বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

একটি স্বপ্ন সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান

গতকাল একটি স্বপ্নের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টটিতে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিশুদের স্বপ্নকে আরও বহুদূরে টেনে নেওয়ার জন্য ব্লগার বন্ধুদের দৃষ্টি আকষর্ণ করতে চেয়েছিলাম। আজ ব্লগে যত কমেন্ট বিভাগে এসে আনন্দময়ী, নাসরিন জুবাএর এবং রাসেলের কমেন্ট পেয়ে ভালো লাগল।

রাসেলকে অসংখ্য ধন্যবাদ। শুধু রাসেলকে কেন, ধন্যবাদ আসলে সকলেরই পাওনা। তবে সজল শর্মা, নাসরিন জুবাএর, আনন্দময়ীকে লক্ষ্মীপুরের জেলে শিশুদের পক্ষ থেকে শুভেচ্ছা। কেননা এই তিনজন পোস্টটিকে স্টিকি করার অনুরোধ জানিয়ে অন্তত ব্লগার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে।
রাসেল মডারেটরকে একটু দাবি নিয়ে অনুরোধ জানিয়েছে পোস্টটি স্টিকি করার জন্য। রাসেল আমার সাথে কাজ করছে অনেকদিন। তাই ওর দাবিটা ভিন্নরকম। ওর চোখেও অবারিত স্বপ্ন। ঠিক ব্লগের আর দশজন বন্ধুর মতো।

এই পোস্টটি স্টিকি করলে আমরা সবাই একটি অবহেলিত জনগোষ্ঠীর কথা জানবো। তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা একটি স্কুল পরিচালনায় যুক্ত হবো।
তথ্যপ্রযুক্তিকে সাধারণ জীবনমানে নামিয়ে না আনতে পারলে আমরা ক্রমশ: পিছিয়ে পড়বো।

তথ্যপ্রযুক্তির সাথে যারা যুক্ত আছেন, তারা সবাই মিলে একটি স্বপ্নের স্কুল পরিচালনায় এগিয়ে আসতে পারি। পোস্টটি স্টিকি করলে অন্তত এইটুকু লাভ হবে যে মেঘনাপাড়ের জেলে শিশুরা একটি তথ্য জনশক্তির সাথে যুক্ত থেকে বিশ্বকে নতুন করে চিনবে।
১৮ টি মন্তব্য
mateors বিল রাসেল১৫ মার্চ ২০০৯, ০৯:১৪
মডারেটর ভাইকে মেইল করেছি আশা করছি আজ রাতেই করে ফেলবেন।
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:২২
রাসেলকে অনেক ধন্যবাদ মডারেটরকে মেইল করে অনুরোধ জানানোর জন্য।
dukkho দুঃখ১৫ মার্চ ২০০৯, ০৯:১৫
মাহবুব ভাই
নিয়মের বেড়াজালে আটকে গেছেন কিনা জানিনা। তাই হয়ত স্টিকি হচ্ছে না।
আজমান আন্দালিব ভাই আপনাদের পুরো উদ্যোগ সম্পর্কে জানতে চাই।
এটা একটা মহত উদ্যোগ। এটাতো মনে হয় নোয়াখালী লক্ষ্মীপুর, তাই না?
আমি আপনাদের এই মহতি উদ্যোগের সাথে অবশ্যই যুক্ত হবার ইচ্ছা রাখি।
foyejur@gmail.com
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:৩৫
আমি চেষ্টা করবো ব্লগে নিয়মিত আপডেট সংবাদ জানাতে।
এর বাইরে আরও সহজে কিভাবে উদ্যোগটি সম্পর্কে জানাতে পারি- তা জানতে পারলে ভাল হত। তবে ব্লগেই নিয়মিত জানাব নিশ্চিত।
হ্যাঁ, এটি নোয়াখালী, লক্ষ্মীপুর।
এই উদ্যোগের সাথে আপনার যুক্ত হওয়ার ইচ্ছা আমাদেরকে প্রেরণা যোগাবে।
dukkho দুঃখ১৫ মার্চ ২০০৯, ০৯:৩৭
মূল পোস্টটা স্টিকি করলে ভালো হত।
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:৩৭
এ ব্যাপারে মাহবুব ভাইয়ের দৃষ্টি আকষর্ণ করছি।
mateors বিল রাসেল১৫ মার্চ ২০০৯, ০৯:৩৯
অবশেষে নির্বচিত পোষ্টে আনা হয়েছে..কিন্তু http://prothom-
aloblog.com/users/base/azman/21 এটা হল আসল পোষ্ট। সবাইকে এই লিংকটাএ ভিজিট করার জন্য অনুরোধ করছি।

লক্ষীপুরের মজু
চৌধুরীর হাটে আমাদের স্কুলের কথা জানতে এখানে ক্লিক করুন
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:৪০
ব্লগার বন্ধুদের নিরন্তর সমর্থনে নির্বাচিত পোস্টে আনায় মডারেটরকে ধন্যবাদ। আশা করি মূল পোস্টটা স্টিকি করবেন।
drshahriarbd ডা,শাহরিয়ার১৫ মার্চ ২০০৯, ০৯:৩৯
mateors বিল রাসেল১৫ মার্চ ২০০৯, ০৯:৪৪
আপনার হাসিটা রহস্যময়ী মনে হচ্ছে, ঠিক কিভাবে ব্যাপারটা দেখছেন বললে ভাল লাগত।
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:৪৩
ডা. শাহরিয়ার, মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে আপনাকে বড়ই প্রয়োজন। মাসে একবার ভিজিটে আসবেন। বাচ্চারা আপনাকে পেলে খুব খুশী হবে।
mateors বিল রাসেল১৫ মার্চ ২০০৯, ০৯:৩৯
অবশেষে নির্বচিত পোষ্টে আনা হয়েছে..কিন্তু http://prothom-
aloblog.com/users/base/azman/21 এটা হল আসল পোষ্ট। সবাইকে এই লিংকটাএ ভিজিট করার জন্য অনুরোধ করছি।

লক্ষীপুরের মজু
চৌধুরীর হাটে আমাদের স্কুলের কথা জানতে এখানে ক্লিক করুন
azman আজমান আন্দালিব১৫ মার্চ ২০০৯, ১১:৪৪
ধন্যবাদ রাসেল...
chinta ‍িচন্তা১৬ মার্চ ২০০৯, ০১:২৮
i always feel for this type of works.
i want to join with you as my ability.
thanks to rassel vai and azman bro for doing such nice deeds.
azman আজমান আন্দালিব১৬ মার্চ ২০০৯, ০৫:০২
চিন্তা আপনার অনুভব আমাকে অনুপ্রাণিত করেছে। আপনি কিভাবে জয়েন করতে চান জানাবেন। আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ রাখবো। ধন্যবাদ।
anandomoye আনন্দময়ী১৬ মার্চ ২০০৯, ০৯:১২
মডারেটরকে ধন্যবাদ পোস্টটা স্টিকি করার জন্য।
mateors বিল রাসেল১৬ মার্চ ২০০৯, ১০:১৩
এখনও স্টিকি হয় নাই তবে নিবার্চিত পোস্টে আছে...

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment