার্য করেছেন?
৬. নবারন বলেছেন :
আজমান ভাই, আপনার সংগ্রাম সফল হোক এই কামনা করছি। আমাকেউ একজজন নগন্য সদস্য করলে খুশি হবো। এ মুহুত্তে আমি ফারজানার একমাসের বেতন আর একটি চেয়ারের টাকা দিতে চাই। ঠিকানা বা কি করে পাঠাবা তা জানিয়ে আমাকে একটা মেইল করলে আমি উপকৃত হবো। nbr969bd@yahoo.com এই মেইলে লিখো।আপনার িিবদ্যালয়ের ভিডিো আমি youtube এ দেখেছি।
শুভকামনা রইলো আপনার প্রচেষ্ঠার
৭. আফসানা সজল বলেছেন :
২০০৯/০৩/১৫ ০০:৪৩:৩৫
কমেন্ট করেছি আশা করি দেখেছেন।
লিখেছিলাম
হয়তো একদিন নিশ্চই সাহায্য করতে পারব- সেই সময়ের প্রতীক্ষায় আমি ও দিন গুনে যাচ্ছি।
...।
খুউব ভাল উদ্যোগ।
অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে।
৮. প্রথম বলেছেন :
আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও সালাম। সফল হোক আপনাদের কার্যক্রম।

শিরোনাম: মেঘনাপাড়ের শিশুদের সাথে পয়লা বৈশাখ উদযাপন
১. ইমন বলেছেন :
আয়োজনের সফলতা কামনা করছি। এবং সেই সাথে বিত্তবান এবং সামর্থবান ব্লগারদের প্রতি অনুরোধ জানাচ্ছি এই মহৎ উদ্যোগের সংগে সম্পৃক্ত হওয়ার জন্য।
২. শেরজা তপন বলেছেন :
ভাই আন্দালিব, খুবই ভাল উদ্যোগ। আপনার উদ্যোগের সফলতা কামনা করছি। ৭ই এপ্রিল থেকে ১৫ এপ্রিল দেশের বাইরে থাকার কারনে আমি হয়ত ব্যাক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবনা কিন্তু চেস্টা করব অন্তত আপনাদের এই মহৎ উদ্যোগে অন্যভাবে শরিক হতে। ব্যাংক একাউন্ট নম্বর থাকল।
৩. আজব ঢাকা বলেছেন :
মডারেটর পোষ্ট টা প্লিজ স্টিকি করে দিন........সবাই তাহলে আলোচনা করতে পারবে.......
৪. শমু বলেছেন :
আয়োজন সফল হোক এই কামনাই করছি। পোষ্ট টি স্টিকি করা হোক
আয়োজন সফল হোক এই কামনাই করছি। পোষ্ট টি স্টিকি করা হোক
৫. নাসরিন জুবাএর বলেছেন :
খুবই ভাল উদ্দেগ। ধন্রবাদ আপনাকে। এই রকম একটি বিষয় নিয়ে আপনি কঠিন পথ চলা শুরু করেছেন। আপনার লিখা বইটি পড়তে শুরু করেছি, ধিরে পরছি... বুঝার চেষ্টা করছি। সেই সাথে এই লিখাটি ষ্টিকি করার জন্য মডারেটকে অনুরোধ করছি।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন সর্ম্পকে সবার জানা উচিৎ। যত লোক জানবে তত এর প্রসার ঘটবে। প্রসারিত হবে অনেক উদার হাত। সেই সব হাত ধরে হয়তো একটি একটি অভাগা শিশুর ভাগ্য খুলে যাবে।
৬. মাহমুদ বলেছেন :
সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। তবে এদিনটি এমন একটি দিন যেদিন সবারই মোটামুটি প্রগ্রাম সেট করা থাকে। আবার অনেক সময় আমার নিজের অফিস খোলা থাকে। তাই উদ্যোগটিকে সমর্থন করলেও যেতে পারবো কিনা সন্দেহ। তবু যোগাযোগ রাখবো আমি উদ্যোক্তাদের সাথে।
৭. লীনা ফেরদৌস বলেছেন :
সবার সাথে আমিও বলি নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ।

মাহমুদ ভাইর সাথে আমি একমত - এদিনটি এমন একটি দিন যেদিন সবারই মোটামুটি প্রোগ্রাম সেট করা থাকে। আমারও ঠিক করা আছে, আমি হয়ত ব্যাক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবনা। তবে অন্য কোন দিন হলে চেষ্টা করা যেত। আপনার উদ্যোগের সফলতা কামনা করছি। যারা পারেন আমি রিকোয়েষ্ট করব যেন তারা চেষ্টা করেন যেতে।
৮. দেবদাস বলেছেন :
খুব সুন্দর উদ্যেগ। শুধু উদ্যেগ বললেই হবেনা মহৎ কাজও বটে। এই সুন্দর আর মহৎ আয়োজনের সফলতা কামনা করছি। গ্রামের বাড়ীতে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে। এখনোও ফাইনাল না। যদি বাড়ীর দিকে না যাওয়া হয় আপনাদের আয়োজনে যোগ দিব ইনশাল্লাহ।

শুভ কামনায়......
৯. শামিম রহমান বলেছেন :
ব্লগে আমরা কিছু আন-প্রোডাক্টিভ ব্লগার আছি যারা ব্লগটাকে মাঝে মাঝে খুব noisy করে দেই। আবার একই সাথে ব্লগে অসাধারন কিছু ব্লগার আছে যারা সত্তিকার অর্থে খুবই প্রোডাক্টিভ কিছু কাজ করে। মানুষ এবং মানবতার কল্যান যাদের সবসময়ের ব্রত। তারা পিকনিকে তাদের প্রকাশিত বই নিয়ে যায়, নিজের পাবলিসিটির জন্য না, বই বিক্রীর লভ্যাংশ দিয়ে ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন’ এর মত অসাধারন কিছু প্রতিষ্ঠান পরিচালন ব্যয় নির্বাহের জন্য। আমি আপ্লুত হই, ইর্ষায় মরি তাদের কর্মে, এমন পারি না বলে।

তারা মাঝে মাঝে আমাদের প্রতি সদয় হন। এরকম প্রোগ্রামে অংশগ্রহনের সুজোগ করে দেন। আমাদের সবারই উচিত এখানে অংশগ্রন করা।

নিজের ব্যাপারে বললে, ২০০৬ তে আমি জবে ঢোকার পর ১ লা বৈশাখ কখনো ছুটি পাই নি। এবারো পাবো কিনা জানি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুরে যেতে।

অনুষ্ঠান সফল হোক।
১০. আমি নোমান বলেছেন :
‍বিশেষ কোন কাজের ঝামেলা না খাকলে আমি এ আয়োজনের সঙ্গী হবো।
কত মহত উদ্যোগ অবহেলায়, কাজের ব্যস্ততায় চোখ এড়িয়ে যায়।
কত ভাল ভাল কথা বলি, কাজে তার এতটুকুও করি না।
তার প্রমাণ এই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন। ম‍নযোগ দিয়ে পড়লামই না আগেরবার। এই পোস্ট দেখে লিংক এ গিয়ে আগেরটা পড়লাম।
...... " কালে কালে বাচ্চাদের স্বপ্ন বড় হয়েছে আর সবাই পিঠটান দিতে চাচ্ছেন " আমার মনে হচ্ছে আমিও ওই ৬০ জন ছাত্রের একজন। আ‍মারও খুব ইচ্ছে করছে তাদের সঙ্গী হতে।

‍বিশেষ কোন কাজের ঝামেলা না খাকলে আমি এ আয়োজনের সঙ্গী হবো।
১১. বাউণ্ডুলে পাশা বলেছেন :
এ ধরনের উদ্দোগকে সাধুবাদ জানাই। অফিস খোলা না থাকলে অবশ্যই যাবো। পরবর্তিতে যোগাঘোগ হবে।
১২. বিল রাসেল বলেছেন :
প্রথমেই মাননীয় মডারেটর কে এই পোস্টটা স্টিকি করবার অনুরোধ করছি। সেই সাথে সবার প্রতি আন্তরিক অভিনন্দন যারা এই উদ্যোগকে সাড়া দিচ্ছেন। ব্লগের সবাই যদি এই ব্যাপারটা একটু নজর দেন তাহলে হয়ত মেঘনাপাড়ের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করা কোন ব্যাপারই না।
১৩. ইথার বলেছেন :
ভাল একটা প্রস্তাবনা। আশা করি সবাই যদি কাজটা সত্যভাবে করে তবে এইটা সফল হবে। চমৎকার একটা উদ্দোগ। আশা করি এই কায্যকর্মটা ভাল ভাবেই সফল হবে। ধন্যবাদ
১৪. আনন্দময়ী বলেছেন :
আমি খুবই দুঃখিত আজমান, আজ সারাদিন ব্লগে ছিলাম না তাই এই পোস্টটি চোখে
পড়েনি। আমি খুব আনন্দিত হতাম যদি এই আয়োজনে সাথে থাকতে পারতাম। আমার এলাকায় যাচ্ছেন সবাই, আমি নাই। তবুও ভাল লাগছে জেনে। সফল হোক এই আয়োজন।
১৫. রূদ্রাক্ষর বলেছেন :
জানিনা যেতে পারব কিনা। তবে আন্দালিব ভাইকে কথা দিচ্ছি আমার স্বল্প সামর্থ্যের মধ্যে যখনই কিছু করার থাকবে আমি করবো। আপনার শুভ উদ্যোগ সফল হোক। বিল রাসেল ভাইকেও ধন্যবাদ এই মহতি কাজে শ্রম দেয়ার জন্য।
১৬. ফাতেমা আবেদীন নাজলা বলেছেন :
আমি তো যেতে পারব না আমার ফি টা পাঠিয়ে দিতে পারি তোমাদের যেকোন একজনের একান্টে আপনারা সেই শিশুদের জন্য উপহার কিনে ওদের ঝলমলে মুখগুলো তুলে আনবেন , বেঁচে থাকার এই তো প্রশান্তি
১৭. ‍িমজান বলেছেন :
ধন্যবাদ এমন উদ্দেগ এর জন্য। কিন্তু তারিখ টা চেন্জ করতে পারলে ভাল হতো। েচষ্টা করব যাওয়ার ।
১৮. কামাল উদ্দিন বলেছেন :
আজব ঢাকাকে ধন্যবাদ, আমাকে মেসেজের মাধ্যমে এই পোষ্টে আমন্ত্রন জানানোতে, আমি হয়তো আপনাদের সাথে যেতে পারবো না, তবে অন্যভাবে সাহায্য করার ইচ্ছে রইল । আর হ্যাঁ পোষ্ট টা প্রিয়তে রাখলাম ।
১৯. দুঃখ বলেছেন :
সফল হউক এই সুন্দর আয়োজন।
----------------------------------
যাদের পক্ষে সম্ভব তারা সবাই যাবেন আশারাখি।
২০. মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ বলেছেন :
আমি যে কোনভাবে এই ভালো কাজের অংশ হতে চাই.......
২১. নির্বাসিত নিশাচর বলেছেন :
এই শুভ ও মহ্ৎ উদ্যোগের সাথে যারা জড়িত তাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন।........
স্বুলে যাওয়ার ঠিকানাটা জানতে চাইছি...... কারন আমি লক্ষীপুরে কখনও যাইনি.......
২২. আবু তৈয়ব বলেছে
৯ টি মন্তব্য
anandomoye আনন্দময়ী২১ মে ২০০৯, ০৫:০৬
মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
azman আজমান আন্দালিব২১ মে ২০০৯, ০৭:০৬
ধন্যবাদ। মনে করিয়ে দিয়েছি যাতে স্বপ্নের স্কুলটিকে ভুলে না যাই...
noman নিষাদ২১ মে ২০০৯, ০৫:১০
পুরস্কার বিতরনী এবং ব্লগার মিটআপের দিন এ বিষয়ে আলোচনা করুন।

নিশ্চয়ই ভাল কিছু বেরিয়ে আসবে আশা করি।
fuad05 দেবদাস২১ মে ২০০৯, ০৫:১২
সহমত।
durbolpasha পাশা২১ মে ২০০৯, ০৫:১৬
হ্যা
ador আদর২১ মে ২০০৯, ০৫:৩২
একমত।
azman আজমান আন্দালিব২১ মে ২০০৯, ০৭:০৭
ঐদিন অবশ্যই আলোচনা হবে এবং আপনাদের সবার মতামত নেওয়া হবে।
chinta ‍িচন্তা২১ মে ২০০৯, ০৫:২৮
ভাল সময়ে পোষ্টটা দিয়েছেন।
আশা করি দেখা হবে মিট-আপে... কথা হবে বিস্তারিত
azman আজমান আন্দালিব২১ মে ২০০৯, ০৭:০৮
অপেক্ষায় রইলাম...

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment