বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

১৭ এপ্রিল, শুক্রবার লক্ষ্মীপুরের মেঘনাপাড়ে যেতে কনফার্ম করুন

প্রিয় বন্ধু
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিশুদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
২০০৮ সালের ১৪ জুলাই জেলে শিশুদের মনে বপন করা সেই স্বপ্নের বীজ অন্কুরোদগম হয়ে এখন মহীরূহে পরিণত হওয়ার অপেক্ষায়। কিন্তু এর জন্য প্রয়োজন যথাযথ পরিচর্যা। আপনারা নিশ্চয়ই ভিডিও ক্লিপটিতে দেখেছেন সামান্য একটু শিক্ষার ছোঁয়া পেয়ে কচি প্রাণের সেই শিশুগুলোর চেহারায় কী দারুণ দীপ্তি ফুটে উঠেছে। এটা তো সবে শুরু। আপনাদের সবার সহায়তা নিয়ে সেই শিশুগুলো নতুন প্রাণের ছোঁয়া পেতে চলেছে।
প্রথম আলো ব্লগে আমি স্কুলটিকে নিয়ে বেশ ক'টি লেখা দিয়েছি।


দেখে অনেকেই স্কুলটি সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি, আমরা যদি সামান্য একটু সাহায্যের হাত বাড়াই তাহলে এই শিশুরা শিক্ষার আলোকবর্তিকা হাতে ছড়িয়ে পড়তে পারবে সর্বত্র। তাই আসুন, আমরা সম্মিলিতভাবে তাদের জন্য সামান্য একটু সাহায্যের হাত প্রসারিত করি।
আগামী ১৭ এপ্রিল, শুক্রবার সকাল ৮ টায় টি.এস.সি প্রাঙ্গন থেকে আমরা যাত্রা শুরু করবো লক্ষ্মীপুরস্থ মজু চৌধুরী হাট 'মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন' এর উদ্দেশে। বিস্তারিত- প্রথম আলো ব্লগের 'নির্বাচিত পোস্ট' মেঘনাপাড়ের শিশুদের সাথে পয়লা বৈশাখ উদযাপন।
মেঘনাপাড়ের শিশুদের সাথে পয়লা বৈশাখ উদযাপন।-

আজব ঢাকা এবং বিল রাসেল স্কুলের সমন্বয়কারীর ভূমিকা পালন করবে বিধায় কৃতজ্ঞতা।
যারা যেতে চান দয়া করে কনফার্ম করুন। আর যারা না গিয়েও শিশুদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়াতে চান তারা শিশুদের জন্য সাহায্য পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়-
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন
সঞ্চয়ী হিসাব নং- ০০১-৭২৩২
সোনালী ব্যাংক, সদর, লক্ষ্মীপুর।
অথবা,
Mostain Billah (Bill Rassel)
A/C no- 20120066347
Dhaka Bank.
৬ টি মন্তব্য
ajobdhaka আজব ঢাকা০৮ এপ্রিল ২০০৯, ০৪:১৯
আমি অবশ্যই যাবো.....
azman আজমান আন্দালিব০৮ এপ্রিল ২০০৯, ০৭:১৫
ধন্যবাদ আজব ঢাকা। আমাদের যাত্রাসূচি যথাসময়ে জানাব।
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা০৮ এপ্রিল ২০০৯, ০৭:৩৩
আমিও আসছি। আমার প্রার্থণা আর শুভকামণার মধ্য দিয়ে। নিতে ভুলবেন না যেন।
azman আজমান আন্দালিব১২ এপ্রিল ২০০৯, ১১:৩৯
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই। ভাবি মানুষ ভালো একটি কাজে কেন বাঁকা চোখে তাকায়?
তবে পৃথিবীতে যে দু'চারজন সমমনা এবং সমব্যাথী মানুষ আছে...তাদের জন্যই হয়তো পৃথিবীটা আজও এতো সুন্দর। আমি আপনাকে সেই সমব্যাথীদের একজন মনে করছি। আমি আমার স্বপ্নটাকে টেনে নিয়ে যাবো। জানিনা জীবন যুদ্ধে বাধার বিরুদ্ধে লড়তে গিয়ে আবার না স্বপ্নটা হারিয়ে যায়।
sharmabangla সজল শর্মা০৮ এপ্রিল ২০০৯, ১২:০১
অনুষ্ঠান সফল হোক।
azman আজমান আন্দালিব০৮ এপ্রিল ২০০৯, ১২:০৫
আপনার জন্য শুভকামনা।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment