বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন- আপডেট সংবাদ

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ম্যাডাম ফারজানা স্কুলের জন্য গ্রীষ্মকালীন ছুটি চেয়েছে। সারা বাংলাদেশের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই আমাদের স্কুলেও শিশুদের আম কাঠালের ছুটি প্রয়োজন। আমি ফারজানাকে বলেছি এ বিষয়ে ব্লগার বন্ধু সবার সাথে আলাপ আলোচনা করে নেই। আগামীকাল ১১ মে তারিখ থেকে ২২ মে তারিখ পর্যন্ত ১২ দিনের ছুটি মঞ্জুর করার প্রস্তাব করছি।

উক্ত সময়ে আমরা স্কুলের শিশুদের জন্য বেঞ্চ এর ব্যবস্থা করতে যাচ্ছি। সোহরাব মাঝি বেঞ্চ তৈরির জন্য আমাকে এস্টিমেট দিয়েছে। আগামীকাল রোববার সোহরাব মাঝির কাছে টাকা পাঠিয়ে দেবো। আশা করছি গ্রীষ্মকালীন ছুটি শেষে শিশুরা যখন স্কুলে আসবে বেঞ্চে বসেই তারা পড়াশুনা করতে পারবে।

আমাদের ধীবর বিদ্যানিকেতন স্কুলটিকে সারা বিশ্বে পরিচিত করে তোলার জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করার কাজ চলছে। www.meghnaparschool.com নামে এই সাইটটিকে আমরা শুধু স্কুলের সমস্ত কার্যকলাপ নিয়ে সাজাবো। এ ব্যাপারে আপনাদের মতামত প্রয়োজন। ওয়েবসাইটটির উদ্বোধন করার জন্য আমরা একটি সুনির্দিষ্ট তারিখ আহ্বান করছি। ব্লগার বন্ধুদের এ ব্যাপারে কোন মতামত থাকলে দয়া করে জানান। আর স্কুলের আর্থিক বিষয় নিয়ে ওয়েবসাইটে আলাদা একটি হিসাব সংরক্ষণ করা হবে।

আমরা জেলে শিশুদের এই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। প্রথম আলো ব্লগের বন্ধুদের অব্যাহত সমর্থন আমাদের এ কাজে প্রেরণা যুগিয়ে যাচ্ছে নিরন্তর। ব্লগার বন্ধু দেবদাস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্কুলটিকে নিয়ে আরেকটি মিটআপ অনুষ্ঠান করতে চাই। আপনি এ ব্যাপারে দ্রুত একটি সময় নির্ধারণ করুন।
স্কুলটিকে অব্যাহত সমর্থন দিয়ে এবং আর্থিক সহায়তা দিয়ে যারা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছেন তাদের সবাইকে ধন্যবাদ।
১০ টি মন্তব্য
sadid_hasan না বলা কথা০৯ মে ২০০৯, ০১:০২
আমার খুব স্বপ্ন এমন একটি স্কুলের টিচার হবার। ততদিন বাঁচব কিনা আল্লাহ জানেন।
azman আজমান আন্দালিব০৯ মে ২০০৯, ০১:৩১
অবশ্যই বাঁচবেন। আমাদের একজন টিচার খুবই দরকার এই মুহূর্তে।
afruj আফরোজ০৯ মে ২০০৯, ১০:২০
পাশে থাকব..ধন্যবাদ
azman আজমান আন্দালিব০৯ মে ২০০৯, ১০:২৯
আপনাকেও ধন্যবাদ। স্কুল সংক্রান্ত বিষয়ে আপনার যে কোন মতামত থাকলে জানান। সবার মতামতগুলো নিয়েই আমরা স্বপ্নের এই স্কুলটিকে সাজাতে চাই।
sharmabangla সজল শর্মা০৯ মে ২০০৯, ১১:২৬
আমাদের ধীবর বিদ্যানিকেতন স্কুলটিকে সারা বিশ্বে পরিচিত করে তোলার জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করার কাজ চলছে- খুব ভাল একটা উদ্যোগ।
azman আজমান আন্দালিব০৯ মে ২০০৯, ০১:২৮
ধন্যবাদ আপনাকে।
serendipity মাভেরিক০৯ মে ২০০৯, ১১:২৬
বেশ চমৎকার এগিয়ে চলছে কাজ। মহান এই কাজের জন্য মানুষের ভালোবাসা পান সারা জীবন, এই কামনা।

সম্ভব হলে, ওয়েবসাইটটির নাম আরেকটু সংক্ষিপ্ত করে .com এর জায়গায় .ac.bd বসাতে পারেন। তাহলে বিশ্বের যেকেউ বুঝতে পারবে এটি একটি ভালো একাডেমিক প্রতিষ্ঠান।

ভালো থাকুন।
azman আজমান আন্দালিব০৯ মে ২০০৯, ০১:২৯
ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেখি চেঞ্জ করা যায় কিনা।
smc এস মাহবুব০৯ মে ২০০৯, ১১:৩৪
এগিয়ে চলুন... ... ...সাথে আছি।
azman আজমান আন্দালিব০৯ মে ২০০৯, ০১:৩০
ধন্যবাদ সাথে থাকার জন্য।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment