বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

বই কিনে কেউ কখনো দেউলে হয়নি:D--এবারের একুশে মেলায় প্রকাশিত ব্লগারদের বইয়ের সব প্রচ্ছদ। বই কিনুন। বই গিফট করুন।

ঘরের বুকশেলফ, ড্রয়িং রুম নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ভরে উঠুক। প্রথম বারের মত প্রকাশিত হচ্ছে অনেকের বই। উৎসাহ এবং অভিনন্দন তাদের।

১। নির্বর্ষ শ্রাবণ
যৌথ প্রয়াস-- (উপন্যাস)-- ফাতেমা আবেদীন নাজলা/সারোয়ার হোসেন/ সাঈদ সৌম্য/ পথে-প্রান্তরে/ নিমফুল/আশরাফুল কবির রনি/ উজ্জ্বল ধর/মোঃ খায়রুল হাসান রিমন/মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ/সুজন/মোঃ খায়রুল হাসান রিমন/নীলাম্বরের নীল/শেরিফ আল সায়ার/ শামিম রহমান/ আফরোজ/ নাসরীন জুবায়ের/ তটিনী/রেজাউল করিম নোমান/ নীল সাধু/একরামুল হক শামিম/শেখ নজরুল/
প্রকাশক-- পাঠ সুত্র।
প্রচ্ছদ--জিয়াউল সাকিব---(ব্লগার ট্যাশ গরু)
দাম--- পরে আপডেট হবে।


২।ঘুঙুরে পরাভূত নর্তকী রাত--সুমিন শাওনের কাব্যগ্রন্থ
প্রকাশক : বিশ্বসাহিত্য ভবন
কবিতা বাছাইয়ে পরামর্শ দিয়েছেন-কবি শহীদ কাদরী
ফ্ল্যাপ লিখেছেন- কবি সাযযাদ কাদির
প্রচ্ছদ : শিল্পী কাইয়ুম চৌধুরী
বইমেলায় পাওয়া যাবে : ১৫ ফেব্রুয়ারী ২০০৯ থেকে
নিউউইয়র্কে বইটির প্রকাশনা উৎসব হবে-উদ্বোধন করবেন কবি শহীদ কাদরী, ঢাকায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে।
প্রচ্ছদ--- এখনো হাতে পাইনি।
৩।রোদেলা নীলার কবিতার বই ফাগুনঝরা রোদ্দুর

১৫ তারিখের মধ্যে মেলায় আসার সম্ভাবনা।
প্রকাশক : ভাষাচিত্র।
স্টল নম্বর : ২৫০। মেলা মাঠের ভাষাশহীদ ভাস্কর্যের পেছনে।
http://prothom-aloblog.com/users/base/rodela
প্রচ্ছদ এখনো হাতে পাইনি।


৪। ফেস বাই ফেস--মাহবুব মোরশেদ
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
পৃষ্ঠা : ১২০
গায়ের দাম : ১৭৫ টাকা
(২৫% কমিশন দিয়ে মেলায় দাম পড়বে ১৩০টাকা)
প্রকাশক : ভাষাচিত্র
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০১০
স্টল নম্বর ২৫০
(অমর একুশে ভাস্কর্যের পেছনে)

৫।নিয়াজ মোর্শেদ চৌধুরীর উপন্যাস-- নিরন্তর
আমাদের প্রিয় ব্লগার নিয়াজ ভাই উপন্যাসটা ব্লগে দিয়েছিলেন গত বছর। এবং আগে নিয়মিত ব্লগ মাতিয়ে রাখতেন নানাবিধ বিষয় নিয়ে পোস্ট দিয়ে।

৬।মাহমুদুর রহমান সাজুর- নাচের পুতুল-- ব্লাগীয় নাম --ভোলামন।
বইখানা ৭ ই ফেব্রুয়ারী বইমেলার ১৬৬ নম্বর স্টল এ পাওয়া যাবে, মূল্য এখনো নির্ধারিত নয়।


৭।পাতাটি যতই মেজাজ দেখাক--সরসিজ আলীমের কাব্যগ্রন্থ
আরো বই --: বাঙালি আর বাউল পরান থৈথৈ জল
প্রকাশনী: অগ্রদূত।
স্টল কোথায় :........
মেলায় পাওয়া যাবে : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
লিংক: http://prothom-aloblog.com/users/base/sorosijalim/48
সরসিজ আলীমের আরেকটি কাব্যগ্রন্থ আসবে দ্বিতীয় সপ্তাহে।
নাম: এক ঝাঁক পাখি ডাকাডাকি
প্রকাশনী: অগ্রদূত


৮।শেখর সিরাজের বই : ভালবাসা বিশুদ্ধ যৌবনের আদি অনন্ত ইশ্বর
ক্যাটাগরী : কবিতা
প্রকাশনী :মুক্তদেশ
মেলায় পাওয়া যাবে : ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে
আরো বই : নৈশ প্রদীপ
লেখক : শেখর সিরাজ
ক্যাটাগরী : গল্প
প্রকাশনী : মুক্তদেশ
মেলায় পাওয়া যাবে : ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে
প্রচ্ছদ হাতে আসেনি।
৯।নিজাম কুতুবীর ৩ টি কিশোর গ্রন্হ। "ভয়ময়" "পিশাচ" "ভয়ঙ্কর সময়"
বেরুবে চট্রগ্রামের বই মেলাতে।
প্রকাশনী: দরিয়ানগর পাবলিকেশন্স।
কিশোর গল্প সংকলন "ভয়ময়"
কিশোর উপন্যাস "পিশাচ"
কিশোর উপন্যাস "ভয়ঙ্কর সময়"

১০হাফিজ আল ফারুকীর- রিক্ত আমি শূন্য আমি-ব্লগার নিক--না মানুষ

বেশ কিছুদিন উনি আমাদেরকে ভাল ভাল কবিতা দিয়ে মন ভরিয়ে রেখেছিলেন। একজন প্রতিষ্টিত লেখক।
১১-দর্পণ কবীরের উপন্যাস জলপ্রপাত
আসছে মেলার প্রথম থেকে।
বইয়ের নাম: জলপ্রপাত
লেখক : দর্পণ কবীর
ক্যাটাগরী : উপন্যাস
প্রকাশনী : অনন্যা
স্টল : ......
তথ্য পেলে আবার আপডেট দিব।
১১০ টি মন্তব্য
hasinmahjabeen পুনপুনি০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৬
আপনার বই কবে যে বের হবে?!
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫১
আমার বই ফ্রী পড়তে পারবা।
আশম এরশাদ ব্লগ সমগ্র।
lopadevi ‍েলাপ‍া০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৩
কি মজা....কি মজা.......
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪৬
রোদেলার বইয়ের প্রচ্ছদ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৯
মোহিত কামালের বই--"চেনা বন্ধু অচেনা পথ"
বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রতিদিন বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত বিদ্যাপ্রকাশের ষ্টলে থাকবেন লেখক।
বইয়ে প্রাসঙ্গিক টানে উঠে এসেছে তরুণ প্রজন্মেরর মনস্তত্ত্ব, বন্ধুত্ব, শিক্ষাজীবন, পারিবারিক ও সামাজিক চিত্র। ভুল করে কিংবা কৌতূহলের বশে টিনএজার ও তরুণ-তরুণীরা জড়িয়ে যাচ্ছে সাইবার ক্রাইম, সামাজিক অপরাধ ও নৈতিক অবক্ষয়ের সঙ্গে। সর্বনাশ ঠেকাতে প্রয়োজন শক্ত পারিবারিক মায়ার বাঁধন, ব্যক্তিসচেতনতা, নৈতিক ও সামাজিক মূল্যবোধ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৫৩
hasinmahjabeen পুনপুনি০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৭
বাংলাদেশে আমার গিফ্ট নেয়ার শাখা আছে।


এটা পড়ে আহত বোধ করলাম, মনে করিয়ে দিল আমার ঐ যে ঐটার কথা মনে করিয়ে দেয়। (ফান করছি )
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৩
চায়না -- চট্টগ্রাম ---ঢাকা আর কোথায় আমি।
mr নীরব পথিক০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৮
ধন্যবাদ কষ্ট করার জন্য।।।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৪
ধন্যবাদ আপনাকে ও কষ্ট করে কমেন্ট করার জন্য।
আপনার বই আছে কি?
mr নীরব পথিক০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:০৯
এরশাদ ভাই, এবার কোন বই নাই তবে সামনের বার হবে ইনশাল্লাহ ।।।
sajalchakraborty হাজারি০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৯
ধন্যবাদ

একসাথে সবারটা পেলাম..........
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৪
ধন্যবাদ সে প্রচেষ্টাই ছিল।
rajeen রাজিন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৫
rajeen রাজিন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৮
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৫
ধন্যবাদ
বই পড়তে বলা হয়েছে । গিটার বাজাতে নয়।
imon ই-মন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৭
বাইজান, আন্নে বেক বই কিনি হালাইছেননি? (ভাইজান, আপনি কি সব বই কিনে ফেলেছেন?)
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৫
ধন্যবাদ
বই না ফুল সব কিনে ফেলেছি
imon ই-মন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৪
ফুল কি ক্রেডিটে কিনলেন নাকি?? পেমেন্টতো পেলামনা এখনও
smc এস মাহবুব০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৯
আহ!
এমনও দিন গেছে বই পড়তে পড়তে ভোরের আযান পড়েছে!!!
এখন আর সেই দিন নেই এরশাদ ভাই।
বাস্তবতার যাঁতাকলে পিষ্ট
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৬
ধন্যবাদ
মাহবুব ভাই
আসলেই---বই পড়া একটা ভাল নেশা । তবে চোখের ক্ষতি হয়।
fuad05 দেবদাস০৩ ফেব্রুয়ারি ২০১০, ০২:৫৭
আগে বইয়ের নাম তারপরে প্রচ্ছদ সেট করলে ভাল হতো চাচা। মাঝামাঝি জায়গায় এসে তো তালগোল পাকিয়ে ফেলেছিলাম।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০০
মানুষের চোখ আগে ছবি খোঁজে। তাই।
ছবি সুন্দর লেখার চেয়ে।
mahafuzkanak মাহাফুজুর রহমান০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৮
ধন্যবাদ এরশাদ ভাই।আমার কাজে লাগবে।প্রিয়তে রেখে দিলাম।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪১
ধন্যবাদ।মাহফুজ ভাই।
karim_bhai কারিম ভাই০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:০৯
আরো কিছু মনে হয় বাদ পড়ে গেছে
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:১০
দেন না --আমি এই গুলা পাইলাম।
durbolpasha পাশা০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:১২
thanks
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৮
ধন্যবাদ পাশা ভাই।
sujanpranto12 সুজন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:১৮
শুকরিয়া।
ethar ইথার০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:২২
ইস !! আমারটা যে কবে আসবে !!
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:২৭
আমার মত বের করে ফেল---- ইথার ও ভুত ব্লগ সমগ্র।
দাম--- ফ্রী।
ethar ইথার০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২০
:!
karim_bhai কারিম ভাই০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৩২
ভাইজান, এইবার আমি প্রথম বইমেলায় যামু । কার বই যে কিনমু বড়ই চিন্তায় আছি :!
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৪৮
নাসরিন জাহানের কোন উপন্যাস,
আঁধারে রঙিন রাখাল
হুমায়ুন আহমেদ এর বলপয়েন্ট অথবা হিমুর মধ্য দুপুর
বিজ্ঞানের শত আবিস্কারের কথা--ভবেশ রায়
প্রণমহি বঙ্গমাতা (চতুর্থ পর্ব) ।। সাইমন জাকারিয়া
মাওলা ব্রাদার্স ।। ফেব্রুয়ারি ২০০৮ ।। পৃষ্ঠা ১৬০ ।। ২০০ টাকা ।।
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী ।।
মশিউল আলমের /আনিসুল হকের --কোন বই
shameemrahman শামিম রহমান০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৪
বলপয়েন্ট গতবার বের হয়েছে।
এবার মনে হয় কাটপেন্সিল।
hafij হাফিজ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১১
ব্লগার না মানুষ
এর আরো ৪টা ‍বইয়ের নাম তার লাস্ট পোস্টে দেয়া আছে ,
hafij হাফিজ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১৩
নিয়াজ মোর্শেদ চৌধুরীর উপন্যাস-- নিরন্তর
এই বই কি এবারের বই মেলায় বের হবে :q :q
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৯
আমিতো মাহবুব ভাইয়ের পোস্ট থেকে নিলাম নিয়াজ ভাইয়েরটা।
ঠিক আছে না মানুষেরটা আপডেট করতেছি।
ধন্যবাদ আফনাকে।
zhsoykot জেড এইচ সৈকত০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৪
কি ব্যাপার প্রথম দুটো পোস্টই দেখছি আপনার!!!!! ধন্যবাদ পোস্টের জন্য্।
shameemrahman শামিম রহমান০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৫
আগামীবার দেখা হবে।
গল্পের বইয়ের সাথে।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৩
প্রতীক্ষায় আছি।
ধন্যবাদ শামিম ভাই।
banglarbibek বীর বাহাদুর বলবল সিং০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪০
চাচা দুরুন পোস্ট হয়েছে,,,,,গোপনে পিডিএফ বানায়ে বইগুলা পাঠায়ে দিয়েন...
কসম কাউরে কমু না.....।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪২
আপনেরেতো এহন কম দেখছি, সবাই ভাল আছেনি ?
আগে আমাকে পাঠাক , তারপর দেখা যাবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
kohin কাহেনি০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৪
আসসালামু আলাইকুম,
ভ্রাতা
আমি আগে ভাবিতাম আমিই বুঝি একা-একা তামাশা করিয়া থাকি। এখন দেখিতেছি বইমেলার বাতাস লাগিয়া তামাশাকারীর সংখ্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাইতেছে।
মূল্য নির্ধারণ হয় নাই...
প্রচ্ছদ চূড়ান্ত হয় নাই..
কবে হইতে মেলায় আসিবে তাহার ঠিক নাই...
কোন স্টলে পাওয়া যাইবে ঠিক নাই...

এতো ''নাই'' দিয়া আমরা সাধারণ ব্লগারগণ কি এখন বাতাস খাইবো?

এইরকম অসম্পূর্ণ তথ্য নিয়া পোস্ট দিবার মানেটা কি একটু বুঝাইয়া দিবেন?
যে-সকল কিতাবের পুরা তথ্য পাওয়া যাইতেছে না তাহাদের কথা আপাতত না বলিলেই কি চলিতো না।
বাড়ি তৈরি সম্পূর্ণ না হতেই দেখিতেছি ''টু-লেট'' ঝুলাইয়া নসিয়া রহিয়াছেন।
ভালো থাকিবেন।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৫৮
আপনার উৎসাহদায়ক মন্তব্যে খুব খুশি হলাম। ধন্যবাদ.। ভুল ত্রুটি যিনি ধরিয়াদেন তিনিতো প্রকৃত মুরুব্বি।
nilnayana নীলনয়না০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৯
ধন্যবাদ,কিন্তু ঐ যে বললেন গিফট নেওয়ার শাখা আছে এটা বুঝলাম না!:! :!
zamanekushay জামান একুশে০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৯
এরশাদ ভাই, আমি একটা লিস্ট বানাচ্ছিলাম যে কোন কোন বইগুলো কিনব। আপনার এই পোস্ট অনেক কাজে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:০১
আমি এখনো বেশ জানিনা কার কার বই বের হয়েছে-- তবে উপরে করিম ভাইকে বলেছি---
নাসরিন জাহান, আনিসুল হক, মশিউল আলম আমার প্রিয় লেখক। মশিউল আলমের" বাবা " একটি বেশ ভাল বই।যদিও বের হয়েছিল ২০০৯ এ।
charumannan চারুমান্নান০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৯
চমৎকার মন চক চক করে
ahmedmamun আহমেদ মামুন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:০০
আমি অবশ্যই কিনব।
কথা দিলাম।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৮
ধন্যবাদ মামুন ভাই।
suma সুমাইয়া মঞ্জুর০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:০৮
বই মেলায় যাব এবং প্রান খুলে বই কিনব। ফেব্রুয়ারী মাস আসলে উৎসব উৎসব লাগে। ঠিক বলেছেন নতুন বই এর গন্ধে আমার বুক সেলফ মৌ মৌ করে, এটাই তো এই মাসের মজা। বানিজ্য মেলায় না গেলে চলে কিন্তু বই মেলায় যাব না এরকম কখনো হয় না।লম্বা লিষ্ট নিয়ে বই মেলায় যাব সাথে আপনার দেয়া তালিকাও থাকবে ধন্যবাদ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪৭
ধন্যবাদ আপা
নতুন বইয়ের একটা মাজা আছে। বইয়ের প্রতি একটা আলাদা আকর্ষন দেখে ভাল লাগল।
lovelu1977 সাইক্লোন০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:০৯
নামগুলো পাওয়াতে অনেক সুবিধা হলো.....
অনেক ধন্যবাদ ভাইয়া..
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩২
শুভ কামনা সাইক্লোন ভাই।
rudrookhhor রুদ্র-অক্ষর০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:১৪
আমি একজন গর্বিত আম ব্লগার বলছি শুনতে পাচ্ছেন আপনারা ?

আমি গর্বিত কারন এতো জন কবি সাহিত্যিক যে ব্লগের আমিও তাদের এক কোনে তাদের লেখা পড়ার সুযোগ টুকু পেয়েছি । আমি সত্যি একজ গর্বিত আম ব্লগার হয়েও অনেক আনন্দিত তাদের গুনের কিছুটা ছোয়া আমি পেয়েছি। আমি একজন গর্বিত আমি ব্লগার

অনেক ধন্যবাদ এরশাদ ভাই আপনার এই পোষ্টের জন্য -

সবার জন্য শুভ কামনা এবং শুভেচ্ছা নিরন্তর
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪২
ধন্যবাদ।রুদ্র। আমার আসলে বইয়ের প্রচ্ছদ ব্যাপারটা ভাল লাগে।
darksaint ডার্ক সাইন্ত০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৩০
ইনশাল্লাহ কিনবো । ধন্যবাদ সবাইকে ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩১
শুভ কামনা আপনার জন্য।
alrahim আলরাহিম০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৪১
আহারে যদি আমারো একখান বই বাহির হইতো
যাদের বই বেরিয়েছে সবাইকে অভিনন্দন
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪০
আহা সিনেমাটা দেখেন তখন কিছুটা সুখ পাবেন।
ধন্যবাদ।
nazlaabedin ফাতেমা আবেদীন নাজলা০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৬:২২
ধন্যবাদ। শব্দটা দেউলিয়া।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৩৯
কারেকশনের টাইম চলে গেছে। লিখার সময় সন্দেহ করছিলাম।
তথাপি ধন্যবাদ।
ostorag একলা তেপান্তর০৩ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৩৯
যাদের বই প্রকাশিত হয়েছে সবার জন্য শুভকামনা।

শুভেচ্ছা।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৫
ধন্যবাদ ভাই।
maungpintu মং হ্লা প্রু পিন্টু০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:০১
দেউলিয়া > দেউলে
হিসাব > হিসেব
ইচ্ছা > ইচ্ছে
...
বামদিকেরগুলো লেখ্যরূপ, আর ডানদিকেরগুলো কথ্যরূপ।
কথ্যরূপের বানান শুধু সংলাপেই ব্যবহারযোগ্য (আমি এটা মেনে চলি) হলেও অনেক প্রতিষ্ঠিত লেখক তাঁদের গদ্য লেখায় (যেমন : প্রবন্ধ, নিবন্ধ) লেখ্যরূপের পরিবর্তে কথ্যরূপ (যেমন : হিসেব, ইচ্ছে) ব্যবহার করে থাকেন। অতএব, সে দিক থেকে দেখলে 'দেউলে' বেঠিক নয়। ধন্যবাদ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:২৭
ধন্যবাদ পিন্টু ভাই---
আমার কেন জানি মনে হচ্ছে সৈয়দ মুজতবা আলী এই দেউলেই ব্যবহার করছিলেন,
যা হোক আমি লিখার সময় একটু কনফিউজ ছিলাম--
প্রবাসে হাতের কাছে কোন বই বা আর কোন বাংলাদেশী না থাকায় অনেক সময় সমস্যা হয়।
sujanpranto12 সুজন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩১
শিরোনাম পরিবর্তণ করা যায় এরশাদ ভাই। আমার যত পোষ্টে গিয়ে কাঙ্খিত পোষ্টের এডিট বাটনে ক্লিক করে শিরোনাম ঠিক করে পুনরায় প্রকাশ করুন বাটন চাপলেই হবে।
আমার মনে পড়ছে আপনি এর আগে শিরোনামের কালার পরিবর্তণ করেছিলেন।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৩
কি পরিবর্তন হতে হবে?বুঝিনি একটু বুঝাই বলেন।
sujanpranto12 সুজন০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪০
না, মানে নাজলাপার মন্তব্য দেখে বললাম আর কি।। শব্দটা শিরোনামে দেখলাম তো, তাই বললাম।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫৯
সুজন ভাই হাতের কাছে বই থাকলে একটু দেখবেন? মুজতবা আলী আসলে কি লিখেছিল।
আমার সন্দেহ হচ্ছে। আর উপরে মং হা পিন্টু ভাইতো বলছে এটা কথ্য রূপ হিসাবে ঠিক আছে।
আমার কাছে ভাই বইটই কিছু নাই। তাই কোন কিছুর সাহায্য নিতে পারি না।
kabirony কবিরনি০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩১
এই লেখাটা এখনো স্টিকি হই নাই কারন কি? আমার মন্তব্য নাই যদি কারন হয়ে থাকে তাহলে আশা করি মডারেটর আর দেরী করবেন না।
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৬
আমার ও মনে হচ্ছে। বইয়ের পোস্টের পর পোস্ট দেখে ভাবলাম একটা পোস্ট করলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। মড়ারেটর আসলে এখনো ব্যাকরণ নিয়ে আছে।
এই বই টই নিয়ে আপাতত চিন্তা করতেছে না।
lubna09 লুবনা০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৬
ধন্যবাদ পোস্টটির জন্য এক সাথে সব পাওয়া যাচ্ছে, এখন দরকার টাকা আর টাকা,,,
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৮
টাকা দেবে গৌরী সেন। বই কিনে কেউ দেউলে হয়নি।
kawser_shakil কাওছার শাকিল০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪০
এরশাদ ভাই, ভালো লাগলো আপনার পোষ্ট...এবং আরো
ধন্যবাদ!!!
আচ্ছা আপনার ড টা দেখি প্রায়ই ড় হয়ে যায়, ঘটনা কি? কিবোর্ডের সমস্যা নাকি????
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫৪
কোথায় ? একটু বলেন। আসলে এখানে অনেক সমস্যা আছে দেখছি। আমি দেখি এক রকম অন্যরা দেখে একরকম। নিমফুল আপার নামেও নাকি এই রকম।
একটু দেখিয়ে দেন প্লীজ।
neemphul ‍নিমফুল০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৭:০০
আমার নাম ঠিক আছে তো......কি বলেন!
sokal_ratri সকাল০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪২
বই তো পেলাম এখন দরকার টাকা
সেটা কিস ভাইয়া আপনি দিবেন

যদিও আপনি দেওলিয়া হবেন না কারণ আমরা আছিনা

ভাইয়া আসবেন আজ
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫৭
সকাল ভাই কি আমাকে বলছেন? আমাকে না বললেও ধন্যবাদ আপনাকে।
karim_bhai কারিম ভাই০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৪
ভাই ও ব্রাদাররা,
কিছুক্ষন আগে মেলা থেকে ফিরলাম । এই প্রথম মেলায় গেলাম । চলতি পথে তিন তিন ব্লগার কাম লেখকের সাথে দেখা । একজনের বই কিনেই ফিরলাম । ঐ বই এখন আমার ছোট বোন পড়তাছে আর হা হা কইরা হাসতাছে আর বলতাছে যে লেখক নাকি হাফ পাগল । আপনারা কেউ কি বলতে পারেন এই লেখকটা কেডা?
asmarshad আ,শ,ম,এরশাদ০৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫৬
সব লেখকই পাগল । তাইতো আমি লেখক নই। বুঝতে পারছি না কে?
বলেন না কে?
karim_bhai কারিম ভাই০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৭
তা বলবো না । ফেরার পথে হাফিজ আল ফারুকী ভাইয়ের সাথে দেখা । উনি আমাকে দেখেই বললেন কি ভাই কখনো নাকি বই মেলায় যান নাই । তারপরেই শুরু হলো ম্যারাথন আড্ডা । উনার ৫ টি বই এবারের মেলায় বের হচ্ছে, ৪ টি ইতিমধ্যে মেলায় চলে এসেছে আর একটি বের হওয়ার অপেক্ষায় আছে । উনিতো দেখি অনেক বড় লেখক । এখন পর্যন্ত উনার বিশ বিশটি বই প্রকাশিত হয়েছে
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:২১
কারিম ভাই উনার লিখা কিন্তু বেশ । বিশেষ করে কিছু কবিতা আমার খুব ভাল লেগেছে।
আমি একদিন উনার ব্লগে গিয়ে অবাক হয়ে একটা পোস্ট দিয়েছিলাম।
greenbangla মোজাম্মেল কবির০৪ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২০
বই মেলায় বই কিনতে যাওয়ার আগে আপনার এই পোষ্ট খুব কাজে দিবে।
বিশেষ করে ব্লগারদের বইগুলো হাতে পাবো সহজেই।
ভালো থাকুন এরশাদ ভাই।
asmarshad আ,শ,ম,এরশাদ০৫ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৬
ধন্যবাদ মোজাম্মেল ভাই।
ddipa আরিফা দীপা০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৬
জনহিতর পোস্ট। আইডিয়াটা চমৎকার।
কাজে লাগবে। ধন্যবাদ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৮
লেখকরা যদি একটা বই সৌজন্য সংখ্যা হিসাবে দেন সে আশায় আর কি?
ধন্যবাদ আরিফা দীপা-
rudrasakal কৃষ্ণ তরুণ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৪
ঘুঙুরে পরাভূত নর্তকী রাত- মূল্য-১০০/-
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৩০
ধন্যবাদ --- আপনার লিখা নয় মানে?
আপনি শুদ্ধ মানুষ।--- এই ভার বড় বেশী ভারি। সত্যিই শুদ্ধতায় থাকা এবং সেই সাথে ৩ বেলা ভাত খাওয়া এক সাথে হয়ে উঠে না।
আপনেক ধন্যবাদ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৬
বড় ভাইয়ের বই নাই? আর আমাদের ব্লগে যে খলীল মাহমুদ ছিল উনি কোথায় জানেন?
rudrasakal কৃষ্ণ তরুণ০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৪৬
খলীল মাহমুদ সম্পর্কে জানি না। আমার অনেক বই, কিন্তু একটাও আমার লিখা নয় ,
বই বের করার জ্ঞানগত বা অর্থনৈতিক ক্ষমতা কোনটিই নেই। আমার যদি অর্থ থাকতো তবে আমার এক প্রিয় কবির ১ টা বই বের করে দিতাম। আপনার প্রতি শ্রদ্ধা, আপনি বড় ভাই; আপনার চিন্তার বিষয়গুলো আমাকে মুগ্ধ করে। আপনি শুদ্ধ মানুষ।
sorosijalim সরসিজ আলীম০৪ ফেব্রুয়ারি ২০১০, ১২:৪৭
ধন্যবাদ আশমএরশাদ। বেশ জনপ্রিয় হয়েছে পোষ্টটি। দেখে ভালো লাগলো।

'পাতাটি যতই মেজাজ দেখাক' বইটি লিটলম্যাগ সারির 'উন্মুক্ত স্টল' ও 'লোক' স্টলে লেখকসহ পাওয়া যাচ্ছে। আসুন সবাই!

আপনার মঙ্গল হোক।
asmarshad আ,শ,ম,এরশাদ০৪ ফেব্রুয়ারি ২০১০, ০৬:২৬
ধন্যবাদ --- আপনার উৎসাহ এবং তথ্যে ভাল লাগল।
পরে আপডেট দিলে এ গুলো যোগ করব।
sokal_ratri সকাল০৫ ফেব্রুয়ারি ২০১০, ০২:০০
:



-----আমি যদি কোনদিন বই বের করি তাহলে ব্লগের সবাইকে বিনামূল্যে শুভেচ্চা উপহার স্বরুপ দেব-------


:
sarwarchowdhury সারওয়ার চৌধুরী০৫ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৩৯
এবার আমার বই প্রকাশ হবে নাআআ

অনেক ধন্যবাদ পোস্টের জন্য
asmarshad আ,শ,ম,এরশাদ০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৪৯
আহ দুঃখ, আপনার বই বের না হলে কার বই বের হবে?
tasnima তাসনিমা নূর০৫ ফেব্রুয়ারি ২০১০, ১০:০৭
বাহ্ আমাদের ব্লগ পরিবারে এতজন লেখক আছেন আমার জানা ছিল না। দেখা যাক, কোন কোন বই কেনা হয়।
asmarshad আ,শ,ম,এরশাদ০৫ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৭
ধন্যবাদ তাসনিমা,
আমি ও জানতাম না,
মন্তব্যের জন্য শুকরিয়া,
nocturnal ‍িনশাচর০৫ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫১
সবগুলো কিনতে পারবনা তবে প্রথমটা কিনব নিশ্চয়ই......
asmarshad আ,শ,ম,এরশাদ০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৫০
ধন্যবাদ বিবেক ভাই।
ভাল থাকবেন।
skytouch121 পথে-প্রান্তরে০৫ ফেব্রুয়ারি ২০১০, ১২:১৮
সব খবর দেখি একি পোষ্টে । চমৎকার আয়োজন । তবে কিছু বই মিসিং হলো বলে মনে হয় । এটার নেক্সট আপডেট পোষ্ট দিবেন আশা করি ।
asmarshad আ,শ,ম,এরশাদ০৫ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৭
ধন্যবাদ পথে প্রান্তরে, মিসিং হলে মন্তব্যের ঘরে দিতে পারেন।
neemphul ‍নিমফুল০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৬:৫৮
আরে এই পোস্ট আমি দেখিনাই আগে........।

ভালো কাজ হয়েছে.....সব লেখকের বই একসাথে দেখা যাচ্ছে....।

ধন্যবাদ.........

শুভকামনা সবসময়।
mmaasum মাসুম আহমদ০৬ ফেব্রুয়ারি ২০১০, ০৭:০৬
সবার জন্যে শুভকামনা সবসময়।
nilpakhi নিল পাখি০৬ ফেব্রুয়ারি ২০১০, ১২:০৮
দারুন মিস হয়ে গেল । গত সপ্তাহেই আমি বাংলাদেশ থেকে আনার জন্য বই কিনিয়েছি। এখন তো আমার কোটা শেষ, সময়ও শেষ
যাই হোক অনেকেই এই পোষ্ট থেকে খুজে নিতে পারবে প্রিয় লেখকের নতুন বইটি। অনেক ধন্যবাদ আপনাকে।
asmarshad আ,শ,ম,এরশাদ০৬ ফেব্রুয়ারি ২০১০, ০২:৪৮
ধন্যবাদ নীল পাখি,
আপনাকে স্বাগতম ।
niaz নিয়াজ মোর্শেদ চৌধুরী০৮ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১৬
আমার গ্রন্থের নাম সংযুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু ব্যস্ততার জন্য নিয়মিত হতে পারছিলাম না। তবে আগামীতে হবো।

বইয়ের বিষয়ে বিস্তারিত জানাবো কয়েক দিনের মধ্যেই।
suravy সুরভী২০ ফেব্রুয়ারি ২০১০, ০৩:১৬
এখনও বই মেলায় যাওয়া হয়নি। আগামী শুক্রবার যাবো ইনশাল্লাহ। কেমন আছেন?