বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মেঘনাপাড়ের শিশুদের সাথে পয়লা বৈশাখ উদযাপন

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন
মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুর।

স্কুল, কমিউনিটি পরিদর্শন এবং মেঘনা নদীর চর ভ্রমণ

সুধী
আগামী ১৪ এপ্রিল ২০০৯, মঙ্গলবার মজু চৌধুরী হাট মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এর শিশুদের সাথে পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিরাপদ যাতায়াত এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিতকরণের লক্ষে ১০ এপ্রিল ২০০৯, রবিবার রাত ১২.০০ টা পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কাজ চলবে।



দিনব্যাপী অনুষ্ঠান সূচি :
সকাল ৭.০০ : যাত্রাবাড়ি থানাধীন কাজলা ফাতেমানাজ পেট্রোল পাম্প থেকে যাত্রা শুরু। মাইক্রো/বাস যোগে।
সকাল ১১.০০ : লক্ষ্মীপুর পৌঁছানো এবং মজু চৌধুরী হাট গমন।
সকাল ১১.৩০ : মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো এবং স্কুল পরিদর্শন।
দুপুর ১২.৩০ : মেঘনা নদী ভ্রমণ এবং চর পরিদর্শন
বিকাল ২.৩০ : স্কুলে ফেরত আসা এবং শিশুদের সাথে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ।
বিকাল ৪.০০ : শিশুদের সাথে উন্মুক্ত আলোচনা এবং উপহার বিতরণ।
বিকাল ৫.০০ : ঢাকার উদ্দেশে রওনা
রাত ৯.০০ : ঢাকা আগমন এবং স্ব-স্ব গন্তব্যস্থলে রওনা।

রেজিস্ট্রশন ফি : ১০০০/- (এক হাজার টাকা মাত্র)
যাতায়াত, খাওয়া-দাওয়া এবং আনুষঙ্গিক ব্যয় বাদে অবশিষ্ট অর্থ শিশুদের শিক্ষা উপকরণ/পোষাক বাবদ ব্যয় করা হবে। শিশুদের জন্য ব্যক্তিগত যে কোন সাহায্য/অনুদান অংশগ্রহণকারী যে কেউ নিজ দায়িত্বে প্রদান করতে পারবে। সমন্বয়কারী হিসেবে বিল রাসেল এবং আজব ঢাকা দায়িত্ব পালন করবে।

মেঘনাপাড় সঞ্চয়ী হিসাব নং - ০০১-৭২৩২ এই হিসাবে ১০০০/- ব্যাংক ট্রান্সফার, মানি অর্ডার, এমটি, টিটি, ব্যাংক ড্রাফট যোগে অবশ্যই ১০ এপ্রিল তারিখের পূর্বে পাঠাতে হবে। অথবা বিল রাসেলের হিসাব নং .................... ঢাকা ব্যাংক এই হিসাবে পাঠাতে হবে।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন সর্ম্পকে জানুন
এবং
ভিডিও ক্লিপটি সবাইকে দেখার আমন্ত্রণ রইল।


ধন্যবাদান্তে
স্কুল কর্তৃপক্ষ
মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন
মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুর।
তারিখ : ২৩ মার্চ, ২০০৯, সোমবার।
৮৪ টি মন্তব্য
mizo ‍িমজান২৩ মার্চ ২০০৯, ০১:৫৩
ধন্যবাদ এমন উদ্দেগ এর জন্য। কিন্তু তারিখ টা চেন্জ করতে পারলে ভাল হতো। েচষ্টা করব যাওয়ার ।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ০৮:১৯
তারিখ পরিবর্তন করা হলে অবশ্যই তা সবাইকে জানান হবে।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:১৫
সবার সম্মিলিত সিদ্ধান্তে ১৭ এপ্রিল শুক্রবার করা যায় কিনা- মতামত জানাবেনল
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা২৩ মার্চ ২০০৯, ০৪:২১
আমি তো যেতে পারব না আমার ফি টা পাঠিয়ে দিতে পারি তোমাদের যেকোন একজনের একান্টে আপনারা সেই শিশুদের জন্য উপহার কিনে ওদের ঝলমলে মুখগুলো তুলে আনবেন , বেঁচে থাকার এই তো প্রশান্তি
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ০৮:১৬
এইতো এই না হলে নাজলাপা, আপনার মমতা আমাদের স্কুলের বাচ্চাদের মাঝে ছড়িয়ে পরুক এই কামনাই করছি। আর হ্যাঁ আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:১৩
আপনার উপহার সামগ্রী পেয়ে কচি মুখগুলো যদি আনন্দে ঝল মল করে ভাববো পৃথিবীতে এখনও বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে। ধন্যবাদ নাজলা আবেদীন।
rudrakhhor রূদ্রাক্ষর২৩ মার্চ ২০০৯, ০৪:৫৮
জানিনা যেতে পারব কিনা। তবে আন্দালিব ভাইকে কথা দিচ্ছি আমার স্বল্প সামর্থ্যের মধ্যে যখনই কিছু করার থাকবে আমি করবো। আপনার শুভ উদ্যোগ সফল হোক। বিল রাসেল ভাইকেও ধন্যবাদ এই মহতি কাজে শ্রম দেয়ার জন্য।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ০৮:১৮
তারিখ পরিবর্তন করা হলে অবশ্যই তা সবাইকে জানান হবে। লেখাটা খুজে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:০৯
রুদ্রাক্ষর, আপনার সমর্থন এবং সীমিত সামর্থ্য দুটোই আমাদের প্রেরণা। ধন্যবাদ আপনাকে।
anandomoye আনন্দময়ী২৩ মার্চ ২০০৯, ০৮:০০
আমি খুবই দুঃখিত আজমান, আজ সারাদিন ব্লগে ছিলাম না তাই এই পোস্টটি চোখে
পড়েনি। আমি খুব আনন্দিত হতাম যদি এই আয়োজনে সাথে থাকতে পারতাম। আমার এলাকায় যাচ্ছেন সবাই, আমি নাই। তবুও ভাল লাগছে জেনে। সফল হোক এই আয়োজন।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ০৮:১৪
আপনি কবে আসবেন? আমি আপনার এলাকায় আপনি আসার পরও যেতে চাই
anandomoye আনন্দময়ী২৩ মার্চ ২০০৯, ০৮:২৬
এমন ভাবে বলছো যেন আমি এলাকার এমপি !!!
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:০৭
আনন্দময়ী, প্রথম থেকেই আপনি যেভাবে এই উদ্যোগের সমর্থনে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাতে করে এই উদ্যোগ বাস্তবায়ন এখন আমাদের জন্য ফরজ।
sharmabangla সজল শর্মা২৩ মার্চ ২০০৯, ০৮:৩৪
সফল হোক এ অভিযাত্রা।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:০৪
এ অভিযাত্রায় আপনিও আমাদের সঙ্গী জেনে ভাল লাগছে।
karim_bhai কারিম ভাই২৩ মার্চ ২০০৯, ০৯:২১
শুভকামনা রইলো । আমি আপনার লেখা বইটি কিনেছি এবং পড়া শুরু করেছি । আপনার এই মহৎ উদ্দ্যোগ সফল হোক । অন্যদেরও আহবান যানাচ্ছি আপনার এই বইটি কিনে আপনার এই মহৎ কাজের সাথে একাত্ন হতে
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:০৩
কারিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লিখা বইটি কিনতে বলার জন্য। সবচেয়ে ভালো হয় বইটি পড়ে যদি একটা মূল্যায়ন ব্লগে দিতেন। ধন্যবাদ আপনাকে উদ্যোগের সফলতা কামনা করার জন্য।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৪৬
যে কোন বিষয় জানতে ফোন করুন :
বিল রাসেল- ০১৬৭-২৭১০০২৮
আজমান আন্দালিবঃ ০১৭২৭-২৬২১৯৫
sujanpranto12 সুজন২৩ মার্চ ২০০৯, ০৯:৫০
সফল হোক এই আয়োজন।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৩৫
সুজন ভাই আপনিও চলে আসুন........
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৩১
আমরা আয়োজনটি আপনাদের সহায়তা নিয়ে করতে চাই। ধন্যবাদ আপনাকে।
imon ই-মন২৩ মার্চ ২০০৯, ১০:০৭
আয়োজনের সফলতা কামনা করছি। এবং সেই সাথে বিত্তবান এবং সামর্থবান ব্লগারদের প্রতি অনুরোধ জানাচ্ছি এই মহৎ উদ্যোগের সংগে সম্পৃক্ত হওয়ার জন্য।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৩৪
ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সক্রিয়ভাবে থাকলে সবাই এগিয়ে আসবে আশা করি।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:১৩
আমার বদলি মাহমুদ ভাই সমন্বয়কারী হিসেবে থাকলে.......ভালো হবে.......আজমান ভাই ব্যাপারটা ভেবে দেখেন.....
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৪১
মাহমুদ ভাই ব্যস্ত মানুষ। সমন্বয়কারী হিসেবে দরকার তারুণ্যের প্রতিনিধি। আমার মনে হয় বিল রাসেল এবং আজব ঢাকা ভালভাবে বিষয়টি ম্যানেজ করতে পারবে।
আমরা সবাই তারুণ্যের নেতৃত্বে এরকম একটি উদ্যোগের সাথে যুক্ত হতে চাই।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১২:০০
মাহমুদ ভাই আমাদের গাইড দেবেন আশা করছি।
sherzatapon শেরজা তপন২৩ মার্চ ২০০৯, ১০:২০
ভাই আন্দালিব, খুবই ভাল উদ্যোগ। আপনার উদ্যোগের সফলতা কামনা করছি। ৭ই এপ্রিল থেকে ১৫ এপ্রিল দেশের বাইরে থাকার কারনে আমি হয়ত ব্যাক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবনা কিন্তু চেস্টা করব অন্তত আপনাদের এই মহৎ উদ্যোগে অন্যভাবে শরিক হতে। ব্যাংক একাউন্ট নম্বর থাকল।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:২২
ধন্যবাদ শেরজা ভাই.......
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৪২
ধন্যবাদ শেরজা তপন। আপনার যে কোনভাবে অংশগ্রহণ আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:২১
মডারেটর পোষ্ট টা প্লিজ স্টিকি করে দিন........সবাই তাহলে আলোচনা করতে পারবে.......
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৩৭
সহমত
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৪৪
মডারেটর মাহবুব মোর্শেদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি অচিরেই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
shimu ‍িশমু২৩ মার্চ ২০০৯, ১০:২৪
আয়োজন সফল হোক এই কামনাই করছি। পোষ্ট টি স্টিকি করা হোক
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৩৫
আপনাকে থাকতে হবে আমাদের সাথে, এর আগে কোনবারই আপনাকে কোথাও পাওয়া যায়নি, আশা করব অন্তত এই ব্যাপারে আপনি আমাদের সাথে থেকে উদ্যোগটা সফল করবেন।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৪৫
শিমু অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাদের প্রেরণা।
nasrinjubaer নাসরীন জুবায়ের২৩ মার্চ ২০০৯, ১০:২৬
খুবই ভাল উদ্দেগ। ধন্রবাদ আপনাকে। এই রকম একটি বিষয় নিয়ে আপনি কঠিন পথ চলা শুরু করেছেন। আপনার লিখা বইটি পড়তে শুরু করেছি, ধিরে পরছি... বুঝার চেষ্টা করছি। সেই সাথে এই লিখাটি ষ্টিকি করার জন্য মডারেটকে অনুরোধ করছি।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন সর্ম্পকে সবার জানা উচিৎ। যত লোক জানবে তত এর প্রসার ঘটবে। প্রসারিত হবে অনেক উদার হাত। সেই সব হাত ধরে হয়তো একটি একটি অভাগা শিশুর ভাগ্য খুলে যাবে।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৪২
আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মত লোক আমাদের পাশে থাকলে আমাদের পথচলা আর কখনও থেমে থাকবে না।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৫০
আমার মনে হয় আপনাদের মতো পজেটিভ কিছু লোক থাকলে এই পথ কঠিন না হয়ে মসৃণ হবে।
বইটি পড়ে ব্লগে যদি এর একটি মূল্যায়ন পোস্টিং দেন তাহলে খুবই খুশী হবো। আপনার জন্য শুভ কামনা। ধন্যবাদ আপনাকে।
mahmud মাহমুদ২৩ মার্চ ২০০৯, ১০:৩০
সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। তবে এদিনটি এমন একটি দিন যেদিন সবারই মোটামুটি প্রগ্রাম সেট করা থাকে। আবার অনেক সময় আমার নিজের অফিস খোলা থাকে। তাই উদ্যোগটিকে সমর্থন করলেও যেতে পারবো কিনা সন্দেহ। তবু যোগাযোগ রাখবো আমি উদ্যোক্তাদের সাথে।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৩৩
দিন পরিবর্তন করি তাহলে........
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৩৪
আজমান ভাই.......কোন এক শুক্রু বার আয়োজনটা করতে পারলে অনেকের জন্যই ভালো হত......ব্যাপারটা একটু ভেবে দেখেন প্লিজ.......
mahmud মাহমুদ২৩ মার্চ ২০০৯, ১০:৩৫
ভাই, আপনার অন্যদের রেসপন্স দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। আমি না হয় কোন এক শুক্রবার গিয়ে দেখে আসবো।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১১:৫২
আজব ঢাকার সাথে কথা হয়েছে। আমরা কর্মসূচি ঠিক রেখে তারিখটি সবার সম্মতিক্রমে পরিবতর্ন করতে পারি। ধন্যবাদ।
linafardows লীনা ফেরদৌস২৩ মার্চ ২০০৯, ১০:৩৭
সবার সাথে আমিও বলি নিঃসন্দেহে খুবই ভাল উদ্যোগ।

মাহমুদ ভাইর সাথে আমি একমত - এদিনটি এমন একটি দিন যেদিন সবারই মোটামুটি প্রোগ্রাম সেট করা থাকে। আমারও ঠিক করা আছে, আমি হয়ত ব্যাক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবনা। তবে অন্য কোন দিন হলে চেষ্টা করা যেত। আপনার উদ্যোগের সফলতা কামনা করছি। যারা পারেন আমি রিকোয়েষ্ট করব যেন তারা চেষ্টা করেন যেতে।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৪৯
আমরা সর্ব সম্মতিক্রমে তারখটি পিছিয়ে এপ্রিলের ১৭, শুক্রবার করতে পারি। আশা করি সবাই এদিনে যেতে পারবেন। আপনাদের মতামত জানান।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৪০
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপা.........
fuad05 দেবদাস২৩ মার্চ ২০০৯, ১০:৩৯
খুব সুন্দর উদ্যেগ। শুধু উদ্যেগ বললেই হবেনা মহৎ কাজও বটে। এই সুন্দর আর মহৎ আয়োজনের সফলতা কামনা করছি। গ্রামের বাড়ীতে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে। এখনোও ফাইনাল না। যদি বাড়ীর দিকে না যাওয়া হয় আপনাদের আয়োজনে যোগ দিব ইনশাল্লাহ।

শুভ কামনায়......
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৫১
দেবদাস, পার্বতীকে সাথে নিবেন তো!
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৪০
ধন্যবাদ দেবদা..........
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৫১
দেবুদা আপনাকে থাকতেই হবে। তারিখ নিয়ে সমস্যা হলে সবাইমিলে আমরা নতুন একটা দিন ঠিক করতে পারি। এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি।
shameemrahman শামিম রহমান২৩ মার্চ ২০০৯, ১০:৪০
ব্লগে আমরা কিছু আন-প্রোডাক্টিভ ব্লগার আছি যারা ব্লগটাকে মাঝে মাঝে খুব noisy করে দেই। আবার একই সাথে ব্লগে অসাধারন কিছু ব্লগার আছে যারা সত্তিকার অর্থে খুবই প্রোডাক্টিভ কিছু কাজ করে। মানুষ এবং মানবতার কল্যান যাদের সবসময়ের ব্রত। তারা পিকনিকে তাদের প্রকাশিত বই নিয়ে যায়, নিজের পাবলিসিটির জন্য না, বই বিক্রীর লভ্যাংশ দিয়ে ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন’ এর মত অসাধারন কিছু প্রতিষ্ঠান পরিচালন ব্যয় নির্বাহের জন্য। আমি আপ্লুত হই, ইর্ষায় মরি তাদের কর্মে, এমন পারি না বলে।

তারা মাঝে মাঝে আমাদের প্রতি সদয় হন। এরকম প্রোগ্রামে অংশগ্রহনের সুজোগ করে দেন। আমাদের সবারই উচিত এখানে অংশগ্রন করা।

নিজের ব্যাপারে বললে, ২০০৬ তে আমি জবে ঢোকার পর ১ লা বৈশাখ কখনো ছুটি পাই নি। এবারো পাবো কিনা জানি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুরে যেতে।

অনুষ্ঠান সফল হোক।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৫৩
আপনার অসাধারণ ভাব প্রকাশ করার জন্য ধন্যবাদ। আশা করি আপনি পজিটিভলি সবসময় থাকবেন।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৪১
ভাই খুব খুশী হলাম দরকার হলে দিন চেন্জ করা হবে.....
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১০:৪২
আমার কারেন্ট চলে গেছে.......
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৪৯
বিদ্যুৎ আসলে আপনি লগইন করে সবাইকে হেল্প করুন,,,ততক্ষন পর্যন্ত আমি আছি।
noman নিষাদ২৩ মার্চ ২০০৯, ১০:৪৩
‍বিশেষ কোন কাজের ঝামেলা না খাকলে আমি এ আয়োজনের সঙ্গী হবো।
কত মহত উদ্যোগ অবহেলায়, কাজের ব্যস্ততায় চোখ এড়িয়ে যায়।
কত ভাল ভাল কথা বলি, কাজে তার এতটুকুও করি না।
তার প্রমাণ এই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন। ম‍নযোগ দিয়ে পড়লামই না আগেরবার। এই পোস্ট দেখে লিংক এ গিয়ে আগেরটা পড়লাম।
...... " কালে কালে বাচ্চাদের স্বপ্ন বড় হয়েছে আর সবাই পিঠটান দিতে চাচ্ছেন " আমার মনে হচ্ছে আমিও ওই ৬০ জন ছাত্রের একজন। আ‍মারও খুব ইচ্ছে করছে তাদের সঙ্গী হতে।

‍বিশেষ কোন কাজের ঝামেলা না খাকলে আমি এ আয়োজনের সঙ্গী হবো।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৫৫
আমি নোমান, আপনি আমাদের সাথে থাকলে আমাদের পথ চলা গতিময় হবে। ধন্যবাদ আপনাকে।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৪৫
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
kamaluddin কামাল উদ্দিন২৩ মার্চ ২০০৯, ১০:৪৯
আজব ঢাকাকে ধন্যবাদ, আমাকে মেসেজের মাধ্যমে এই পোষ্টে আমন্ত্রন জানানোতে, আমি হয়তো আপনাদের সাথে যেতে পারবো না, তবে অন্যভাবে সাহায্য করার ইচ্ছে রইল । আর হ্যাঁ পোষ্ট টা প্রিয়তে রাখলাম ।
azman আজমান আন্দালিব২৫ মার্চ ২০০৯, ১২:৩৭
কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাকে আমাদের সাথে পাবো।
dukkho দুঃখ২৩ মার্চ ২০০৯, ১১:০২
সফল হউক এই সুন্দর আয়োজন।
----------------------------------
যাদের পক্ষে সম্ভব তারা সবাই যাবেন আশারাখি।
azman আজমান আন্দালিব২৫ মার্চ ২০০৯, ১২:৩৯
দু:খ, আপনি বিদেশ বসে যেভাবে আমাদের প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আমি নিশ্চিত আমাদের উদ্যোগ বৃথা যাবে না।
durbolpasha পাশা২৩ মার্চ ২০০৯, ১১:১৮
এ ধরনের উদ্দোগকে সাধুবাদ জানাই। অফিস খোলা না থাকলে অবশ্যই যাবো। পরবর্তিতে যোগাঘোগ হবে।
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৫৭
পাশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৪৮
পাশা ভাই আপনাকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১২:৩৯
পাশা ভাই আপনারে সাথে চাই........
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৩২
প্রথমেই মাননীয় মডারেটর কে এই পোস্টটা স্টিকি করবার অনুরোধ করছি। সেই সাথে সবার প্রতি আন্তরিক অভিনন্দন যারা এই উদ্যোগকে সাড়া দিচ্ছেন। ব্লগের সবাই যদি এই ব্যাপারটা একটু নজর দেন তাহলে হয়ত মেঘনাপাড়ের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করা কোন ব্যাপারই না।
ethar ইথার২৩ মার্চ ২০০৯, ১১:৪৩
ভাল একটা প্রস্তাবনা। আশা করি সবাই যদি কাজটা সত্যভাবে করে তবে এইটা সফল হবে। চমৎকার একটা উদ্দোগ। আশা করি এই কায্যকর্মটা ভাল ভাবেই সফল হবে। ধন্যবাদ
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ১০:০০
ইথার আপনার সক্রিয়তা আমাদের প্রেরণা। ধন্যবাদ আপনাকে পাশে পাব বলে।
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১১:৪৬
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমরা যারা ইয়াং আমাদের সবার আগে এগিয়ে আসা উচিত।
afruj আফরোজ২৩ মার্চ ২০০৯, ১২:১৬
খুবই মহৎ উদ্যোগ..আমরা সবাইমিলে চেষ্টা করলে হয়ত কিছু অসহায় শিশু শিক্ষার আলো পাবে..আমি সব ধরণের সহায়তার চেষ্টা করব কিন্তু ্যেতে পারব না..ঐ দিন টা আমার প্রোগ্রাম সেট করা আছে..ফ্যামিলি স্পেশাল ডে..তবে যাদের সু্যোগ আছে তারা যেন যায় এই অনুরোধ করব..
azman আজমান আন্দালিব২৩ মার্চ ২০০৯, ০৯:৫৯
আমরা ১৪ এপ্রিলের পরে ১৭ এপ্রিল, শুক্রবার যেতে পারি কিনা মতামত দিন প্লিজ।
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ১২:৩৫
আপা প্রয়োজন হলে তারিখ চেন্জ করা যাবে.......
mateors বিল রাসেল২৩ মার্চ ২০০৯, ১২:৩০
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, আমার তারিখ পরিবর্তন করলে আপনাকে জানাব।
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ২৪ মার্চ ২০০৯, ০১:১৪
আমি যে কোনভাবে এই ভালো কাজের অংশ হতে চাই.......
azman আজমান আন্দালিব২৫ মার্চ ২০০৯, ১২:৪১
আপনি কিভাবে আমাদের এই কর্মপ্রচেষ্টার সাথে যুক্ত থাকতে চান জানাবেন। আশা করি আপনাকে সবসময় পাবো।
tayub আবু তৈয়ব২৪ মার্চ ২০০৯, ০৩:৩১
যেতে পারবো কিনা বলতে পারছিনা তবে যে কোন ভাবে যুক্ত থাকার চেষ টা করবো
azman আজমান আন্দালিব২৫ মার্চ ২০০৯, ১২:৪২
যে কোনভাবে যুক্ত থাকার এই মনোভাব আমাদেরকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ আপনাকে।
computer নির্বাসিত নিশাচর২৫ মার্চ ২০০৯, ০১:৪৩
সফল হোক এ আয়োজন
azman আজমান আন্দালিব২৫ মার্চ ২০০৯, ১২:৪৩
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
sadid_hasan না বলা কথা২৫ মার্চ ২০০৯, ১২:৪৫
খুবই ভালো আয়োজন। ইনশাল্লাহ সব ভালোমত হবে।
azman আজমান আন্দালিব২৮ মার্চ ২০০৯, ১২:১৫
আমাদেরও আশা সব ভালোমত হবে। ধন্যবাদ আপনাকে।
mateors বিল রাসেল০৬ এপ্রিল ২০০৯, ১২:০১
পরবর্তি তারিখ নির্ধরিত হয়েছে..১৭/০৪/২০০৯ রোজ শুক্রবার
mateors বিল রাসেল০৬ এপ্রিল ২০০৯, ১২:০২
পরবর্তি তারিখ নির্ধরিত হয়েছে..১৭/০৪/২০০৯ রোজ শুক্রবার

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment